Social Icons

Thursday, September 1, 2016

চাঁদের দেখা মেলেনি, সৌদিতে ঈদ ১২ সেপ্টেম্বর

বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যায়নি। ফলে আগামী ১২ সেপ্টেম্বর সোমবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ-উল-আজহা উদযাপিত হবে।
 
স্বাভাবিকভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা।
 
সে হিসেবে অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশে উদযাপিত হতে পারে ঈদ-উল-আজহা। তবে আজ  শুক্রবার চাঁদ দেখার জন্য বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
 
হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন ধরে ঈদ-উল-আজহা চলে। গালফ নিউজ

ব্রাজিলের রোনালদিনহো যখন গায়ক!

রিওতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বছরের প্যারা অলিম্পিক উপলক্ষে একটি গান গেয়েছেন সাবেক ব্রাজিলীয় ফুটবলার রোনালদিনহো। নিজের দেশের দুই সংগীতশিল্পী ঝামা এবং পাবলো লুইজ এর সঙ্গে মিলে এই গানটি গেয়েছেন রোনালদিনহো। পর্তুগিজ ভাষায় গাওয়া গানটির শিরোনাম ‘এও সোদা মুনদো, উম বেন্সেদোর’, যার বাংলা করলে দাঁড়ায়, আমি এসেছি পৃথিবী থেকে, বিজয়ী হয়ে। 
 
নিজেকে প্যারাঅলিম্পিকের একজন ভক্ত হিসেবে পরিচয় দেয়া রোনালদিনহো জানান যে এই অ্যাথলেটদের সাহস, সংকল্প আর অধ্যবসায় থেকে অনুপ্রাণিত হয়েই গানটি গেয়েছেন তিনি। সাবেক এই মিলান এবং বার্সেলোনা ফুটবলার বলেন, ‘এই অ্যাথলেটদের কথা মাথায় রেখেই আমরা গানটি রচনা করি, যাতে তাদের আমরা শক্তি আর উৎসাহ দিতে পারি। তারা বিজয়ীর চেয়েও বেশি কিছু, তারা সুপার অ্যাথলেটস। তাদের খেলা দেখতে দর্শকদের কাতারে আমিও থাকবো।’
 
ব্রাজিলিয়ান প্যারাঅলিম্পিক কমিটির প্রেসিডেন্ট অ্যান্ড্রিউ পার্সনস এ প্রসঙ্গে বলেন, যখন রোনালদিনহো আমাদের সাথে গানটির বিষয়ে কথা বললেন এবং দেখালেন, আমাদের মনে হয়েছে এটাইতো অ্যাথলেটদের জয়ের প্রেরণা। আমরা আশা করছি দর্শকরাও অনেক পছন্দ করবে গানটি। 

পিএসজি থেকে চেলসিতে ফিরলেন লুইজ

প্রিমিয়ার লিগ পাওয়ারহাউজ চেলসি তাদের পুরোনো ডিফেন্ডার ডেভিড লুইজকে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই থেকে তিন বছরের চুক্তিতে আবারো দলে ফিরিয়ে এনেছে। ইংলিশ ক্লাব বুধবার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
 
২৯ বছর বয়সী লুইজ ২০১৪ সালে চেলসি থেকে পিএসজিতে ৫০ মিলিয়ন পাউন্ডে চলে গিয়েছিলেন। ঐ সময় এটাই কোন ডিফেন্ডারের সর্বোচ্চ বিক্রয় মূল্য হিসেবে রেকর্ড গড়েছিল। কিন্তু পিএসজিতে ব্রাজিলিয়ান সতীর্থ মারকুইনহোসের কারণে ক্রমেই লুইজের স্থান হুমকির মুখে পড়তে থাকে। সে কারণেই চেলসির নতুন ম্যানেজার অ্যান্তোনিও কন্তে ৩২ মিলিয়ন পাউন্ডে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে আবারো স্ট্যামফোর্ড ব্রিজে উড়িয়ে নিয়ে এসেছে। 
 
পুরোনো ক্লাবে এসে স্বস্তি ফিরে পাওয়া লুইজ চেলসির ওয়েবসাইটে বলেছেন, ‘স্ট্যামফোর্ডে ফিরতে পেরে আমি দারুণ খুশী। প্রথমবার এখানে খেলার অভিজ্ঞতা ছিল দুর্দান্ত। আবারো এখানে ফিরে এসে ক্লাবকে সহযোগিতা করতে চাই, অ্যান্তোনিও কন্তে ক্যারিয়ারে অনেক সাফল্য লাভ করেছেন। এখানকার সমর্থকদের সাথেও আমার দারুণ সম্পর্ক ছিল। আবারো নীল জার্সি গায়ে দিতে আমি মুখিয়ে আছি। ২০১২ সালে চেলসির এফএ কাপ ও ২০১৩ সালে ইউরোপা কাপ জয়ে লুইজ মুখ্য ভূমিকা পালন করেছিলেন। পিএসজিতে যাবার আগে চেলসির হয়ে ১৪৩ ম্যাচে লুইজ গোল করেছেন ১২টি। গোল.কম।

ফিরেই আর্জেন্টিনাকে জেতালেন মেসি

আর্জেন্টিনার জন্য লিওলেন মেসি কতটা গুরুত্বপূর্ণ, তা আরেকবার বোঝালেন। তার একমাত্র গোলে বিশ্বকাপ বাছাই পর্বে ১০ জনের দল নিয়েও উরুগুয়েকে হারিয়েছে বাউজার শিষ্যরা।

গত জুনে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন বার্সেলোনার এই তারকা।

অবসর ভেঙে ফিরেই আর্জেন্টিনাকে জয় উপহার দিলেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে খেলার ৪৩ মিনিটের মাথায় মেসি গোলটি করেন। প্রতিপক্ষের ডি বক্সে একজনকে কাটিয়ে জোরালো শট নেন তিনি। বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

অবশ্য দুই মিনিট পরেই বার্সেলোনায় মেসির সতীর্থ লুইস সুয়ারেজ দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন। বল পায়ে বাঁ-দিক দিয়ে ডি বক্সে ঢুকে পড়লেও শট নিতে দেরি করে ব্যর্থ হন তিনি।

প্রথমার্ধের শেষ মিনিটে স্বাগতিক আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়। দিবালা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে তারা। কিন্তু মেসির জাদুতে সে চাপ কাটিয়ে শেষ পর্যন্ত ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এ জয়ে শীর্ষে ওঠে এসছে আর্জেন্টিনা, ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডরের পয়েন্ট সমান ১৩। গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে সুয়ারেজরা। এরপর যথাক্রমে কলম্বিয়া ও ইকুয়েডর।

এর আগে ইকুয়েডরকে ৩-০ গোলে হারানো ব্রাজিল ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। দিনের অন্য ম্যাচে কলম্বিয়া ২-০ গোলে ভেনিজুয়েলাকে এবং বলিভিয়া একই ব্যবধানে পেরুকে হারিয়েছে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পরের ম্যাচটি আগামী ৭ সেপ্টেম্বর ভেনিজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা।

উরুগয়ের ম্যাচের আগে কোচ এদগার্দো বাউজা জানিয়েছিলেন, বাছাইপর্বের ম্যাচে খেলার জন্য মেসি ফিট এবং মুখিয়ে রয়েছেন।

স্প্যানিশ লা লিগায় গত রোববারের ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। এরপরও জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার জন্য তাকে অনুমতি দেয় বার্সেলোনা।

কোচের দায়িত্ব নিয়েই মেসিকে ফেরানোর লক্ষ্য জানান এদগার্দো বাউজা। ঘরের মাঠে শিষ্যদের দারুণ পারফরম্যান্সে নতুন কোচের শুরুটাও তাই হল দুর্দান্ত।

যৌনকর্মী বলায় মেলানিয়ার মামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প এক সময় যৌনকর্মী ছিলেন বলে দাবি করায় ১৫ কোটি (১৫০ মিলিয়ন) ডলারের মানহানির মামলা হয়েছে।

মেলানিয়া নব্বইয়ের দশকে যৌনকর্মী ছিলেন বলে প্রতিবেদন প্রকাশ করায় ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল এবং একজন মার্কিন ব্লগারে বিরুদ্ধে এ মামলা করা হয়।

স্লোভানিয়ায় জন্ম নেয়া ৪৬ বছর বয়সী মেলানিয়া নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করে মডেলিং পেশায় জড়ান।  ২০০৫ সালে ট্রাম্পের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছিল, নব্বইয়ের দশকে নিউইয়র্কে একটি যৌন সেবাদাতা এস্কর্টে খণ্ডকালীন কর্মী হিসেবে কাজ করার সময় মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের পরিচয় হয়।

স্লোভানিয়ান ম্যাগাজিন সুজির বরাতে মেইল জানায়, মেলানিয়া যেই মডেলিং সংস্থায় কাজ করতেন তা যৌন এস্কর্টসেবাও দিত।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি মেলানিয়ার অনুনোমোদিত জীবনী লেখক স্লোভানিয়ান সাংবাদিক বোজান পোজারের উদ্ধৃত্তি দিয়ে জানায়, মেলানিয়া ১৯৯৫ সালে নিউইয়র্কে নুড ছবির জন্য পোজ দিয়েছিলেন। ওই বছরই ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়। যদিও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ট্রাম্প-মেলানিয়ার প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালে।

অন্যদিকে মার্কিন ব্লগার ওয়েবস্টার টারপ্লে লেখেন, মেলানিয়ার কাছ থেকে উচ্চদরে এস্কর্ট সেবা নিয়েছেন এমন ধনী খদ্দেরদের কথা জনসাধারণের মাঝে ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তিনি ভীতশ্রদ্ধ। এ কারণে তিনি প্রচণ্ড স্নায়ুবৈকল্যে ভুগছেন বলেও মন্তব্য করেন এই ব্লগার।

এদিকে মেলানিয়ানার আইনজীবী চার্লস হার্ডার দাবি করেছেন, ট্রাম্পপত্নীর বিরুদ্ধে আনা অভিযোগ ডাহা মিথ্যা। মেলানিয়া ১৯৯৫ সালে এসকর্ট সেবায় জড়িত ছিল বলা হলেও তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন ১৯৯৬ সালে।

আইনজীবী বলেন, অভিযুক্তরা ট্রাম্পপত্নী সম্পর্কে বিভিন্ন মিথ্যা কথা প্রচার করেছে, যার তার পেশাগত ও ব্যক্তিগত সম্মানহানি করেছে। এতে তার আনুমানিক ১৫ কোটি ডলারের ক্ষতি হয়েছে।
     

রুসেফের অভিশংসন: কীভাবে দেখবে ইতিহাস?

 ১৯৯২ সাল। ওই বছর ব্রাজিলের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রেসিডেন্ট ফার্নান্দো কোলার ডি মেলোকে (কোলার নামে বেশি পরিচিত) অভিশংসনে এককাট্টা হয়েছিলেন দেশটির সিনেট ও কংগ্রেসের সদস্যরা। তাঁর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ ছিল। অথচ এর মাত্র তিন বছর আগে ৫৩ শতাংশ ভোট পেয়ে কোলার নির্বাচিত হয়েছিলেন।
কোলারের অভিশংসন নিয়ে তেমন কোনো কথা ওঠেনি। অবৈধ উপায়ে পাওয়া টাকায় গাড়িসহ অন্যান্য জিনিস কেনার প্রমাণ পাওয়া গিয়েছিল।
এই ঘটনার ২৪ বছর পর ব্রাজিলের দ্বিতীয়বারের মতো অভিশংসনের খড়্গে কাটা পড়লেন দিলমা রুসেফ।
রুসেফের বিরুদ্ধে ওঠা প্রধান অভিযোগ, তিনি দ্বিতীয় দফা নির্বাচনের আগে ভোট পাওয়ার জন্য দেশের আর্থিক অবস্থা ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছেন। ভোটের কথা মাথায় রেখে তিনি অবৈধভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অর্থ নিয়ে তা জনপ্রিয় সামাজিক প্রকল্পে বেশি বেশি বরাদ্দ দিয়েছেন।
কোলারের সঙ্গে রুসেফের অভিশংসনের বড় তফাত হলো, কোলারের দুর্নীতির বিষয়ে জনমনে সন্দেহ ছিল না। কিন্তু দিলমার যে দোষে তাঁকে প্রেসিডেন্ট পদ ছাড়তে হলো, তা কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, ইতিহাসই বা এই বিষয়টিকে কেমন করে দেখবে।
২০১৪ সালের নির্বাচনে সামান্য ব্যবধানে নির্বাচিত হন রুসেফ। বিরোধীরা ভোট পুনর্গণনার দাবি তুলেছিল। অনেকেই বলেন, অভিশংসনের বীজ সেখানেই রোপিত হয়েছিল। তিনি যে মুহূর্তে ক্ষমতা নিলেন, দেশের অর্থনীতির অবস্থা তখন অনেকটাই নাজুক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যে নাজুক অবস্থার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ হয়। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোব্রাসে দুর্নীতির অভিযোগ তাঁর দল ওয়ার্কার্স পার্টির আরও চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্রায় ২০০ কোটি ডলারের ক্ষতি হয় বলে কোম্পানি স্বীকার করে। গ্রেপ্তার হন পার্টির কোষাধ্যক্ষ। এর পাশাপাশি তীব্র মূল্যস্ফীতিতে কয়েক লাখ মানুষ চাকরি হারান। ব্রাজিলের মুদ্রার মান অর্ধেকে নেমে আসে।
গত বছরের শেষ দিকে রুসেফের সঙ্গে কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার এদোয়ার্দো কুনহার সম্পর্কের অবনতি ঘটে। কুনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। অভিশংসনের অভিযোগ গ্রহণ করা না-করার বিষয়টি স্পিকারের হাতেই থাকে। তিনি তাঁর ক্ষমতা প্রয়োগ করে রুসেফের বিরুদ্ধে অভিশংসনের আবেদন গ্রহণ করেন।
আর্থিক অভিযোগের পাশাপাশি রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও পড়েন রুসেফ। গত মার্চ মাসে তাঁর জোটসঙ্গী পিএমডিবি জোট ছাড়ে। রুসেফের ভাইস প্রেসিডেন্ট মাইকেল টেমার ভেতরে-ভেতরে রুসেফের বিরুদ্ধে লেগে পড়েন। রুসেফের সরকারের পতন তাতে আরও ত্বরান্বিত হয়।
রুসেফ ও তাঁর সমর্থকেরা বরাবরই বলে আসছেন, তাঁকে ঠান্ডা মাথায় সরিয়ে দেওয়ার জন্যই অভিশংসন করা হয়েছে। এটিকে রুসেফ ‘ক্যু’ বা ‘অভ্যুত্থান’ বলে আখ্যায়িত করে আসছেন।
দুই যুগ আগে প্রেসিডেন্ট কোলারকে অভিশংসনের সময় ব্রাজিলের সমাজ যতটা বিভক্ত ছিল, এখন এর চেয়ে অনেক বেশি।
রুসেফকে যেসব প্রক্রিয়ায় অভিশংসন করা হলো, ইতিহাস নিশ্চয়ই এর চুলচেরা হিসাব করবে। দেশটির ভঙ্গুর অর্থনীতি এবং দুর্নীতির বিরুদ্ধে টেমার সরকার কতটা সক্ষমতার পরিচয় দিতে পারে, এর ওপর নির্ভর করছে অনেক কিছু।









বিশ্বের সবচেয়ে বড় বিমানের জরুরি অবতরণ

রীক্ষামূলকভাবে উড্ডয়নের পর জরুরি অবতরণ করেছে বিশ্বের সবচেয়ে বড় বিমান এয়ারল্যান্ডার টেন। গতকাল বুধবার দেড় ঘণ্টা ওড়ার পর উত্তর লন্ডনের এয়ারফিল্ডে নামার সময় বিমানটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। মার্কিন বার্তা সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। 
বিমানটির প্রস্তুতকারক ব্রিটিশ কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকলসের (এইচএভি) এক বিবৃতিতে জানানো হয়, তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে, এয়ারল্যান্ডারের ফ্লাইট ডেকের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 
বিমানটির জরুরি অবতরণের কারণ সম্পর্কে এখনো প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়নি। তারা বলছে, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেই উড়েছিল এয়ারল্যান্ডার। ইতিমধ্যে যুক্তরাজ্যের সরকারি বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা কারণ খুঁজে বের করতে কাজ শুরু করেছে।
৩০২ ফুট দীর্ঘ এ বিমান বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানের চেয়েও ৫০ ফুট লম্বা। কম কার্বন নিঃসরণকারী এই বিশেষ বিমানের চারটি ইঞ্জিন রয়েছে। এক টানা পাঁচ দিন উড়তে পারে বিমানটি। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯১ মাইল। গত সপ্তাহে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করে এয়ারল্যান্ডার। ওই সময় বেডফোর্ডের কার্ডিংটন এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করে ১৫ মিনিটেই দুই হাজার ফুট উচ্চতায় ওঠে এয়ারল্যান্ডার টেন। হাইব্রিড এয়ার ভেহিকলসের এই বিমান নির্মাণে ২৫ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates