Social Icons

Monday, February 26, 2018

ব্রাজিলের রিয়েল থেকে আজকের বাংলাদেশী টাকার বাজার মূল্য ।

ব্রাজিলের রিয়েল থেকে আজকের বাংলাদেশী টাকার বাজার মূল্য । নিচে ব্রাজিলিয়াল রিয়েল থেকে বাংলাদেশী টাকার মূল্য ছক আকারে দেয়া হয়েছে ।

XE Currency Converter: BRL to BDT

1 BRL =25.7364BDT
Brazilian Real1 BRL = 25.7364 BDT
Bangladeshi Taka1 BDT = 0.0388554 BRL
2018-02-26 20:41 UTCAll figures are based on live mid-market rates. These rates are not available to consumer clients.Set up a Rate Alert
 



 1 (BRL) Brazilian Real = 25.6938 (BDT) Bangladeshi Taka 

 1 (BDT) Bangladeshi Taka = 0.0389 (BRL) Brazilian Real 


Rates for Brazilian Real to Bangladeshi Taka during the last 7 days
DateRate
2018-02-261 Brazilian Real = 25.694 Bangladeshi Taka 
1 Bangladeshi Taka = 0.039 Brazilian Real
2018-02-251 Brazilian Real = 25.604 Bangladeshi Taka 
1 Bangladeshi Taka = 0.039 Brazilian Real
2018-02-241 Brazilian Real = 25.599 Bangladeshi Taka 
1 Bangladeshi Taka = 0.039 Brazilian Real
2018-02-231 Brazilian Real = 25.599 Bangladeshi Taka 
1 Bangladeshi Taka = 0.039 Brazilian Real
2018-02-221 Brazilian Real = 25.507 Bangladeshi Taka 
1 Bangladeshi Taka = 0.039 Brazilian Real
2018-02-211 Brazilian Real = 25.366 Bangladeshi Taka 
1 Bangladeshi Taka = 0.039 Brazilian Real
2018-02-201 Brazilian Real = 25.518 Bangladeshi Taka 
1 Bangladeshi Taka = 0.039 Brazilian Real

Chart for Brazilian Real to Bangladeshi Taka during the past six days


BRLBDT ChartBRL Rate20 Feb21 Feb22 Feb23 Feb24 Feb25 Feb26 Feb25.325.425.525.625.7Date Of 2018BRL Rate
DateBRL Rate
20 Feb25.518
21 Feb25.366
22 Feb25.507
23 Feb25.599
24 Feb25.599
25 Feb25.604
26 Feb25.694

Chart for Bangladeshi Taka to Brazilian Real during the past six days






ঝাল-মশলার খাবারের প্রতি কেন মানুষের এই দুর্বলতা

ব্যক্তিভেদে ঝালের সহ্য ক্ষমতা ভিন্ন হয়ে থাকে। মরিচের ঝাল পরিমাপের জন্য সাধারণত স্কোভাইল স্কেল ব্যবহার করা হয়। পৃথিবীর সব থেকে বেশি ঝাল মরিচের মধ্যে ড্রাগন’ ব্রেথকে, ঘোস্ট পিপার, নাগা মরিচ অন্যতম। এসব মরিচের ঝাল ৮ লাখ স্কোভাইল থেকে সাড়ে ১০ লাখ স্কোভাইলের মধ্যে। এই মরিচগুলোর যে কোনো একটি প্রজাতির গোটা একটা মরিচ খেলে যে কারোর শরীরে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিতে পারে।   
 
শুধু মরিচ খেতে বললে অনেকেই হয়ত পিছিয়ে যাবে কিন্তু ঝাল আর কড়া মশলার খাবারের বেলায় ভিন্নচিত্র লক্ষ্য করা যায়। ঝাল ঝাল কড়া মশলার খাবারের প্রতি অনেকেরই রয়েছে বিশেষ দুর্বলতা। থাই ফুড, মেক্সিকান ফুড, চাইনিজ ফুড, ইন্ডিয়ান ফুড কিংবা ইথিওপিয়ান ফুডের অনেক খাবারেই কড়া মশলার উপস্থিতি লক্ষ করা যায়। মশলার প্রতি মানুষের এই দুর্বলতার কারণেই সারা বিশ্বের খাদ্য রসিকদের কাছে দারুণ জনপ্রিয় এসব খাবার। মূলত অতিরিক্ত ঝাল আর মশলার কারণে এসব খাবার সুগন্ধি এবং চিত্তাকর্ষক হয়ে ওঠে মানুষের কাছে।
তবে ঝাল খাবারের সঙ্গে আবহাওয়ার একটি সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা। তাদের মতে, যেসব অঞ্চলের তাপমাত্রা অনেক বেশি থাকে সেখানকার মানুষের কাছে ঝাল খাবারের চাহিদা বেশি। পৃথিবীর বিভিন্ন প্রান্তের খাবারের ইতিহাস এবং খাবারে ব্যবহূত মশলার প্রকৃতি বিশ্লেষণ করে তারা এ তথ্য দিয়েছেন। 
 
তাদের মতে, যেসব অঞ্চলে অতিরিক্ত গরম সেখানে সাধারণত দ্রুত খাবার নষ্ট হয়ে যায়। কিন্তু খাবারে বেশি করে ঝাল-মশলা দিলে সহজে নষ্ট হয় না। ঝাল-মশলার খাবারে ব্যাকটেরিয়ার আক্রমণও কম হয়। তীব্র গরম অঞ্চলের মানুষের গরম কমাতেও নাকি সাহায্য করে কড়া ঝাল-মশলার খাবার। অতিরিক্ত ঝাল খাওয়ার কারণে অনেকে ঘেমে যান। মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও নাকি ঝালের ভূমিকা রয়েছে। এসব কারণ থেকেই হয়ত ঝাল-মশলার খাবারের প্রতি মানুষের দুর্বলতাটা একটু বেশি। বিবিসি

প্রতি ৮০ সেকেন্ডে মৃত্যু ঘটে একজন নারীর


হিন্দি সিনেমার জীবন্ত কিংবদন্তি এক সময়ের হার্টথ্রব নায়িকা শ্রীদেবীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে মাত্র ৫৪ বছর বয়সে। শ্রীদেবীর হার্ট অ্যাটাক নিয়ে লেখা আমার উদ্দেশ্য নয়, নারীদেরও যে মধ্যবয়সে হার্ট অ্যাটাক হতে পারে তা আমাদের বেশ জোরেসোরেই স্মরণ করিয়ে দিলো। প্রাপ্ত তথ্য অনুযায়ী শ্রীদেবী যে গুরুতর অসুস্থ ছিলেন তা কিন্তু নয়। দুবাইয়ের একটি ওয়েডিং অনুষ্ঠানে যোগদান করতে যাওয়া শ্রীদেবীর হার্ট অ্যাটাক হয়। আমাদের অনেকেরই ধারণা হচ্ছে, হার্ট অ্যাটাক শুধু পুরুষদেরই বেশি হয়।
 
কিন্তু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি পরিসংখ্যানে দেখা যায়, নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি পুরুষের তুলনায় মোটেও কম নয়। আমেরিকার মতো একটি অতি উন্নত দেশের তথ্য হচ্ছে- যুক্তরাষ্ট্রে প্রতি ৩ জন নারীর মৃত্যুর ক্ষেত্রে ১ জন মারা যান হূদরোগ ও স্ট্রোকের কারণে। অর্থাত্ প্রতি ৮০ সেকেন্ডে মারা যান ১ জন নারী। ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৪ মিলিয়ন নারী প্রতি বছর হূদরোগে আক্রান্ত হন। ৯০ ভাগ মহিলার হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি থাকে। পুরুষের চেয়ে নারীদের স্ট্রোকের ঝুঁকি অধিক।
 
বিশেষজ্ঞগণ বলেছেন, হার্টকেও সুস্থ রাখা যায়। প্রতিরোধ করা যায় হার্ট অ্যাটাকের মতো দুর্ভাগ্যজনক ঘটনাও। তবে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে শুধু লাইফ স্টাইল পরিবর্তন করে শতকরা ৮০ ভাগ হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যায়। আর এ ব্যাপারে সুইডেনের স্টকহোমের ক্যারোলাইনস্কা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ড: অ্যাগনেটা অ্যাকেসন এক গবেষণা নিবন্ধে উল্লেখ করেছেন, মাত্র ৫টি অভ্যাস ত্যাগ করলে পাঁচ ভাগের চার ভাগ হার্ট অ্যাটাকই প্রতিরোধ করা যায়। যদি গাণিতিক হিসাবে বলি তাহলে বলতে হয় শতকরা ৮০ ভাগ হার্ট অ্যাটাকই প্রতিরোধযোগ্য। যদি আমরা মাত্র পাঁচটি অভ্যাস বদলাতে পারি।
 
আর এই পাঁচটি অভ্যাস হচ্ছে- ধূমপান একেবারেই বর্জন করতে হবে, মদ্যপান পরিহার সম্ভব না হলে মডারেট ড্রিংকিং করা যেতে পারে, প্রতিদিন নিয়মিত ব্যায়াম বা শরীর চর্চা করতে হবে, প্রতিদিন কম চর্বিযুক্ত স্বাস্থ্য ও পুষ্টিকর খাবার আহার করতে হবে এবং সবশেষে পেটের চর্বি বা বেলিফ্যাট স্বাভাবিক রাখতে হবে। ড. অ্যাকেসন মনে করেন মানুষ তার লাইফ স্টাইল পরিবর্তন করে উল্লেখযোগ্যভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে। তিনি উল্লেখ করেছেন শুধু ধূমপান পরিত্যাগ করে শতকরা ৩৬ ভাগ হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যায়। যারা নিয়মিত সাইক্লিং, সুইমিং, ওয়াকিং বা অন্যকোন প্রকার ব্যায়াম করেন তাদের শতকরা ৩ ভাগ, যাদের কোমরের মাপ ৩৭ ইঞ্চির কম তারা শতকরা ১২ ভাগ এবং যারা দিনে ২ প্যাকের বেশি ড্রিংক না করেন তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি ১১ ভাগ হ্রাস করা সম্ভব। পাশাপাশি যারা প্রচুর পরিমাণ শাক সবজি, ফল আহার, চর্বিযুক্ত ডেয়ারি প্রডাক্টস পরিহার এবং ফিস আহারে হার্ট অ্যাটাকের ঝুঁকি শতকরা ১৮ ভাগ হ্রাস করা সম্ভব।
 
ড. অ্যাকেসন এবং তার গ্রুপ আমেরিকান জার্নাল অব কার্ডিওলজিতে উল্লেখ করেছেন, গবেষণায় প্রতীয়মান হয়েছে হৃদরোগ প্রতিরোধে পরিপূর্ণভাবে লাইফ স্টাইল পরিবর্তন করেছেন এমন মাত্র শতকরা একভাগ লোকের সন্ধান পেয়েছেন তারা। আর হার্ট অ্যাটাক প্রতিরোধে সকলকে পরিপূর্ণভাবে ঝুঁকিসমূহ পরিহারে পরামর্শ মেনে চলতে হবে। অন্যথায় হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যাবে না। প্রতিহত করা যাবে না কোন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও। তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য হচ্ছে, মহিলাদের হার্ট অ্যাটাক হলে প্রথম অ্যাটাকেই নারীদের মৃত্যু ঝুঁকি অধিক।
 
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

জাপানের ওকিনাওয়ায় এয়ারএশিয়ার বিমানের জরুরি অবতরণ

জাপানের ওকিনাওয়ার নাহা বিমানবন্দরে সোমবার মালয়েশিয়ান এয়ার এশিয়ার একটি এক্স বিমান জরুরি অবতরণ করেছে। ইঞ্জিন বিকলের কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।
 
পরিবহণ মন্ত্রণালয় একথা জানিয়ে বলেছে, কুয়ালালামপুরগামী বিমানটিতে ৩৭৯ আরোহী ছিল। এই ঘটনায় কেউ আহত হয়নি। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
 
পরিবহণ মন্ত্রণালয়ের স্থানীয় কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত সোয়া ২টার দিকে বিমানটির ডানপাশের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়ায় চালক তা বন্ধ করে জরুরি অবতরণ করে।
 
মন্ত্রণালয় আরো জানায়, বিমানটি স্থানীয় সময় রাত ৩টার দিকে নাহা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি টোকিওর হানেদা বিমানবন্দর থেকে রওয়ানা হয়েছিল।

পিটিয়ে হত্যার আগে সেলফি!


চুরির অভিযোগে এনে একজনকে পেটানো হচ্ছে। আর তার পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন কয়েকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি। নিহতের নাম মধু। ভারতের কেরালা রাজ্যের পালাক্কাড জেলায় এ ঘটনা ঘটেছে। 
নিহত মধু পালাক্কাডের বাসিন্দা। এদিকে এ ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাত বাঁধা মধুকে পেটানো হচ্ছে। পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন কয়েকজন। এসময় তাদের কেউ কেউ সেলফি তুলছেন।
পুলিশ কর্মকর্তা প্রতীশ কুমার বলছেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আহত মধুকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশে রওনা হই। তবে কোনো চিকিৎসা দেয়ার আগেই তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

পণ্যের মোড়কে ‘মুহাম্মদ’ নামের অবমাননার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ


বহুজাতিক মার্কিন কোম্পানি ‘প্রক্টার অ্যান্ড গ্যাম্বল’ উৎপাদিত শিশুপণ্য ডায়াপার ও অন্যান্য সামগ্রীর মোড়কে আঁকা বিড়ালের ব্যাঙ্গচিত্রের (কার্টুন) কিছু কিছু রেখার সঙ্গে আরবি বা উর্দুতে লিখিত ‘মুহাম্মদ’ শব্দটির সাদৃশ্য রয়েছে- এই অভিযোগে ভারতীয় মুসলিমরা তীব্র বিক্ষোভ করছেন। তারা বলছেন, বিড়ালের গোঁফ, নাক আর বাম চোখের যে রেখাচিত্র তার দিকে খুব সাদা চোখে তাকালেও ‘মুহাম্মদ’ শব্দটি ভেসে ওঠে। এ জন্যই তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদ ও অন্যান্য শহরে মুসলমানরা বিক্ষোভে ফুঁসছেন। তারা দাবি তুলেছেন, অবিলম্বে পণ্যটি বাজার থেকে প্রত্যাহার করতে হবে। এছাড়া ‘এই পণ্য মুসলমানরা বর্জন কর’ আওয়াজও উঠেছে। সমালোচকরা বলছেন, কার্টুনের রেখাচিত্রগুলো ইসলাম ধর্মের প্রতি অবমাননা। কিন্তু প্রক্টার অ্যান্ড গ্যাম্বল কোম্পানি বলছে এটি একটি নিষ্পাপ ব্যাঙ্গচিত্র। কোনো ব্যক্তি, ধর্ম বা সংস্কৃতিকে আঘাতের কোনো ইচ্ছা কোম্পানির নেই। এ ধরনের ব্যাখ্যা সত্ত্বেও ক্ষুব্ধ মুসলমানরা পণ্যটির মোড়কে অগ্নিসংযোগ করছেন।
ইংরেজি ভাষার দৈনিক ডেকান ক্রনিকল-এর খবরে বলা হয়, বেবি ড্রাই প্যান্টের মোড়কে ওই কার্টুনের কারণে ক্ষুব্ধ ভারতীয় মুসলমানরা পণ্যটি স্তূপাকারে জমিয়ে এতে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে। স্থানীয় ইসলামপন্থি গোষ্ঠী দরগা জিহাদ-ও-শাহাদাতের কর্মীরা পণ্যটির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। পণ্যটিতে থাকা কার্টুনের সমালোচনা করে এর বিরুদ্ধে গোষ্ঠীটির তরফে হায়দরাবাদের দাবিরপুরা পুলিশ স্টেশনে দাখিল করা এক প্রতিবাদলিপিতে বলা হয়, শিশুদের ব্যবহার্য পণ্যটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। তাই এই পণ্য দ্রুত বাজার থেকে তুলে নিতে হবে।
নাসার আলম খান নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, পণ্যটি বর্জনের জন্য প্রতিটি মুসলিম ভাই-বোনের প্রতি আমার অনুরোধ রইল। আমাদের শক্তিমত্তার প্রমাণ ও নবীর প্রতি ভালোবাসা দেখানোর এটাই হচ্ছে একমাত্র উপায়।

২০৩০ সালের মধ্যেই পৃথিবীতে ফিরে আসবে তুষার যুগ!


২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে সোলার সাইকেল সিস্টেম ক্র্যাশ করতে পারে! যা ১৬৪৬ থেকে ১৭১৫ সালের মধ্যে আগেও একবার ঘটেছিল। বৈজ্ঞানিকদের আশঙ্কা, একটু একটু করে ‘তেজ’ হারাচ্ছে সূর্য। যার জেরেই ২০৩০ সালের মধ্যেই পৃথিবীতে ফিরে আসবে তুষারযুগ।
কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ বৈজ্ঞানিকদের আশঙ্কা, যে হারে ‘তেজ’ বা ‘শক্তি’ হারাচ্ছে সূর্য, তাতে ২০৩০ সালের মধ্যেই ৬০ শতাংশ উত্তাপ হারিয়ে ফেলবে। যার ফলে আগামী ১৫ বছরের মধ্যে এই বিশ্বে ফের তুষার যুগ ফিরে আসতে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। সূর্যের উপর এই সর্বশেষ গবেষণাটি সেরেছেন নর্থ কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ভ্যালেন্টিনা ও তাঁর দল। ১৯৭৬ থেকে ২০০৮ পর্যন্ত সোলার অ্যাক্টিভিটি সাইকেল বিশ্লেষণ করেই এমনটা আশঙ্কা।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates