Social Icons

Sunday, January 22, 2017

শ্রমিকের আয়ে শুল্ক নেবে না সৌদি আরব

রাশেদুল ইসলাম রুমেল -------

সৌদি আরব কর্মরত বিদেশি শ্রমিকদের আয়ের ওপর শুল্ক দার্য করেছিল শুরা কাউন্সিল। তারা বলেছিল রেমিট্যান্সের ওপর ৬ ভাগ শুল্ক নেয়া হবে। কিন্তু দেশিটির অর্থ মন্ত্রণালয় সেটি নাকচ করে দিয়েছেন। রোববার (২২ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বালা হয়েছে। তারা বলছে
বিদেশি শ্রমিকের আয়ে কোনো ধরনের শুল্ক বসাবে না । 

সৌদি আরবে অবস্থানরত এক তৃতীয়াংশ মানুষই বিদেশি নাগরিক। আয়ের ওপর শুল্ক নেই ও পারিশ্রমিক বেশি দেয়ার কারণে প্রতিবছরই কর্মসংস্থানের জন্য সৌদি আরবে যান বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষ। 

রাতে অধিক আহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর


প্রায়শই রোগীরা বলে থাকেন ডাক্তার সাহেব আমি তো সারাদিন প্রায় কিছু খাই না। একটু চা, কপি, বিস্কুট আর রাতে বাসায় ফিরে একটু ভাত, মাছ, মাংস তরকারি এই তো। তার পরও ওজন কেন কমছে না। অনেক মহিলা বলে থাকেন সারাদিন শুধু একটু শসা বা গাজর খাই। রাতে ভাত। অনেকে আবার রাতে তেমন কিছু খান না। অনেকে দুপুরে ভাত খান। আর আইসক্রিম, ফাস্টফুড এসব খাবার মেনুর বাইরে থাকে। কেমন হওয়া উচিত খাবার তালিকা। এসব নিয়েও অনেকে প্রশ্ন করেন, আমি মাঝে মাঝে ডায়েট চার্ট দেই। আমি ওজন কমানোর জন্য কাউকে ক্রাশ ডায়েটিং বা না খেয়ে শুকাতে বলি না। বরং ক্যালরি ঠিক রেখে যতটা খাদ্য নির্বাচন করা যায় ততই ভালো। তাই আমি ডায়েট নিয়ে যখন কথা বলি তখন যথাসম্ভব বিজ্ঞানসম্মত তথ্য দেওয়ার চেষ্টা করি। আমি সব সময় তথ্যগুলো বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের চেষ্টা করি।
 
যাহোক, ফিরে আসি রাতের খাবার প্রসঙ্গে। একজন চিকিত্সক হিসেবে যতখানি তথ্য পেয়েছি তাতে রাতে অধিক আহারের সপক্ষে কোনো যুক্তি পাইনি। বরং রাতে হালকা খাবার আহারের পক্ষে বেশিরভাগ পুষ্টি বিজ্ঞানী। রাতে অধিক আহারে সমস্যা কোথায়। এব্যাপারটিও জানা দরকার। রাতে সাধারণত আমাদের কোনো ফিজিক্যাল অ্যাকটিভিটি বা পরিশ্রমের প্রয়োজন পড়ে না। তাই আমরা আহার থেকে যে খাদ্যশক্তি পাই তা শরীরে জমা হয়। ফলে আমাদের শরীরের ওজন বেড়ে যেতে পারে। এছাড়া রাতে বেশি আহার করলে সকালে ঘুম থেকে উঠতেও বিলম্ব হয়। এছাড়া অনেকে লেট নাইটে আহার করেই বিছানায় শরীর এলিয়ে দেন। ফলে খাবার পেটের উপরিভাগে উঠে ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদায় চাপ দেয়। তখন বুকে ব্যথা হতে পারে। যাকে বলা হয় হার্ট বার্ন বা বুক জ্বালা-পোড়া। অনেকে এধরনের বুকের ব্যথাকে হার্টের সমস্যা মনে করেন। রাতে খাবার পরিমিত বা কম আহার করলে একদিকে যেমন স্বাস্থ্যকর, অন্যদিকে ওজন আধিক্য থেকেও রক্ষা পাওয়া যায়।
 
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

সাংবাদিকরা পৃথিবীর বুকে সবচাইতে অসৎ মানুষ : ট্রাম্প


প্রেসিডেন্ট নির্বাচনের শুরু থেকে এখন পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে দা-কুমড়ো সম্পর্ক ট্রাম্পের। ধারণা করা হয়েছিল, শপথ গ্রহণের পর সেই সম্পর্ক কিছুটা ভাল হবে। কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিন ঘটল তার বিপরীত ঘটনা। গণমাধ্যম কর্মীদের 'পৃথিবীর সবচাইতে অসৎ ব্যক্তি' হিসেবে সম্বোধন করলেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে আমার যুদ্ধ চলছে। তারা (গণমাধ্যম কর্মীরা) পৃথিবীর বুকে সবচাইতে অসৎ মানুষ।
 
ট্রাম্প তার অভিষেক অনুষ্ঠানে মিডিয়ার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, তারা নিজেদের ইচ্ছেমত বিষয় উপস্থাপন করে। মার্কিন ও বিশ্ব মিডিয়ায় প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে প্রচার করা হয়, 'ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যত সমর্থক যোগ দিয়েছেন তার থেকে কয়েকগুণ বেশি মার্কিন নাগরিক বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ চলছে বলেও খবর প্রকাশিত হয়।'
 
আর মিডিয়ার এমন বক্তব্যের বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট জানান, আন্দোলনকারীদের ছবি কাছ থেকে তুলে অনেক বেশি মানুষ দেখানো হচ্ছে, অন্যদিকে আমার অভিষেক অনুষ্ঠানের ছবি দূর থেকে তোলা হয়েছে।
 
এর কিছু পরে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শেন স্পাইসার গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম 'অশোভন' আচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি আরো বলেন, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে সবচাইতে বেশি সমর্থক উপস্থিত ছিল। মার্কিন আর কোন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে এত জনসমাগম হয়নি। আর কেউ যদি তা ভিন্ন অন্যকিছু মনে করেন, তাহলে বিষয়টা হবে (তার জন্য) বেশ লজ্জাজনক। সিএনএন।

আফগানিস্তানে ২৪ ঘণ্টায় ৪১ জঙ্গি নিহত


আফগানিস্তানে বিদ্রোহীদের আস্তানা উৎখাতে সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের এক ব্যাপক অভিযানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জঙ্গি নিহত ও অপর ২৫ জন আহত হয়েছে।
 
রবিবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়।
 
বিবৃতিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় জাতয়ি প্রতিরক্ষাও নিরাপত্তা বাহিনী জনগণের জানমাল রক্ষায় কয়েকটি যৌথ অভিযান পরিচালনা করেছে। যৌথ বাহিনী দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহীদের পরাজিত করছে। অভিযানে অন্তত ৪১ বিদ্যোহী নিহত ও অপর ২৫জন আহত হয়েছে।’
 
কাপিসা, উরুজগান, কান্দাহার, কুন্দুজ ও হেলমান্দ প্রদেশে অভিযানকালে যৌথ বাহিনী বেশ কিছু হালকা ও ভারী গোলাবারুদ উদ্ধার ও জব্দ করেছে।
 
এদিকে রবিবার সকালে উত্তর জোন পুলিশের মুখপাত্র মাহফুুজুল্লাহ আকবরি বার্তসংস্থা সিনহুয়াকে জানান, শনিবার রাতে কুন্দুজ প্রদেশের দাশ্ত-ই-আর্চি জেলার একটি গ্রামে আত্মঘাতী ভেস্টাবনানের সময় দুর্ঘটনা বশত বিস্ফোরণে চার বিদ্রোহী মারা গেছেন।

ট্রাম্প ক্ষমতাগ্রহণের পরেই পূর্ব জেরুজালেমে ইসরাইলি বসতি স্থাপনের অনুমোদন


ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরে দখলকৃত পূর্ব জেরুজালেমে নতুন বসতি স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে ইসরাইল। জেরুজালেমের ইসরাইলি ডেপুটি মেয়র বলেন, এখন আমরা বসতি নির্মাণ করতে পারবো।  
 
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই বসতি স্থাপনের নিন্দা করে প্রস্তাব পাশের পর এটির অনুমোদনে ইসরাইলি প্রধানমন্ত্রী দেরি করেন। বারাক ওবামার পরোক্ষ ইঙ্গিতে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে। এতে সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেও এই প্রস্তাবে অনুমোদন দেয়া থেকে বিরত থাকে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
 
পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ, কিন্তু ইসরাইল সেটি মানতে রাজি নয়। রবিবার মন্ত্রিপরিষদ বৈঠকে নেতানিয়া্হু অনুমোদনের পরে বলেন, তিনি এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, আমাদের ইসরাইল-ফিলিস্তিন, সিরিয়া পরিস্থিতি ও ইরানি হুমকির ইস্যু নিয়ে আলোচনা হবে।  বিবিসি।

ট্রাম্পবিরোধী বিক্ষোভ ----------- হোয়াইট হাউজ উড়িয়ে দেয়ার কথা ভেবেছি: ম্যাডোনা


যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভে নিজের অসন্তোষ  গোপন রাখার বিন্দুমাত্র চেষ্টা করেননি পপসম্রাজ্ঞী ম্যাডোনা। ওয়াশিংটনে বিক্ষোভে যোগ দিয়ে তিনি বলেন, হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার কথা অনেক ভেবেছি আমি।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। নারীদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অশালীন বক্তব্য বা কথিত 'পুরুষতান্ত্রিক আচরণের' প্রতিবাদ জানাতে বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে।

নতুন মার্কিন প্রেসিডেন্টের প্রশাসনের অধীনে দেশটির নারীদের অধিকার নষ্ট হবে এমন আশঙ্কায় ওয়াশিংটনজুড়ে বিক্ষোভ হয় যেখানে যোগ দেন হাজার হাজার নারী।

শনিবার ওয়াশিংটন ডিসিতে একটি বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্রের পপ-সম্রাজ্ঞী ম্যাডোনা বলেছেন, "হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার কথা অনেক ভেবেছি আমি"।

বিক্ষোভে বক্তৃতা দেওয়ার সময় ম্যাডোনা বলেন, আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ছি বলে মনে হচ্ছে। এই নির্বাচনের ভালোর জয় হয়নি। তবে শেষে ভালোরই জয় হবে।

বিক্ষোভ সমাবেশকে বিদ্রোহের শুরু বলে আখ্যায়িত করে বিখ্যাত গায়িকা ম্যাডোনা বলেন, 'আমরা পিছে ফিরে যাবো না"। ট্রাম্পের অভিষেক বক্তব্য নিয়ে ম্যাডোনা বলেন, যে তিনি খুবই ক্ষুব্ধ। আমি হোয়াইট হাউস পতনের কথাও ভেবেছি"-বলেছিলেন ম্যাডোনা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন করেছিলেন ম্যাডোনা। হিলারির সমর্থনে নির্বাচনী প্রচারেও অংশ নেন তিনি। অভিষেক গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। বিশ্বজুড়ে ছয়শোরোও বেশি ট্রাম্পবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিবিসি।

যুক্তরাষ্ট্রে তীব্র ঝড়, নিহত ১৮


যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও মিসিসিপি অঙ্গরাজ্যে হওয়া তীব্র ঝড়ে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২৩ জন। 
 
অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংক্রান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, সাউদার্ন কুক, ব্রুকস ও বেরিয়েন কাউন্টিতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তারা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
 
এই ঝড়ে রাজ্য দুটির ১২২টির বেশি মোবাইল হোম সম্পূর্ণ অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিত হতে কাজ করছে দেশটির জরুরি বিভাগ।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates