Social Icons

Saturday, August 4, 2018

ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলায় নিহত ৫ আহত অন্তত ১৩৮ জন ৪ জন ছাত্রী গণধর্ষিত ।


রাজধানী ঢাকার জিগাতলায় নিরাপদ সড়ক চাই নিয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের  উপর সরকারদলীয় সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ এর হামলায় নিহত হয়েছেন ৫ জন , আহত অন্তত ১৩৮ জন হয়েছেন ৪ জন ছাত্রী তাদের কার্যালয়ের ভিতরে ধর্ষিত হয়েছেন । সারাদেশ আজ উত্তপ্ত ।
এ হামলায় নিন্দা জানিয়েছেন দেশের জনসাধারণ । আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি সরকারের নির্দেশেই এই বর্বর হামলা হয়েছে । দল মত নির্বিশেষে দেশের জনগণ এখন সরকারের বিপক্ষে দাঁড়িয়েছে  । যেকোনো সময় শুরু হতে পারে দেশে সরকার পতন আন্দোলন  ,এ আন্দোলনে শরিক হবেন দেশের জনসাধারণ  । তবে এই ঘটনাকে কোনমতেই সরকার অন্যদিকে ঘুরাতে পারবেন না বলে জানিয়েছেন দেশের অভিজ্ঞ মহল । ইতিমধ্যে দেশের সকল মিডিয়াকে সরকারবিরোধী কোনো সংবাদ পরিবেশন না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করছেন দেশের জনসাধারণ ।

সুত্র - অনলাইন নিউজ

ঢাকার ৩৫ ভাগ পরিবহন শ্রমিক মাদকাসক্ত

ঢাকা শহরের শতকরা ৩৫ ভাগ পরিবহন শ্রমিক মাদকাসক্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। 
আজ শনিবার এনায়েত উল্লাহ বলেন, মাদকাসক্ত পরিবহন শ্রমিকরাই মূলত সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। এর প্রতিকারে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করে এসব মাদকসেবী বাসচালককে শনাক্ত করতে অনুরোধ করেন। কিন্তু এসব মাদকাসক্ত চালককে ধরতে যে যন্ত্রপাতি দরকার তা ডিএমপির নেই। এ ছাড়া অনেক মালিক পরিবহন শ্রমিকদের চুক্তিতে বাস চালাতে দেওয়াকে দুর্ঘটনার আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেন এনায়েত উল্লাহ।
তিনি বলেন, এ চুক্তির কারণে বেশি মুনাফার জন্য বাসগুলো সড়কে রেষারেষিতে লিপ্ত হয়। এতে সড়ক দুর্ঘটনা ঘটে। এ পরিবহন মালিক বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ছাত্রদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। নিরাপত্তার অভাবে মালিক-শ্রমিকরা ঢাকাসহ সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছেন। এটা আমাদের মালিক-শ্রমিকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয়।
এনায়েত উল্লাহ আরো বলেন, মালিক-শ্রমিকদের কোনো সংগঠনের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে গাড়ি বন্ধ রাখতে বলা হয়নি। শ্রমিকরা নিরাপদ বোধ করলেই গাড়ি চলবে।

Thursday, August 2, 2018

দুই বন্ধুর দ্বারা কিশোরী ধর্ষণ

বাবা পাগল, মা ভিক্ষুক। অসহায় ও দরিদ্র পরিবারের কিশোরীকে রাতের আধাঁরে ঘর থেকে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে রাতভর ধর্ষণ করার এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি এলাকার সবাই জানলেও ধর্ষণকারী প্রভাবশালী হওয়ায় মেয়েরা দুদিন যাবৎ গৃহবন্ধী অবস্থায় রয়েছে। বিচারের দাবীতে যেতে পারছে না কোথাও। ঘটনাটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমপাড়ের বোরচরে ঘটে।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে মৃত মুকবিল সরকারের ছেলে রাব্বী সরকার(২৫) ঐ কিশোরীকে কৌশলে ঘর থেকে বের করে নির্জন জায়গায় নিয়ে যায়। পরিকল্পনানুযায়ী সঙ্গে যোগ দেয় স্থানীয় প্রভাবশালী বাবুল বেপারীর ছেলে রাজন বেপারী(২৮)।

দুই বন্ধু মিলে রাতভর ধর্ষণের পর ভোররাতে মেয়েটিকে বাড়ীর কাছে নিয়ে রেখে আসে। খবরটি এলাকায় কানাকানি হলেও রাব্বী সরকার ও রাজন বেপারী প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় সবাই মুখ বুজে আছে। তাছাড়া মেয়ের পরিবারকে হুমকি দেয়ায় তারাও রয়েছে গৃহবন্ধী। স্থানীয় কয়েকজন প্রভাবশালী একজোট হয়ে বিষয়টি ধামাচাপা দেয়া চেষ্টা চালাচ্ছে। সূত্র মতে, রাব্বীর সঙ্গে কিশোরীর ছিল আন্তরিকতা আর সে জন্যই রাতে মেয়েটিকে ঘর থেকে বের করে আনা সহজ হয়।

মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক জানান, এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি তবে কিছুক্ষন আগে উপজেলা নির্বাহী অফিসার আমাকে ঘটনার কথা জানালেন।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, বিষয়টি জেনেছি এবং এ বিষয়ে আমি থানা অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলেছি।

মন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে আইনি নোটিশ


নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কীভাবে একই সাথে মন্ত্রী পদে এবং বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি রয়েছেন তার কারণ ব্যাখ্যা করতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
আজ রেজিস্ট্রি ও ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. একলাছ উদ্দিন ভূইয়া নোটিশটি পাঠান। নোটিশে বলা হয়, ১দিনের মধ্যে মন্ত্রী জবাবদিহি না করলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

নোটিশে আরও বলা হয়, গত ৫ জানুয়ারি ২০১৪ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদীয় আসন ২১৯ মাদারীপুর-২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলের ১৪৮ ধারা মতে ২০১৪ সালের ১২ জানুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

সংবিধান সংরক্ষণ, সব নাগরিকের প্রতি সমান আচরণ ও রাগ-অনুরাগ বিরাগের বশবর্তী হইয়া কোনো কাজ করিবেন না। যেহেতু শ্রমিক সংগঠন একটি কালেকটিভ বার্গেলিং এজেন্ট (সিবিএ) যেখানে শ্রমিকদের স্বার্থের বিষয় নিয়ে কাজ করার নিয়ম রয়েছে। সেখানে রাষ্ট্রের একজন মন্ত্রী হয়েও আপনি সিবিএর কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন যা অসাংবিধানিক। এমনকি নোটিশে আরও উল্লেখ করা হয়, শ্রমিক যদি কোনো সমস্যা বা অপরাধের সঙ্গে লিপ্ত থাকে তবে, ব্যবস্থা গ্রহণ করবে শ্রমিক ইউনিয়ন ফেডারেশন। কিন্তু আপনি একজন মন্ত্রী হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে সংবিধানকে প্রশনবিদ্ধ করেছেন।।

পচেত্তিনোকে আর্জেন্টিনার কোচ চান ভেরন


আর্জেন্টিনা দলে মেসি ছাড়া আর যারা খেলেন তাদের ঠিকঠাক উন্নতি দরকার। আর এর জন্য সবার আগে দরকার মেসি নির্ভরতা কমানো। মেসি নির্ভরতার জন্যই রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা  দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে। আর্জেন্টিনার সাবেক ফুটবলার হুয়ান সেবাস্তিয়ান ভেরন এমনটাই মনে করেন। এছাড়া টটেনহ্যাম কোচ মাউরিসিয়ো পচেত্তিনোর আর্জেন্টিনার দায়িত্ব নেওয়া উচিত বলেও মনে করেন তিনি। 
মেসির আর্জেন্টিনা ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে রানার্স আপ হয়। এছাড়া মেসি তার দলকে ২০১৫ এবং ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে তোলেন। কিন্তু দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি একবারও। রাশিয়া বিশ্বকাপে দলের খারাপ পারফর্মের পর মেসি আন্তর্জাতিক ফুটবল খেলে যাবেন কিনা তা নিয়েও আছে প্রশ্ন। 
তবে মেসি খেলুক বা না খেলুক আর্জেন্টিনার দল হিসেবে উন্নতি করার দিকে জোর দিলেন ভেরন। আর্জেন্টিনার জার্সি গায়ে ১৪ বছর মাঠ মাতানো মিডফিল্ডার বলেন, 'দল হিসেবে বেড়ে ওঠার এটাই সময়। অবশ্যই লিও যদি আর্জেন্টিনার হয়ে খেলে যেতে আগ্রহী হয় তবে তারও দলগত খেলার সঙ্গে মানিয়ে নিতে হবে।' 
তিনি বলেন, 'আমি মনে করি আমাদের ভিত্তি আগে ঠিক করতে হবে। কেউ আমাদের রক্ষা করবে এই মনোভাব নিয়ে খেলা বন্ধ করতে হবে।' এছাড়া দলের কোচ হিসেবে পচেত্তিনোকে পছন্দের কথাও জানান তিনি। 
আর্জেন্টিনার হয়ে ৭৩ ম্যাচ খেলা এই তারকা বলেন, 'আর্জেন্টিনার কোচ হিসেবে পচেত্তিনোর নাম শোনা মুগ্ধ করার মতো ব্যাপার। তবে আমার মনে হয় কোচের দায়িত্ব দেওয়ার আগে তার জন্য একটি প্লাটফর্ম তৈরি করে দেওয়া দরকার। তাকে একটি জায়গা করে দিয়ে তবেই দেখতে হবে তিনি কেমন করেন।' 
তবে আর্জেন্টিনার কোচ হিসেবে পচেত্তিনোকে পাওয়া সহজ হবে না। তিনি গত মে মাসে টটেনহ্যামের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন। এছাড়া আর্জেন্টিনার কোচ হিসেবে বাতাসে ভাসছে দিয়াগো সিমিওনের নামও। তারও অবশ্য অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ২০১৯-২০ মৌসুম পর্যন্ত চুক্তি আছে। ভেরন অবশ্য সেসব নিয়ে কথা বলেননি। আর্জেন্টিনার কোচ হিসেবে দু'জনকেই তার পছন্দ বলে জানিয়েছেন।

দুই শিক্ষার্থীর মৃত্যু নিয়েও বিএনপি রাজনীতি করতে চায়: তোফায়েল


বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'দু'জন শিক্ষার্থীর মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ সকলেই আমরা শোকাহত। কিন্তু বিএনপি এটা নিয়েও রাজনীতি করতে চায়।'
আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজে আয়োজিত আলোচনা সভা ও তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
তোফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচন এ সরকারের অধীনে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। এর বাইরে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। কোনো দাবিরও প্রশ্ন ওঠে না।
সভায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তোফায়েল আহমেদ বলেন, '৬৯-এর ২৩ ফেব্রুয়ারির সভায় বঙ্গবন্ধু বলেছিলেন, রক্ত দিয়ে জীবন দিয়ে যারা আমাকে কারাগার থেকে মুক্ত করেছ, আমি যদি কোনোদিন পারি আমার নিজের রক্ত দিয়ে তোমাদের সে রক্তের ঋণ শোধ করে যাব। তিনি একাই রক্ত দেননি। সপরিবারে রক্ত দিয়ে বাঙালি জাতির রক্তের ঋণ শোধ করে গেছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, চরফ্যাশনের আওয়ামী লীগ তৃণমূল পর্যন্ত অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত। গত ১০ বছরে এখানে সাড়ে চার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন ও সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মিয়া, আবদুস সালাম হাওলাদার ও ওয়ার্ড প্রতিনিধি মো. শাহাবুদ্দিন।
এর আগে মন্ত্রী ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চরফ্যাশন বাস টার্মিনাল উদ্বোধন করেন।

জাবালে নূরের সেই বাসের মালিক রিমান্ডে


রাজধানীর কুর্মিটোলায় দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া জাবালে নূর পরিবহনের সেই বাসের মালিক শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন বৃহস্পতিবার এই আদেশ দেন। 
এর আগে গ্রেফতার শাহাদাতকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। শুনানি শেষে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। 
আদালতে বাস মালিক শাহাদাতের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রিমান্ড শুনানির সময় তার কিছু বলার আছে কি-না জানতে চান বিচারক। জবাবে কাঠগড়ায় দাঁড়ানো শাহাদাত বলেন, আমি বাসের মালিক, এটাই আমার অপরাধ। আমি তো ড্রাইভারদের এসব বিষয় সম্পর্কে কিছু জানি না। 
মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়কে অন্য বাসের সঙ্গে রেষারেষিতে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম (মিম) ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব নিহত হন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্টো-১১-৯২৯৭। ওই ঘটনায় দিয়ার বাবা রোববারই ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন। পরে ওই মামলায় জাবালে নূর পরিবহনের তিনটি বাসের চালক ও তাদের দুই সহকারীকে গ্রেফতার করে র‌্যাব।
এ ঘটনার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে। আজ বৃহস্পতিবারও এ আন্দোলন অব্যাহত রয়েছে।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates