Social Icons

Tuesday, November 29, 2016

কক্সবাজারে রোহিঙ্গাবাহী ৫ নৌকা ফেরত


কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা মুসলমানদের বহনকারী পাঁচটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত সময়ে নৌকাগুলো ফেরত পাঠানো হয়।
বিজিবির ভাষ্য, প্রতিটি নৌকায় ১০ থেকে ১২ জন রোহিঙ্গা মুসলমান ছিল।
টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আবু জার আল জাহিদ জানান, টহল জোরদার আছে। রোহিঙ্গারা যাতে অনুপ্রবেশ না করতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, আজ ভোরে উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় চার রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

ব্রা‌জিল ফুটবল দ‌লের বিমান বিধ্বস্ত : বাংলাদেশের বিরোধী দলের নেতা খা‌লেদার শোক


কলম্বিয়ার মেদেইনে ব্রাজিলের একটি ফুটবল ক্লাবের খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলের ফুটবল ক্লাবের খেলোয়াড়, অন্যান্য দেশের যাত্রী ও ক্রুসহ ৭৬ জনের হৃদয়স্পর্শী মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।’

তি‌নি ব‌লেন,  ‘এ ধরনের অপ্রত্যাশিত বিমান দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানিতে ব্রাজিল সরকার, সেদেশের জনগণ ও শোকবিহ্ববল পরিবারগুলোকে সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি অন্যান্য দেশের যেসব নাগরিক নিহত হয়েছেন সেসব দেশেরও সরকার, জনগণ ও তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।’

খা‌লেদা জিয়া বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং বিধ্বস্ত বিমান থেকে উদ্ধারকৃত কয়েকজন গুরুতর আহতদের আশু সুস্থতা কামনা করেন।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাজিলের ফুটবল ক্লাবের খেলোয়াড় ও অন্যান্য দেশের যাত্রী বহনকারী বিমান বিধ্বস্ত হয়ে ৭৬ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘এই হৃদয়বিদারক মৃত্যুর খবরে আমি আন্তরিকভাবে ব্যথিত ও মর্মাহত হয়েছি। আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি।’

শোকাহত ফুটবল বিশ্ব

ব্রাজিলের ফুটবলারদের নিয়ে বিমান কলম্বিয়ায় বিধ্বস্ত হওয়ার পর শোকাহত বিশ্ব ফুটবল ও ক্রীড়া জগত। বিশ্বের নাম করা ক্রীড়াবিদেরা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তাদের মনের কথা। তারই এক অংশ তুলে ধরা হল পাঠকদের সামনে।
 
নেইমার
 
অবিশ্বাস্য ট্রাজেডি। বিশ্বাস করতে পারছি না বিমনাটি বিধ্বস্ত হয়েছে, বিশ্বাস করতে পারছি না খেলোয়াড়রা ঐ বিমানটিতে ছিল, বিশ্বাস করতে পারছি না প্রিয় মানুষগুলো তাদের পরিবারকে ছেড়ে চলে গেছেন। এত নিষ্ঠুরতা কীভাবে সম্ভব! বিশ্ব আজ শোকাস্তব্ধ; কিন্তু চ্যাম্পিয়নদের গ্রহণ করতে পেরে শুভ্র নীলাকাশ গর্বিত। সকল পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা।
 
জিয়ান্নি ইনফান্তিনো
 
কঠিন সময়ে নিহত, তাদের পরিবারের এবং বন্ধুদের প্রতি সমবেদনা।
 
ইকার ক্যাসিয়াস
 
শাপেকোয়েনস খেলোয়াড়দের বহনকারী বিমানটি বিধ্বস্ত হওয়ায় গভীরভাবে শোকাহত। ফুটবল বিশ্বের জন্য বিষাদময় একটি দিন। শক্ত এবং সাহসী হও বন্ধুরা।
 
 
ওয়েন রুনি
 
সকালে উঠে বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত হলাম। শাপেকোয়েনস, তাদের পরিবার এবং বন্ধুদের প্রতি সমবদেনা।
 
 
মাইকেল বালাক
 
শান্তিতে ঘুমাও প্রিয় বন্ধুরা! শাপেকোয়েনস, মনে রেখ আমরা কেউ নিরাপদ নই। যেকোনো কিছু ঘটতে পারে। তাই শক্ত হও। প্রিয়জনকে শুধু বল, আমি তোমায় ভালোবাসি।

নিহত খেলোয়াড়দের জন্য ব্রাজিলে শোক


ব্রাজিলের শাপেকোয়েন্সে ক্লাবটি তাদের ইতিহাসের সবচাইতে বড় ম্যাচ দক্ষিণ আমেরিকার ক্লাব কাপের ফাইনাল খেলতে যাচ্ছিল। কিন্তু বিমান দুর্ঘটনার পর দলের মাত্র তিনজন খেলোয়াড় বেঁচে আছেন গুরুতর আঘাত নিয়ে। বিবিসির খবরে বলা হয়, কিংবদন্তি ফুটবলার পেলে এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, দিনটি ফুটবলের জন্য এক শোক সন্তপ্ত দিন। ছোট্ট সান্তা ক্যাটারিনা শহরের এই ক্লাবটির হাজার হাজার ভক্ত গায়ে দলের জার্সি জড়িয়ে শহরের স্টেডিয়ামে জড়ো হয়েছেন। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আইভান তোজ্জো বলেছেন, পুরো শহর অনেক বড় কিছু হারিয়েছে।
তিনি বলেছেন, মাত্র দুই লক্ষ লোকের শহর সান্তা ক্যাটারিনার সকল অধিবাসী কোননা কোন ভাবে এই ক্লাবটির সাথে জড়িয়ে আছে। শহরের সবাই ক্লাবটিকে ভালবাসে। দলটি যখন খুব ভাল করছিল ঠিক তখনই খেলোয়াড়দের এমন মৃত্যু সবার জন্যেই বিশাল বিপর্যয়ের খবর। শাপেকোয়েন্সে দলটি দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের ফাইনাল খেলার জন্য কলম্বিয়ার মেডেইন শহরে যাচ্ছিল। শহরটির বাইরে একটি পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়ে ৭৭ জন যাত্রীর ৭১ জনই নিহত হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাত সোয়া দশটার দিকে মেডেইন বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারকে বৈদ্যুতিক ত্রুটির কথা জানান বিমানের পাইলট। এর পরই বিমানটির সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও নেইমার, ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েইন রুনি নিহত খেলোয়াড়দের প্রতি সম্মান জানিয়েছেন। ব্রাজিলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
ফাইনাল খেলা যখন হওয়ার কথা ছিল ঠিক তখন দলের সকল ভক্তকে মাঠে সাদা কাপড় পরে এসে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে দলের কর্মকর্তারা। ক্লাবটি যাত্রা শুরুর আগে দলের কোচ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি বলছিলেন, দলটির জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচ। তবে সেই ম্যাচ খেলা না হলেও শাপেকোয়েন্সে ক্লাবটিকে সম্ভবত জয়ী ঘোষণা করা হচ্ছে।

হাইতিতে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে মোইজি বিজয়ী


হাইতির প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবসায়ী জোভেনাল মোইজি বিজয়ী হয়েছেন। তিনি দেশের সাবেক প্রেসিডেন্ট মাইকেল মার্টলি সমর্থিত প্রার্থী। 
 
সোমবার সরকারি প্রাথমিক ফলাফল থেকে একথা জানা যায়। প্রভিশনাল ইলেক্টোরাল কাউন্সিল প্রধান উদার অ্যান্টোনি জানান, মোইজি বিরোধী দল এলএপিইএইচ’র প্রার্থী জুদ সেলেস্টিনের চেয়ে এগিয়ে রয়েছে। এ নির্বাচনে মোইজি ৫৫.৬৭ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে বিরোধী দলীয় প্রার্থী সেলেস্টিন ১৯.৫২ শতাংশ ভোট পান।
 
এছাড়া নির্বাচনে তৃতীয় স্থানে থাকা প্রার্থী জিয়ান চার্লেস ১১.০৪ শতাংশ এবং চতুর্থ স্থানে থাকা প্রার্থী মারিজ নার্সিজ পেয়েছেন মাত্র ৮.৯৯ শতাংশ ভোট। হাইতির নির্বাচনে যে প্রার্থী অর্ধেকেরও বেশী ভোট পান তাকে বিজয়ী হিসেবে বিবেচনা করা হয়। এএফপি।

ফুটবল টিমের বিমান দুর্ঘটনায় ব্রাজিলে তিন দিনের শোক


কলম্বিয়ায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ব্রাজিলের শীর্ষস্থানীয় ফুটবল টিম শাপেকোয়েন্সের খোলোয়াড় ও কর্মকর্তাসহ ৭৫ জনের প্রাণহানির ঘটনায় ব্রাজিল সরকার তিনদিনের শোক ঘোষণা করেছে।
 
মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের এ শোক ঘোষণা করেন। 
 
কর্মকর্তা জানান, ভাড়া করা ওই বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৭৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে। ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ব্রাজিলের সাও পাওলোর এ বিমানটি কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে সোমবার দিবাগত রাতে নয় ক্রুসহ ৮১ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়।

ফুটবল টিমের বিমান দুর্ঘটনায় ব্রাজিলের তিন দিনের শোক

কলম্বিয়ায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ব্রাজিলের শীর্ষস্থানীয় ফুটবল টিম শাপেকোয়েন্সের খোলোয়াড় ও কর্মকর্তাসহ ৭৫ জনের প্রাণহানির ঘটনায় ব্রাজিল সরকার মঙ্গলবার তিনদিনের শোক ঘোষণা করেছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের এ শোক ঘোষণা করেন।
কর্মকর্তা জানান, ভাড়া করা ওই বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৭৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে।
ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ব্রাজিলের সাও পাওলোর এ বিমানটি কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে সোমবার দিবাগত রাতে নয় ক্রুসহ ৮১ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates