Social Icons

Saturday, November 3, 2018

বিশাল এক গোমেদ পাথর নিয়ে চিন্তায় বিজ্ঞানীরা

শুধু একটা গোমেদ পাথরই ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে উদ্ধার হয়েছে এই রঙিন পাথর। অত্যন্ত মূল্যবান হলেও এ ক্ষেত্রে ভূতত্ত্ববিদদের কাছে এই পাথর অন্য এক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা হল এর বয়স। গোমেদে রয়েছে ইউরেনিয়াম। তা থেকেই বিশেষ পদ্ধতি থেকেই নির্ধারিত করা যায় বয়স।
বিজ্ঞানীদের একাংশের দাবি, প্রাচীন এই গোমেদের বয়স ৪০০ কোটি বছরেরও বেশি। এ দিকে গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জের বয়স আনুমানিক ৪০.২ লক্ষ বছর। এত পুরনো পাথর এই দ্বীপে কোথা থেকে এল?
২০১৪ সালে জোহানেস গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ ইকুয়েডরের একটি বালিতট থেকে গোমেদটি পান। প্রাথমিক ভাবে গোমেদটির বয়স দেখে অবাক হয়ে যান বিজ্ঞানীরা। রহস্য সমাধানে চীনে ওই গোমেদটিকে পাঠানো হয়।
গ্যালাপ্যাগোস দ্বীপ তৈরি হয়েছিল মাটির নীচ থেকে ভূপৃষ্ঠের উপরে ম্যাগমা বেরিয়ে এসে। ধীরে ধীরে যা শীতল হয়ে তৈরি হয় দ্বীপটি। কিন্তু তুলনামূলক আধুনিক ম্যাগমা থেকে তৈরি হওয়া যে পাথর, তার তুলনায় এই পাথরটির বয়স বেশি। এতেই ঘনাচ্ছে রহস্য।
এই দ্বীপপু়্ঞ্জ থেকে এর পর একের পর এক প্রাচীন আমলের গোমেদ বা জা়রকন খুঁজে পাচ্ছেন বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত প্রাপ্ত গোমেদগুলির বয়স জানা যায়নি। কিন্তু সঠিক বয়স জানা গেলে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বয়স নিয়েও সংশয় তৈরি হবে।
গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জের শিলা থেকেই তৈরি এই গোমেদ পাথরগুলি। কিন্তু প্রাচীন গোমেদগুলি কী ভাবে গ্যালাপ্যাগোসের আগ্নেয়গিরির শিলার মাঝে পাওয়া গেল, সেই রহস্যই সমাধানের চেষ্টা চলছে।

ফের বিতর্কে প্রিয়াঙ্কা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত কয়েক মাস ধরে লাইমলাইটে আছেন ব্যক্তিগত জীবন নিয়ে। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বাগদান, বিভিন্ন দেশে দুই তারকার ঘোরাঘুরি সব কিছু মিডিয়ার ফোকাসে ছিল। ১০ বছরের ছোট প্রেমিকের সঙ্গে প্রেম নিয়ে এই নায়িকার ভক্তদেরও আগ্রহের কোনও কমতি নেই।
কেউ বলছেন ভারতে কি এমন কেউ ছিল না যাকে প্রিয়াঙ্কা বিয়ে করতে পারতেন। কেন তাকে ভিনদেশীকে বিয়ে করতে হবে। তবে কোনও সমালোচনাকে কেয়ার না করে আপন গতিতে এগিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এর মধ্যেই বিতর্কের মুখে পড়লেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি ইভেন্টে ৭ লাখ টাকার কাউচ নিয়ে উপস্থিত হওয়ায় বেশ আলোচনা হয় তাকে নিয়ে। তবে এবার বাতাস বইলো উল্টোদিকে। ফ্লাফি কালো রঙের জ্যাকেট পরে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে কালো ডিসট্রেসড জিনস, কানে বাড় হুপস, ক্যাট আই সানগ্লাস। যথেষ্ট কনফিডেন্টের সঙ্গেই ক্যারি করেছিলেন পোশাকটি।
তবে ফ্যাশন পুলিশের কাছে ফেল হলেন নায়িকা। জ্যাকেটটা এতটাই অদ্ভুত যে প্রিয়াঙ্কাকে নাকি কালো ময়লার ব্যাগের মতো দেখাচ্ছিল। এমনটা বলছেন সমালোচকরা।
নিন্দুকরা বলছেন, হলিউডের নায়িকাদের নকল করতে গিয়ে শেষমেশ ট্রোলড হয়ে বসলেন।

Saturday, October 27, 2018

অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে ৮শ’ সেনা মোতায়েন করবে ট্রাম্প প্রশাসন


অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে ৮ শ’ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ সংক্রান্ত একটি নির্দেশনা স্বাক্ষর করবেন বলে জানা গেছে।
 
সমপ্রতি মেক্সিকো এবং মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রের দিকে অনুপ্রবেশের ঘটনা বেড়ে গেছে। অনেকের মতে, সীমান্তে অভিবাসীদের ঢল নেমেছে। এটা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। -টাইম 

গোপন সফরে ওমান গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

গেল দুই দশকে প্রথম কোন ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে ওমান সফর করলেন বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার শুরু হওয়া এ সফর মধ্যপ্রাচ্যের আরব মুসলিম দেশ ওমানের সাথে ইসরায়েলের সুসম্পর্ক বৃদ্ধির লক্ষণ হিসেবে দেখছেন কূটনীতিকরা।
 
তবে ওমান সফর শেষ করে ইসরায়েলে ফেরার আগ পর্যন্ত এ সফরের সবকিছু গোপন রাখা হয়। নিজ দেশে ফিরে টুইটারে সফর নিয়ে ছবি দিয়ে সবাইকে অবাক করেন নেতানিয়াহু।
 
সফরের একটি ভিডিও দিয়ে নেতানিয়াহু টুইটারে লেখেন, ‘ওমানে বিশেষ সফর, আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি।’
 
নেতানিয়াহু জানান সফরে ওমানের সুলতান কাবুসের সঙ্গে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে তার। যদিও উভয় দেশের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই।
 
বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে খারাপ সম্পর্ক রয়েছে মধ্যপ্রাচ্যের এমন দেশের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছিল ইসরায়েল। এ পরিকল্পনার অংশ হিসেবে ওমান সফর করেন দেশটির প্রধানমন্ত্রী।

সৌদি কনস্যুলেটে ঢুকতে চাননি খাশোগি

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যেতে চাননি সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তবে খাশোগির সূত্র তাকে বলেছিল, তুরস্কের মাটিতে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে না সৌদি কর্তৃপক্ষ। অন্য দেশের দূতাবাসে গেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে।
 
শুক্রবার তুর্কি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব জানান খাশোগির বাগদত্তা হেতিস চেঙ্গিস। তিনি বলেন, রাজনৈতিক নেটওয়ার্ক থেকে খাশোগি জেনেছিলেন, যদি ইস্তাম্বুল কনস্যুলেটে তাকে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করা হয় তাহলে সহজে বিষয়টির মীমাংসা করা যাবে। এমন নিশ্চয়তা পেয়ে সংশয় থাকলেও কনস্যুলেটে যান খাশোগি।
 
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে হেতিস চেঙ্গিসকে বাইরে রেখে কনস্যুলেটে ঢোকার দুই ঘণ্টার মধ্যেই সৌদি যুবরাজের পাঠানো রাজকীয় বাহিনী তাকে খুন করে।
 
তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিসের সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর খুন হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। শুরুতে অস্বীকার করলেও ১৯ অক্টোবর  সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এর দুদিন পরই খাসোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
 
সৌদি আরবের দাবি,  এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেহরক্ষিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, খাশোগির খুনের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই কলকাঠি নেড়েছেন।

‘সৌদির মাটিতেই খাশোগি হত্যার বিচার হবে’

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৌদি আরবের মাটিতেই খাশোগি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা হবে। সন্দেহভাজন আঠারোজনকে তুরস্কের কাছে হস্তান্তর করতে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের আহ্বানের জবাবে এ কথা বলেন তিনি।
 
আদেল আল-জুবায়ের বলেন, ‘তারা সৌদি নাগরিক। সৌদিতে তাদেরকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। এখানেই তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।’
 
গেল মঙ্গলবার তুর্কি সংসদে দেয়া ভাষণে খাশোগি হত্যার বিচার ইস্তাম্বুলে করার প্রস্তাব দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর সূত্র ধরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার ১৮জনকে তুরস্কের কাছে হস্তান্তর করতে শুক্রবার আহ্বান জানান এরদোগান।
 
তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিসের সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর খুন হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। শুরুতে অস্বীকার করলেও ১৯ অক্টোবর  সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এর দুদিন পরই খাসোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
 
সৌদি আরবের দাবি,  এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেহরক্ষিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, খাশোগির খুনের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই কলকাঠি নেড়েছেন।

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টার পর তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
 
জাতীয় গণগ্রন্থাগারের ভেতরে সংগঠিত হয়ে মিছিল নিয়ে দুপুর সোয়া ১২টার দিকে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। চাকরিতে ঢোকার বয়স বাড়ানোর দাবিতে 'পঁয়ত্রিশ পঁয়ত্রিশ' বলে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড়ে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
 
এর আগে বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে পূর্বঘোষিত সমাবেশ শুরু হওয়ার কথা ছিল সাধারণ ছাত্র পরিষদের। কিন্তু জাতীয় জাদুঘরে চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর আসায় দুপুরে তাদের কর্মসূচি শুরু হয়। 
 
এদিকে এই অবরোধের কারণে ওই পথ দিয়ে চলাচল করা যানবাহন আটকা পড়েছে। ফলে শাহবাগ, ফার্মগেট, পল্টন, সায়েন্সল্যাব, টিএসসি এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে জাতীয় জাদুঘরের সামনের বাইপাস, শাহবাগ পুলিশ বক্সসংলগ্ন বাইপাস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাইপাস রাস্তা দিয়ে ধীর গতিতে কিছু কিছু গাড়ি চলছে। অবরোধ ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ছাত্র পরিষদের নেতা ইমতিয়াজ হোসেন বলেন, আমাদের দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা হোক। ৪০তম বিসিএসের সার্কুলার হয়েছে। এই বিসিএসে যাতে শিক্ষার্থীরা অংশ নিতে পারে, সেই দাবি আদায়ে আমরা শাহবাগ অবরোধ করেছি।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates