Social Icons

Wednesday, March 30, 2016

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ খুলল

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও থেকে হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ফ্লাইওভারের ডব্লিউ-ফোর নামের অংশটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্প পরিচালক নাজমুল আলম জানান, নির্মাণাধীন মগবাজার-মৌচাক পুরো ফ্লাইওভার তিন ধাপে চালু হওয়ার কথা রয়েছে।

প্রথম ধাপে আজ ফ্লাইওভারটির হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত ২.১১ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হলো।
মগবাজার-মৌচাক ফ্লাইওভারটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালে। এরপর কয়েকদফা মেয়াদ বৃদ্ধির পাশাপাশি এর নির্মাণ ব্যয়ও ৩৪৩ কোটি টাকা থেকে বেড়ে দাড়ায় ১২শ কোটি টাকা।

কারাগারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

নাশকতার তিন মামলার মধ্যে দুই মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপির নতুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়েছে আদালত। অন্য মামলায় জামিন পেয়েছেন তিনি। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী এই আদেশ দেন। 
 
এর আগে সকালে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মির্জা ফখরুল।  শুনানি শেষে দুই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
 
গত ২৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুলকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ।
 
২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানার নাশকতার ওই তিন মামলায় মির্জা ফখরুলকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেছিলেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেলে আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন এবং জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। এছাড়াও হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে বলেন।
 
হাইকোর্ট গত বছরের ২৪ নভেম্বর রুল নিষ্পত্তি করে ওই তিন মামলায় মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন।

দুবাইয়ে বহুতল আবাসিক ভবনে আগুন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে দুটি বহুতল ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। 
  
সোমবার রাতে দুবাইয়ের সোয়ান এলাকার আজমান এমিরেটস টাওয়ার ওয়ান আবাসিক প্রকল্পের দুটি ভবনে আগুন লাগে। মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। খবর বিবিসির। 

আগুন লাগার পর আজমান দুটির সব বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। তবে ধোঁয়ায় দম আটকে অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
  
দুবাইয়ের উত্তরের ওই আবাসিক প্রকল্পের আট নম্বর টাওয়ারে প্রথম আগুন লাগে বলে একটি অসমর্থিত সূত্র উল্লেখ করেছে। ধীরে ধীরে আগুন পার্শ্ববর্তী অপর একটি ভবনেও ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
  
গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে আরব আমিরাতে সুউচ্চ ভবনে আগুন লাগার এটি তৃতীয় ঘটনা।

গত ৩১ ডিসেম্বর 'থার্টি ফার্স্টের রাতে' দুবাইয়ের ৬৩ তলা অ্যাড্রেস হোটেলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

সমর্থন হারিয়ে বেকায়দায় ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলে প্রেসিডেন্ট দিলমা রুসেফের ক্ষমতাসীন সরকার থেকে সরে গেছে তার কোয়ালিশনের সবচাইতে বড় দল ব্রাজিলিয়ান ডেমোক্র্যাটিক মুভমেন্ট পার্টি।

দুর্নীতির অভিযোগে জর্জরিত ব্রাজিলের ক্ষমতায় থাকা এখন দিলমা রুসেফের সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে। কারণ কোয়ালিশন ভাঙায় প্রেসিডেন্ট রুসেফের বিরোধীদের হাতে তাকে অভিশংসনের ক্ষমতা আরো বাড়ল। খবর বিবিসির। ব্রাজিলিয়ান ডেমোক্র্যাটিক মুভমেন্ট পার্টি এক ভোটে সিদ্ধান্ত নিয়েছে যে তারা দিলমা রুসেফের সরকারের সঙ্গে আর থাকছে না।
যার অংশ হিসেবে কোয়ালিশন থেকে বের হয়ে যাওয়া পার্টির মন্ত্রীরা সবাই পদত্যাগ করবেন। সরকারি ছয়শ মতো কর্মকর্তাও সরে যাবেন।

দুর্নীতির অভিযোগে জর্জরিত প্রেসিডেন্ট দিলমা রুসেফ এর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ সমর্থন হারালেন।আর তাতে শক্তিশালী হলো তার বিরোধীদের হাত। তারা দিলমা রুসেফকে অভিশংসনের চেষ্টা করবেন বলে আশংকা বাড়ছে।

এপ্রিলের মাঝামাঝি সময়েই সেনিয়ে ভোটাভুটি হবে বলে ধারনা করা হচ্ছে। দেশটির সিনেট এতে সমর্থন দিলে দিলমা রুসেফ ১৮০ দিনের জন্য নিষিদ্ধ হতে পারেন।

ডেমোক্র্যাটিক মুভমেন্ট পার্টির আর এক নেতা লিওনার্দো কোয়ানতাও বলেছেন দিলমা রুসেফের সরকার পরিচালনার নিতির কারণে তারা সরে যেতে বাধ্য হচ্ছেন। তিনি বলেছেন, ব্রাজিলের নানা উৎপাদন ও আর্থিক খাত এখন আর দিলমা রুসেফকে সমর্থন করে না। তার নিতির কারণে দেশে ব্যাপক ভাবে বেকারত্ব বাড়ছে, দুর্নীতি বাড়ছে। বেকার ভাতা পেয়ে দেশের অনেকেই বেকার দিন কাটাচ্ছেন।দেশটিতে বেপক কর্ম সংস্থানের বেবস্থা রয়েছে।

ব্রাজিলের দিন গত কয়েক বছর ধরেই ভাল যাচ্ছে না। একে তো যিকা ভাইরাস নিয়ে বিপদে রয়েছে দেশটি। সেই সঙ্গে মাত্র চার পর আসছে অলিম্পিকসের প্রস্তুতি শেষ হয়নি। কিন্তু প্রতারণার অভিযোগে তার নানা ভেন্যু নির্মাণের ৩৫ মিলিয়ন ডলার আটকে দিয়েছেন একজন বিচারক।

এর মধ্যেই দিলমা রুসেফের সরকারের বিরুদ্ধে রয়েছে নানা দুর্নীতির অভিযোগ। রাজনীতি বিশ্লেষকরা বলছেন সবমিলিয়ে বেশ বড় বিপদেই পড়লেন দিলমা রুসেফ।

বাবার শেষকৃত্যে যাওয়ার পথে প্রাণ গেল মন্ত্রীর

বাবার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন কানাডার সাবেক পরিবহনমন্ত্রীসহ ৭ জন।

মঙ্গলবার কানাডার কুইবেক প্রদেশের পূর্ব উপকূলের অদূরে একটি ছোট্ট দ্বীপে এ ঘটনা ঘটে।

নিহত সাবেক পরিবহনমন্ত্রী জেন ল্যাপিরি (৫৯) সিটিভি ও কানাডার অন্যান্য গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করতেন।
  
নিহতদের মধ্যে ল্যাপিরির স্ত্রী, দুই ভাই ও বোনও রয়েছেন।
  
কর্তৃপক্ষ বলছে,ঝড়ো হাওয়া ও তুষারপাতের মধ্যে ইলেস-ডি-লা-ম্যাডিলিন বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিমানটি বিধ্বস্ত হয়।

ব্রাজিলের নাটকীয় ড্র [ভিডিওসহ]


বিশ্বকাপ ফুটবলের বাছাই ম্যাচের পুরো সময়েই ২-০ শূন্য গোলে এগিয়েছিল প্যারাগুয়ে। কিন্তু শেষ ১০ মিনিটে নাটকীয় দুই গোলে ড্র করে মুখ রক্ষা করল ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালে আসুনসিওনের এস্তাডিও ডিফেন্সোর্স ডেল চাচো স্টেডিয়ামে স্বাগতিক প্যারাগুয়ে ও ব্রাজিল মুখোমুখি হয়।

শুরু থেকেই ব্রাজিলকে চাপের মুখে রাখে প্যারাগুয়ে। তবে ম্যাচের ষোড়শ মিনিটে প্যারাগুয়েকে গোল বঞ্চিত করে পোস্ট। অরিৎসের ফ্লিক গোলরক্ষক আলিসনের হাতে লেগে বারে লাগে।দুই মিনিট পর গোমেসের শট দুর্দান্ত সেভ করে ব্রাজিলকে রক্ষা করেন অ্যালিসন।তবে দুর্দান্ত খেলতে থাকা প্যারাগুয়েকে ঠেকিয়ে রাখা যায়নি।

৪০তম মিনিটে এদগার বেনিতেসের ক্রস থেকে গোল করেন দারিও লেসকানো। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা। শুরুটা করেছিলেন সান্তা ক্রুস, দারুণ কিছু ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে রেখে তিনি বল বাড়ান অরিৎস বুস্ত্রোকে। ডি-বক্সে তার বাড়ানো বল পা বাড়িয়ে দারুণ ভাবে নামিয়ে গোল করেন বেনিতেস। 

এক ম্যাচের নিষেধাজ্ঞার জন্য তারকা ফরোয়ার্ড নেইমারকে ছাড়া খেলতে নেমে ভালো কোনো আক্রমণ করতে না পারায় মনে হচ্ছিল গত কোপা আমেরিকার মতো এবারও বুঝি প্যারাগুয়ের কাছে হারতে যাচ্ছে ব্রাজিল। তবে শেষ দিকে হাল্করা জ্বলে ওঠায় সমালোচনার হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবেন কোচ দুঙ্গা।৭৯তম মিনিটে বদলি হিসেবে নামা হাল্কের দুর্দান্ত শট কোনো মতে ঠেকান গোলরক্ষক। ফিরতি বল পেযে জালে জড়ান রিকার্দো অলিভিয়েরা। 

 

আর খেলার অতিরিক্ত সময়ে ব্রাজিলকে সমতায় ফেরান দানি আলভেস। ডি-বক্সের ভেতর থেকে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে গোল করেন বার্সেলোনার এই ডিফেন্ডার। বাছাই পর্বের ষষ্ঠ রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে এখন ষষ্ঠ স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে প্যারাগুয়ে আছে সপ্তম স্থানে।দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের অন্য ম্যাচে লিওনেল মেসি ও গাব্রিয়েল মেরকাদোর গোলে বলিভিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে জেরার্দো মার্তিনোর দল। অন্য ম্যাচে নিজেদের মাঠে এদিনসন কাভানির একমাত্র গোলে পেরুকে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে উরুগুয়ে।বাছাইপর্বে প্রথম হারের মুখ দেখেছে ইকুয়েডর। তবে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরে শীর্ষস্থানও খুইয়েছে দলটি। উরুগুয়ের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। এদিকে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়েছে আগের ম্যাচে আর্জেন্টিনার কাছে হারা চিলি। দুটি করে গোল করেন আর্তুরো ভিদাল ও মাউরিসিও পিনিয়া। ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে কলম্বিয়া আছে পঞ্চম স্থানে। দক্ষিণ আমেরিকার ১০টি দেশের মধ্যে প্রথম চারটি দল সরাসরি খেলবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। বাছাইপর্বে পঞ্চম হওয়া দলটি প্লে-অফ খেলার সুযোগ পাবে।

শেষ পর্যায়ে এইডসের প্রতিষেধক তৈরির কাজ

প্রাণঘাতী রোগ এইডসের টিকা আবিষ্কারের পথে আরও একধাপ এগিয়ে গেছেন বিজ্ঞানীরা। কিছুদিনের মধ্যেই বিশ্ব বিশেষত আফ্রিকায় লাখও মৃত্যুর কারণ এ রোগের প্রতিষেধক তৈরি হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, দ্য স্ক্রিপস রিসার্চ ইন্সটিটিউট, জোলা ইন্সটিটিউট ফর অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজি এবং ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ এ তিনটি সংস্থা একযোগ এ দুরারোগ্য ব্যাধির টিকা আবিষ্কারের জন্য লড়ছে অনেকদিন ধরেই। সাম্প্রতিক প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, সেই কাজে অনেকটাই এগিয়েছে। আপাতত যে টিকাটি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, সেটি মানব শরীরেই স্বাভাবিক প্রক্রিয়ায় অ্যান্টিবডি তৈরির কাজ চালাবে, যা এইডস নিয়ন্ত্রণে সহায়ক হবে। দ্য স্ক্রিপস রিসার্চ ইন্সটিটিউটের বিজ্ঞানী উইলিয়াম স্কিফ বলেন, ‘জার্মলাইন নামে এক ধরনের কোষ রয়েছে, যারা মানবদেহে ওই অ্যান্টবডি তৈরি হওয়াকে বাধা দেয়। অধিকাংশ মানুষের শরীরেই এ কোষটি উপস্থিত। বিশেষ এক ধরনের প্রোটিন দিয়ে এ কোষটিকে অক্ষম করে রাখা সম্ভব, যাতে তারা স্বাভাবিক প্রক্রিয়ায় অ্যান্টিবডি তৈরি হওয়াকে আটকাতে না পারে।’ আপাতত এ সূত্র ধরেই টিকা তৈরির কাজে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates