স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একাধিক আইডি খুলে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। কে বা কারা এসব আইডি চালাচ্ছে, তা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবকে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নামে অবৈধভাবে ব্যবহৃত ফেসবুক আইডিগুলো শনাক্ত করতে হবে। এসব এখনই বন্ধ করা না হলে ভবিষ্যতে মিথ্যা, বানোয়াট তথ্য প্রচার করার ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা মোটেই কাম্য নয়। এছাড়া ভবিষ্যতে মন্ত্রীর নামে এ ধরনের ভুয়া ফেসবুকে আইডি খোলা হলে তা শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু জানান, বিষয়টি কয়েকদিন আগে নজরে আসে। এরপর মন্ত্রী মহোদয়কে অবহিত করা হয়। এরপর গত ৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে তথ্য ও যোগাযোগ বিভাগের সচিবের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অনুরোধ জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেয়া হয়েছে এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি তিনি।


No comments:
Post a Comment