রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীসহ দুই কর্মচারীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিন্ডিকেটের সভায় ওই তিনজনকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
বহিষ্কৃত তিনজন হলেন- বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিবিএ-র শিক্ষার্থী ও ছাত্রলীগের অব্যহতি পাওয়া সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন, মৎস্য বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি তন্ময় আনন্দ অভি এবং একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও শহীদ হবিবুর রহমান হলের বর্তমান কমিটির সভাপতি মামুন-অর-রশিদ।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ২০১৪ সালে তৌহিদ আল হোসেন তুহিনকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় কমিটি।
ওই বছর ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তুহিনের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রলীগকর্মীর সঙ্গে প্রকৌশলী সিরাজুম মুনীরের বাকবিতণ্ডা হয়। এরপর মারধরের শিকার হন ওই প্রকৌশলী।
ওই দপ্তরের অফিস সহকারী সুমন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের প্রহরী আবুল কাশেমকেও মারধর করা হন।
এই অভিযোগের ভিত্তিতে দুই দিন পর উপাচার্য ওই তিন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তুহিনসহ তিনজনের নামে মতিহার থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে একটি মামলাও করে।
এরপর চলতি বছরের ৮ ফেব্রুয়ারি শৃঙ্খলা কমিটির বৈঠকে তিন ছাত্রলীগ নেতাকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়। ওই সুপারিশ সিন্ডিকেটে তোলার পর তাদের বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
২০১২ সালে জুলাই মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে এক ছাত্রের মৃত্যুর ঘটনাতেও জড়িত থাকার অভিযোগ রয়েছে তখনকার সাংগঠনিক সম্পাদক তুহিনের বিরুদ্ধে। ওই বছর জুন মাসে পদ্মা সেতুর নামে চাঁদাবাজির অর্থ ভাগাভাগি নিয়ে সংঘর্ষেও তার জড়িত থাকার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়।
Wednesday, March 30, 2016
ফখরুল মহাসচিব, রিজভী সিনিয়র যুগ্ম-মহাসচিব, সিনহা কোষাধ্যক্ষ
অবশেষে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হলেন ‘পরিচ্ছন্ন, ভদ্র, বিনয়ী ও দৃঢ় মনোবলসম্পন্ন’ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম। সেই সঙ্গে অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদকে সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ পদেও ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী আহমেদ নিজে এ তথ্য জানান।
তিনি জানান, গেল সম্মেলনে কাউন্সিলররা চেয়ারপারসন খালেদা জিয়াকে সব ক্ষমতা দিয়ে রেখেছিল। সেই ধারাবাহিকতায় তিনি এই তিনজনকে পদ দিয়েছেন।
২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এরপর ২০ মার্চ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সৌদি আরবে যাওয়ার আগে বিমানবন্দরে মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে যান। তখন থেকেই দায়িত্ব পালন করে আসছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে বিএনপি। বিরোধী দলের দুর্যোগপূর্ণ রাজনীতিতে নানা চড়াই-উতরাই পেরিয়ে গত পাঁচ বছর ধরে ‘সেকেন্ড ইন কমান্ড’র হাল ধরে রয়েছেন বিএনপির ‘ভারপ্রাপ্ত’ মহাসচিব মির্জা আলমগীর। ‘প্রশ্নবিদ্ধ ও হাস্যকর’ বিভিন্ন মামলায় ইতোমধ্যে সাত দফায় গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন দলের ‘ক্লিনম্যান’ খ্যাত এই নেতা।
গেল দুই বছরের মধ্যে দীর্ঘ সময় তাকে কারাগারেই থাকতে হয়েছে। সর্বশেষ গত ১ ডিসেম্বর জামিনে মুক্তি পান তিনি। বর্তমানে তার বিরুদ্ধে ৮৪টি মামলা রয়েছে। দলের প্রতি এত ত্যাগ সত্ত্বেও এখনো ‘ভারপ্রাপ্তই’ রয়ে গেছেন ফখরুল।
Saturday, March 26, 2016
ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় ১২ পর্তুগিজ নিহত
ফ্রান্সে এক সড়ক দুর্ঘটনায় ১২ পর্তুগিজ নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার সকালে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়. সুইজারল্যান্ড থেকে পর্তুগাল যাচ্ছিল মিনিবাসটি। সেন্ট্রাল ফ্রান্সে একটি লরির সঙ্গে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
প্যারিস থেকে দুর্ঘটনস্থল ৩০০ কিলোমিটার দূরে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। এপি
Labels:
আন্তর্জাতিক
পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়া
সিরিয়ার পালমিরার শহর পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, নগরীর রোমান আমলের ধ্বংসাবশেষের পশ্চিম দিকের একটি পাহাড়ের উপর পুনর্নির্মিত ১৩শ শতকের একটি দূর্গের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী।
গত বছরের মে মাসে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরা ও সংলগ্ন আধুনিক শহরটি দখল করে নিয়েছিল জঙ্গি সংগঠন আইএস। দখল করার পরপরই গোষ্ঠীটি শহরটির রোমান ধ্বংসাবশেষের মধ্যে অবস্থিত দুই হাজার বছরের পুরনো দুটি মন্দির, একটি তোরণ ও কয়েকটি স্তম্ভ গুঁড়িয়ে দেয়।
জানা যায়, সকালের মধ্যেই সরকারি বাহিনী শহরের পশ্চিম প্রান্তের সিরিয়াতেল পাহাড় দখল করে নেয়। এর কিছুক্ষণের মধ্যে কাছের কালাত শিরকুহ বা কালাত ইবন মান দূর্গটির নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী।
এদিকে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, লড়াই প্রাচীন নগরীর প্রান্তে পৌঁছে গেছে। পালমিরা শহরে আইএস নিয়ন্ত্রিত এলাকায় সিরীয় ও রুশ যুদ্ধবিমানগুলো অন্ততপক্ষে ৫৬টি লক্ষ্যে হামলা চালিয়েছে। বিবিসি
Labels:
আন্তর্জাতিক
সিরিয়ায় মার্কিন অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত
সিরিয়ায় মার্কিন অভিযানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সেকেন্ড ইন কমান্ড আবদুল রহমান মুস্তফা আল কাদুলি ওরফে হাজী ইমাম নিহত হয়েছেন।
শুক্রবার তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার।
তিনি বলেন, এই অভিযানে আবদুল রহমান মুস্তফা আল কাদুলিসহ আইএসের বেশ কিছু নেতা নিহত হয়েছেন। এর ফলে সংগঠনটির অভিযান চালানোর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। তবে কাদুলি কখন কীভাবে নিহত হয়েছেন, তা উল্লেখ করেননি কার্টার।
মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন আবদুল রহমান মুস্তফা আল কাদুলি। এর আগে আবদুল রহমান কাদুলিকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সাত মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। এএফপি ও বিবিসি
Labels:
আন্তর্জাতিক
ঘুষ নেয়ার অভিযোগে মার্কিন সাবেক নৌ কর্মকর্তার কারাদণ্ড
ঘুষের বিনিময়ে মালয়েশীয় এক প্রতিরক্ষা ঠিকাদারের কাছে গোপন তথ্য ফাঁস করার দায়ে ড্যানিয়েল ডুসেক নামে নৌবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তাকে প্রায় চার বছর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
বিচারে কারাদণ্ডের পাশাপাশি ডুসেককে ৭০ হাজার ডলার জরিমানা ও নৌবাহিনীকে ৩০ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়া হয়। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো আদালতের বিচারক জ্যানিস স্যামমার্তিনো বলেন, ‘আদালতের কাছে এটি সত্যি অকল্পনীয় যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে আপনার অবস্থানে থাকা একজন, হোটেল রুম, এন্টারটেনমেন্টে এবং যৌনকর্মীদের বিনিময়ে তথ্য পাচার করেছেন।’
অভিযুক্ত কর্মকর্তা বিলাসবহুল হোটেলে অবস্থান ও যৌনকর্মীদের সেবার বিনিময়ে ওইসব তথ্য ফাঁস করেন বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইতিহাসে এটি অন্যতম বড় ধরনের অবৈধ লেনদেনের ঘটনা। এ ধরনের ঘটনায় জড়িয়ে পড়া সামরিক কর্মকর্তাদের মধ্যে ডুসেকই সবচেয়ে উচ্চপদস্থ।
ঘুষের বিনিময়ে ষড়যন্ত্র করার অভিযোগে ২০১৫ সালে দোষী সাব্যস্ত হন ডুসেক। আদালতকে তিনি বলেন, নিজের কৃতকর্মের জন্য তিনি কোনোদিন নিজেকে ক্ষমা করবেন না। বিবিসি
Labels:
আন্তর্জাতিক
বাগদাদে আত্মঘাতী হামলায় মেয়রসহ নিহত ৩০
ইরাকের রাজধানী বাগদাদে একটি ফুটবল স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলায় শহরের মেয়রসহ অন্তত ৩০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে আইএস।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বাগদাদের দক্ষিণে অবস্থিত আলেকজান্দ্রিয়ার একটি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় ওই স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলছিল।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Posts (Atom)







