Social Icons

Tuesday, November 29, 2016

স্বপ্নের দেশ ব্রাজিলে হবে বাঙ্গালী সিটি -পর্ব ২



আমরা আগের দিন জেনেছিলাম ব্রাজিলের মিনাজেরাইস প্রদেশে হতে চলেছে বাঙ্গালী সিটি। আজ জানবো পরের অংশ -

মিনাসেরাইস ভূমি কর্তৃপক্ষ জানিয়েছেন অন্তত ২০০০ পরিবার নিয়ে একটি সিটি হতে পারে। কিন্তু বর্তমানে ব্রাজিলে প্রবাসী বাংলাদেশির পরিমান অনেক কম। তাই ভবিষ্যতে অবশ্যই বাঙ্গালীদের স্বপ্ন পূরণ হবে বলে তিনি জানান।

ব্রাজিলে সবচেয়ে বেশি বাঙ্গালীর বসবাস বাণিজ্যিক নগরী সাও  পাওলো তে। তবে পারানা ,ব্রাজিলিয়া তেও কম নয়। বর্তমানে যারা ব্রাজিলে আছেন এদের মধ্যে প্রায় সবাই ব্রাজিলের পার্মানেনচ্ছি কার্ড পেয়ে গেছেন। আর যারা এখনো পাননি তারাও কয়েক মাসের মধ্যে পেয়ে যাবেন।

ব্রাজিলে বসবাসরত বাঙ্গালীরা ধীরে ধীরে সবার পরিবার ,সন্তানদের নিয়ে যাচ্ছে। আর আসতে আসতে বাড়তে শুরু করেছে বাঙালি পরিবার। আর তাদের নিয়েই শুরু হবে ব্রাজিল বাঙ্গালী সিটি









এই মারাত্মক ঘটনাটি ১৮ দিন আগে ঘটলে আজ জীবিত থাকতেন না লিওনেল মেসি


আজ সকালেই কলম্বিয়াগামী একটি বিমান মেডেলিনস বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে। সব মিলিয়ে বিমানে ৮০ জনের বেশি লোক ছিলেন। বিমানের কর্মী-সহ প্রায় ৭৬ জন বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 
তবে এই ঘটনার পর পরই সামনে এসেছে চমকে দেওয়া তথ্য। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এই একই বিমানে ১৮ দিন আগে যাত্রা করেছিলেন লিওনেল মেসি-সহ গোটা আর্জেন্টিনা দল। গত ১০ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হারার পরে এই অভিশপ্ত বিমানেই দেশে ফিরেছিলেন তাঁরা। অর্থাৎ এই ঘটনা যদি সেদিন ঘটত, তবে মর্মান্তিক ঘটনার শিকার হতে পারতেন মেসিরাও। এক অভাবনীয় পরিস্থিতিতে হারাতে হত বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে। 
তবে মেসিরা রক্ষা পেলেও ‘ফুটবল’ রেহাই পায়নি এই মর্মান্তিক ঘটনার কোপ থেকে। জানা গিয়েছে, ব্রাজিলের প্রথম শ্রেণির দল ক্যাপিকোয়েন্স-এর ২২ জন ফুটবলার ওই বিমানে  ছিলেন। ২৩তম ফুটবলারের আসার কথা থাকলেও তিনি শেষ মুহূর্তে বিমানটি ধরতে পারেননি। তাই বরাত জোরে বেঁচে গিয়েছেন তিনিও। খেলোয়াড়দের পাশাপাশি ওই বিমানে ২৩ জন ফুটবল সাংবাদিকও ছিলেন বলে সূত্রের খবর। 
স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটে নাগাদ বিমানটি ব্রাজিলের সাও পাওলো বিমানবন্দর থেকে উড়ান শুরু করে। এর পর বলিভিয়ার সান্তাক্রুজ বিমান বন্দরে কিছুক্ষণের জন্য প্লেনটি নেমেছিল। কিছুক্ষণ বাদেই সেটি কলম্বিয়ার দিকে রওনা দেয়। এরপর স্থানীয় সময় রাত ১০.১৫ মিনিট নাগাদ বিমানটি ভেঙে পড়ে।

Monday, November 28, 2016

উত্তর আফ্রিকা থেকে রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশী ইতালিতে


উত্তর আফ্রিকা থেকে চলতি বছর সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশী ইতালিতে এসেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ সংখ্যা এক লাখ ৭১ হাজারেরও বেশি, যা ২০১৪ সালকেও ছাড়িয়ে গেছে। ২০১৪ সালে এ সংখ্যা ছিল এক লাখ ৭০ হাজার একশ।
জাতিসংঘ বলছে, ২০১৬ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৪ হাজার ৬৯০ জন হয় মারা গেছে না হয় নিখোঁজ হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের এ হার ইতালির শরণার্থী বিষয়ক ব্যবস্থাপনায় ক্রমবর্ধমান চাপ তৈরি করছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন শিবিরে এক লাখ ৭৬ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী রয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, অভিবাসন প্রত্যাশীর অধিকাংশ এসেছে আফ্রিকান দেশগুলো থেকে। এর মধ্যে নাইজেরিয়া থেকে ৩৬ হাজার, ইরিত্রিয়া থেকে ২০ হাজার এবং গিনি থেকে ১২ হাজার এসেছে। এদের অধিকাংশের লক্ষ্য জার্মানি ও সুইডেন যাওয়া।

পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ খবরটি নিশ্চিত করেছে।
জিও নিউজের খবরে বলা হয়, বেলুচ নেতা নওয়াব আকবর বুগতি হত্যা মামলায় পাকিস্তানের সাবেক সেনাশাসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বেলুচিস্তান হাইকোর্ট। সোমবার ওই পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে তারা। কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালত মোশাররফকে বেকসুর খালাস হওয়ার পর, ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করা হয়।
২০১২ সালে বুগতি হত্যা মামলায় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত থেকে মোশাররফসহ উচ্চপদস্থ কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে প্রমাণের অভাব এবং অসুস্থতার কারণে মোশাররফকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরে কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালত মোশাররফকে বেকসুর খালাস দেন।
২০০৬ সালে আত্মগোপনে থাকা স্থানে বিস্ফোরণের মাধ্যমে বিদ্রোহী নেতা ও বেলুচিস্তানের সাবেক গভর্নর  নওয়াব আকবর  বুগতিকে হত্যা করা হয়।

পুরুষদের যৌনক্ষমতা বাড়াতে ওষুধ তৈরির নির্দেশ কিমের!


দেশের পুরুষদের মানসিকভাবে আরও চাঙা করতে এবং শরীরের নির্লিপ্ততা কাটাতে বিজ্ঞানীদের যৌনতার ইচ্ছা বাড়ানোর ওষুধ তৈরির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন।
বিশেষ এক সামুদ্রিক প্রাণীর নির্যাস থেকে এই ওষুধ তৈরি করতে বিজ্ঞানীদের নির্দেশ দিয়েছেন কিম। যাতে বিছানায় আরও বেশি সময় ধরে যৌনক্রিয়ায় শামিল হতে পারবেন পুরুষরা। সেই সঙ্গে এতে যেন মানসিক অবসাদ ও শারীরিক নির্লিপ্ততাও দূর হয়।
ইতিমধ্যেই সাপের খোলস থেকে এক বিশেষ ধরনের ওষুধ তৈরি করেছেন কিমের বিজ্ঞানীরা। যার দ্বারা মধ্যবয়সী ব্যক্তিদের চর্মরোগ ও যক্ষা নিরাময় হয়।
অ্যালকোহলে মাশরুম ডুবিয়ে রেখে আরও এক বিশেষ প্রকারের টনিক তৈরি করা হয়েছে। যা মিলনের সময় শরীরকে আরও চাঙা করবে এবং মনকেও উৎফুল্ল রাখবে বলে জানা গেছে।

উত্তর মেরুতে বিপর্যয় : হুমকির মুখে নিউ ইয়র্ক, লন্ডন

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ঝুঁকি এখন শুধু বাংলাদেশিদেরই শঙ্কিত করছে না, নিউ ইয়র্ক, লন্ডনের মতো শহরের বাসিন্দারাও এখন বিপদে পড়তে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন, তারা উত্তর মেরুর একটি গুরুত্বপূর্ণ হিমবাহ ভেঙে পড়ার চিহ্ন দেখতে পেয়েছেন। এটা ঘটলে বিভিন্ন দেশে উপকূলে বিশাল উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেবে এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনেক বড় বড় শহর পানিতে তলিয়ে যেতে পারে।
উপকূলের অন্তত ১৫ কোটি মানুষ গৃহহীন হবে বলে তারা বলছেন। উত্তর মেরুর পশ্চিম দিকের হিমশৈলের জমাট বরফকে আটকে রেখেছে যে দুটি হিমবাহ পাইন আইল্যান্ড গ্লেসিয়ার তার মধ্যে একটি। বিজ্ঞানীরা বলছেন, তারা এই গ্লেসিয়ারে ২০ মাইল লম্বা একটি চিড় ধরেছে। এই হিমবাহটি ভেঙে পড়লে উত্তর মেরুর বরফ দ্রুত গলতে শুরু করবে এবং সেই জল সমুদ্রপৃষ্ঠর উচ্চতাকে আরও বাড়িয়ে দেবে।
''ওয়েস্ট অ্যান্টার্কটিক আইস শিট গলে যাবে কি না, সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো কখন সেটা গলতে শুরু করবে," বলছেন ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দলনেতা ইয়েন হাওয়ার্ট, "পাইন আইল্যান্ড গ্লেসিয়ারে দেখা যাচ্ছে এর ভাঙন ধরেছে হিমবাহের কেন্দ্রভাগে। বিজ্ঞানীরা বলছেন, তাদের ধারণা আগামী ১০০ বছরের মধ্যে ওই হিমবাহের বরফ গলতে শুরু করবে।

মিশিগানেও জয়ী ট্রাম্প


প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিশিগান অঙ্গরাজ্যেও জয় পেয়েছেন। রাজ্যটির নির্বাচন দপ্তরের সচিব সোমবার এই খবর নিশ্চিত করেছেন। ওই অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে ১৬টি। মিশিগানে ট্রাম্প জিতেছেন ১০ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে। হিলারি পেয়েছেন ২২ লাখ ৬৮ হাজার ৮৩৯টি পপুলার ভোট (৪৭.৩ শতাংশ), আর ট্রাম্প পেয়েছেন ২২ লাখ ৭৯ হাজার ৫৪৩টি পপুলার ভোট (৪৭.৫)। এই জয়ের ফলে এখন ট্রাম্পের ইলেকটোরাল ভোটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৬ এ। অপরদিকে, ডেমোক্রাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের রয়েছে ২৩২টি ইলেকটোরাল ভোট।
উল্লেখ্য, মিশিগানই একমাত্র অঙ্গরাজ্য, যার ফলাফল এতদিন আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণেই এখানকার ফলাফল জানাতে কর্তৃপক্ষ সময় নিয়েছে। তবে চূড়ান্ত ভোট গণনায় হিলারি ট্রাম্পের চেয়ে প্রায় ২০ লাখ পপুলার ভোট বেশি পেয়েছেন। হিলারি ও ট্রাম্পের ভোটের ব্যবধান কম রয়েছে, এমন অঙ্গরাজ্যগুলোতে ইতিমধ্যে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন গ্রিন পার্টির জিল স্টেইন। তিনি মিশিগানেও ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates