Social Icons

Friday, February 5, 2016

মরক্কোয় বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্লান্ট উদ্বোধন

বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্লান্টের উদ্বোধন করা হয়েছে মরক্কোতে। নূর-১ নামের এই প্লান্টের প্রথম ধাপের কাজ শুরু হয় ২০১৩ সালে। তিন ধাপের কাজ শেষে ২০১৮ সাল নাগাদ মরক্কোর ১১ লাখ মানুষের চাহিদা অনুযায়ী ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হবে এই প্লান্ট থেকে।
 
বৃহস্পতিবার সাহার মরুভূমির প্রান্তে ওউরাজাজাতে শহরের প্রায় ২০ কিলোমিটার দূরে এই প্লান্টের প্রথম ধাপের উদ্বোধন করেন মরক্কোর ষষ্ঠ কিং মোহাম্মদ।
 
পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনে এই সোলার প্লান্ট চালু করা হয়েছে। এই প্লান্টের কারণে প্রতি বছর সাত লাখ ৬০ হাজার টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে। এই সৌর বিদ্যুৎ প্লান্টের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী আবদেলিলাহ বেনকিরানে এবং ফ্রান্সের পরিবেশমন্ত্রী সেগোলিন রয়েল।
 
ফরাসি মন্ত্রী বলেন, মরুর ও গরমের দেশের জন্য এই প্রকল্প বড় আশার সঞ্চার করবে। বিদ্যুৎ উৎপাদনে তারা এখন সৌর প্যানেল কাজে লাগাতে পারে।
 
এই সৌর প্রকল্পের নূর-২, ও নূর-৩ ধাপের কাজ চলতি বছর ও আগামী বছরে শেষ হবে।  নূর-১ এর কাজ সম্পন্ন করতে দেশটির খরচ হয়েছে ৬০ কোটি ইউরো। আগামী বছর বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২২ মরক্কোতে অনুষ্ঠিত হবে। দেশটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে তাদের কার্বন নিঃসরণের পরিমাণ ৩২ শতাংশ কমিয়ে আনা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates