Social Icons

Monday, December 5, 2016

শাপেকোয়েন্সের প্রতি আর্জেন্টাইন দুই ক্লাবের শ্রদ্ধা

গত সপ্তাহে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েন্সের ফুটবলারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টাইন জায়ান্ট রিভার প্লেট রবিবার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে ইনডিপেনডিয়েন্টের বিপক্ষে সবুজ জার্সি গায়ে মাঠে নেমেছিল। 
 
কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে কলম্বিয়ার উদ্দেশ্যে যাত্রার সময় শাপেকোয়েন্স ফুটবল দলকে বহনকারী বিমান বিধ্বস্ত হয়ে ৭১জন নিহত হয়। সেখানে ক্লাবের সকল ফুটবলার, ব্যাকরুম স্টাফ ও কর্মকর্তারা ছাড়াও অন্যান্য যাত্রী ছিলেন। এই ঘটনায় হতবিহবল পুরো ফুটবল বিশ্ব প্রায় প্রতিদিনই ব্রাজিলিয়ান ক্লাবটির প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছে। 
 
তবে রিভার প্লেটের অভিনব এই শ্রদ্ধা সকলকে মুগ্ধ করেছে। দলটির পুরো খেলোয়াড়ি সামগ্রীতে এদিন ছিল সবুজের ছোঁয়া। যাতে কিছুটা হলেও শাপেকোয়েন্সের ছায়া দেখতে পেয়েছে ভক্তরা। এমনকি প্রতিপক্ষ ইনডিপেনডিয়েন্টেও শাপেকোয়েন্স খেলোয়াড়দের নাম সম্বলিত জার্সি গায়ে বুয়েন্স আয়ার্সে খেলতে নেমেছিল। ইতোমধ্যেই কনমেবল কোপা সুদামেরিকানার শিরোপা শাপেকোয়েন্সকে দিয়ে দিয়েছে। বাসস।

অস্ট্রেলিয়ান লিগে কোচিংয়ে আগ্রহী রবার্তো কার্লোস

অস্ট্রেলিয়ান পেশাদার ফুটবল লিগ এ-লিগে কোচিং করতে আগ্রহ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান সাবেক তারকা রবার্তো কার্লোস। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য কার্লোসকে ফুটবলীয় ইতিহাসে অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে বিবেচনা করা হয়। 
 
২০১৫ সালে ভারতীয় সুপার লীগে দিল্লী ডায়নামোর কোচের দায়িত্ব ছাড়ার পরে এখন পর্যন্ত কোন দলের সাথে সম্পৃক্ত হননি কার্লোস। গত বছর দিল্লী ছেড়ে চলে আসার পরে ইঙ্গিত ছিল কার্লোস হয়তবা অস্ট্রেলিয়ায় যোগ দিতে যাচ্ছেন। এর আগে তিনি তুরস্কের দুটি দল আখিসার বেলেডিয়েসপার ও সিভাসপোরের কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাশিয়ান ক্লাব আনঝি মাখাচকালার সাথেও কাজ করেছেন।
 
বর্তমানে অবশ্য তিনি লা লিগা জায়ান্ট ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের শুভেচ্ছদূত হিসেবে ক্লাবটির সাথে আছেন এবং এই কাজ করতে পেরে দারুন আনন্দিত ৪৩ বছর বয়সী এই ডিফেন্ডার। স্প্যানিশ রাজধানীতে নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারে জিতেছেন চারটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লি শিরোপা। একজন খেলোয়াড়ের জন্য এর থেকে বড় কৃতিত্ব আর কি হতে পারে। 
 
তবে বর্তমানে তিনি এ-লিগে সাথে নিজেকে সম্পৃক্ত করতে আগ্রহী। অস্ট্রেলিয়ান সর্বোচ্চ লিগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কার্লোস বলেছেন, ‘কেন নয়, ফুটবলে সবই সম্ভব। অবশ্যই এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে আমি অনেক কিছু শিখছি। তবে অবশ্যই সঠিক সুযোগ পেলে কেন যাবনা। তবে ম্যানেজার হিসেবে এখানে ফিরতে পারলে সেটা আরো আনন্দের হবে। বর্তমানে আমি এশিয়া ও ওশেনিয়ায় রিয়াল মাদ্রিদের দূত হিসেবে কাজ করছি। তবে অবশ্যই ম্যানেজার হিসেবে দায়িত্বটা আরো বেশী উপভোগ্য হবে।’ বাসস।

শহীদের পরিবর্তে বাংলাদেশ স্কোয়াডে রুবেল

ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরের ক্যাম্প থেকে ছিটকে পড়লেন পেসার মোহাম্মদ শহিদ। চলতি মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
 
তার আগে অস্ট্রেলিয়ার সিডনিতে দশ দিনের প্রস্তুতিমূলক ক্যাম্প করবে টাইগাররা। সেই ক্যাম্পের জন্য ২২ সদস্যের স্কোয়াড গেল ৪ নভেম্বর ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ইনজুরির কারণে ঐ স্কোয়াডের সাথে যেতে পারবেন না পেসার মোহাম্মদ শহীদ। তার জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন আরেক পেসার রুবেল হোসেন।
 
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত ২৬ নভেম্বর কুমিল্লার ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ঢাকা ডায়নামাইটসের শহীদ। ডান হাঁটুর লিগামেন্টে সমস্যা দেখা দেয়। ফলে নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতিমূলক ক্যাম্পে যেতে পারবেন না শহীদ। এমনকি নিউজিল্যান্ড সফরে কোন ম্যাচও খেলতে পারবেন না তিনি।
 
তাই শহীদের জায়গায় দলে সুযোগ পেলেন রুবেল। রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি। তাই রুবেলের পারফরমেন্সে খুশী হয়ে শহীদের পরিবর্তে তাকেই স্কোয়াডে নিয়েছে ক্রিকেট বোর্ড।
 
চলতি মাসের ২৬ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। এবারের সফরে তিনটি করে ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ও টি-২০ সিরিজ শেষে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ।
 
 
বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, শুভাগত হোম চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানবীর হায়দার।
 
 
স্ট্যান্ডবাই : শাহরিয়ার নাফীস, আব্দুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন রুবেল, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন ও রুবেল হোসেন। বাসস
 

ব্রেকিং নিউজ : তরুণদের জন্য চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে

ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকটির অধীনে ‘ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড’-এর ‘ট্রেজারি ম্যানেজার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
হিসাববিজ্ঞান, ফিন্যান্স বা অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ফিন্যান্সে এমবিএ অথবা চার্টার্ড ফিনানশিয়াল অ্যানালিস্ট (সিএফএ) ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী এবং লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন ২০ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

এসআই পদে সারা দেশে নিয়োগ দিচ্ছে পুলিশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের আটটি বিভাগে উপপরিদর্শক বা এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশি স্থায়ী নারী-পুরুষ প্রার্থীরা।
শিক্ষাগত যোগ্যতা
অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
সাধারণ ও অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে ১ নভেম্বর, ২০১৬ তারিখে বয়স হতে হবে ১৯ থেকে ২৭ বছর। প্রার্থীদের জন্মতারিখ  ২ নভেম্বর, ১৯৯৭ থেকে ২ নভেম্বর, ১৯৮৯-এর মধ্যে হতে হবে। শুধু মাধ্যমিক বা সমমানের সনদপত্রে উল্লেখিত জন্মতারিখ গ্রহণ করা হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে। এ ছাড়া   প্রার্থীদের  বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারণ করা হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত পুরুষ বা নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তানুযায়ী শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীদের অবিবাহিত থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ও ট্রাবলসুটিং-এর ওপর ন্যূনতম তিন সপ্তাহের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। সে ক্ষেত্রে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময় ও স্থানে উপস্থিত হতে হবে। প্রার্থীকে সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া চারিত্রিক সনদপত্র, স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, নিজের বা মা-বাবার জাতীয় পরিচয়পত্রসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকৃতির ছবি সঙ্গে আনতে হবে।
শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষার দিনই সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজির কাছ থেকে তিন টাকা মূল্যের আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকৃতির সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র ও অন্যান্য সদনপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
বিস্তারিত জানতে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ১৭ নভেম্বর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন।


বিবাহ-বহির্ভূত সম্পর্ক ৫ রকমের!

প্রত্যেক মানুষই নিজের প্রিয়জনকে খুব ভালবাসে। সেই ভালবাসাটাকে সম্মানও করে সবাই। তবু, অনেক মানুষই কোনও না কোনওভাবে জড়িয়ে পড়েন বিবাহ বহির্ভূত সম্পর্কে। কিন্তু কেন?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভালবাসা কিন্তু কোনও অনুভূতি নয়, বরং ব্রেন সিস্টেম। তাঁরা জানিয়েছেন ভালবাসায় পড়লে, মানুষের তিনটি ব্রেন সিস্টেম কাজ করে। প্রথমত, সেক্স ড্রাইভ, দ্বিতীয়ত, প্রেমে রোমান্টিসিজম এবং তৃতীয়ত, সঙ্গী বা সঙ্গীনির সঙ্গ। মানুষ যখন প্রেমে পড়েন, তখন এই তিনটি সিস্টেম আলাদা আলাদাভাবে কাজ করে। একজনের সঙ্গে প্রেমে পড়লে, অনেক মানুষই অন্য আরেক জনের জন্য তীব্র ভালবাসা অনুভব করতে পারেন। আর সেক্স ড্রাইভ কাজ করতে পারে একের বেশি মানুষের জন্যও।
লাইফ অ্যান্ড সোল কোচ, ‌ব়মন লিয়াম্বার মতে, বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেন। কিছু মানুষের ক্ষেত্রে এটা চাহিদা হয়ে দাঁড়ায়। আর কিছু মানুষ স্রেফ স্ট্রেস কাটাকে এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ে। এমনকী স্ত্রী থাকা সত্ত্বেও।
কী কী কারণে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে মানুষ?
শুধুমাত্র যৌনাকাঙ্খা পূরণ করতে
এই ধরনের সম্পর্ক প্রায়ই দেখা যায়। শুধুমাত্র সেক্সের জন্য একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এঁরা এঁদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গীনিকে ছাড়তে কোনওভাবে রাজি নন। এঁরা শয্যাসঙ্গী। বিছানার উষ্ণতাই এঁদেরকে কাছে টানে। তবে এই ধরনের সম্পর্ক বেশিদিন টেকে না।
আবেগপ্রবণ সম্পর্ক
অন্য মহিলার প্রতি অনুভুতি থাকা কিংবা আবেগপ্রবণ সম্পর্কও কিন্তু সেক্সুয়াল সম্পর্কের মতো পাপ বলেই ধরা হয়। এই ধরণের সম্পর্ক একেবারে মানসিক। এঁরা প্রতিনিয়ত নিজেদের মধ্যে কথাবার্তা বলা, ম্যাসেজ বিনিময় করে। সময় পেলেই একে অন্যের বিষয়ে ভাবে। শারীরিক সম্পর্ক না থাকলেও প্রতিটি গোপন মুহূর্তের কথা শেয়ার করে এরা।
বিরক্তি থেকে মুক্তি পেতে
বর্তমান সঙ্গীর প্রতি একপ্রকার বিরক্ত হয়েও এই ধরণের সম্পর্কে জড়িয়ে পড়েন অনেক মানুষ। এরা নিজেদের সঙ্গী বা সঙ্গীনিকেও ছাড়তে চান না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৯০ শতাংশ বিবাহ বহির্ভূত সম্পর্ক এই ভাবেই গড়ে ওঠে। বর্তমান সময়ে স্বামী-স্ত্রী’র মধ্যে কোনও সমস্যা হলে সেই সমস্যা না মিটিয়ে একে-অপরকে দোষারোপ করে। ফলে বিরক্ত হয়েই কোনও ব্যক্তি এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ে।
কাল্পনিক সম্পর্ক
মানুষ চাহিদামতো কল্পনার জন্ম দিতে পারে। ধরা যাক, আপনার কোনও কলিগ বা বন্ধু আপনার সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। আর আপনিও ভেবে নিয়েছেন যে সে সবকিছু ছেড়ে আপনার সঙ্গে থাকতে শুরু করবে। এমনটা বহু ক্ষেত্রেই হয়ে থাকে।
শারীরিক ও মানসিক সম্পর্ক
যে কোনও বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে এ ধরনের সম্পর্ক সবথেকে ভয়ানক। শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই জড়িয়ে পড়ে দু’জন। বলা যেতে পারে, বাস্তবে তারা একসঙ্গেই রয়েছেন। একাত্মভাবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের সম্পর্ক খুব কম ক্ষেত্রেই দেখা যায়। তবে এই ধরনের সম্পর্কের ভবিষ্যত ডিভোর্স এবং পুনর্বিবাহ।

বাংলাদেশ থেকে ৩ লাখ নেবে কানাডা, সপরিবারে স্থায়ী বসবাসের সুযোগ

 ২০১৬ সালে ৩ লাখ ৫ হাজার পেশাজীবী কানাডায় ইমিগ্রেশনের সুযোগ পাচ্ছেন। দেশটির ১১টি  প্রদেশে- হাই স্কিলড, ট্রেড স্কিলড, ফ্যামেলি  স্পন্সরশিপ, বিজনেস, এক্সপ্রেস এন্ট্রি, পিএনপি, এফএসডব্লিউ, সেল্ফ অ্যাম্প্লয়েডসহ ১১টি ক্যাটাগরিতে ইমিগ্রেশনের ঘোষণা দিয়েছে কানাডিয়ান সরকার।
  
শুধু কানাডার কুইবেক প্রদেশেই ১০ হাজার পেশাজীবী ইমিগ্রেশন করার সুযোগ পাবেন। এক্ষেত্রে ট্রেড স্কিলড অ্যাসেসমেন্ট সার্টিফিকেট ও প্রোভিন্সিয়াল নমিনেশন ছাড়া কোনো আবেদন জমা নেয়া হয় না।

 
আবেদনের যোগ্যতা : আইইএলটিএস পরীক্ষায় ন্যূনতম ৪.৫ (সাড়ে চার) পয়েন্ট, যেকোনো বিষয়ে ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন। কর্মক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে থাকতে হবে।
 
বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ ও সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের সভাপতি ড. শেখ সালাহউদ্দিন আহমেদ (রাজু) বলেন, এটিই কানাডার সর্বশেষ ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ পদ্ধতির ইমিগ্রেশন প্রোগ্রাম। তাছাড়াও বিভিন্ন  প্রোভিন্সিয়াল প্রোগ্রামে  আবেদন করে যেকেউ সহজেইএক্সপ্রেস এনিট্র প্রোফাইলে অতিরিক্ত ৬০০ পয়েন্ট যোগ করে দ্রুত কানাডায় ইমিগ্রেশন করতে পারবেন। 
 

২০১৬ সালের জানুয়ারিতে Manitoba Province Exploratory Trip/Recruitment Mission শুরু করার ঘোষণা দিয়েছে সেদেশের সরকার। এছাড়াও কানাডায় ইমিগ্রেশনের জন্য Ontario Provincial Nominee Program চালু আছে।
Quebec Immigrant Investor Program (QIIP)-Canada
কানাডায় ইনভেস্টর প্রোগ্রামের আওতায় কুইবেক প্রদেশে অতি দ্রুত বিজনেস অথবা ইনভেস্ট প্রোগ্রামের মাধ্যমে পরিবার সহ স্থায়ীভাবে বসবাস এবং নাগরিকত্ব লাভের সুযোগ রয়েছে। এক্ষেত্রে ১.৬ মিলিয়ন ডলার ইনভেস্টকরার সামর্থ থাকতে হবে। বয়স, শিক্ষাগত যোগ্যতা ও IELTS এর শর্ত শিথিলযোগ্য।
 

এ সংক্রান্ত যবিতীয় তথ্যসেবা www.wwbmc.com ঠিকানায় দেয়া আছে। আরো তথ্যের জন্য ই-মেইলে advahmed@outlook.com এবং raju.advocate2014@gmail.com যোগাযোগ করে জানা যাবে।
এছাড়া ফেসবুকে Sheikh Salahuddin Ahmed Raju অথবা WorldwideMigrationConsultantsltd, স্কাইপিতে Advocate Raju Ahmed Phd তে যোগাযোগ করে বিশেষজ্ঞ মতামত জানা যাবে।
এছাড়া 01966041555, 01966041888, 01977014778-এ ফোন করে প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।
উল্লেখ্য, ড. রাজু আহমেদ জনস্বার্থে assessment সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্যসেবা বিনামূল্যে দিয়ে থাকেন।
কানাডায় ইমিগ্রেশনের তথ্যাবলী সেদেশের সরকারি ওয়েবসাইটে গিয়েও জানা যাবে।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates