Social Icons

Monday, December 5, 2016

ঢাকার সকল দর্শণীয় স্থান সমূহের সময় সূচি

আমরা সবাই কম-বেশি ঘুরতে পছন্দ করি। আপনাদের সুবিধার জন্য ঢাকার সকল দর্শণীয় স্থান সমূহের সময় সূচি দেয়া হল। আশা করি আপনাদের উপকারে আসবে।
মিরপুর চিড়িয়াখানাঃ
বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা অবস্থিত ঢাকার মিরপুর অঞ্চলে। শুধু আকার বা আয়তনের দিক থেকেই নয়। এখানে রয়েছে বিভিন্ন বিরল প্রজাতির জীব-জানোয়ার পাশেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন। এটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত খোলা থাকে। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। সাপ্তাহিক বন্ধ ঃ রোববার (তবে অন্য কোন সরকারি ছুটি থাকলে খোলা থাকে)
শিশু পার্ক:
ঢাকার শাহবাগে অবস্থিত শিশুপার্কটি বাংলাদেশের অন্যান্য শিশুতোষ পার্কের মধ্যে অন্যতম। এটা প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত খোলা থাকে। রবিবার বন্ধ। উল্লেখ্য যে, বৃহস্পতিবার শুধু ছিন্নমূল শিশুদের জন্য খোলা রাখা হয়। সামান্য প্রবেশ মূল্য দিয়ে এই শিশুপার্কে প্রবেশ করতে হয়। এই শিশুপার্কের বিভিন্ন মেশিনে উঠতে ভিন্ন ভিন্ন পরিমাণের মূল্য প্রদান করতে হয়। তবে তা খুব বেশী নয়।
বিজ্ঞান জাদুঘর:
ঢাকার আগারগাঁও এলাকার জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ভিত্তিক উপাদান নিয়ে গঠিত হয়েছে বিজ্ঞান জাদুঘর। সপ্তাহের প্রায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকে। শুধু শুক্রবার দিন বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। বিজ্ঞান যাদুঘরের সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে বৃহস্পতিবার।
বলধা গার্ডেন:
উঁচু দালানে ঘেরা বলধা গার্ডেন নামের এই উদ্ভিদ উদ্দ্যানটি অবস্থিত পুরানো ঢাকার ওয়ারীতে। সপ্তাহের প্রতিদিন খোলা থাকে। সময় সকাল ৮টা থেকে ১১টা এবং দুপুর ২টা হতে বিকাল ৫টা। এই বাগানে প্রবেশ করতে সামান্য প্রবেশ প্রদান করতে হয়।
মুক্তিযুদ্ধ যাদুঘর: সেগুনবাগিচা
ঢাকার সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধ যাদুঘর অবস্থিত। রবিবার সাপ্তাহিক বন্ধ। এছাড়া সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকে। যাদুঘরে সামান্য প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়।
রমনা পার্ক:
ঢাকা শহরের নাগরিক কোলাহল থেকে একটু শান্তির প্রত্যাশায় কোথাও যেতে চান। তাহলে চলে যান ঢাকার রমনা পার্কে। এই পার্কটি সকাল থেকে সন্ধা পর্যন্ত খোলা থাকে। ঢাকা শাহাবাগের মোড় থেকে একটু এগিয়ে শিশুপার্কের সামনে এই পার্কের অবস্থান। এতে প্রবেশ করতে কোনো অর্থের প্রয়োজন হয় না।
সোহ্‌রাওয়ার্দী উদ্যান:
ঐতিহাসিক ময়দানটি এখন সোহ্‌রাওয়ার্দী উদ্যান হিসাবে খ্যাত। এই উদ্যানটির গুরুত্ব ও ঐতিহাসিক পটভূমি রয়েছে। একসময় এটি ঘোড়দৌড়ের মাঠ হিসাবে বিখ্যাত ছিল। এখন সেখান গাছের ছায়া ঘেরা সবুজ বৃক্ষরাজিতে ভরপুর সবুজ চত্বর।
শ্যামলী শিশুমেলা:
এটি ঢাকার শ্যামলীতে অবস্থিত। বেসরকারী সংস্থা পরিচালিত শিশুদের পার্ক। প্রতিদিন সকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক কোনো বন্ধ নেই।
সামরিক যাদুঘর:
এটি মিরপুরে অবস্থিত। সকাল ১০-৩০মিঃ থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে।
বৃহস্পতিবার ও শুক্রবারঃ বৃহস্পতিবার ও শুক্রবার
আহসান মঞ্জিল:
বুড়িগঙ্গার তীরে অবস্থিত আহসান মঞ্জিল এক ঐতিহাসিক ভবন। এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের স্মৃতি। প্রাচীন সভ্যতার ধারক ও বাহক হিসেবে আহসান মঞ্জিল জাদুঘরের গুরুত্ব অপরিসীম। আহসান মঞ্জিল এক সময় ব্রিটিশ ভারতীয় উপাধিপ্রাপ্ত ঢাকার নবাবদের বাসগৃহ ছিল।
বিল্ডিংটি স্থাপত্য দৃষ্টিনন্দন। যে কোনো মানুষের হৃদয়কে আকর্ষণ করে এর স্থাপত্য কৌশল। জাদুঘরটির প্রথমতলা ও দ্বিতীয়তলায় রয়েছে নবাবদের ঐতিহ্যপূর্ণ জীবনযাত্রার চিত্র। জাদুঘরটি সর্বমোট ২টি গ্যালারীতে ভাগ করে বিভিন্ন বিষয়কে উপস্থাপন করা হয়েছে।
সাপ্তাহিক বন্ধঃ বৃহস্পতিবার
শুক্রবারঃ বিকাল ৩.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত।
শনিবার – বুধবারঃ সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত।
বাংলাদেশ জাতীয় যাদুঘরঃ
রাজধানী ঢাকা শহরের দর্শনীয় স্থানের মধ্যে জাতীয় যাদুঘরটি অন্যতম। ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে এই উন্নতমানের যাদুঘুরটি অবস্থিত। পিজি হাসপাতালের উল্টোদিকে এবং জাতীয় গ্রন্থাগারের পাশে মনোরম পরিবেশে আধুনিক কারুকার্য ও নকশায় নির্মিত এই যাদুঘরটি অগণিত মানুষের হৃদয় করেছে জয়। পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সবুজ বাগানে ঘেরা চত্বরটি সহজেই দর্শকের হৃদয়কে আকর্ষণ করে।
এই যাদুঘর একবার মন দিয়ে দেখলে বাংলাদেশ সম্পর্কে একটি মোটামুটি ধারণা পাওয়া যায়। সাধারণত বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া জাতীয় যাদুঘর গ্যালারী শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল ১২:৩০মিনিট হতে বিকাল ৪:৩০মিনিট পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবার বিকাল ৩:৩০মিনিট থেকে সন্ধা ৭:০০টা পর্যন্ত খোলা থাকে।
জাতীয় জাদুঘরে প্রবেশের জন্য জনপ্রতি দশ টাকা ফি নেয়া হয়। তিন বছরের নিচের বয়সের শিশুদের কোনো ফি প্রয়োজন হয় না। জাদুঘরের ভিতরে প্রতি তলায় যেসব জিনিস আছে – সেগুলো সম্পর্কে নির্দেশিকা দেয়া রয়েছে। এই নির্দেশিকা অনুসারে যে কোন পর্যটক জাদুঘর প্রদর্শন করতে পারবেন।
লালবাগের কেল্লাঃ
তিন শতকের পুরান ঐতিহাসিক স্থান লালবাগের কেল্লা, যাকে দুর্গও বলা হয়। মোঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম ১৬৭৮খ্রিষ্টাব্দে এই কেল্লা নির্মাণ করেন। কেল্লার অভ্যন্তরে তিনটি পুরাকীর্তি রয়েছে। একটি হল পরী বিবির মাজার, একটি হল দরবার হল ও হাম্মাম এবং তৃতীয়টি হল তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ।
এ কেল্লার চারটি ফটকের মধ্যে প্রধান ফটক যেটি একশ টাকার নোটে মুদ্রিত সেটি এখন বন্ধ। তার বিপরীত দিকের চারটি ফটকের মাঝখানের ইট এখন প্রধান ফটক হিসেবে স্বীকৃত। এ ফটকটিই দর্শনার্থীদের জন্য ব্যবহৃত হয়।
লালবাগ কেল্লা বা দুর্গ জাদুঘরটিতে প্রবেশ মূল্য হিসেবে দর্শনার্থীদের কাছ থেকে ২ টাকা করে রাখা হয়। কেল্লাটি শনিবারে বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি ছয়দিন সকাল ১০টা থেকে একটা এবং দুইটা থেকে সন্ধা ছয়টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।
সাপ্তাহিক বন্ধঃ রোববার
সোমবারঃ দুপুর ১.৩০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত
মঙ্গলবার – শনিবারঃ সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত
বাহাদুর শাহ্‌ পার্কঃ
অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী বাহাদুর শাহ্‌ পার্ক। আঠার শতকের শেষের দিকে এটি ছিল ঢাকার তদনীন্তন আর্মেনীয়দের ক্লাব। তবে ঢাকাবাসী এর নাম দেয় অন্টাঘর। ১৮৫৭ সালে রাণী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করার পর আন্টাঘর ময়দান ভিক্টোরিয়া পার্কে পরিণত হয়। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী পালনকালে এই পার্কে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে দ্বিতীয় বাহাদুর শাহের নামানুসারে ভিক্টোরিয়া পার্কের নতুন নামকরণ হয় বাহাদুর শাহ্‌ পার্ক।
প্রতিদিন খোলা থাকেঃ ভোর ৫.০০ টা থেকে সকাল ৯.০০ টা, বিকাল ৩.০০ টা থেকে রাত ১০.০০ টা।
বঙ্গবন্ধু শেখ মুজিব নভোথিয়েটার – বিজয় সরণি
প্রবেশ মূল্য: ৫০ টাকা। সকালের প্রদর্শনীর এক ঘন্টা আগে এবং অন্যান্য প্রদর্শনীর দুই ঘন্টা আগে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফরের ক্ষেত্রে অগ্রিম টিকিট নেওয়ার সুযোগ আছে।
সাপ্তাহিক বন্ধঃ বুধবার
শনি – মঙ্গল ও বৃহস্পতিবারঃ সকাল ১১.০০ টা, দুপুর ১.০০ টা, বিকাল ৩.০০ টা, বিকেল ৫.০০ টা এবং সন্ধ্যা ৭.০০ টায়।
শুক্রবারঃ সকাল ১১.৩০ টা, বিকাল ৩.০০ টা, বিকেল ৫.০০ টা, সন্ধ্যা ৭.০০ টায়।
নন্দন পার্ক – আশুলিয়া
প্রতিদিন খোলা থাকেঃ সকাল ১০.০০ টা থেকে রাত ১০.০০ টা।
ফ্যান্টাসি কিংডম – আশুলিয়া
প্রতিদিন খোলা থাকেঃ সকাল ১১.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা।
শুক্রবার ও অন্যান্য ছুটির দিনঃ সকাল ১০.০০ টা থেকে রাত ১০.০০ টা।
জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন) – মিরপুর
মার্চ থেকে নভেম্বর প্রতিদিনঃ সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত।
ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি প্রতিদিনঃ সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত।
প্রবেশ মূল্য: ৫ টাকা, ছোটদের ২ টাকা। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষ শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য ৩ টাকা।

জমি কেনার আগে জাল দলিল চিনবেন যেভাবে

যেভাবে জাল দলিল হয়

  • বণ্টননামার ক্ষেত্রে সহ-শরিকদের অজান্তে ভুয়া বণ্টননামা করে দলিল জাল
  • এজমালি সম্পত্তি অর্থাৎ ভাইবোন মিলে যে সম্পত্তি ভোগ করে থাকে, এ ক্ষেত্রে দেখা যায়, ভাইয়েরা বোনদের না জানিয়ে দলিল তাদের নামেই করিয়ে থাকে
  • মালিকানা ছাড়াই দলিলদাতা সেজে বা কাউকে মালিক সাজিয়ে জমি সাব-রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নেয়া হয়
  • অনেক সময় অর্পিত সম্পত্তি বা মৃত ব্যক্তির সম্পত্তি জীবিত দেখিয়ে জাল করা হয়।
  • সাধারণত যেসব ক্ষেত্রে আদালত থেকে বণ্টননামা সম্পন্ন করা হয় না, সে ক্ষেত্রে দলিল জালের সম্ভাবনা বেশি থাকে
  • মালিক বিদেশে থাকলে মূল দলিল থেকে জালিয়াতি করা হতে পারে

জালের রকমফের

অনেক সময় ঘষামাজা করে এবং ওভাররাইটিং বা কাটাছেঁড়া করেও দলিল জাল করতে পারে। আবার মূল তারিখ ঠিক রেখে দলিলের বিষয়বস্তু জাল করতে পারে।
আপনি যে জমিটি কিনছেন সেটার দলিল জাল কি-না 
১। কোনো দলিল নিয়ে সন্দেহ হলে রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা দলিলের সাথে সাল মিলিয়ে দেখতে হবে। এ জন্য নির্দিষ্টভাবে দরখাস্ত করতে হবে। এতে দলিলটির যাবতীয় তথ্য দিতে হবে। সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের প্রকৃতি অনুযায়ী চারটি রেজিস্ট্রার বা ভলিউমে সংরক্ষিত থাকে।
২। বিক্রেতার কাছ থেকে সব দলিল, বিশেষ করে ভায়া দলিল চেয়ে নিতে হবে। সাব-রেজিস্ট্রি অফিস থেকে জানতে হবে সব দলিলের ক্রমিক নম্বর, দলিল নম্বর ঠিক আছে কি না।
৩। সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে। নামজারিতে ধারাবাহিকতা ঠিক আছে কি না, পর্যবেক্ষণ করুন। যদি দেখা যায়, সিএস জরিপের সঙ্গে বিক্রেতার খতিয়ানের কোনো গরমিল থাকলে ধরে নিতে হতে সমস্যা আছে।
৪। দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্ট্যাম্পের পেছনে কোন ভেন্ডার থেকে স্ট্যাম্প কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে খেয়াল রাখুন। প্রতিটি স্ট্যাম্পের পেছনে একটি ক্রমিক নম্বর উল্লেখ থাকে। এ নম্বরটি ঠিক আছে কি না, প্রয়োজনে স্ট্যাম্প বিক্রেতার সঙ্গে দেখা করে যাচাই করে নিন।
৫। একাধিক মালিকের ক্ষেত্রে সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মূল মালিক কে, তা নির্ণয় করতে হবে।
৬। ভূমি অফিস থেকে বিভিন্ন সিল পরীক্ষা করেও জালিয়াতি নির্ণয় করা যায়।
৭। অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করে দলিলদাতা বা গ্রহীতার সাজা হয়। এ ক্ষেত্রে স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে স্বাক্ষরের সত্যতা যাচাই করিয়ে নেওয়া যেতে পারে।
৮। ভালো করে তারিখ, কাগজ, সিল ইত্যাদি লক্ষ্য করুন। দেখুন কোন অসংলগ্ন চোখে পড়ে কিনা।
৯। জরিপ খতিয়ানে জমির পরিমাণ পরবর্তী সময়ে যতবার বিক্রি হয়েছে, তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কি না, তা যাচাই করুন। দাগ নম্বর, ঠিকানা এসব ঠিক আছে কি না, পরীক্ষা করুন।
১০। সম্প্রতি কোনো আমমোক্তারনামা দলিল থাকলে তাতে উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কি না যাচাই করতে হবে।
১১। কোনো দান করা জমি হলে দলিলে সম্পাদনের তারিখ দেখে কবে জমিতে গ্রহীতা দখলে গেছে তা যাচাই করতে হবে। দলিলটি রেজিস্ট্রি করা কি না এবং দলিলদাতার সঙ্গে গ্রহীতার সম্পর্ক কী, তা যাচাই করতে হবে।
১২। সম্প্রতি সম্পন্ন হওয়া কোনো বিক্রীত দলিলের দলিল লেখকের নাম ঠিকানা জেনে সরেজমিন কথা বলে নেওয়া দরকার।

সান্তিয়াগোতে চিরবিশ্রামে ফিদেল ক্যাস্ত্রোর দেহভস্ম

চির বিশ্রামে শায়িত হল কিউবার সমাজতান্ত্রিক নেতা ফিদেল ক্যাস্ত্রোর দেহভস্ম। দেশটির পুর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগোতে তার মৃত্যুর ৯ দিন পর তার শেষকৃত্যানুষ্ঠান শেষে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
 
কিউবার রাজধানী হাভানা থেকে ৪ দিনের সফর শেষে শনিবার সান্তিয়াগোতে পৌছায় ৯০ বছরে না ফেরার দেশে চলে যাওয়া ক্যাস্ত্রোর দেহভস্ম। হাজারো মানুষ সান্টা ইফিজেনিয়া কবরস্থানে যাওয়ার রাস্তায় সমবেত হয়েছিলেন। অনেকটা পারিবারিক আবহে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক চরিত্রের এই শেষকৃত্য শেষে ক্যাস্ত্রোর দেহভস্ম কিউবার স্বাধীনতা সংগ্রামের বীর হোসে মার্তির পাশে প্রোথিত করা হয়। সান্তিয়াগো শহরকে কিউবার বিপ্লবের জন্মভূমি হিসেবে আখ্যায়িত করা হয়। এই শেষকৃত্যের মাধ্যমে কিউবার ৯ দিনের জাতীয় শোক পালনের সমাপ্তি ঘটল। 
 
শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ফ্রান্সের পরিবেশ মন্ত্রী সেগোলেন রয়াল বলেন, সেখানে কোনো ভাষণ ছিল না। এটা খুবই সাধারণ একটা অনুষ্ঠান ছিল। শনিবার ফিদেল ক্যাস্ত্রোর ছোট ভাই-সহযোদ্ধা এবং কিউবার বর্ত

পদত্যাগের ঘোষণা দিলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি

পদত্যাগ করছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৬টায় সিএনএন বিষয়টি নিশ্চিত করে। এদিকে বিবিসি জানায়, ৮ বছর নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জন কি।
 
জন কি তার পদত্যাগের ঘোষণা দেয়ার সময় কান্না-ভেজা কণ্ঠে জানান, আমার জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্ত ছিল এটি। জানি না, এরপর আমি কি করব।
 
তার পদত্যাগের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ডেপুটি প্রধানমন্ত্রী বিল ইংলিশ। দেশটির ন্যাশনাল পার্টি তাদের আগামী সম্মেলন করার আগ পর্যন্ত বিল এই দায়িত্বে থাকবেন।
 
নিউ জিল্যান্ড হেরাল্ড জানায়, স্ত্রী ব্রোনাগের অনুরোধে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ছেন জন কি।
 
পদত্যাগের ঘোষণার পাশাপাশি জন কি জানান, আগামী ২০১৭ সালের নির্বাচনেও অংশ নেবেন না তিনি।
 
২০১৪ সালের সেপ্টেম্বর মাসে হওয়া নির্বাচনে তৃতীয়বারের মত নির্বাচিত হন নিউ জিল্যান্ডের এই জনপ্রিয় নেতা। তিনি ২০০৬ সাল থেকে নিউ জিল্যান্ডের জনপ্রিয় ন্যাশনাল পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন। ২০০৮ সালে তিনি প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।  বিবিসি।

গণভোটে বড় ব্যবধানে হার : ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

সংবিধান সংশোধনীর জন্য চালানো গণভোটে বড় ব্যবধানে হারের পর পদত্যাগের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। বেশ রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বলেন, এই ফলাফলে যাবতীয় দায় তিনি নিচ্ছেন এবং এখন 'না' ক্যাম্প পরিচালনাকারীদের প্রস্তাবনা দিতে হবে।
 
অধিকাংশ ভোট গণনা শেষে 'না' ৬০ ভাগ এবং 'হ্যাঁ' ৪০ ভাগ ভোট পেয়েছে এই গণভোটে।
 
ইতালির প্রধানমন্ত্রী রেনজি আরো বলেন, আমাদের সবার জন্য রইল শুভ কামনা। এরপর তিনি বলেন, সোমবার কেবিনেট মিটিং ডেকে তিনি পদত্যাগের কথা ঘোষণা করবেন এবং তারপরের দিন রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবেন।
 
প্রায় আড়াই বছর ধরে ইতালির প্রধানমন্ত্রী পদে আছেন তিনি। বিবিসি।

থাইল্যান্ডে বন্যা, নিহত কমপক্ষে ১১

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে। এতে আরো দু’জন নিখোঁজ রয়েছে। সোমবার স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়।
 
এ ছাড়া দুর্যোগ প্রতিরোধ ও মোকাবেলা বিভাগ থেকে বলা হয়েছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ১০ টি প্রদেশে বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এ দুর্যোগে ৬৮ টি জেলার এক লাখ ৫৭ হাজার ৫৮০ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে পুরো বর্ষাকাল শুরু হওয়ায় গত চারদিন ধরেই এ অঞ্চলে প্রবল বর্ষণ হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বন্যার কারণে চারটি ট্রেন রুট অচল হয়ে পড়েছে এবং দুই হাজার ৪শ’ হেক্টর কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিত প্রদেশগুলোতে ভূমিধ্বসের ঘটনাও ঘটছে।
 
এ কারণে সরকারি সকল আশ্রয় কেন্দ্রকে দিক নির্দেশনা দিয়ে জরুরি বিবৃতি জারি এবং এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্ধার ও ত্রাণ দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী প্রাউত চান-ও-চা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সমন্বিত প্রচেষ্টা চালাতে স্থানীয় সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

 বাসস।

যুক্তরাষ্ট্রে হিজাব পরিহিত পুলিশ কর্মকর্তাকে ‘আইএস’ বলে কটূক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে হিজাব পরিহিত এক মুসলিম নারী পুলিশকে ইসলামিক স্টেট জঙ্গি বলে অভিহিত করে কটূক্তি করেছে। শুধু তাই নয়, ওই শ্বেতাঙ্গ ব্যক্তি অফ ডিউটিতে থাকা ওই পুলিশ কর্মকর্তাকে বলে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজের দেশে ফেরত যাও।
 
তার ১৬ বছর বয়সী পুত্রকেও ধাক্কা দেয় ওই ব্যক্তি। পুলিশ কর্মকর্তা আমল এলসোকারি ব্রুকলিনে নিজের সন্তানকে নামিয়ে দিতে এসেছিলেন। হিজাব পরিহিত এলসোকারি দেখেন মধ্য ৩০ এর মধ্যে থাকা এক শ্বেতাঙ্গ ব্যক্তি তার সন্তানকে ধাক্কা দিচ্ছে। নিউইয়র্কের বাসিন্দা এলসোকারি তখন তাকে বাধা দিতে গেলে ওই ব্যক্তি বলে ওঠে, আইএস জঙ্গি, আমি তোমার গলা কেটে দেব। নিজের দেশে ফেরত যাও।
 
ঘটনাস্থলে নিজের পরিচয় দেননি এলসোকারি এবং তার সঙ্গে সার্ভিস রিভলভার ছিল না। সন্দেহভাজনকে খুঁজে বের করার চেষ্টা করছে। পুলিশ কর্মকর্তা হিসেবে গর্বের সঙ্গে ডিউটির সময়ে হিজাব পরিধান করা এলসোকারিকে নিউইয়র্ক পুলিশের ‘বীর’ বলে অভিহিত করা হয়। ২০১৪ সালে একটি অগ্নিকাণ্ডের সময় জীবনের ঝুঁকি নিয়ে একজন বৃদ্ধ মানুষের জীবন বাঁচিয়ে ছিলেন তিনি। বীরত্বের জন্য মেডেলও পেয়েছিলেন তিনি। 

এনডিটিভি।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates