Social Icons

Saturday, November 3, 2018

ব্রাজিলে লুলাকে কারাগারে পাঠানো বিচারককে মন্ত্রী বানাচ্ছেন বোলসোনরো

কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল দলে ভিনিসিয়াস

জানুয়ারি মাসে শুরু হবে ‘দক্ষিণ আমেরিকান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ-২০১৯’। এই টুর্নামেন্টকে সামনে রেখে ব্রাজিল তাদের অনূর্ধ্ব-২০ দলকে প্রস্তুত করছে। প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসের ১৫ ও ২০ তারিখ কলম্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচ প্রীতি খেলবে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। এই ম্যাচকে সামনে রেখে দলে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে।

অবশ্য বিস্ময়করভাবে রদ্রিগো গোয়েসকে স্কোয়াডে রাখা হয়নি। গেল জুনে রদ্রিগোকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। অবশ্য স্পেনের ক্লাবটি এখনো বলেনি যে কবে নাগাদ রদ্রিগো রিয়ালে যোগ দিবে। সে কারণেই হয়তো তাকে দলে রাখা হয়নি।

ভিনিসিয়াস জুনিয়রের পাশাপাশি ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে জায়গা পেয়েছেন রদ্রিগো গাথ, ভিতিনহো, মার্কোস অ্যান্তোনিও, মাউরো জুনিয়র, মারকুইনহোস, কুনহা ও পাওলিনহো।


টানা বসে থাকলে অকাল মৃত্যু অনিবার্য!


বসে থাকার চাকরি। অবসরও কাটে বসে বসেই। আড্ডাও চলে শুয়ে-বসেই। কিন্তু বেশিক্ষণ বসার মধ্যেই লুকিয়ে আছে বিপদ। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, ৩ ঘণ্টার বেশি টানা বসে থাকলে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক বা ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ। এমনকি মৃত্যু পর্যন্তও হতে পারে। চাকরি হোক বা অবসর, আড্ডা হোক বা কাজ, টানা বসে থেকেছেন কি মরেছেন!
দিনে ৩ ঘণ্টার বেশি টানা বসে থাকলেই বিপদ। সারা বিশ্বে প্রতি বছর যত মানুষের মৃত্যু হয়, তার ৪ শতাংশ মৃত্যু হয় দীর্ঘক্ষণ বসে থাকার কারণে। সংখ্যাটা ৪ লাখ ৩৩ হাজার।
স্পেনের সান জর্জ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এমনই মারাত্মক তথ্য।
গবেষকরা বলছেন, খুব কম বিরতিতে একভাবে বসে কাজ করলে বা টিভি দেখলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় ৯০ শতাংশ। ৫০ শতাংশ বেশি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। ৫৪ শতাংশ ফুসফুস ক্যান্সার, ৬৬ শতাংশ জরায়ু ক্যান্সার ও কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ বেড়ে যায়।

কিডনির সমস্যা হলে বুঝবেন কীভাবে?


শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। প্রধানত দেহের ছাঁকনি হিসেবে কাজ করে এবং রক্ত থেকে দূষিত বর্জ্য পদার্থগুলো ছেঁকে বের করে দেয়। তবে কিডনির সমস্যা হলে বুঝবেন কীভাবে ? শরীরের নানা উপসর্গ আপনাকে জানান দেবে যে, আপনি কিডনির সমস্যায় ভুগছেন ৷ জেনে নিন সেই উপসর্গ সম্পর্কে-
১। হাত ও পা ফুলে যাওয়া-
কিডনি ঠিক মত কাজ না করলে শরীরে পানির পরিমাণ বাড়ে। ফলে হাত-পা ফুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
২। দুর্বল অনুভব হওয়া- 
কিডনির সমস্যায় শরীর থেকে সোডিয়াম বেরিয়ে যেতে পারে। ফলে আপনি সহজেই ক্লান্ত অনুভব করেন।
৩। শুষ্ক ত্বক- 
ত্বক যদি শুষ্ক হতে থাকে ও চুলকায় তাহলে সাবধান হন। কিডনির কাজ না করলে ত্বকের সমস্যা হবে।
৪। প্রস্রাবে রক্তের ছোঁয়া- 
স্বাভাবিক অবস্থায় কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ ছাঁকার কাজ করে। কিন্তু সেই প্রক্রিয়া ঠিকভাবে না হলে রক্ত মিশতে পারে আপনার প্রস্রাবে।
৫। ঘনঘন প্রস্রাবের প্রবণতা- 
কিডনি আমাদের প্রস্রাব তৈরির প্রক্রিয়ায় সাহায্য করে। কিডনির কাজ না করতে পারলে বার বার প্রস্রাবের প্রবণতা তৈরি হবে।

নতুন স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

আরএস-২৮ স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া। পরমাণু অস্ত্রবাহী এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে ১২টি পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম। এবং একটিমাত্র ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো একটি দেশ ধ্বংস করে দিতে পারে। 
কত বড় দেশ নিশ্চিহ্ন হতে পারে তা পরিষ্কার করে বলা না হলেও বিভিন্ন সূত্রে এর আগে দাবি করা হয়েছে যে, ফ্রান্স ও জার্মানির আয়তন যত ঠিক তত বড় একটি দেশ এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যাবে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর ৫০০ মাইল উত্তর থেকে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ৩,৬০০ মাইল পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানে।
ক্রেমলিন সূত্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন এবং তিনি নিজেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যে সব লক্ষ্য নিয়ে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছিল তার সবই অর্জিত হয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উপলক্ষে সাবমেরিন থেকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এসব সাবমেরিনের দুটি জাপান ও উত্তর কোরিয়ার কাছে এবং একটি ব্যারেন্ট সাগরে মোতায়েন রয়েছে। 
আরএস-২৮ ক্ষেপণাস্ত্র ১০ টন বা ১০ হাজার কেজি বিস্ফোরক নিয়ে প্রতি সেকেন্ডে ৪.৩ মাইল পথ পাড়ি দিতে পারে। ক্ষেপণাস্ত্রটির ধ্বংস ক্ষমতা ৪০ মেগাটন যা ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে আমেরিকার ব্যবহার করা অ্যাটম বোমার চেয়ে ২০০০ গুণ বেশি।

বিশাল এক গোমেদ পাথর নিয়ে চিন্তায় বিজ্ঞানীরা

শুধু একটা গোমেদ পাথরই ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে উদ্ধার হয়েছে এই রঙিন পাথর। অত্যন্ত মূল্যবান হলেও এ ক্ষেত্রে ভূতত্ত্ববিদদের কাছে এই পাথর অন্য এক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা হল এর বয়স। গোমেদে রয়েছে ইউরেনিয়াম। তা থেকেই বিশেষ পদ্ধতি থেকেই নির্ধারিত করা যায় বয়স।
বিজ্ঞানীদের একাংশের দাবি, প্রাচীন এই গোমেদের বয়স ৪০০ কোটি বছরেরও বেশি। এ দিকে গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জের বয়স আনুমানিক ৪০.২ লক্ষ বছর। এত পুরনো পাথর এই দ্বীপে কোথা থেকে এল?
২০১৪ সালে জোহানেস গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ ইকুয়েডরের একটি বালিতট থেকে গোমেদটি পান। প্রাথমিক ভাবে গোমেদটির বয়স দেখে অবাক হয়ে যান বিজ্ঞানীরা। রহস্য সমাধানে চীনে ওই গোমেদটিকে পাঠানো হয়।
গ্যালাপ্যাগোস দ্বীপ তৈরি হয়েছিল মাটির নীচ থেকে ভূপৃষ্ঠের উপরে ম্যাগমা বেরিয়ে এসে। ধীরে ধীরে যা শীতল হয়ে তৈরি হয় দ্বীপটি। কিন্তু তুলনামূলক আধুনিক ম্যাগমা থেকে তৈরি হওয়া যে পাথর, তার তুলনায় এই পাথরটির বয়স বেশি। এতেই ঘনাচ্ছে রহস্য।
এই দ্বীপপু়্ঞ্জ থেকে এর পর একের পর এক প্রাচীন আমলের গোমেদ বা জা়রকন খুঁজে পাচ্ছেন বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত প্রাপ্ত গোমেদগুলির বয়স জানা যায়নি। কিন্তু সঠিক বয়স জানা গেলে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বয়স নিয়েও সংশয় তৈরি হবে।
গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জের শিলা থেকেই তৈরি এই গোমেদ পাথরগুলি। কিন্তু প্রাচীন গোমেদগুলি কী ভাবে গ্যালাপ্যাগোসের আগ্নেয়গিরির শিলার মাঝে পাওয়া গেল, সেই রহস্যই সমাধানের চেষ্টা চলছে।

ফের বিতর্কে প্রিয়াঙ্কা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত কয়েক মাস ধরে লাইমলাইটে আছেন ব্যক্তিগত জীবন নিয়ে। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বাগদান, বিভিন্ন দেশে দুই তারকার ঘোরাঘুরি সব কিছু মিডিয়ার ফোকাসে ছিল। ১০ বছরের ছোট প্রেমিকের সঙ্গে প্রেম নিয়ে এই নায়িকার ভক্তদেরও আগ্রহের কোনও কমতি নেই।
কেউ বলছেন ভারতে কি এমন কেউ ছিল না যাকে প্রিয়াঙ্কা বিয়ে করতে পারতেন। কেন তাকে ভিনদেশীকে বিয়ে করতে হবে। তবে কোনও সমালোচনাকে কেয়ার না করে আপন গতিতে এগিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এর মধ্যেই বিতর্কের মুখে পড়লেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি ইভেন্টে ৭ লাখ টাকার কাউচ নিয়ে উপস্থিত হওয়ায় বেশ আলোচনা হয় তাকে নিয়ে। তবে এবার বাতাস বইলো উল্টোদিকে। ফ্লাফি কালো রঙের জ্যাকেট পরে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে কালো ডিসট্রেসড জিনস, কানে বাড় হুপস, ক্যাট আই সানগ্লাস। যথেষ্ট কনফিডেন্টের সঙ্গেই ক্যারি করেছিলেন পোশাকটি।
তবে ফ্যাশন পুলিশের কাছে ফেল হলেন নায়িকা। জ্যাকেটটা এতটাই অদ্ভুত যে প্রিয়াঙ্কাকে নাকি কালো ময়লার ব্যাগের মতো দেখাচ্ছিল। এমনটা বলছেন সমালোচকরা।
নিন্দুকরা বলছেন, হলিউডের নায়িকাদের নকল করতে গিয়ে শেষমেশ ট্রোলড হয়ে বসলেন।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates