Social Icons

Saturday, December 26, 2015

ফের কাছাকাছি রণবীর-ক্যাটরিনা

প্রেম ভাঙছে? কে বলেছে? সব জল্পনা স্ট্রেট ব্যাটে এক্কেবারে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন রণবীর-ক্যাটরিনা ডুও। শশী কপূরের বাড়িতে ক্রিসমাস ব্রাঞ্চে গার্লফ্রেন্ড ক্যাটরিনার হাত ধরে এসে রণবীর বুঝিয়ে দিলেন তাদের অফস্ক্রিন রসায়ন এখনও একই রকম জমজমাট। দু’জনের হাবভাব, মুখে মিষ্টি মিষ্টি হাসি, চাহনি বিনিময়েই পরিস্কার, প্রেমের এখন মধুমাস।
এই ক্রিসমাস ব্রাঞ্চ আসলে কপূর ফ্যামিলির বাত্সরিক গেট টুগেদার। পরিবারের সদস্যরাই শুধু এই পার্টির অংশ হতে পারেন। এই পার্টিতে ক্যাটের আগমন বুঝিয়ে দিল তিনি এখন কপূরদের কোর ফ্যামিলির অংশ।
জল্পনাটা শুরু হয়েছিল মাস খানেক আগে। ‘তামাশা’-র প্রমোশনের জন্য তখন দীপিকা পাড়ুকোনকে সঙ্গে করে হিল্লি-দিল্লি করে বেড়াচ্ছেন রণবীর। পেজ থ্রি জুড়ে তখন শুধুই তাঁরা। বি টাউনের হাওয়ায় তখন একটাই কথা ভাসছিল। পুরনো প্রেমে বুঝি আবার রঙ লাগল।  হাওয়ায় তো কত কিছুই ভাসে। সেই হাওয়ার রেশ ধরে খবর ছড়াল, প্রাক্তন প্রেমিকার সঙ্গে রণবীরের ‘অতি ঘনিষ্ঠতায়’ গোঁসা হয়েছে ক্যাটরিনার। পরিস্থিতি নাকি এতটাই গুরুতর, ব্রেক আপ-র কথাও নাকি তিনি ভেবে ফেলেছেন।

গুজব যতই ছড়াক, এই নিয়ে একটাও শব্দ খরচ করেননি এই হট কপলের কেউই। ক্রিসমাসের দিন পারিবারিক অনুষ্ঠানে হাত ধরাধরি করে এসে বুঝিয়ে দিলেন তাঁদের প্রেম গুজবকে বিশেষ পাত্তা দেয় না।

মা হয়েছেন তাই, চুমুর দৃশ্যে রাজি নন ঐশ্বর্যা!

মা হয়ে গিয়েছেন তো, তাই আর চান না!
ঐশ্বর্যা একে‌বারেই চান না কোনও গভীর চুম্বন দৃশ্যে অভিনয় করতে।
তাই করণ জোহরের ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুর আর ঐশ্বর্যা রাই বচ্চনের কোনও চুম্বন দৃশ্য থাকছে না।
করণ জোহরের ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’ ছবিটি নিয়ে ইতিমধ্যেই তুমুল কৌতুহলের জন্ম হয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু, দর্শকরা যে উত্তেজক দৃশ্যের অপেক্ষায় রয়েছিলেন, তা তাঁরা ওই ছবিতে দেখতে পাবেন না। ঐশ্বর্যার আপত্তিতে।
‘কিসিং সিন’ দেখাতে খুবই আগ্রহ ছিল পরিচালক করণ জোহরের। কিন্তু ঐশ্বর্যা নাকি তাঁকে পরিস্কার জানিয়ে দেন, সেটা তাঁর পক্ষে একেবারেই সম্ভব নয়। তবে ওই ছবিতে বেশ আকর্ষণীয় রোলে রয়েছেন অনুষ্কা শর্মা।
ঠিকঠাক ভাবে রাঁধতে পারলে, ‘আলুনি’ রান্নারও স্বাদটা কিন্তু বেশ জিভে লেগে থাকার মতোই হয়!
কিছু ‘মুশকিল’ থাকলেও তাই ছবিটি ‘দিল’ ছুঁয়ে যাবে বলেই আশা বিশেষজ্ঞদের।

বৌদ্ধ বিহার খননকালে বিদেশিসহ আহত ৪

মুন্সীগঞ্জ টংঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বর ২শ বছর আগের বৌদ্ধ বিহার খনন চলাকালে মাটি চাপা পড়ে বিদেশি গবেষকসহ ৪ শ্রমিক গুরুতর আহত।

শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বিদেশি গবেষক ইয়াং, আল-ইসলাম, মো. আনোয়ার, অসির আহম্মেদ। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও টংঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

নাটেশ্বর বৌদ্ধ বিহার সমন্বয়কারী সুফি মোস্তাফিজুর রহমান জানান, খনন কাজের সময় মাটি চাপায় বিদেশি গবেষকসহ ৪ শ্রমিক আহত হয়।

বাঙলা কলেজ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ছাত্রীর মামলা

মারধরের অভিযোগ এনে ঢাকার সরকারি বাঙলা কলেজের ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে কলেজের এক ছাত্রী মিরপুর থানায় মামলা করেছেন। মিরপুর থানার উপ-পরিদর্শক মো. ওহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই ছাত্রী বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
 
মামলায় কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমান অনিকসহ কয়েজনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলা কলেজের বিপরীতে চক্ষু হাসপাতালের সামনে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি অনিকসহ আরো দুইজন ওই ছাত্রীর ওপর হামলা করে। এতে তার হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগে বলেও এজাহারে দাবি করেছেন মামলার বাদী।
 
ওই ছাত্রী বলেন, 'ওই সময়ে আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দুইজনকে সঙ্গে নিয়ে অনিক আমার ওপর রাম দা দিয়ে হামলা চালায়।' হামলাকারীরা তার গলা ও ঘাড়ে কোপ দেবার চেষ্টা করে অভিযোগ করে তিনি বলেন, 'সরে যাওয়ায় আমার ডান হাতে রামদার কোপ লাগে।'
 
হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'আমি অনিকের অন্যায়ের প্রতিবাদ করায় তিনি দলবল নিয়ে এই হামলা চালান।' তবে অনিকের কী অন্যায়ের প্রতিবাদ তিনি করেছিলেন সে ব্যাপারে কিছু বলেননি বাঙলা কলেজের এই ছাত্রী।

মিয়ানমারে আবারো খনিতে ভূমিধ্বস, নিহত ৫

মিয়ানমারের উত্তর কাচিন প্রদেশের পান্না খনিতে ভূমিধ্বসের ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। শুক্রবারের এই ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে আরো ৫০ জন।
 
এর আগে গত নভেম্বরে একই অঞ্চলে ভূমিধ্বসের ঘটনায় ১১৪ জন নিহত হয়েছিল। পান্না অনুসন্ধানের সময় অনেক পাথর তুলতে হয় এবং সেখানে পাথর জমা হয়। সেখান থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ব্যাংকক পোস্ট জানিয়েছে, ইতোমধ্যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কমপক্ষে আরো ৫০ জন নিখোঁজ রয়েছে। ব্যাংকক পোস্ট।

‘আওয়ামী লীগকে পরাজিত করে গণতন্ত্র আনতে হবে’

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সারাদেশে সন্ত্রাস শুরু করেছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাই তারা এর ফলাফল ছিনিয়ে নিতে চায়।
 
শনিবার সকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী রাজিউর রহমানের নির্বাচনী প্রচারণা ও পথসভায় পীরগঞ্জ কলেজবাজার এলাকায় এসব কথা বলেন তিনি।
 
তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেতে হলে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করতে হবে।
 
তিনি আরো বলেন, আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে জনগণ তাদের প্রাণের প্রতীক ধানের শীষকে ভোট দিয়ে প্রমাণ করে দেবে এর জনপ্রিয়তা কত বেশি।
 
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের দিন আপনাদের সজাগ থাকতে হবে, ভোটকেন্দ্র গুলোতে পাহারা দিতে হবে। ফলাফল হাতে নিয়ে তারপর কেন্দ্র থেকে বের হতে হবে।
 
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমানসহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
ফখরুল জেলার রানীশংকৈল পৌরসভা নির্বাচনে ২০ দল মনোনীত জামায়াতের প্রার্থী মোকারম হোসেনের প্রচারণা ও পথসভায় অংশ নেন।
 
মির্জা ফখরুল আরো বলেন, আসন্ন পৌর নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে। তাই জাতীয় রাজনীতির ক্ষেত্রে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরসভা নির্বাচনকে ঘিরে সারাদেশে প্রায় ৬ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সন্ত্রাস শুরু করেছে। এ সন্ত্রাসের হাত থেকে মুক্তি পেতে হলে, অন্যায়-অত্যাচার ও একদলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করতে হবে।
 
যদিও পৌর নির্বাচনে সরকার বদল হবে না, কিন্তু এ নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে তাদের উপর একটা চাপ সৃষ্টি হবে। ফলে তাদেরকে অতি অল্প সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, বলেন ফখরুল। 

রায় প্রদানে অহেতুক বিলম্ব গ্রহণযোগ্য নয়: রাষ্ট্রপতি

রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ বলেছেন, একটি দরখাস্তের শুনানি সমাপ্ত হওয়ার পর বা মোকদ্দমার যুক্তিতর্ক শুনানির পর আদেশ লাভে বা রায় প্রকাশিত হতে যাতে বিলম্ব না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। রায় বা আদেশ প্রদানের ক্ষেত্রে অহেতুক বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে একথা বলেন তিনি।
 
রাষ্ট্রপতি বলেন, দ্রুত মামলার রায় হলে বিচারকদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পাবে। এতে বিচার বিভাগের প্রতি যেমন জনগণের আস্থা বৃদ্ধি পাবে, তেমনি আপনারাও বিবেকের নিকট স্বচ্ছ থাকবেন। 
 
তিনি বলেন, আমাদের বিচার ব্যবস্থার অন্যতম সমস্যা বিচারে বিলম্ব এবং মোকদ্দমার জট। এ বিলম্বের কারণ বহুবিধ। বিচার কার্যে কাঙ্ক্ষিত গতি আনয়নের জন্য পর্যাপ্ত বিচার কক্ষ, বিচারকের শূন্যপদে নিয়োগ এবং বিচারক ও মোকদ্দমার সংখ্যায় যুক্তিসঙ্গত ভারসাম্য রক্ষা করা আবশ্যক।
 
পক্ষপাতহীনভাবে বিচার করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের শেষ ভরসার স্থল আদালত। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সব ধরনের ভীতি ও প্রীতির উর্ধ্বে থেকে এবং সর্বোচ্চ নিষ্ঠা ও সততা বজায় রেখে বিচারকগণ পক্ষপাতহীনভাবে বিচারকার্য পরিচালনা করবেন, এটাই সবার কাছে প্রত্যাশিত।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates