Social Icons

Friday, September 14, 2018

অফিসে ধর্ষণ ও মারধরের শিকার চাকরিপ্রার্থী তরুণী (ভিডিও)

বন্ধুর অফিসে চাকরির জন্য গিয়েছিলেন এক তরুণী। তবে স্বেচ্ছায় যাননি। বন্ধু তাকে চাকরি দেবে বলে ডেকে পাঠায়। এ জন্যই গিয়েছিলেন। কিন্তু অফিসে গিয়ে ধর্ষণ ও মারধরের শিকার হন। এমন অভিযোগ করেন ওই তরুণী।
 
গত ২ সেপ্টেম্বর দুপুর ৩টায় ভারতের দিল্লির উত্তম নগর এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনার ঝড় উঠে। 
 
ভিডিওতে দেখা যায়, নির্মমভাবে তরুণীর চুলের মুঠি ধরে মারধর করা হচ্ছে। ওই তরুণীকে টেনে নিয়ে তাকে কিল, চড় মারা হয়। তার পেটে লাথিও মারা হয়। করা হয় গালিগালাজ।
 
যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন রহিত সিংহ তোমর। এই যুবক দিল্লি পুলিশের (মধ্য) নারকোটিক্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর অশোক সিংহ তোমরের ছেলে। রহিতেরই এক বন্ধু গোটা ঘটনার ভিডিও করেন। 
 
পুলিশের কাছে লিখিত অভিযোগে নির্যাতিতা তরুণী বলেন, রহিত আমাকে ওর বন্ধুর অফিসে কাজের জন্য ডেকে পাঠায়। আমি সেখানে গেলে আমাকে ধর্ষণ করা হয়। ওই ঘটনার কথা আমি পুলিশকে জানাব বলতেই রহিত আমাকে মারধর করতে শুরু করে।
 
পুলিশ জানায়, অফিসটি পরিচালনা করেন রহিতের বন্ধু আলি হাসান। ২১ বছর বয়সী ওই তরুণী ওই অফিসে গিয়েছিলেন চাকরির খোঁজে।
 
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নির্দেশে শুক্রবার রহিতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ এবং ৩৫৪ নম্বর ধারায় মামলা করেছে পুলিশ। খবর: আনন্দবাজার

গণতন্ত্র এখন অনেক বেশি চাপে পড়েছে : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, বিগত দশকগুলোর যেকোনো সময়ের তুলনায় গণতন্ত্র এখন অনেক বেশি চাপে রয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
 
মহাসচিব গুতেরেস বলেন, এই আন্তর্জাতিক দিবসে আমাদের উচিত গণতন্ত্রকে শক্তিশালী করতে সম্ভাব্য উপায় এবং যে পদ্ধতিগত চ্যালেঞ্জগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সেগুলোর সমাধানে কাজ করা। এজন্য অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য মোকাবিলা, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে রাজনৈতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে গণতন্ত্রকে আরো অন্তর্ভুক্তিমূলক করা এবং উদীয়মান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় গণতন্ত্রকে আরো উদ্ভাবনী আর ইতিবাচকভাবে ক্রিয়াশীল করার চেষ্টা করতে হবে।
 
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে গণতন্ত্রের ভবিষ্যতের জন্য সবাইকে যৌথভাবে কাজ করতে অঙ্গীকার করার আহ্বান জানান তিনি।

Monday, September 3, 2018

ধীরে ধীরে পানির নিচে যাচ্ছে ব্যাংকক সিটি!

ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানী। পৃথিবীর রঙিন শহরগুলোর একটি। বাড়িঘর-অফিস-কাছারি থেকে গাড়ি-ঘোড়া সবই নানা রঙে রঙিন। তাই তো ব্যাংকক নামটি কানে আসার সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে সুদৃশ্য শহরের প্রতিচ্ছবি। সমুদ্রের অবাধ্য জলরাশি সর্বদা যে শহরের পা ধুয়ে দিচ্ছে। চোখ জুড়ানো সমুদ্র সৈকত বারবার ভ্রমণপিপাসুদের টেনে নিয়ে গেছে থাইল্যান্ডের রাজধানী শহরে। পর্যটন ব্যবসায় এগিয়ে থাকা শহরটিকে সুন্দর করতে কী নেই যে তা তৈরি হয়নি। স্কাই স্ক্যাপার থেকে শুরু করে বিনোদনের হরেক পসরা। ব্যাংককে বেড়াতে গিয়ে ক্যাসিনোয় যান না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। ছবির মতো সুন্দর শহর ব্যাংককও কিন্তু ভয়ের প্রহর গুণছে। আর সেই ভয়ের নাম বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি। এখনও যদি পরিবেশ সচেতনতায় জোর দেওয়া না হয় তবে আগামী এক দশকের মধ্যে ডুবে যেতে পারে সৈকতবিলাসীদের সাধের শহর ব্যাংককসহ থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। 
পরিস্থিতি বিবেচনায় করে চলতি বছরের শেষেই পোল্যান্ডে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন। সেখানেই ব্যাংককের প্রাকৃতিক ভাগ্য নিয়ে জোর আলোচনা শুরু হবে। পর্যটকদের উপবন হিসেবে গড়ে তুলতে গিয়ে ব্যাংকক শহরটি এখন চূড়ান্ত বিপদ সীমায় দাঁড়িয়ে রয়েছে। সমুদ্রের জলস্তর থেকে মাত্র পাঁচ মিটার উঁচুতে থাকা শহরটিতে শুধু বিপদের হাতছানি। গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে যে কোনদিন ডুবতে পারে সাধের ব্যাংকক। এমনটাই দাবি বিশেষজ্ঞদের।
এমনিতেই বৃষ্টি হলে শহরের বিস্তীর্ণ অংশ পানির তলায় চলে যায়। গত কয়েকবছরে শহরের বিভিন্ন অংশে এতটাই পানি জমতে শুরু করেছে যে যান চলাচলেও নিয়্ন্ত্রণ আনা হয়েছে। দূষণ কমাতে ক্যানেল তৈরি করে চলছে বাজারহাট।ক্যানেলের পানিতে বজরা নৌকা ভাসিয়ে চলছে বিকিকিনি। এই ছবি দেখে অনেকেই ব্যাংককে পূর্বের ভেনিস হিসেবে তুলনাও করেছেন। সৌন্দর্যের তুলনার আড়ালে কিন্তু ভয়ের ব্যাপ্তি বেড়েই চলেছে। দূষণের মাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিপদ।
শহরের বেশিরভাগ অংশ ডুবছে। ২০৩০-এর মধ্যে শহরের ৪০ শতাংশ পানির তলায় চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি বড়মাপের কোনও সুনামি বা জলোচ্ছ্বাস হয় তাহলে তো কথাই নেই। বিপর্যয় বাড়বে পাল্লা দিয়ে। প্রকৃতির ভয়াবহতাকে রুখতে তৎপর সেদেশের সরকার। তাই ২,৬০০ কিলোমিটার দীর্ঘ এক খাল কেটে পাম্পিং স্টেশনের সঙ্গে জোড়ার পরিকল্পনা করা হচ্ছে। তার সঙ্গে আটটি সুড়ঙ্গের যোগ থাকবে। ব্যাংকক প্লাবিত হলেই কাজ শুরু করবে পাম্পিং স্টেশন। সুড়ঙ্গ দিয়ে পানি বের করে দেওয়া হবে।
দিনের বেলায় সৈকতে বিকিনি সুন্দরীদের ভিড়। রাত বাড়লেই ক্যাসিনোর মোহময়ী আলো মন টানবে। তবে প্রযুক্তির বিনিময়ে আসা সৌন্দর্যে মিশে থাকে বিষ বাতাস। তাই পর্যটক টানতে শহরকে বারবার কাটাছেঁড়া করতে গিয়ে ব্যাংককের শরীরে লেপটে গেছে প্লাবনের আশঙ্কা। অকাল বিপর্যয়ে কাঁপছে ব্যাংকক। এখনই সচেতন না হলে যা ভ্রমণপিপাসুদের কাছে অতীত হয়ে থাকবে নজরকাড়া ব্যাংকক সিটি। সূত্র: সংবাদ প্রতিদিন

মহাসাগরে ভাসমান মসজিদ, প্রতি ৩ মিনিট পরপর খুলে যায় ছাদ

অদ্ভুত সুন্দর একটি মসজিদ। এর অবস্থান মরক্কোয়। দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হয়, ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে আর মুসল্লিরা যেন নামাজ পড়ছেন পানির ওপর। দৃষ্টিনন্দন পানিতে ভাসমান এ মসজিদটির নাম গ্র্যান্ড মস্ক হাসান–২ বা দ্বিতীয় হাসান মসজিদ। 
বাদশাহ দ্বিতীয় হাসান কাসাব্লাঙ্কা শহরে এ মসজিদটি তৈরি করেছেন। মসজিদটির নির্মাণ কাজ করেছেন ফরাসি কোম্পানি বয়গিসের প্রকৌশলীরা। আর এর নকশা তৈরি করেছিলেন ফরাসি স্থপতি মিশেল পিনচিউ। একে ভাসমান মসজিদ বলার কারণ মসজিদটির তিনভাগের একভাগ আটলান্টিক মহাসাগরের ওপর অবস্থিত।
মসজিদটিতে প্রায় ১ লাখ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। এর মিনারের উচ্চতা ২০০ মিটার। আর মেঝে থেকে ছাদের উচ্চতা ৬৫ মিটার। মসজিদের ছাদটি প্রতি ৩ মিনিট পরপর যান্ত্রিকভাবে খুলে যায় বলে এর ভেতরে আলো-বাতাস প্রবেশ করতে পারে। তবে বৃষ্টির সময় ছাদটি খোলা হয় না।
২২.২৪ একর জায়গার ওপর অবস্থিত এ মসজিদের মূল ভবনের সঙ্গেই আছে লাইব্রেরি, কোরআন শিক্ষালয়, ওজুখানা এবং কনফারেন্স রুম। ২৫০০ পিলারের ওপর স্থাপিত এ মসজিদের ভেতরের পুরোটাই টাইলস বসানো। মসজিদ এলাকার আশপাশে সাজানো আছে ১২৪টি ঝরণা এবং ৫০টি ক্রিস্টালের ঝাড়বাতি।  
মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ১৯৮৭ সালের আগস্ট মাসে। প্রায় ২৫ হাজার শ্রমিক ও কারুশিল্পীর পরিশ্রমে এটি প্রায় সাত বছরে নির্মিত হয়। ১৯৯৩ সালের ঈদে মিলাদুন্নবীর দিনে মসজিদটির উদ্বোধন করা হয়। সেসময় এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৮০ কোটি ডলার।

হার্ট অ্যার্টাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কাদের বেশি, জানাল গবেষণা!

আরও একবার সামনে এল বিজ্ঞানের ইতিবাচক দিক৷ নতুন উদ্ভাবনের কথা জানালেন বিজ্ঞানীরা৷ জানা গেল, সেই উদ্ভাবনটির দৌলতে আগে থেকেই জানা যাবে হার্ট অ্যার্টাকের সম্ভাবনা৷
অতীতে বহুবার গবেষণা হয়েছে বিষয়টি নিয়ে। সামনে এসেছে অজানা তথ্য৷ সম্প্রতি,বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক উন্নত প্রযুক্তিতে তৈরি স্ক্যান৷ যেটিই সাধারণ মানুষকে এই আকস্মিক ব্যাধির প্রকোপ সর্ম্পকে সর্তক করবে৷
হার্ট অ্যার্টাকের বিভিন্ন কারণ উঠে এসেছে বিজ্ঞানীদের নতুন এই গবেষণায়৷ রক্ত চলাচলের পথে রক্ত জমাট বেঁধে স্বাভাবিক রক্ত চলাচলে বাধার সৃষ্টি করলে হতে পারে হার্ট অ্যার্টাক৷ পুরুষ এবং নারী বিশেষে হার্ট অ্যার্টাকের লক্ষণ আলাদা আলাদা রকমের হয়ে থাকে৷ তবে সাধারণ লক্ষণগুলি হল চেস্ট পেন, অস্বস্তি, ক্লান্তি, অস্বাভাবিক হার্টবিট, হাত গলা ঘাড়ে যন্ত্রণা ইত্যাদি৷ সঠিক কোন কারণটি হার্ট অ্যার্টাকের জন্য দায়ী, বিষয়টি নিয়ে এখনও দ্বিধায় বিশেষজ্ঞরা৷
গবেষকরা জানিয়েছেন, সাধারণ রিডিংযুক্ত মানুষের থেকে অস্বাভাবিক এফএআই রিডিং যুক্ত মানুষদের মারাত্মক হার্ট অ্যার্টাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে প্রায় নয় গুণ বেশি৷ নয়া এই উদ্ভাবনটি সর্বাধিক ঝুঁকিতে থাকা রোগীদেরকে চিহ্নিতকরণে সাহায্য করবে বিশেষজ্ঞদের৷
যার ফলে আরও বেশি কিছু প্রাণকে বাঁচানো সম্ভব হবে৷ সারা বিশ্বে বেশীরভাগ মৃত্যুর জন্য দায়ী দুটি রোগ, হার্ট অ্যার্টাক এবং স্ট্রোক৷ গবেষকরা আশা করছেন, নতুন এই প্রযুক্তি প্রাথমিকভাবে হার্ট অ্যার্টাকের প্রবণতাকে প্রতিরোধে সাহায্য করবে৷

টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় সেই সুপারভাইজার আটক

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ইব্রাহিমাবাদ রেলস্টেশনের কাছে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাসের সুপারভাইজার এরশাদকে (৪০) আটক করা হয়েছে। এছাড়া বাসের চালক আলম খন্দকারকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এর আগে আটক বাসের হেলপার নাজমুলের জবানবন্দির পর পালিয়ে থাকা সুপারভাইজারকে আটক করা হয়। সোমবার সকালে কালিহাতী উপজেলার বেনুকুশিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে পুলিশ ধরতে সক্ষম হয়। পরে তাকে ৫দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আগামীকাল মঙ্গলবার তার রিমান্ড শুনানি হবে।
এদিকে, আদালত আজ সোমবার ভিকটিমকে তার ভাইয়ের আবেদনের পরিপেক্ষিতে বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামান তার ভাইয়ের জিম্মায় দেয়ার আদেশ দেন।
পুলিশ জানায়, এরশাদ এজহারভুক্ত আসামি না, তবে হেলপার নাজমুলের জবানবন্দীর পর তাকে গ্রেফতার করা হয়েছে। এখন তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হবে। এর আগে ৩১ আগস্ট শুক্রবার গ্রেফতারকৃত বাসের হেলপার নাজমুল আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন বাস চালক আলম খন্দকার বুদ্ধি প্রতিবন্ধী নারীকে বাসের ভিতরে ধর্ষণ করে এবং সেই সময় সুপারভাইজার এরশাদও এই কাজে জড়িত থাকার কথা বলে। 
এদিকে, এই ভিকটিমের পরিচয় পাওয়া গেছে। ভিকটিমের বাড়ী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুড়িপুর গ্রামে। ঈদের আগে বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। পরে ঈদের ২৩ আগস্ট নিখোঁজ হয়। পরে তার বড় বোন সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে টহলরত পুলিশ দল ওই এলাকার নৈশপ্রহরী শাহ আলমের মাধ্যমে জানতে পারে যে, বাস স্ট্যান্ডে একটি বাসের ভিতর নারীর কান্না শোনা যাচ্ছে। এ খবর পেয়ে ওই টহলদল বাসটিতে গিয়ে প্রতিবন্ধী এক নারীকে উদ্ধার করে। এ সময় ওই নারী ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানায়। পরে পুলিশ ওই বাসের চালকের সহকারী নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন (শুক্রবার) বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এসআই নুরে আলম বাদী হয়ে বাসের চালক আলম খন্দকার ও আটককৃত নাজমুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় চালক আলম খন্দকারের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণ এবং সহকারী নাজমুলের বিরুদ্ধে ধর্ষণে সহায়তা করার অভিযোগ আনা হয়।
শুক্রবার সন্ধ্যায় নাজমুলকে ওই মামলায় টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এসময় তিনি ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান তার জবানবন্দি লিপিবদ্ধ শেষে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

ব্রাজিলের জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

ব্রাজিলের বিখ্যাত রিও ডি জেনিরো শহরে অবস্থিত দেশটির জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। দিনের শেষে জাদুঘরটি বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরই আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করছেন। তবে আগুনে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ব্রাজিলের টেলিভিশনে প্রকাশিত খবরে দেখা যায়, জাদুঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রকাণ্ড আগুন। পুরো জাদুঘর ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।
চলতি বছরের শুরুর দিকেই জাদুঘরটি তার ২০০ বছর পূর্তি উদযাপন করে। জাদুঘরে দেশটির সবচেয়ে পুরাতন বৈজ্ঞানিক গবেষণাগার ছিল। জাদুঘরের সংরক্ষণে ২ কোটির বেশি প্রাচীন ও ঐতিহ্যবাহী জিনিসপত্র ছিল।  
জাদুঘরটি এক সময় পর্তুগিজ রাজ পরিবারের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। 
সূত্র : বিবিসি
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates