Social Icons

Tuesday, January 30, 2018

ডায়াবেটিস প্রতিরোধে প্রয়োজন যথাযথ সচেতনতা


বর্তমানে সারা বিশ্বজুড়েই দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ডায়াবেটিসের প্রকোপ বাড়ার সাথে সাথে ডায়াবেটিসজনিত জটিলতাগুলোও বাড়ছে। তবে যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে এই ডায়াবেটিস রোগীর সংখ্যা কমানো সম্ভব। স্থূলকায়, যাদের পরিবারের সদস্যদের ডায়াবেটিস আছে, গর্ভাবস্থায় যাদের ডায়াবেটিস থাকে তাদের ভবিষ্যৎ জীবনে ডায়াবেটিস হবার ঝুঁকি বেশি থাকে।
 
আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মতে, ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। শারীরিক পরিশ্রম ও ব্যায়াম, সঠিক খাদ্য নির্বাচন, প্রচুর আঁশযুক্ত খাবার গ্রহণ, শরীরের ওজন নিয়ন্ত্রণ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব। সঠিক খাদ্যের মধ্যে রয়েছে- কার্বোহাইড্রেট পরিমিত পরিমাণে খাওয়া, সফট ড্রিংকস পরিহার করা, প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ, তেল চর্বিযুক্ত খাবার পরিহার করা। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ঘুম ও মানসিক চাপমুক্ত থাকতে হবে।
 
সমীক্ষায় দেখা গেছে, প্রতি এক কেজি ওজন হ্রাসে ডায়াবেটিস হবার সম্ভাবনা ১৬ শতাংশ কমে যায়। তাই নিয়মিত ব্যায়াম ও হাঁটার মাধ্যমেও ডায়াবেটিস হবার ঝুঁকি কমানো সম্ভব। ডায়াবেটিস প্রতিরোধ এখন একটি বড় চ্যালেঞ্জ। তাই ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
 
লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ

শরণার্থীদের নিয়ে নতুন নিরাপত্তা কর্মসূচি ঘোষণা করবে যুক্তরাষ্ট্র

শরণার্থীদের প্রবেশ নিয়ে নতুন নীতি ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্টসজেন নেলসেন এই তথ্য জানিয়েছেন।
 
তিনি বলেছেন, নতুন নীতি ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রে ঝুঁকিপূর্ণ দেশ থেকে শরণার্থী আসা বন্ধ হবে। এর ফলে অপরাধীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
 
তিনি বলেন, এটা হয়তো আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করবে না, কিন্তু শরণার্থীদের বৈধতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। - রয়টার্স

পুলিশের ওপর হামলা করে দুই নেতা ছিনতাই বিএনপি কর্মীদের

রাজধানীতে হাইকোর্টের কদম ফোয়ারা এলাকায় বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর চালিয়ে প্রিজন ভ্যানের তালা ভেঙে আটক দুই কর্মীকে ছিনিয়ে নিয়েছে বলে পুলিশ জানায়।
 
পুলিশের দাবি, মঙ্গলবার বিকেলে বিএনপির নেতাকর্মীরা তাদের মিছিল থেকে হঠাৎ করে পুলিশের ওপর হামলা চালায়। প্রিজন ভ্যান ভাঙচুর করে বিএনপির আটক দুই কর্মীকে ছিনিয়ে নেয়। এসময় পুলিশের রাইফেল ভেঙে ফেলে তারা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে পূর্বের মতোই হাইকোর্ট এলাকায় জড়ো হয়েছিল দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ওবায়দুল হক নাসির (৪০), সোহাগ মজুমদার (৩৮) ও মিলন (৩৮) নামের তিনজনকে আটক করে পুলিশ। তাদেরকে প্রিজন ভ্যানে রাখা হয়।
এরপর হাজিরা শেষে বিএনপি চেয়ারপারসন বাসায় ফেরত যাওয়ার পথে একদল বিএনপি কর্মী ওই প্রিজন ভ্যানে ভাঙচুর চালিয়ে নেতাদের ছিনিয়ে নিয়ে যায়।

বিদেশি যাত্রীর ব্যাগ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন আটক

শাহজালাল বিমানবন্দরে সোমবার দিবাগত গভীর রাতে এক বিদেশি যাত্রীর কাছ থেকে একটি শক্তিশালী ডিজেআই ব্র্যান্ডের ড্রোন আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ওই যাত্রী আমেরিকান পাসপোর্টধারী। তার নাম মার্ক রুমাম কুটরোবস্কির। তার পাসপোর্ট নম্বর ৫১০৫২৭৩৯০। 
 
জানা গেছে, ২২ বছর বয়সী মার্ক ড্রোনটিসহ গত ২৬ জানুয়ারি এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঘোষণা ছাড়াই বাংলাদেশে আসেন। সোমবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে তিনি ড্রোনটিসহ চায়না সাউদার্ন এয়ারলাইনসের সিজেড-৩৯২ ফ্লাইটযোগে গোয়াংজু হয়ে আমেরিকা যাওয়ার প্রাক্কালে বোর্ডিং লাউঞ্জে অবস্থান করেন। এসময় গোপন তথ্য অনুযায়ী শুল্ক গোয়েন্দা দল ড্রোনটি আটক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন। এতে ৯টি ক্যামেরা রয়েছে। 
 
যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ড্রোনটি ব্যবহার করে দেশের ভেতর বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন। ড্রোনটির মেমরি কার্ড পরীক্ষা করে দেখছে শুল্ক গোয়েন্দারা। 
 
ড্রোন আমদানি নিয়ন্ত্রিত পণ্য। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও প্রয়োজনীয় দলিলাদি না থাকায় এবং দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ড্রোনটি আটক করা হয়।

Monday, January 29, 2018

প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কিছু চারিত্রিক গুণাবলী জেনে নিন।

প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কিছু চারিত্রিক গুণাবলী নিম্মে দেওয়া হল।
১. কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না।
২. লৌকিকতার প্রয়োজনেও ছোট প্লেটে খাবার খেতেন না।
৩. সর্বদা আল্লাহর ভয়ে ভীত থাকতেন।
৪. অধিকাংশ সময়ই নিরব থাকতেন।
৫. বিনা প্রয়োজনে কথা বলতেন না।
৬. কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবনকারী সহজেই বুঝে নিতে পারে।
৭. বক্তব্য দীর্ঘস্হায়ী করতেন না যাতে শ্রোতারা বিরক্ত হয়ে যায়। এবং এত সংক্ষিপ্ত করতেন না যাতে কথা অসম্পূর্ণ থেকে যায়।
৮. কথা, কাজে ও লেন-দেনে কঠোরতা অবলম্বন করতেন না।
৯. নম্রতাকে পছন্দ করতেন ।
১০. তার নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না।
১১. কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
১২. শরীয়ত বিরোধী কথা হলে তা থেকে বিরত রাখতেন বা সেখান থেকে উঠে যেতেন।
১৩. আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন।
১৪. খাদ্য দ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
১৫. ক্ষমাকে পছন্দ করতেন।
১৬. যে কোন প্রশ্নের যথাযথ উত্তর দিতেন, যাতে প্রশ্নকারী সে ব্যাপারে পরিপূর্ণ অবহিত হয়।
১৭. সর্বদা ধৈর্য্য ধরতেন।
১৮. হাতে যা আসত, তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
রাসুল (সা.) এর গুণাবলী বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তায়ালা আমাদেরকে নবী (সা.) এর চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান করুন,,

জুমার দিনের ইতিহাস সংক্ষেপে জেনে নিন।


সলামি শরিয়তের বিধানে জুমার দিনের গুরুত্ব সীমাহীন। এই দিন মানব জাতির আদি পিতা হযরত আদম আ. এর দেহের বিভিন্ন অংশ সংযোজিত বা জমা করা হয়েছিল বলেই দিনটির নাম জুমা রাখা হয়েছে। জুমার দিনকে আল্লাহপাক সীমাহীন বরকত দ্বারা সমৃদ্ধ করেছেন। এটি সপ্তাহের সেরা দিন। হাদিস শরিফের বর্ণনা অনুযায়ী এই বরকতময় দিনটি আল্লাহপাক বিশেষভাবে উম্মতে মুহাম্মদিকে সা. দান করেছেন।
নবী করিম সা. ইরশাদ করেন, সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন হচ্ছে জুমার দিন। এই পবিত্র দিনে হজরত আদম আ. কে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়। (মুসলিম শরিফ)

ফজরের নামাজ মোট ৪ রাকাত ।এর মধ্যে ২ রাকাত সুন্নত এবং ২ রাকাত ফরজ।


ফজরের  ২ রাকাত সুন্নত নামাজের নিয়ত : (نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ فَرْضُ   للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ-)বাংলায় –(নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, সুন্নাতু রাসুলিল্লা-হি তাআলা মুতাও য়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আক্বার।) অনুবাদঃ কোবালা মুখী হইয়া ফযরের দুই রাকায়াত ফরয নামায আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।
ফজরের ২ রাকাত ফরজ নামাজের নিয়ত  🙁نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ فَرْضُ   للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ) –বাংলায় (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, ফারজুল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।)অনুবাদঃ কোবালা মুখী হইয়া ফযরের দুই রাকায়াত ফরয নামায আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার
বিশেয় দ্রষ্টব্যঃ ইমামতি করিতে-আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু সহ মুতাওয়াজ্জিহান বলতে হবে আর ইমামের পিছনে নামাজ পড়িতে হলে বলতে হবে(এক্তাদাইতু বিহা-যাল ইমামি মুতা ওয়াজ্জিহান…)।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates