Social Icons

Thursday, February 1, 2018

হরেক রকম কাবাব রেসিপি


বিফ বারবিকিউ কাবাব
যা লাগবে : গরুর কিমা ১ কেজি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, কাঁচা পেঁপে বাটা ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চাম, বড় কালো এলাচ ৩টি, ছোট এলাচ ৬টি, তেজপাতা ৩টি, দারুচিনি ৪/৫ পিস, কালো গোলমরিচ ১ চা চামচ, পোস্ত দানা বাটা ১ টেবিল চামচ, কাবাবচিনি ৮/১০টি, জিরা বাটা ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, শাহিজিরা ২ চা চামচ, শিক ৮/১০টি, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল পরিমাণ মতো।
যেভাবে করবেন : প্রথমে মাংস ধুয়ে নিয়ে পানি ঝরাতে হবে। এবার পেঁয়াজ বাটা, পেঁপে বাটা, লবণ, তেল, জিরা বাটা, আদা ও রসুন বাটাসহ বাকি সব মসলা দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। মসলাগুলো দিয়ে মাখিয়ে ২/৩ ঘণ্টা মেরিনেট করে রেখে দেন। এবার মেরিনেট করা মাংসগুলো শিকে গেঁথে নিন। এরপর এটা কয়লার আগুনে ঝলসিয়ে নিয়ে চার পাশ পোড়া পোড়া করে নামিয়ে নিন। নান, পোলাও, গরম ভাত, লাচ্ছা পরোটার সঙ্গে পরিবেশন করুন।
চিকেন লা জবাব
যা লাগবে : মুরগির মাংস কিউব ১ কাপ, সিসিমি অয়েল ১/২ চা চামচ, আদা বাটা ১/৪ চা চামচ, রসুন বাটা ১/৪ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, মাস্টার্ড পেস্ট ১/২ চা চামচ, লেবু ১ চা চামচ, ধনে গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, চিলি সস ১ টেবিল চামচ, চাট মসলা ১/৪ চা চামচ, ভাজা বেসন ১ টেবিল চামচ, টকদই ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেল পরিমাশ মতো, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন : প্রথমে মুরগির মাংসে সিসিমি অয়েল, আদা বাটা, লবণ, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, মাস্টার্ড পেস্ট, লেবুর রস, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, চিলি সস, চাট মসলা, গরম মসলা, বেসন, টকদই ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রাখুন। এখন মেরিনেট করা মাংস কাঠিতে গেঁথে নিয়ে অল্প তেলে ভেজে নিন। ভাজা হয়ে এলে উঠিয়ে পরিবেশন করুন চিকেন লা জবাব।
খাট্টা মিঠা কাবাব
যা লাগবে : মুরগির রান ৮ টুকরা, সরিষা তেল ১ টেবিল চামচ, আদা বাটা ১/৪ চা চামচ, রসুন বাটা ১/৪ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১/৪ চা চামচ, চিলি সস ১ টেবিল চামচ, টক দই ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, চিনি পরিমাণ মতো, তেঁতুল সস ১/৪ চা চামচ, পনির কুচি ১ টেবিল চামচ, ক্রিম ১ টেবিল চামচ, চাট মসলা ১/২ চা চামচ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন : প্রথমে মুরগির মাংস সরিষার তেল, আদা বাটা, রসুন বাটা, লবণ, লেবুর রস, গরম মসলা গুঁড়া, চিলি সস, টকদই, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, চিনি, তেঁতুল সস, পনির কুচি, ক্রিম, চাট মসলা ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে নিন। এবার গরম তেলে মেরিনেট করা মাংস ভেজে নিন। ভাজা হয়ে এলে উঠিয়ে পরিবেশন করুন খাট্টা মিঠা কাবাব।
চিকেন অরেঞ্জ কাবাব
যা লাগবে : চিকেন ব্রেস্ট ১ পিস, টকদই ২ টেবিল চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, অরেঞ্জ জুস (মাল্টার) ১ টেবিল চামচ, টমেটো কেচাপ ১ টেবিল চামচ, ব্রাউন সুগার ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, দারুচিনি গুঁড়া ১/২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, পাপরিকা ১/২ চা চামচ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন : প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের সঙ্গে টকদই, অলিভ অয়েল, লেবুর রস, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, লবণ, শুকনা মরিচ গুঁড়া, পাপরিকা দিয়ে মেরিনেট করে নিন। এবার মেরিনেট করা মাংস গরম তেলে শ্যালো ফ্রাই করে নিন। ভাজা হয়ে এলে সরিষার তেল কাবাবের উপর ব্রাশ করে পরিবেশন করুন।
স্পাইসি চিংড়ি শাসলিক
যা লাগবে : চিংড়ি (মাঝারি সাইজ) ১ কাপ, লেবুর রস ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, সয়াসস ১/৪ চা চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১/৪ চা চামচ, চিলি সস ১ টেবিল চামচ, সরিষা বাটা ১/৪ চা চামচ, চিনি ১/৪ চা চামচ, বারবিকিউ সস ১/৪ চা চামচ, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ১ কাপ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন : প্রথমে চিংড়িতে লেবুর রস, সাদা, গোলমরিচ গুঁড়া, লবণ, সয়াসস, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, চিলি সস, চিনি, সরিষা বাটা, বারবিকিউ সস দিয়ে ভালো করে মেখে নিন। এবার মেরিনেট করা চিংড়িগুলো, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো পরপর কাঠিতে গেঁথে নিয়ে অল্প তেলে ভেজে নিন। ভাজা হয়ে এলে উঠিয়ে পরিবেশন করুন।

পিরিয়ডের ব্যথা কমাতে...

পিরিয়ড নারীদের জন্য একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রতি মাসে পিরিয়ড নারীদের গর্ভধারণের জন্য প্রস্তুত করে।কিন্তু পিরিয়ডের সময় পেটব্যথা, কোমড়ব্যথা, হাত জ্বালা-পোড়া করা, বমি বমিভাবও মাথাব্যথাসহ বিভিন্ন সমস্যা হতে পারে।
বেশির ভাগ নারীদের পিরিয়ডের সময় ব্যথা হয়।ব্যেথা অনেকের কম আবার অনেক অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে।কিছু ঘরোয়া প্রক্রিয়ার মাধ্যমে আপনি পিরিয়ডের ব্যথা কমাতে পারে। পিরিয়ডের সময় ভিটামিন এবং মিনারেল-জাতীয় খাবার খাওয়া জরুরি। প্রতিদিনের খাবার তালিকায় ভিটামিনসমৃদ্ধ খাবার রাখুন।
পিরিয়ড কী
প্রতি চন্দ্রমাস পরপর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ু চক্রাকারে যে পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং রক্ত ও জরায়ু নিঃসৃত অংশ যোনিপথে বের হয়ে আসে তাকেই ঋতুচক্র বলে। মাসিক চলাকালীন পেটব্যথা, পিঠব্যথা, বমি বমি ভাব হতে পারে। আর যাদের এই মাসিক ঋতুচক্র প্রতি মাসে হয় না অথবা দুই মাস আবার কখনও ৪ মাস পরপর হয়, তখন তাকে অনিয়মিত পিরিয়ড বলে। অনিয়মিত পিরিয়ড নারীদের বিভিন্ন সমস্যা হতে পারে।
আসুন জেনে নেই পিরিয়ডের সময় ব্যথা কমাতে কী করবেন।
গরম পানির সেঁক
পিরিয়ডের ব্যথায় গরম পানির সেঁক খুব উপকারী। হট ব্যাগের মধ্যে গরম পানি নিয়ে পেটে সেঁক ও গরম পানি দিয়ে গোসলও করতে পারেন। এটিও আপনার পেটের ব্যথা কমিয়ে স্বস্তি দেবে।
আদা
পেটের ব্যথা কমাতে আদার রস বেশ উপকারি।এ সময় আদা চা পান করলে এই সময় বেশ ভালো উপকার পাওয়া যায়। এছাড়া টুকরো আদার সঙ্গে মধু, চিনি ও গরম পানি যোগ করে তিন-চারবার পান করতে পারেন।
পেঁপে
পিরিয়ডের ব্যথা রোধের জন্য পেঁপে খাওয়া বেশ কার্যকর। পিরিয়ডের সময় নিয়মিত কাঁচা পেঁপে খান। কাঁচা পেঁপে পিরিয়ডের ব্যথা কমিয়ে দেয়।
ল্যাভেন্ডার অয়েল
পিরিয়ডের ব্যথার সময় পেটে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মালিশ করুন। ১০- ১৫ মিনিটের মধ্যে এটি আপনার ব্যথা কমিয়ে দেবে অনেকখানি।
অ্যালোভেরা রস
অ্যালোভেরা রসের সঙ্গে মধু মিশিয়ে একটি জুস তৈরি করে ফেলুন। পিরিয়ডের ব্যথার সময় এটি পান করুন। দিনে কয়েকবার এটি পান করুন। ব্যথা অনেকখানি কমিয়ে দেবে এই পানীয়টি।
পানি ও পানীয় জাতীয় খাবার
পিরিয়ডের সময় প্রচুর পরিমাণ পানি এবং পানিজাতীয় খাবার খান। কেননা এই সময়টায় শরীরে পানিশূন্যতা দেখা দেয়।
গাইনি কনসালটেন্ট, সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড।

৫ লক্ষণে বুঝে নিন আপনি অন্তঃসত্ত্বা

বিয়ের পর নারীদের সাধারণত অনেক শারীরিক পরিবর্তন দেখা দেয়। এ ছাড়া নতুন অবস্থায় অনেক কিছু বুঝে উঠতে পারেন না মেয়েরা। ফলে বিভিন্ন ধরনের সমস্যার পড়তে হয় তাদের। আর নিরাপত্তার স্বার্থে গর্ভধারণের প্রথম তিন মাস অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকা উচিত। তাই নারীরা গর্ভবতী হলে তা সঠিক সময়ে জানা মা ও শিশু দুজনের জন্য ভালো।
আপনি গর্ভবতী এটি নিশ্চিত হতে আমরা ডাক্তারের কাছে গিয়ে থাকি। তবে শুধু ডাক্তারের কাছে গিয়েই নয়, ঘরে বসেও আপনি নিশ্চিত হতে পারেন আপনি গর্ভবতী কিনা।
আসুন জেনে নিই অন্তঃসত্ত্বা হওয়ার ৫ লক্ষণ-
প্রেগন্যান্সি স্ট্রিপ
আপনি গর্ভবতী কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ওষুধের দোকানগুলোতেই প্রেগন্যান্সি পরীক্ষার স্ট্রিপ পাওয়া যায়। তা দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এর নিয়মাবলি প্যাকেটের গায়ে স্পষ্টভাবে লেখা থাকে।
মাথা ঘোরাবমি
সাধারণত আমরা নানি-দাদিদের মুখে শুনে আসছি যে, নারীরা গর্ভবতী হওয়ার পর সকালে ঘুম থেকে উঠলে প্রচণ্ড দুর্বল, মাথা ঘোরা ও বিষণ্ন লাগে।এটি গর্ভবতী হওয়ার অন্যতম লক্ষণ।এ ছাড়া হজমে সমস্যা বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।
পিরিয়ড
নারীদের প্রতি মাসের একটি নির্দিষ্ট সময়ে পিরিয়ড হয়ে থাকে (সাধারণত ২৮ দিন পর পর)। যদি তা না হয়, তবে বুঝে নিতে হবে আপনি গর্ভবতী।
রক্তপাত
অনেক ক্ষেত্রে দেখা যায়, পিরিয়ডের সময় খুব সামান্য পরিমাণ রক্তপাত হয়ে বন্ধ হয়ে যায়। এটি হতে পারে গর্ভধারণের লক্ষণ।
স্তনের পরিবর্তন
গর্ভধারণের আরেকটি লক্ষণ হল- স্তনের পরিবর্তন। আপনি যদি গর্ভধারণ করেন, তা হলেস্তনের আকৃতি কিছুটা বৃদ্ধি পাবে ও নিপল গাঢ় রঙ ধারণ করবে।
গাইনি কনসালটেন্ট, সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড।

প্রবাসীকে ধরে নিয়ে লুটপাট, দুই এসআইসহ ৪ পুলিশ রিমান্ডে


নরসিংদীতে এক প্রবাসীকে ধরে নিয়ে তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা লুটের অভিযোগে পুলিশের দুই উপপরিদর্শক ও দুই কনস্টেবলসহ গ্রেফতার হওয়া ৭ জনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ডাকাতি ও লুটের মামলায় নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুপম সরকার অধিকতর তদন্তের স্বার্থে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে আদালত রায়পুরা থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন, উপপরিদর্শক আজহারুল ইসলাম ও গাড়িচালক নুরুজ্জামান মোল্লার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে দুই কনস্টেবল মাইনুল ইসলাম, সাইদুল ইসলাম ও তাদের অপর দুই সহযোগী সাদেক মিয়া ও নূর মোহাম্মদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী মো. সোহেল মিয়া গত ২৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ঢাকার এয়ারপোর্ট থেকে একটি ভাড়া করা গাড়িতে করে তার স্বজন আব্দুল্লাহসহ বাড়ি ফিরছিলেন। পথে নরসিংদী সদর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকার একটি সিএনজি পাম্পে গ্যাস নেয়ার জন্য চালক গাড়ি থামান। এ সময় অপর একটি প্রাইভেটকারযোগে আসা রায়পুরা থানার উপপরিদর্শক সাখাওয়াত ও আজহার আলীসহ সঙ্গীয় ফোর্স ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের আটক করে নিয়ে যান।
পরে পুরানপাড়া ব্রিজ এলাকায় নিয়ে প্রবাসী সোহেলের কাছে থাকা দুটি স্বর্ণের বার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেন। বিষয়টি জানাজানি হলে তাদের গ্রেফতার করা হবে এমন ভয় দেখিয়ে তাদের ছেড়ে দেয়।
এদিকে এ ঘটনার পর প্রবাসী সোহেলের এক আত্মীয় মো. শাহজাহান পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশের ওসি সাইদুর রহমান,উপপরিদর্শক আব্দুল গাফ্ফার ও রুপম সরকার তদন্তে নামেন। এবং তারা ওই সিএনজি পাম্পের সিসিটিভির ফুটেজে ডাকাতির সত্যতা পান।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, রায়পুরা থানার এসআই সাখাওয়াত হোসেন, এসআই আজহারুল ইসলাম, কনস্টেবল মাইনুল ইসলাম, সাইদুল ইসলামসহ অন্য তিনজন প্রবাসীদের আটক করে নিয়ে যান।
এরই ধারাবাহিকতায় প্রথমে গোয়েন্দা পুলিশ এসআই সাখাওয়াত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে এসআই আজহারুল ইসলাম, কনস্টেবল মাইনুল ইসলাম, সাইদুল ইসলামকে আটক করা হয়।
আটকের সময় এসআই সাখাওয়াতের কাছ থেকে ডাকাতির ১৮ হাজার টাকা,এসআই আজহারুল ইসলামের ট্রাঙ্ক থেকে স্বর্ণের বার ও সাদেক মিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে বুধবার রাতেই প্রবাসী সোহেল বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি ও লুটের মামলা দায়ের করেন।
উল্লেখ্য, এর আগেও রায়পুরা থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ৭০ লাখ টাকা ডাকাতির অভিযোগ উঠে, যা তদন্তাধীন রয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুর রহমান।

যুক্তরাষ্ট্রের জন্য ‘শিগগিরই’ হুমকি হতে পারে উ. কোরিয়া: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সতর্ক করে বলেছেন, উত্তর কোরীয় সরকার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরীর একেবারে কাছাকাছি চলে এসেছে। এক্ষেত্রে পিয়ংইয়ংয়ের এই অগ্রগতি মার্কিন ভূ-খণ্ডের জন্য হুমকি হতে পারে।

ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির বেপরোয়া তত্পরতা আমাদের ভূখণ্ডের জন্য খুব শিগগিরই হুমকি হতে পারে। কখনো যাতে এমন ঘটনা না ঘটে তা প্রতিরোধে আমরা দেশটির বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণা চালিয়ে যাচ্ছি।’

বাসস।

জাপানে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১

জাপানের উত্তরাঞ্চলীয় একটি প্রদেশের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। বুধবার রাতে উত্তরাঞ্চলীয় শহর সাপোরোর তিনতলা-বিশিষ্ট বৃদ্ধাশ্রমটিতে এ অগ্নিকাণ্ড হয়।
 
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে বের করে আনেন দমকলকর্মীরা। বিবিসিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পর পুরো বৃদ্ধাশ্রমটি ভস্মীভূত হয়ে গেছে। দমকলকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ওই ভবন থেকে তীব্র কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।
 
এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বা কারণ সম্পর্কে জানা না গেলেও কর্মকর্তারা জানিয়েছে, প্রশাসন এ ব্যাপারে একটি কমিটি গঠন করেছে, তারা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করবে।

 বিবিসি।

রাখাইনে ফের ৫ গণকবরের সন্ধান, ৪শ’ লাশ থাকার দাবি

মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে নতুন করে আরো ৫টি গণকবর পাওয়ার প্রমাণ হাজির করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি। এপি জানিয়েছে, মিয়ানমারে নতুন করে কিছু গণকবরের প্রমাণ তাদের হাতে এসেছে।
 
বার্তা সংস্থাটি বলছে, তারা যেসব তথ্য-প্রমাণ পেয়েছে তাতে মনে হচ্ছে গত অগাস্ট মাসে সেনাবাহিনীর অভিযানে রাখাইন রাজ্যের গু দার পিন গ্রামে এ ঘটনা ঘটেছে। এপির ভাষ্য অনুযায়ী, স্যাটেলাইটে পাওয়া চিত্রের সঙ্গে এবং বাংলাদেশের কক্সবাজার ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের বর্ণনা মিলে যাচ্ছে। স্যাটেলাইটের চিত্র এবং রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী অন্তত পাঁচটি গণকবরের সন্ধান মিলেছে।
এসব গণকবরে ৪শ’র মতো মানুষকে চাপা দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যে গ্রামটির কথা বলা হচ্ছে, সেখানে কাউকে প্রবেশ করতে দেয় না মিয়ানমার সরকার। সুতরাং ঐ গ্রামে আসলে ঠিক কতজন মারা গেছে, তা পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বলছে, তারা ঐ গ্রামের স্যাটেলাইট থেকে পাওয়া কিছু ছবি সংগ্রহ করেছে। বাড়িঘর পুড়িয়ে দেবার কিছু ভিডিও-ও তাদের হাতে এসেছে।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত নেতৃস্থানীয় রোহিঙ্গারা ৭৫ জনের মৃত্যুর তথ্য একত্রিত করেছে। গ্রামবাসীরা বলছে, মৃতের সংখ্যা প্রায় ৪শ’র মতো হবে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে, বাংলাদেশে অবস্থানরত যেসব রোহিঙ্গার সাক্ষাৎকার নেয়া হয়েছে, তাদের প্রায় সবাই বলেছেন যে গু দার পিন গ্রামের উত্তরদিকে যে প্রবেশপথ রয়েছে, সেখানে তারা তিনটি বড় গণকবর দেখেছেন। অল্প সংখ্যক রোহিঙ্গা জানিয়েছেন যে, পাহাড়ের কাছে একটি কবরস্থানে তারা দুটি কবর দেখেছেন। জায়গাটি গ্রামের একটি স্কুলের কাছাকাছি। গ্রামে হত্যাকাণ্ড চালানোর পর ১শ’র বেশি সেনা ঐ স্কুলে তাদের ঘাটি গেড়েছিল।
ঐ গ্রাম থেকে যেসব রোহিঙ্গা পালিয়ে এসে জীবন বাঁচিয়েছেন, তাদের ধারণা অগাস্ট মাসের ২৭ তারিখের হত্যাকাণ্ড ছিল বেশ পরিকল্পিত। হত্যাকাণ্ড চালানোর জন্য সেনারা শুধুই রাইফেল, ছুরি, গ্রেনেড এবং রকেট লঞ্চার আনেনি- সঙ্গে অ্যাসিডও নিয়ে এসেছিল তারা। অ্যাসিড দিয়ে নিহতদের মুখমণ্ডল এবং শরীরের অংশ ঝলসে দেয়া হয়, যাতে তাদের চিহ্নিত করা না যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ২০০ সেনা ঐ হত্যাযজ্ঞে অংশ নিয়েছিল। 

বিবিসি।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates