Social Icons

Wednesday, January 3, 2018

ব্রাজিলে জেলেদের মাছ ধরতে সাহায্য করে যে ডলফিন


মাছ ধরতে টোপ হিসেবে কেচো বা পিপড়ার মত নানা ধরণের প্রাণীর ব্যবহার আছে পৃথিবীর নানা দেশে।
এশিয়ার দেশগুলোতে মাছ ধরতে ভোদড় ব্যবহারের কথাও শোনা যায়। কিন্তু কেউ মাছ ধরতে ডলফিনকে কাজে লাগাচ্ছে এমন শোনা যায়নি।
কিন্তু অভূতপূর্ব এই ঘটনা ঘটছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে, সেখানে ডলফিন জেলেদের মাছ ধরতে সাহায্য করছে।
সেই রিও ডি জেনিরো থেকে কয়েক মাইল দূরে নদীতে মাছ ধরেন লুকাস ফার্নান্দেজ। তিনি বলছিলেন ডলফিনগুলোর সঙ্গে জেলেদের বোঝাপড়া চমৎকার।
তিনি জানান ডলফিনগুলোর আলাদা নাম আছে। বোরাচা, ব্যাটম্যান, জ্যাক, স্কুবি, কারোবা, অ্যাভালানস—এরকম সব নাম।
"ওরা করে কি, মরার ভান করে আস্তে আস্তে ভাসে, যাতে অন্য মাছ কাছে আসে। যখন পর্যাপ্ত মাছ চলে আসে কাছে, তখন ডলফিনগুলো পানির ওপর লাফিয়ে উঠে আমাদের সংকেত দেয়। আমরা তখন জাল ফেলি।"
কিন্তু ডলফিনেরা নিয়মিত এমন একটি কাজ কেন করে থাকে? ড. পেদ্রো ভলমার ডে কাস্টিলহো, একজন মেরিন বায়োলজিস্ট বা সামুদ্রিক প্রাণীবিজ্ঞানী।
তিনি বলছেন, এটা হয়ত ডলফিনগুলো নিজেদের দৈনন্দিন কাজের অংশ হিসেবে করে থাকে।
প্রাণীবিজ্ঞানীরা বলছেন, ডলফিন খেলার অংশ হিসেবে মাছ ধরায় সাহায্য করেছবির কপিরাইটবিবিসি
Image captionপ্রাণীবিজ্ঞানীরা বলছেন, ডলফিন খেলার অংশ হিসেবে মাছ ধরায় সাহায্য করে
"এটা হয়ত নিত্যদিনকার খেলার অংশ হিসেবে করে ডলফিনগুলো। তাছাড়া প্রতিবার মাছ ধরার পর জেলেরা ওদের খাবার দিচ্ছে, সেটাও ওরা বুঝে গেছে, যে নির্দিষ্ট কিছু খেলার পর খাবার পাওয়া যায়। আমার বিশ্বাস এটি ডলফিনগুলোকে এক ধরণের সামাজিক প্রশান্তিও দেয়।"
কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গেছে, সমুদ্র সৈকতে কয়েকদিন পর পরই একটি দুটি করে ডলফিনের মৃতদেহ ভেসে উঠছে।
প্রানীবিদ এবং সংরক্ষণবাদীরা পরীক্ষা করে দেখতে পেয়েছেন, মৃত ডলফিনের অনেকগুলোর গায়ে, মুখে বা পাখনায় মাছ ধরার জালের দাগ।
এখন মাছ ধরতে সাহায্য করতে গিয়ে জেলেদের জালে আটকা পড়ছে ডলফিন, না অবৈধভাবে ডলফিন শিকার করতে চায় যারা, তাদের ফাঁদে পড়ছে আমোদপ্রিয় এই প্রাণীটি--এ নিয়ে উদ্বেগ বাড়ছে।
তাদের সন্দেহ সাগর, নদী বা বড় হ্রদের কাছাকাছি অবস্থিত ছোটোখাটো জলাশয়গুলোতে, যেখানে মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে, সেসব জায়গায় অবৈধ শিকারিরা অনেক সময় অবৈধভাবে গোপনে জাল পেতে রাখে। তাতে আটকা পড়ে ডলফিনেরা প্রায়ই আহত হচ্ছে, এবং মারা যাচ্ছে।
কিন্তু পরিবেশবাদীরা বলছেন, জেলেরা যেভাবে মাছ ধরার জন্য ডলফিনদের কাজে লাগায়, তাতে জেলেরা অবৈধ ডলফিন শিকারের হাত থেকেও ওদের রক্ষা করে যাচ্ছে।
কারণ প্রতিদিনকার এক ধরণের নজরদারি থাকছে এ কাজের মাধ্যমে।
তাছাড়া জেলেরা বলছেন, এই ডলফিনগুলো যেহেতু তাদের রোজগারের ব্যবস্থা করে, সে কারণে এদের ভালোমন্দের ব্যপারে তারা বেশ সচেতনও। কারণ তারা জানেন, ডলফিন না থাকলে তাদের রোজগার বন্ধ হয়ে যাবে।

ব্রাজিলে জেলখানায় দাঙ্গা, নিহত ৯

ব্রাজিলের মধ্যাঞ্চলীয় রাজ্য গোইয়াসে সোমবার একটি জেলখানায় কারাবন্দিদের দাঙ্গায় নয় জন নিহত হয়েছেন।

ব্রাজিল পুলিশ জানিয়েছে, বন্দিদের একটি সশস্ত্র দল প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের ওপর হামলা চালালে দাঙ্গা বেঁধে যায়। এ সময় এক বন্দির শিরশ্ছেদ করে প্রতিপক্ষ।

গোলাগুলির পর উভয় পক্ষের প্রায় ১০০ বন্দি বেরিয়ে পড়ে। কিন্তু পুলিশ জানিয়েছে, কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে তারা।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

স্ট্রোকের রোগীকে সুস্থ করবে এই ভেষজ!


সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে জিঙ্কো বিলোবা উদ্ভিদের কথা৷ এর পাতায় আছে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে সারিয়ে তোলার ক্ষমতা৷  গবেষণায় দাবি করা হচ্ছে জিঙ্কো বিলোবা নামে একটি গাছের ভেষজ নির্যাস স্ট্রোক আক্রান্ত রোগীর মস্তিষ্ক আবার কার্যক্ষম করে তুলতে সাহায্য করতে পারে।
বিবিসির এক রিপোর্টে বলা হয়েছে,  ব্রিটেনে কোন কোন দোকানে এই ভেষজ ওষুধ পাওয়া যায়।  তবে চিনে স্মৃতিশক্তি বাড়াতে এবং অবসাদের চিকিৎসায় জিঙ্কো বিলোবা থেকে তৈরি ওষুধ ব্যবহার হয়।
গবেষকরা জানিয়েছেন,  চিনে অন্তত ৩৩০ জন স্ট্রোক আক্রান্ত রোগীর ওপর ছয়মাস ধরে এক পরীক্ষামূলক চিকিৎসা চালানো হয়েছে৷ যাদের এই ওষুধ দেওয়া হয়েছে তাদের মস্তিষ্ক ভাল কাজ করতে পারছে।  তবে কিছু বিশেষজ্ঞ বলছেন ওই রোগীদের মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধির জন্য জিঙ্কো বিলোবা একা কতটা সক্ষম তা এখনো বিচার্য বিষয়৷
স্ট্রোক অ্যান্ড ভাসকুল্যার নিউরোলজি পত্রিকায় বলা হয়েছে, জিঙ্কো বিলোবা নিয়ে আরও দীর্ঘ সময় নিয়ে পরীক্ষামূলক চিকিৎসা ও গবেষণা চালানো দরকার।  স্ট্রোকের সময় মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে রক্তের সরবরাহ ঠিকমত হয়না, যার ফলে স্মৃতি নষ্ট হয় এবং স্ট্রোক থেকে সেরে ওঠা রোগীদের গুছিয়ে ভাবা বা সঠিকভাবে সব কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়।
গবেষকরা আরও জানিয়েছেন, স্ট্রোকে আক্রান্ত হবার এক সপ্তাহের মধ্যেই ওই ৩৩০জন রোগীকে জিঙ্কো বিলোবা থেকে তৈরি ওষুধ খাওয়ানো হয়।  এদের মধ্যে অর্ধেক রোগীকে অ্যাসপিরিন ট্যাবলেটের পাশাপাশি প্রতিদিন জিঙ্কো বিলোবা দেয়া হয় আর বাকি অর্ধেককে শুধু অ্যাসপিরিন ট্যাবলেট খাওয়ানো হয়েছিল৷ তারা লক্ষ্য রেখেছিলেন, অ্যাসপিরিন ট্যাবলেটের সঙ্গে জিঙ্কো বিলোবা খাওয়ালে স্ট্রোকে আক্রান্ত মস্তিষ্কের ক্ষতি সামলে ওঠা সম্ভব হয় কীনা।  গবেষণায় দেখা গেছে জিঙ্কো বিলোবা খাওয়ার পর রোগী কথা বলার জড়তা দ্রুত কাটিয়ে উঠতে এবং পেশীর শক্তি অনেক দ্রুত ফিরে পেতে সক্ষম হয়েছে।
এর আগে প্রাণীদের ওপর পরীক্ষা চালায় গবেষকরা।  সেখানে দেখা গেছে জিঙ্কো বিলোবা মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে স্নায়ু কোষের মৃত্যু ঠেকাতে পারে।  যার কারণ সম্ভবত মস্তিষ্কের ধমনীগুলোতে রক্ত প্রবাহ জিঙ্কো বিলোবা বাড়াতে সাহায্য করে।
জিঙ্কো বিলোবা অন্যতম সবচেয়ে প্রাচীন এক প্রজাতির গাছ।  গবেষকরা বলছেন যে নির্যাস তারা এই গবেষণায় ব্যবহার করেছেন তাতে ক্ষতিকর রাসায়নিকের মাত্রা ছিল আগে ব্যবহার করা নির্যাসের তুলনায় অনেক কম।  পরীক্ষার সময় খুবই কম পার্শ্ব-প্রতিক্রিয়া তারা লক্ষ্য করেছেন।  গবেষকরা বলেছেন তারা এই গবেষণায় যে ফল পেয়েছেন তাতে তারা আশাবাদী এবং এ নিয়ে তারা আরও গভীর গবেষণা করতে চান।
সূত্রঃ বিবিসি অনলাইন।

মালয়েশিয়ায় নিয়োগদাতাদের করের বোঝা চাপতে পারে কর্মীদের ওপর

পরিকল্পনা অনুযায়ী মালয়েশিয়া ২০২০ সালের মধ্যে বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীলতা ১৫ শতাংশ কমিয়ে আনতে চায়। আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য ২০১৬ সালের ২৫ মার্চ মালয়েশিয়ার মন্ত্রিসভায় বিল পাস হয়। যা ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে কাযকর হবে। জানা গেছে, এই নীতি কার্যকরের আগে যারা শ্রমিকদের জন্য কর দিয়েছেন তাদেরও নতুন করে কর দিতে হবে। তাছাড়া এই আইন ও নিয়মের বিরুদ্ধে যেসব মালিক অসন্তোষ প্রকাশ করবেন, বিরোধিতা করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে নিয়োগকর্তাদের থেকে এ বিষয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে। বিদেশি শ্রমিকদের কাজে নিয়োগ দিতে হলে মালিকপক্ষকে এই কর অবশ্যই দিতে হবে।
পেনিনসুলা মালয়েশিয়ায় ম্যানুফেকচারিং, নির্মাণশিল্প ও সার্ভিস সেক্টরে বিদেশি শ্রমিকদের জন্য এই কর নির্ধারণ করা হয়েছে ১৮শ ৫০ রিঙ্গিত (বাংলাদেশি টাকায় ৩৭ হাজার)। প্লান্টেশন ও কৃষিখাতে বিদেশি শ্রমিকদের জন্যে কর ৬শ ৪০ রিঙ্গিত (১২ হাজার ৮শ টাকা) এবং গৃহশ্রমিকদের জন্য ৪শ ১০ রিঙ্গিত থেকে ৫শ ৯০ রিঙ্গিত। যা বাংলাদেশি টাকায় ৮ হাজার ২০০ টাকা থেকে ১১ হাজার ৮০০ টাকা।
 ম্যানুফেকচারিং ও নির্মাণ শিল্পে এই কর ১ হাজার ১০ রিঙ্গিত বা ২০ হাজার ২শ টাকা। প্লান্টেশনে ৫শ ৯০ রিঙ্গিত বা ১১ হাজার ৮শ টাকা, কৃষিতে ৪শ ১০ রিঙ্গিত বা ৮ হাজার ২শ টাকা এবং গৃহশ্রমিকদের জন্য এ কর ৪শ ১০ রিঙ্গিত থেকে ৫শ ৯০ রিঙ্গিত। যা বাংলাদেশি টাকায় ৮ হাজার ২শ টাকা থেকে ১১ হাজার ৮শ টাকা।
এদিকে, নতুন বছরের প্রথম দিন থেকেই নিয়োগদাতাদের উপর সরকারের আরোপিত এই করের বোঝা কর্মীদের মনে ভীতির সৃষ্টি করেছে। কর্মীরা বলছে, প্রত্যেক শ্রমিকের জন্য মালয়েশীয় সরকারকে দেওয়া বাধ্যতামূলক কর মালিকপক্ষ যেকোনভাবে পুষিয়ে নেয়ার চেষ্টা করবে। এর প্রভাব এসে পরবে কর্মীদের উপর।

ভিয়েতনামে বিস্ফোরণে ২ শিশু নিহত

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের পূর্বাঞ্চলে বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। বাকনিঞ্চ প্রদেশের ইয়ং পং জেলায় বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ৪টায় এ বিস্ফোরণ ঘটে। এতে এলাকার কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় কমপক্ষে ৬ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপি’র।
 
কর্তৃপক্ষ বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখছেন। স্থানীয় কর্মকর্তা জানান, ভিয়েতনাম যুদ্ধের সময় মাটিতে মাইন ও বোমা পুতে রাখা হয়। এলাকার পুরাতন লোহা-লক্কর সংগ্রহকারীরা ভুলে মটিতে পুতে থাকা বোমা লোহা মনে করে সংগ্রহ করার সময় সাধারণত এ ধরণের বিস্ফোরণ ঘটে।
 
১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধ শেষ হলেও দেশটির মাটিতে এখনও বোমা ও মাইন পোতা রয়েছে। এর ফলে ৭৫ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বোমা ও মাইন বিস্ফোরণে ৪২ হাজারেরও বেশি লোক নিহত ও ৬২ হাজার ১শ’ লোক জন আহত হয়েছে। এএফপি।

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ৭৫ হাজার ভারতীয়কে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার ব্যাপারে উচ্ছ্বসিত ছিলেন ভারতীয়রা। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন ভিসানীতির কারণে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হতে পারেন ৭৫ হাজার ভারতীয়!
ভারতের গণমাধ্যমের খবর, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা দফতরে প্রস্তাব করা হয়েছে- যেসব ভিনদেশী গ্রিনকার্ডের জন্য আবেদন করেছেন, তারা আর এইচ-১বি ভিসা রাখতে পারবেন না।
এই প্রস্তাব যদি আইন হয়, তা হলে এক ধাক্কায় ৫০ হাজার থেকে ৭৫ হাজার ভারতীয়কে দেশছাড়া করবে মার্কিন প্রশাসন।
একই সঙ্গে এইচ ১-১বি ভিসার অপব্যবহার রুখবে মার্কিন প্রশাসন। ভিসানির্ভর সংস্থার সংজ্ঞায় আরও কাটছাঁট এবং ন্যূনতন বেতনসীমা ও কর্মদক্ষতার ব্যাপারে নতুন সব শর্ত আনা হয়েছে। ৫–৬ বছরের বেশি ভিনদেশী কর্মীদের না রাখতেও নিয়োগকারী সংস্থাগুলোকে চাপ দিচ্ছে প্রশাসন।
প্রসঙ্গত বছরে ৮৫ হাজার অভিবাসীকে এইচ ১বি ভিসা দেয় যুক্তরাষ্ট্র। তার ৬৫ হাজার ভিসা পান কর্মীরা। বাকি ২০ হাজার ভিসা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আবেদন করা ছাত্রছাত্রীরা পান। ভিসা প্রাপকদের ৭০ শতাংশই ভারতীয়। তাদের প্রধানত নিয়োগ করে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থা।
নতুন ভিসানীতি কার্যকর হলে হাজার হাজার ভারতীয় কর্মী এইচ ১-বি ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না। কারণ তাদের গ্রিনকার্ডের আবেদন বিচারাধীনই থাকবে। গ্রিনকার্ডের আবেদন করলে এতদিন সাধারণত এইচ ১–বি ভিসার মেয়াদ বাড়িয়ে দিত মার্কিন প্রশাসন।

পেরুতে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮

পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উপকূলীয় রাস্তার খাড়া ঢালে ছিটকে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।
মঙ্গলবার পুলিশের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।
এক বিবৃতিতে বলা হয়, এ বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। এর আগে প্রথমে ২৫ জন ও পরে ৩৬ জনের নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিল।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates