Social Icons

Tuesday, January 24, 2017

যেকোন পরিস্থিতির জন্য সেনবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান পাকিস্তানের

যেকোনো ধরনের ‍হুমকি মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। সোমবার মুলতান গ্যারিসনে কমান্ডো বাহিনীর স্ট্রাইক কোর পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান।
 
জেনারেল বাজওয়া বলেন, সেনারা যেমন হয় সেনাবাহিনীও সে রকমই হয়। সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। তিনি একে রণপ্রস্তুতির ক্ষেত্রে মূল্যবান অর্জন হিসেবে অভিহিত করেন।
 
তিনি সেনাসদস্যদের সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেন। তিনি বলেন, পাকিস্তানের আর্মি বিশ্বসেরা। আমি তাদের নিয়ে গর্ব করি।
 
গত নভেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করেন বাজওয়া। হিন্দুস্তান টাইমস

ইতালিতে ছয় আরোহী নিয়ে উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত

ইতালিতে ছয় আরোহী নিয়ে উদ্ধারকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
 
ক্যাম্পো ফেলিস স্কি স্টেশনে একজন আহত স্কিয়ারকে উঠিয়ে নেয়ার পরেই বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
 
সিভিল প্রটেকশন এজেন্সির এক মুখপাত্র জানিয়েছেন, তারা বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছেন কিন্তু বিস্তারিক জানা এখনই সম্ভব হয়নি।  বিধ্বস্ত হেলিকপ্টারের স্থানে উদ্ধারকাজে আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

 বিবিসি

ব্রেক্সিট ইস্যুতে ভোট নিতে হবে পার্লামেন্টের


ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার প্রক্রিয়া শুরু করার আগে ব্রিটেনের সরকারকে অবশ্যই পার্লামেন্টের অনুমোদন নিতে হবে বলে রায় দিয়েছে দেশেটির সুপ্রিম কোর্ট।
 
গত বছর ২৩শে জুন এক গণভোটে ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ ভোটাররা ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাবার পক্ষে ভোট দেয়। এর পর ব্রিটিশ সরকারের বক্তব্য ছিল যে ইইউ ত্যাগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করতে সরকারকে প্রদত্ত রাজকীয় ক্ষমতাই যথেষ্ট - এ জন্য পার্লামেন্টের অনুমোদন নেবার দরকার নেই।
 
একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট-এ করা এক আপিল মামলায় বিচারপতিরা এই রায় দিলেন।
এগারোজন বিচারপতির মধ্যে আট জনই মত দিয়েছেন যে, ইইউ ত্যাগের ফলে ব্রিটেনের আইনে পরিবর্তন ঘটবে - তাই এ ব্যাপারে পার্লামেন্টের অনুমোদন অবশ্যই নিতে হবে।
 
ইইউ ত্যাগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার অর্থ হচ্ছে, লিসবন চুক্তির ৫০ ধারা সক্রিয় করা - অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে জানানো যে ব্রিটেন ইউনিয়ন ত্যাগ করতে যাচ্ছে। গণভোটের পর এটাই ছিল সরকারের করণীয়।
 
রায়ের পর প্রধানমন্ত্রী থেরেসা মে'র কার্যালয় থেকে জানানো হয়, তারা মার্চের শেষে এ প্রক্রিয়া শুরু করতে চান, এবং এ ব্যাপারে এমপিদের ভোটের ব্যবস্থা করে শিগগিরই একটি আইন করা হবে।
 
তবে ইইউ ত্যাগের পক্ষে ভোটাররা গণভোটে যে রায় দিয়েছেন - তা এমপিরা উল্টে দেবেন এমনটা মনে করা হচ্ছে না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবশ্য সর্বসম্মতভাবে রায় দিয়েছেন যে ব্রিটিশ সরকারকে এ জন্য যুক্তরাজ্যের অন্যান্য রাজ্য অর্থাৎ স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সাথে পরামর্শ করার দরকার নেই।
 
সুপ্রিম কোর্টে এই আইনি চ্যালেঞ্জ করেছিলেন জিনা মিলার নামে একজন ব্যবসায়ী মহিলা। তার করা মামলার প্রথম রায়েও একই রুলিং হয়েছিল এবং তার পর সরকার এর বিরুদ্ধে আপিল করলে সুপ্রিম কোর্টের পূর্ণ বেঞ্চে এর শুনানি হয়।
 
দ্বিতীয় রায়েও আগের রায়ই বহাল থাকলো, এবং সরকারের করা আপিল হেরে গেল। জিনা মিলার রায়ের পর বলেছেন, এতে প্রতিভাত হয়েছে যে পার্লামেন্টই সার্বভৌম।

 বিবিসি

ইয়েমেনে বন্দর দখলের লড়াইয়ে অন্তত ৪০ জন নিহত


লোহিত সাগর উপকূলে অবস্থিত ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর দখলের লড়াইয়ে সরকারি সেনা ও বিদ্রোহী মিলিয়ে অন্তত ৪০জন নিহত হয়েছে। সামরিক বাহিনীর কর্মকর্তারা মঙ্গলবার একথা জানান।

সরকার অনুগত বাহিনী সোমবার জানিয়েছিল, তারা প্রায় তিন সপ্তাহের লড়াইয়ে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে হুতি বিদ্রোহী ও তাদের মিত্রদের হটিয়ে দিয়ে মোখাবন্দরটি দখল করে নিয়েছে। তবে তাদের সঙ্গে মোখার দক্ষিণ-পশ্চিম প্রান্তে লুকিয়ে থাকা বিদ্রোহীদের গুলি বিনিময় হয়েছে।

নগরীর দক্ষিণ ও পূর্ব প্রান্তে মঙ্গলবারও সংঘর্ষ অব্যাহত রয়েছে। এক সামরিক কর্মকর্তা  বলেন, উল্লেখযোগ্য সংখ্রক প্রাণহানি সত্ত্বেও হুতি বিদ্রোহীরা এখনো মোখার কেন্দ্রস্থলে অবস্থান করছে। বিদ্রোহীরা সরকার অনুগত বাহিনীর অগ্রযাত্রা মন্থর করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

সামরিক ও চিকিৎসা কর্মকর্তারা মঙ্গলবার জানান, বিগত ২৪ ঘণ্টায় ২৮ বিদ্রোহী ও ১২ সরকারি সৈন্য নিহত হয়েছে। এতে করে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ২০০ জনে দাঁড়াল। 

এএফপি।

পশ্চিমতীরে আরো ২৫০০ ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরাইল


দখলকৃত পশ্চিমতীরে আরো ২হাজার ৫০০ ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিয়েবারম্যান ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি তারা আবাসিক সমস্যার সমাধানে এই পরিকল্পনা অনুমোদন দিয়েছেন।


ফিলিস্তিন এই বসতি স্থাপনের পরিকল্পনার সমালোচনা করে বলেছে, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন প্রক্রিয়া ব্যাহত করার সর্বশেষ আঘাত এটি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরে ইসরাইল দ্বিতীয় ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করল।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি ইহুদি বসতি স্থাপনের বিষয়ে ওবামার চেয়ে বেশি ইসরাইলের প্রতি সমবেদী হবেন এবং ইসরাইলি বসতি স্থাপন সমর্থনকারী ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন। গত মাসে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ এবং শান্তির জন্য হুমকি এই বিষয়ক প্রস্তাব পাশের জন্য ওবামার সমালোচনা করেন ট্রাম্প।

১৯৬৭ সালে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখল নেয়ার পর থেকে ১৪০টি ইহুদি বসতি স্থাপন করেছে ইসরাইল যেখারে ৫ লক্ষ ইহুদি বাস করে। এই বসতি স্থাপন আন্তর্জাতিক আইনানুযায়ী অবৈধ কিন্তু ইসরাইল সেটি মানতে রাজি নয়। বিবিসি।

‘ছাত্র রাজনীতি করার আগে শিক্ষাগ্রহণ করতে হবে’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার হত্যার মধ্যে দিয়ে ৭১’এর পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল আলবদরদের দোসররা। ৭৫’এর পর মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল।
 
আজ মঙ্গলবার বিকালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তিনি এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, আমরা দারিদ্র্যমুক্ত দেশ গড়তে যাই। এর জন্য চাই শিক্ষা। আমরা রাজনীতি করবো তবে শিক্ষাটা হচ্ছে বড় কাজ। প্রত্যেককে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা হচ্ছে চলার পথে সবচেয়ে বড় পাথেয়। ছাত্র রাজনীতি করার আগে শিক্ষা গ্রহণ করতে হবে। অশিক্ষিতদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যায় না।
 
তিনি বলেন, একের পর এক যারা দেশ পরিচালনায় এসেছে তারা সবাই দেশ ধ্বংস করেছে। আমি মনে করি অন্ধকারের দিন পার করে এসেছি। 
 
তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের হাতে যারা পতাকা দিয়েছে তাদের শাস্তি হয়েছে। আর যারা যুদ্ধাপরাধীদের মদদ দিয়েছে তাদেরও বিচার হবে।

Sunday, January 22, 2017

আজকের ব্রাজিল মুদ্রা থেকে বাংলাদেশী টাকা।

আজকের ব্রাজিল মুদ্রা থেকে বাংলাদেশী টাকা। 


                 Currency Converter: BRL to BDT

1 BRL =24.9534BDT
Brazilian Real1 BRL = 24.9534 BDT
Bangladeshi Taka1 BDT = 0.0400747 BRL
Live mid-market rate 2017-01-23 07:51 UTC

BRL - Brazilian Real

Country:Brazil
Region:South America
Sub-Unit:1 Real = 100 centavo
Symbol:R$
The real, meaning 'royal, was first introduced by Portugese settlers and became Brazil's official currency in 1690. It was not sub-divided in smaller units. The modern real (plural reais) was introduced on July 1, 1994.

BDT - Bangladeshi Taka

Country:Bangladesh
Region:Asia
Sub-Unit:1 ৳ = 100 paisa
Symbol:
The Taka (টাকা) is the currency of Bangladesh and is subdivided into 100 poisha. The most commonly used symbol for the Taka is Tk and ৳. In Bengali, the word "taka" is also used to mean any money, currency, or notes. Thus, colloquially, a person speaking Bengali may use "taka" to refer to money regardless of what currency it is denominated in.

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates