Social Icons

Friday, February 5, 2016

ইউরোপে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম গর্ভবতী নারীর সন্ধান

স্পেনে প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত এক গর্ভবতী নারীর খোঁজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।  ইউরোপে গর্ভবতী এক নারীর দেহে এই ভাইরাস সনাক্তের প্রথম ঘটনা।
 
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গর্ভবর্তী ওই নারী সম্প্রতি কলম্বিয়া ভ্রমণ করেছেন।  ধারণা করা হচ্ছে ওখানেই ভাইরাসটির সংক্রমণের শিকার হয়েছেন তিনি।
 
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা জানায়, উত্তর-পূর্বাংশের কাতালোনিয়া অঞ্চলের এক গর্ভবতী নারীকে পরীক্ষার পর তার দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়।
বিবৃতিতে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে, ওই নারী স্পেনে জিকা ভাইরাসে আক্রান্ত সাতজনের একজন তিনি।
 
বিবৃতিতে আরো বলা হয়, কাতালোনিয়ায় আরো দুইজন, ক্যাস্টিল ও লিওনে দুইজন, মুরকিয়ায় একজন এবং রাজধানী মাদ্রিদে একজন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত ‘সবাই ভাল অবস্থায় রয়েছেন’ বলে জানায় তারা।
 
এদিকে জিকার প্রাদুর্ভাব রয়েছে এমন অঞ্চল থেকে আসা ব্যক্তির দেওয়া রক্ত গ্রহণ না করার জন্য পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  জিকা ভাইরাসে মস্তিষ্কে ত্রুটি নিয়ে শিশু জন্মের হার বাড়ার পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুতেই বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে সংস্থাটি। বিবিসি

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates