Social Icons

Saturday, January 2, 2016

বাজারের ব্যাগে মানুষের মাথা, বিচ্ছিন্ন দেহ মাঠে

কুষ্টিয়ার সদর উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পেছন থেকে এক ব্যক্তির খণ্ডিত মাথা উদ্ধার করা হয়েছে। পরে আরো আড়াই কিলোমিটার দূর থেকে মাথাবিহীন লাশটি উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে উপজেলার বালিয়াপাড়া-আলমপুর স্কুল অ্যান্ড কলেজের পেছনের গেটের সামনে থেকে কাটা মাথাটি উদ্ধার  করা হয়। এরপর সেখান থেকে দূরে একটি মাঠ থেকে মাথাবিহীন দেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম ফিরোজ প্রামাণিক। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পূর্ব আব্দুলপুর গ্রামের প্রয়াত গিয়াস উদ্দিন প্রামানিকের ছেলে।
পুলিশ জানিয়েছে, ফিরোজ প্রামাণিকের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তাঁকে মাঠে হত্যা করে মাথা ও দেহ আলাদা আলাদা স্থানে ফেলে যায় ঘাতকরা।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে স্থানীয়রা শিক্ষা প্রতিষ্ঠানটির পেছনের গেটের সামনে একটি ছোট প্লাস্টিকের ব্যাগে মাথাটি দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে সেখান থেকে আড়াই কিলোমিটর দূরে বাবলাতলা মাঠ থেকে তাঁর মাথাবিহীন দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ফিরোজের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানান, খণ্ডিত মাথাটির মুখে একটি চিরকুট লাগানো ছিল। সেখানে একটি মোবাইল ফোনের নম্বর ছিল। তদন্তের স্বার্থে নম্বরটি গোপন রাখা হয়েছে।
এসপি আশা প্রকাশ করে বলেন, শিগগিরই এই রহস্য উদঘাটন করা হবে।

বেড়ানোর কথা বলে দুই বোনকে গণধর্ষণ



                       নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে বেড়ানোর কথা বলে দুই বোনকে ধর্ষণ করেছে এক প্রেমিক ও তাঁর সহযোগীরা। এই অভিযোগে পুলিশ  শুক্রবার সুমন নামের ওই প্রেমিককে গ্রেপ্তার করেছে।
   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া সুমন বেশ কিছুদিন ধরে নোয়ান্নই ইউনিয়নের ১৯ বছর বয়সী এক তরুণীর সঙ্গে প্রেম করছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সুমন ওই তরুণীকে বেড়ানোর কথা বলে ঘর থেকে বের হতে বলেন। ওই তরুণী তাঁর ছোট বোনকে (১৮) নিয়ে ঘর থেকে বের হন। এরপর স্থানীয় আকবর নামের আরো একজন ঘটনাস্থলে আসেন। তিনি অচেনা আরো নয়জনকে খবর দেন। তারা সবাই দুই বোনকে স্থানীয় বোর্ড অফিস সংলগ্ন একটি ধানক্ষেতে নিয়ে যায়। সেখানে ১১ জন মিলে দুই বোনকে ধর্ষণ করে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা দুই বোনের কানে ও গায়ে থাকা সোনার অলংকার ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনার পর দুই বোনের চিৎকার শুনে এলাকাবাসী এসে তাঁদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মো. হাছান জানান, আসামি সুমন সহযোগীদের নিয়ে দুই বোনকে ধর্ষণের কথা স্বীকার করেছে। সুমন ও দুই বোনকে জবানবন্দির জন্য নোয়াখালী বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।

প্রেমের ফাঁদে স্কুলছাত্রীকে ধর্ষণ, ভিডিও ইন্টারনেটে

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নে এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ধর্ষণ করেছে এক বখাটে। ওই ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে বখাটের সহযোগীরা।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গতকাল শুক্রবার রাতে সাতজনকে আসামি করে কমলনগর থানায় মামলা করেছেন। আজ শনিবার ভোরে পুলিশ চরফলকন এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি প্রেমিক সোহাগ হোসেন, তাঁর সহযোগী কামরুল ইসলাম, রিয়াজুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
এ সময় একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। আজ শনিবার দুপুরে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, চরফলকনের এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সোহাগ। এ সুবাদে সম্প্রতি ওই ছাত্রীকে কৌশলে ধর্ষণ করেন তিনি। এ সময় সোহাগের সহযোগীরা গোপনে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করেন। গত ৩১ ডিসেম্বরে ওই ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেন সোহাগ ও তাঁর সহযোগীরা। এ খবর পেয়ে স্কুলছাত্রীর বাবা শুক্রবার রাতে কমলনগর থানায় সাতজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আহমদ জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার করা চারজনকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Friday, January 1, 2016

গায়ক আদনান সামিকে নাগরিকত্ব দিল ভারত

 পাকিস্তানী গায়ক আদনান সামিকে আজ ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে।
মুম্বইতে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু মি. সামির হাতে নাগরিকত্বের সনদ তুলে দেন ।
নাগরিকত্ব পাওয়ার পরেই আদনান সামি টুইট করে জানিয়েছেন, “এটা একটা নতুন অনুভূতি, নতুন দেশ, নতুন ভালবাসা... জয় হিন্দ।“
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংকে ধন্যবাদও জানিয়েছেন মি. সামি।
অন্যদিকে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা মি. সামিকে নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করছে।
আদনান সামি প্রথম ভারতে আসেন ২০০১ সালে, তখন তাঁর পাকিস্তানি পাসপোর্টে এক বছরের ভিসা দিয়েছিল ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন।





 এর পর থেকে তাঁর ভিসার মেয়াদ বারে বারে বৃদ্ধি করা হতে থাকে। তবে ভারত এর আগে দুবার তাঁর নাগরিকত্বের আবেদন বাতিল করে দিয়েছিল।
২০১৫ সালের ২৬ মার্চ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে পাকিস্তান সরকার আর সেটির পুনর্নবীকরণ করে নি।
ভারতের কাছে মি. সামি আবেদন করেছিলেন মানবিক কারণে তাঁকে সে দেশে থাকতে দেওয়া হোক। ভারতের স্বরাষ্ট্র দপ্তর অনির্দিষ্ট কালের জন্য তাঁর দেশে থাকার মেয়াদ বাড়িয়ে দেয়।
অবশেষে ২০১৫ শেষ দিনে জানানো হয় যে আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হচ্ছে।

এই শতকের গোড়ার দিকে মি. সামি ভারতে জনপ্রিয় হতে শুরু করেন। কিন্তু একটা সময়ের পরে তিনি জনপ্রিয় কোনও গান আর উপহার দিতে পারছিলেন না।
কিন্তু সলমান খান অভিনীত বজরঙ্গী ভাইজান চলচ্চিত্রে ‘ভর দো ঝোলি মেরি’ গান গেয়ে আবারও জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন আদনান সামি।

ধর্ষণের শাস্তি মাত্র ৫টা চড়!

ধর্ষণের শাস্তি মাত্র পাঁচটা চড়! অবাস্তব শোনালেও এমনটাই ঘটেছে ভারতের রাজধানী দিল্লি থেকে মাত্র একশ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের একটি গ্রামে।

গত ১৭ ডিসেম্বর নিজের ছোট্ট সন্তানের জন্য ওষুধ কিনতে বেড়িয়েছিলেন হাপুর জেলার তোদরপুর গ্রামের বছর ২৭-এর এক গৃহবধূ। ফেরার পথে ওই গ্রামেরই দুই বাসিন্দা তাকে বাড়ি পৌঁছে দেয়ার নাম করে গ্রাম থেকে ৩ কিলোমিটার দূরে একটি জনশূন্য মাঠে নিয়ে ধর্ষণ করে ওই দু’জন।

সাহায্যের জন্য বার বার চিত্কার করলেও কেউ এগিয়ে আসেনি। আর সেকারণেই নির্ভয়ে তারা তাদের অপকর্ম করে চম্পট দেয়। গৃহবধূ জানান, ‘ওরা আমার মুখ চেপে ধরেছিল, যাতে আমি সাহায্যের জন্য চেঁচাতে না পারি।’ ঘটনার পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে যান তিনি। কিন্তু প্রাথমিকভাবে অভিযোগ নিতে গড়িমসি করে পুলিশ।
অভিযুক্তদের চিহ্নিত করার পর গ্রাম পঞ্চায়েত একটি সালিশি সভার ডাক দেয়। অভিযুক্ত রিজওয়ান আহমেদ এবং ওয়াহাবকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় মাতব্বররা। অভিযুক্তরা জানায়, তাদের পক্ষে এত টাকা দেয়া সম্ভব নয়। ধর্ষিতাও জানান কোনো আর্থিক ক্ষতিপূরণ তিনি চান না। তিনি দু’জনেরই উপযুক্ত শাস্তি চান। এরপরেই ওই দু’জনকে পাঁচটা করে চড় মেরে ছেড়ে দেয় সালিশি সভা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। গত ২৫ ডিসেম্বর অবশেষে এফআইআর নেয়া হয়। কিন্তু তাদেরকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

দিন বদলাবে, গণতন্ত্র ফিরে আসবে : ফখরুল

বাংলাদেশে 'দিন বদলাবে, গণতন্ত্র ফিরে আসবে' বলে প্রত্যাশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, 'আমরা প্রত্যাশা করছি, ২০১৬ সালেই গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং এই বছরে ফ্যাসিবাদ স্বৈরতন্ত্রকে পরাজিত করে গণতন্ত্রের নতুন দিগন্তের উদয় হবে। জনগণের যে বিজয়, এই বছরে সেই বিজয় সূচিত হবে।'
বিএনপি ২০১৫ সাল শুরু করেছিল সরকারপতনের আন্দোলনে টানা অবরোধ-হরতাল দিয়ে। সেই আন্দোলনে ব্যর্থতার পর পৌর নির্বাচনে ভরাডুবির মধ্য দিয়ে দলটির বছর শেষ হয়। নতুন বছরে অবস্থার পরিবর্তন আশা করছেন ফখরুল, যিনি ২০১১ সালের মার্চ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন।
'আমরা মনে করি, গণতন্ত্র ফিরিয়ে আনার মধ্য দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। নিঃসন্দেহে দেশে পরিবর্তন সূচিত হবে, জনগণের বিজয় অবশ্যই অর্জিত হবে।'
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিতে আসেন বিএনপির মুখপাত্র ফখরুল।
বিএনপি চেয়ারপারসনের ‍উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ও সাবেক সভাপতি আবদুল কাদের ভুঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।

 বিডি নিউজ।

বিএনপি ডুবেছে খালেদার ভুলে : সুরঞ্জিত

খালেদা জিয়ার ‘ভুল রাজনীতির’ কারণেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, খালেদা জিয়ার বিকৃত, হঠকারী ও ভুল রাজনীতির কারণেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে। খালেদার বিভ্রান্ত রাজনীতির কারণে বিএনপির সমর্থন ও ভোট দিন দিন কমেছে মন্তব্য করে তাকে দেশের বৃহত্তর স্বার্থে স্থিতিশীলতা বজায় রেখে গণতান্ত্রিক ও সহনশীলতার ধারায় ফেরার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।
গত বুধবার দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় মনোনয়ন ও মার্কায় যে নির্বাচন হয়েছে, তাতে সাতবছর পর মুখোমুখি লড়াইয়ে নামেন নৌকা ও ধানের শীষের প্রার্থীরা। 
বেসরকারিভাবে প্রকাশিত ২২৭টি মেয়র পদের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক জিতেছে ১৭৭টিতে; আর বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে ২২টিতে জয় পেয়েছেন।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates