কুমিল্লার মনোহরগঞ্জে রিয়াদ নামে এক শিশুর (১০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকালে উপজেলার মনোহরগঞ্জ বাজারের একটি পরিত্যক্ত দোকান ঘরের পাশ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত রিয়াদ উপজেলার দিশাগঞ্জের খোকন মিয়ার ছেলে।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র জানান, গত রোববার নিখোঁজ হয় রিয়াদ।
মঙ্গলবার সকালে বাজারের একটি পরিত্যক্ত দোকান ঘরের পাশের নালায় একটি বস্তা দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল গিয়ে বস্তার ভেতর থেকে শিশু রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশ।
তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ওসি বিপুল।
নিহত স্কুলছাত্রের বাবা খোকন মিয়া জানান, মনোহরগঞ্জ বাজারের পাশে তার বাড়ি। কে বা কারা, কি কারণে আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ফেলে রেখেছে। আমি আমার ছেলে হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, দুস্কৃতিকারীরা যে ভাবে শিশুটিকে হত্যা করেছে তা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। হত্যাকারীদের চিহ্নিত করে পুলিশ ও আইনশৃংখলা বাহিনীকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।
এদিকে এ ঘটনার মাত্র তিন দিন আগে কুমিল্লা শহরের দক্ষিণ রসুলপুর এলাকায় খুন হয় দুই শিশু।
Tuesday, March 1, 2016
মুসলিম হলেন সাবেক বিশ্বসুন্দরী কোরিনকোভা
সাবেক বিশ্বসুন্দরী ব্রিটেনের ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মার্কেটা কোরিনকোভা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একই সঙ্গে নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছেন মরিয়ম।
চেকোস্লোভাকিয়ান বংশোদ্ভূত এই সুন্দরী ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে দুবাইয়ে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।
মার্কেটা কোরিনকোভা বলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং দুবাইয়ে বসবাস করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
গত তিন বছর ধরে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেন মার্কেটা। পরে দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান ধর্ম ত্যাগ করেন।
স্থানীয় আরবি ভাষার দৈনিক আল কুদস আল আরাবির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুপার মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী মার্কেটা কোরিনকোভা ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়ে তার ফ্যানদের অবাক করেছেন।
তিনি ইতালিতে অনুষ্ঠিত ২০১২ সালে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর বিশ্বজুড়ে ব্যাপক খ্যাতি পান। হলিউডের একটি ছবিতে মূল চরিত্রে অভিনয়েরও সুযোগ পান সাবেক এই সুন্দরী। দুবাইয়ের আলি অ্যান্ড সনস গ্রুপস অব কোম্পানিতে সেলস ম্যানেজার পদে যোগ দিয়েছেন মার্কেটা।

Labels:
আন্তর্জাতিক
লাদেনের নিজ হাতে লেখা উইল প্রকাশ
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর সময় প্রায় দুই কোটি ৯০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ সম্পত্তি ছিল। লাদেনের নিজের হাতে করা এক উইলে তার ব্যক্তিগত সম্পত্তির এ পরিমাণ উল্লেখ করা হয়েছে।
২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর হাতে নিহত হন লাদেন। এ সময় অন্যান্য কাগজপত্রের সঙ্গে উইলটিও নিয়ে যায় অপারেশনে অংশ নেয়া মার্কিন নেভি সিলের সদস্যরা।
মঙ্গলবার লাদেনের নিজ হাতে লেখা উইলসহ কয়েক ডজন ডকুমেন্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের অফিস (ওডিএসআই)। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আরবিতে লেখা এসব উইলের ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেছেন।
উইলে ওসামা বিন লাদেন নিজের মালিকানায় থাকা বেশিরভাগ অর্থ-সম্পত্তই জঙ্গিবাদে সহায়তার জন্য দান করে গেছেন। কিছু অর্থ তিনি নিকটাত্মীয়দের জন্য রেখে যান বলে দেখা যাচ্ছে উইলে।
এছাড়া উইলে সুদানে বিন লাদেন কোম্পানির বিনিয়োগ থেকে ভাই আবু বকরের কাছ থেকে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার পেয়েছে বলে উল্লেখ রয়েছে। উইলে লাদেন লিখেছেন, 'আশা করি আমার ভাইবোনেরা এবং খালারা আমার ইচ্ছার মূল্য দিবেন এবং সুদানে থাকা আমার অর্থ আল্লাহর পথে জিহাদের জন্য ব্যয় করবেন।'
গত শতাব্দির নব্বইয়ের দশকে সুদানের রাজধানী খার্তুমে ৫ বছর আশ্রয়ে ছিলেন লাদেন। আরেকটি ডকুমেন্টে দেখা যায় বাবার কাছে লেখা এক চিঠিতে লাদেন আততায়ীর হাতে নিহত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। কোনো কারণে তিনি নিহত হলে প্রার্থনা করতে এবং তার জন্য দাতব্য কাজে দান করতে বলেন লাদেন।
বাবার কাছে ক্ষমা চেয়ে লাদেন ওই চিঠিতে লেখেন, 'আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি এমন কাজ করেছি যা আপনি পছন্দ করেন না।'
মধ্যপ্রাচ্যেল দ্বন্দ্ব আল কায়েদা ও তালেবানের মতো সংগঠনকে তাদের মূল লক্ষ্য আমেরিকা থেকে অন্যত্র সরিয়ে নিতে পারে বলেও সতর্ক করেন তিনি। সূত্র: এএফপি ও বিবিসি

সাইফ অন্য নারীকে চুমু খেলে আপত্তি নেই কারিনার
চুমু নিয়ে বলিউড তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুরের পারস্পরিক বোঝাপড়া তো আগেই ভেঙেছে। মুক্তির অপেক্ষায় থাকা ‘কি অ্যান্ড কা’ সিনেমায় সহ-অভিনেতা অর্জুন কাপুরকে বেশ রোমান্টিক ভঙ্গিতেই চুমু খেয়েছেন কারিনা।
আর পর্দায় বউয়ের চুমু নিয়ে যে বিন্দুমাত্র আপত্তি নেই- সাফ জানিয়ে দিয়েছেন সাইফ। খুশি মনেই তা মেনে নিয়েছেন তিনি। এবার জানা গেল এর রহস্য!
আর এ খুশিতেই নাকি অর্জুন-করিনার চুমুকে 'ফুল মার্কস' (পুরো নম্বর) দিচ্ছেন সাইফ!
'আর যাই করি না কেন, বিয়ের পর পর্দায় চুমু খাব না'- সাইফ আলি খানকে বিয়ে করার পর এমনই ধনুকভাঙা পণ করেছিলেন কারিনা। কিন্তু প্রতিজ্ঞা ভেঙে তার নতুন নায়ক অর্জুনকে বেশ রোমান্টিক চুমু খেয়েছেন তিনি।
অর্জুন কাপুর এবং কারিনা কাপুর খান প্রথমবারের মতো জুটি বেধেছেন 'চিনি কাম' নির্মাতা আর বাল্কির 'কি অ্যান্ড কা' সিনেমায়। রোমান্টিক-কমেডি সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১ এপ্রিল।
এ ছবিতে কারিনা অভিনয় করেছেন একজন উচ্চাকাঙ্ক্ষী কর্মজীবী নারীর চরিত্রে, যার স্বামী অর্জুন। আর অর্জুন এমন একজন স্বামীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি সব সময় স্ত্রীর পাশেই থাকেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।
Labels:
বিনোদন
চুপিচুপি বিয়ে করলেন প্রীতি?
চুপিচুপি বিয়েটা তা হলে করেই ফেললেন বি-টাউনের ‘প্রীটি’ উওম্যান?
ক’দিন ধরেই ১০, ৯, ৮…এ ভাবেই প্রীতি জিনতার বিয়ের কাউন্টডাউন করছিল বলি-দুনিয়া। কিন্তু সবটাই জল্পনার ভিত্তিতে। বিয়ে তো করছেন নায়িকা। কিন্তু সঠিক ডেটটা কেউই বলতে পারছিলেন না।
তবে মঙ্গলবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় ঘুরছে এই খবর। যেখানে অনেকেই বলছেন, আজই নাকি লস এঞ্জেলসে বয়ফ্রেন্ড জেনে গুডএনাফের সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন নায়িকা!
দু’দিন আগেই সুজান খান, সুরিলি গোয়েলের মতো প্রীতির বলি ইন্ডাস্ট্রির বন্ধুরা লস এঞ্জেলসে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছেছিলেন। সোশাল মিডিয়ায় সে ছবি শেয়ারও করেছেন সুজান। কিন্তু বিয়ের ডেট কবে তা খোলসা করেননি।
জেনে গুডএনাফের সঙ্গে গত ১৮ মাস ধরে নাকি ডেট করছেন প্রীতি। যদিও তার বিয়ে নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে বেজায় চটেছেন নায়িকা।
সম্প্রতি নিজের টুইটারে তিনি লেখেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জনে আমি খুবই বিরক্ত। কোনও বিষয়কে কী ভাবে নষ্ট করতে হয় মিডিয়া তা খুব ভাল ভাবেই জানে। এটা বন্ধ হওয়া দরকার।’
কিন্তু মিডিয়া হয়তো এর পরও থেমে থাকবে না। যতই হোক প্রীতি জিনতার বিয়ে বলে কথা! তার বিয়ের এক্সক্লুসিভ ফুটেজ না পাওয়া পর্যন্ত কি নিশ্চিন্ত হওয়া যায়! সূত্র: আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়া টুডে

৫ উইকেটে জিতল ভারত
এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে ১৪২ রান করে ধোনির দল। সর্বোচ্চ ৫২ রান করে অপরাজিত ছিলেন বিরাট কোহলি।
মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
নির্ধারিত ২০ ওভারে লংকানরা ৯ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। লংকানদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন চামারা কাপুগেদারা।
জবাবে ব্যাটিংয়ের শুরুতেই কুলাসেকারার বলে ফিরে যান ওপেনার শিখর ধাওয়ান (০১), চতুর্থ ওভারে কুলাসেকারা আবার রোহিত শর্মাকে (১৫) ফিরিয়ে দেন। ১৬ রানে দুই ওপেনারকে হারানোর পর উইকেটে আসেন বিরাট কোহলি ও সুরেশ রায়না। দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে ৫৪ রান যোগ করেছেন। ২৬ বলে ২৫ রান করে দলীয় ৭০ রানের মাথায় ধানুস সানাকার বলে কুলাসেকারার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রায়না।
রায়না আউটের পর যুবরাজকে (৩০) সঙ্গে নিয়ে ৫১ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন বিরাট। ৩০ বলে ৩৫ রান করে দলীয় ১২১ রানের মাথায় যুবরাজ ফিরলেও অবিচল ছিলেন ভারতের টেস্ট অধিনায়ক। ভারতের জয় তখন সময়ের ব্যাপার মাত্র। এমন পরিস্থিতে উইকেটে এসেই বিদায় নেন হার্দিক পাণ্ডে (০২)। শেষ পর্যন্ত ধোনি-বিরাট মিলে কাঙ্ক্ষিত রান করে দলকে জয়ের বন্দরে পৌছে দেন।
আজকের ম্যাচটিসহ টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে লংকানদের অবস্থান তৃতীয়। তিন ম্যাচ খেলে দুটি জয় আর এক পরাজয়ে বাংলাদেশ আছে দ্বিতীয় স্থানে। ২ ম্যাচ খেলা পাকিস্তান আছে ঠিক আরব আমিরাতের উপর।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না শ্রীলংকার। কাগজে কলমে অবশ্য আজকের ম্যাচে ভারতই এগিয়ে ছিল। সর্বশেষ ৮ টি-২০ ম্যাচের সাতটিতেই জিতেছে ভারত। অন্যদিকে লংকানরা হেরেছে আট ম্যাচের ছয়টিতে। আজকের ম্যাচে লংকানদের একমাত্র অনুপ্রেরণা ছিল টি-২০ বিশ্বকাপে ভারতকে হারানোর স্মৃতি। মালিঙ্গা বিহীন শ্রীলংকা বাংলাদেশের বিপক্ষে হারার পর আজকের ম্যাচেও খেলেননি লংকান অধিনায়ক।
ভারতের একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, এমএস ধোনি, হার্দিক পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত ভোমরা ও আশিস নেহরা।
শ্রীলঙ্কার একাদশ: দিনেশ চান্ডিমাল, তিরকারত্নে দিলশান, শেহান জয়সুরিয়া, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মিলিন্ডা সিরিবর্ধেনে, ধানুশ সানাকা, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ ও দুশমন্তে চামিরা।

খেলাধুলা
এটিএম কার্ড জালিয়াতিতে ৪০-৫০ ব্যবসায়ী জড়িত
সম্প্রতি ঘটে যাওয়া চাঞ্চল্যকর এটিএম কার্ড জালিয়াতির সঙ্গে দেশের প্রভাবশালী ৪০ থেকে ৫০ জন ব্যবসায়ী জড়িত বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম। মঙ্গলবার ডিএমপি'র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মনিরুল বলেন, এ ঘটনায় জড়িত বিদেশি নাগরিক থমাস পিটারকে দ্বিতীয় দফায় রিমান্ডে আনা হয়েছে। তিনি গত এক বছরে সর্বাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এসব কাজে দেশের ৪০ থেকে ৫০ জন ব্যবসায়ী জড়িত।
তিনি আরো বলেন, এদের মধ্যে মার্চেন্ট, রেস্টুরেন্ট ব্যবসায়ী, সঙ্গীতাঙ্গন এবং ব্যাংকারদের বিশাল একটি সিন্ডিকেট রয়েছে। পুলিশ ইতোমধ্যে ৩-৪ জনকে শনাক্ত করেছে। বাকীদের ব্যাপরে যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এটিএম কার্ড জালিয়াতিতে কোনো পুলিশ সদস্য জড়িত নয় বলে জানিয়েছেন মনিরুল ইসলাম।
এর আগে ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ জালিয়াতির ঘটনায় থমাস পিটারসহ সিটি ব্যাংকের ৩ জনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। থমাস পিটার জার্মান নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেন মনিরুল ইসলাম। এই বিদেশি নাগরিক জাল পাসপোর্ট ব্যবহার করতেন।
Labels:
বাংলাদেশ
Subscribe to:
Posts (Atom)