Social Icons

Friday, March 2, 2018

মাদ্রিদে বাংলাদেশিদের জয়যাত্রা

মাদ্রিদের বাঙ্গালি পাড়া লাভাপিয়াস। অনেক আগে থেকেই স্পেনের মাদ্রিদের এই এলাকাটি এক টুকরো বাংলাদেশ নামে পরিচিত। এই এলাকায় বাংলাদেশিদের পরিচালনায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই রয়েছে বাংলাদেশিদের অংশ্রগ্রহণ। এবং দীর্ঘদিন ধরে মাদ্রিদে লাভাপিয়াসে বাংলাদেশিদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
২০০৩/৪ সালের দিকে ৩/৪ হাজার বাংলাদেশি ছিল মাদ্রিদে। এখন সেই সংখ্যা বেড়ে ১০/১২ হাজারে দাঁড়িয়েছে। সংখ্যা যেমন বেড়েছে তেমনি প্রতিষ্ঠা ব্যাপ্তিও বেড়েছে কয়েকগুন। এখন এখানে শুধুমাত্র বাংলাদেশি ব্যবসায়ী আছে এই শহরে ৫/৬ হাজার। বেশ সুনামের সাথে লাভজনক বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করছে বাংলাদেশি ব্যবসায়ীরা। ১৫ বছর আগে বাংলাদেশিদের অনেকেই সাগর পাড়ি দিয়ে মাদ্রিদ পৌঁছাতো। তখন তাদের নিয়ে নানা করুণ কাহিনী সংবাদ মাধ্যমে আসলেও সম্প্রতি চিত্র পাল্টে গেছে। এখন অবশ্য সেসব অতীত। পুরনোদের কেউ কেউ কেউ মাদ্রিদ ছেড়ে গেছেন অন্যান্য দেশে।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, ইইউ ভুক্ত দেশগুলোতে যাওয়ার সুযোগ থাকায় অনেকেই কিছু দিন বসবাসের পর চলে যান নতুন আরেকটি দেশে। উন্নত জীবনের স্বপ্নে বিভোর বাংলাদেশিরা যাযাবরের মত ভিনদেশে পাড়ি দিলেও তাদের রক্তে মিশে থাকা ব্যবসা বাণিজ্য এখনও টানে। তাই অনেকেই মাদ্রিদ ছেড়ে ভিনদেশে চলে গেলেও মাদ্রিদে স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশির সংখ্যাও কম নয়। বরং আগের তুলনায় বেড়েছে।
স্থানীয় প্রবাসীরা আরও জানান, ৫/৭ বছর আগেও মাদ্রিদে বাংলাদেশি পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল বেশ কম। কিন্তু কয়েক বছরের ব্যবধানে তা বেড়েছে কয়েক গুণ। হাতে গোনা ছোট-বড় সব মিলিয়ে প্রায় পাঁচ ছয় হাজার বাংলাদেশি ব্যবাসায়ী আছে এই শহরে।

Thursday, March 1, 2018

‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাবিল্লাহ’র পাঠের ফজিলত

 মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা মানুষকে অনেক ভালবেসে এ পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। আর মানুষের জন্য শ্রেষ্ঠ রাসুল হিসেবে প্রেরণ করেছেন প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। তিনি বিশ্বমানবতার মহান শিক্ষক।
মানুষের কল্যাণে আল্লাহর বিধান বাস্তবায়ন এবং প্রতিটি কাজের ব্যাপারে আদেশ, উপদেশ পেশ করেছেন। পরকালের সফলতায় বর্ণনা করেছেন অনেক নসিহত। এর রকম একটি নসিহত হলো- ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’-এর উপদেশ। যা নিয়মতি পাঠ করলে জান্নাতের ধানাগার অর্জিত হয়। হাদিসে এসেছে-
হজরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি গিরিপথ দিয়ে অথবা (বর্ণনাকারী বলেন) একটি চুড়া হয়ে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি এর উপর ওঠে জোরে জোরে বলল- ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’
হজরত আবু মুসা বলেন, তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর খচ্চরে আরোহী ছিলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা তো কোনো বধির কিংবা কোনো অনুপস্থিত কাউকে ডাকছো না। অতঃপর তিনি বললেন-
‘হে আবু মুসা! বা হে আবদুল্লাহ! আমি কি তোমাকে জান্নাতের ধনাগার লাভের একটি বাক্য বলে দেব না? আমি বললাম, ‘হ্যাঁ’, বলে দিন। তিনি বললেন, তা হলো-
‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাবিল্লাহ। অর্থাৎ ‘আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই; কোনো ক্ষমতা বা শক্তি নেই।’ (বুখারি)
হাদিসের ঘোষণা অনুযায়ী, ‘লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ’-এর পাঠে জান্নাতে ধনাগার লাভ হয়। যাতে রয়েছে বান্দার যাবতীয় কল্যাণ।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয়নবির শেখানো গুরুত্বপূর্ণ আমলটি যথাযথ করার তাওফিক দান করুন। ‘লা হাওলা...’ পাঠের ফজিলত লাভের তাওফিক দান করুন। আমিন।

যে তিন ব্যক্তির নামাজ কবুল হয় না


তিন ব্যক্তির নামাজ কবুল হয় না। আরেক হাদীসে এসেছে, নামাজ তাদের কানের সীমা অতিক্রম করে না। অর্থ্যাৎ তাদের আসমানে উঠে না এবং আল্লাহর কাছে কবুল হয় না।
এ বিষয়ে হাদীসে এসেছে, নবী (সা.) বলেছেন, আবু উমামা (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, তিন ব্যক্তির নামাজ তাদের কানের সীমা অতিক্রম করে না (অর্থাৎ কবুল হয় না) পলাতক দাস যতক্ষণ না সে ফিরে আসে, যে নারী রাত্রি যাপন করেছে অথচ তার স্বামী তার ওপর অসন্তুষ্ট এবং গোত্র বা জাতির ইমাম কিন্তু মানুষ তাকে পছন্দ করে না। (তিরমিযী)
অন্য আরেক হাদীসে এসেছে, তিন ব্যক্তির নামাজ কবুল হয় না। যে কোন গোত্র বা জাতির ইমাম হয়েছে অথচ তারা তাকে পছন্দ করে না, যে নামাজ পড়তে আসে দিবারে। আর দিবার হল- নামাজের উত্তম সময়ের পরের সময়কে এবং যে কোন স্বাধীন নারীকে দাসীতে পরিণত করে। (আবু দাউদ ও ইবনে মাজাহ)।

ট্রাম্পের প্রধান যোগাযোগ কর্মকর্তা হোপ হিকসের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন ও হোয়াইট হাউসের প্রধান যোগাযোগ কর্মকর্তা হোপ হিকস (২৯) পদত্যাগ করেছেন। তবে তিনি ঠিক কী কারণে পদত্যাগ করেছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।
বিবিসির খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে প্রেসিডেন্টের পাশে থেকে কাজ করেছেন ২৯ বছর বয়সী সাবেক এ মডেল। হোপ হিকস বলেছেন, হোয়াইট হাউসে তিনি যা করতে পারতেন, তার সবই করে ফেলেছেন। এখন আর তার কিছু করার নেই।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তিনি চতুর্থ ব্যক্তি হিসেবে এই পদে নিয়োগ পেয়েছিলেন।
নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন হোপ হিকস। গত বছরের সেপ্টেম্বরে তাকে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিলো।
হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, হিকসের পদত্যাগের বিষয়টি স্পষ্ট নয়। তবে তার পদত্যাগের সঙ্গে মঙ্গলবার হাউসের গোয়েন্দা কমিটিকে দেওয়া সাক্ষ্যের কোনো সম্পর্ক নেই।
এর আগে মঙ্গলবার হাউস ইন্টিলেজেন্স কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন হোপ হিকস। খবর পাওয়া যাচ্ছে যে, সেখানে তিনি কখনো কখনো ট্রাম্পের পক্ষে নির্দোষ মিথ্যা বলার কথা স্বীকার করেছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ যোগসাজশের তদন্তে কোন অসত্য বলার কথা প্রত্যাখ্যান করেছেন হিকস।
রাশিয়ার সঙ্গে ট্রাম্প শিবিরের সম্পর্ক বিষয়ে এই তদন্তে হোপ হিকস একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হতে যাচ্ছেন বলে মনে করা হয়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকার বিষয়ে তদন্ত করছে হোয়াইট হাউসের গোয়েন্দা সংস্থার সদস্যরা। তদন্তের অংশ হিসেবে হোপ হিকসকে টানা নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর ঠিক একদিন পরই হোয়াইট হাউস ছাড়ার ঘোষণা দেন হোপ হিকস।
এর আগে গত গ্রীষ্মে ট্রাম্পর প্রথম প্রধান কর্মচারী রেইন্স প্রিবাস এবং তার প্রধান কৌশলবিদ স্টিভ বননকে বহিষ্কার করা হয়। তবে ট্রাম্পের সাবেক প্রেস সচিব সেন স্পাইসার নিজেই পদত্যাগ করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও স্টেট ডিপাটমেন্টের সামনে স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীরা।
সোমবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সরকারী বাসভবন-হোয়াইট হাউস ও পররাষ্ট্র দফতর-স্টেট ডিপার্টমেন্টের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং কেন্দ্রীয় বিএনপি অনুমোদিত বিভিন্ন স্টেট কমিটির শত শত নেতাকর্মী এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন। এছাড়াও বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী শতস্ফূর্ত বাংলাদেশীরা সোমবার ছুটে আসেন ওয়াশিংটনে।
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে স্থানীয় সময় দুপুর ২টায় স্টেট ডিপাটমেন্টের সামনে এবং বিকাল ৪টায় হোয়াইট হাউসের সামনে অবস্থান নেন তারা।
‘নো মোর হাসিনা’, ‘রিলিজ খালেদা’, ‘স্টেপ ডাউন হাসিনা’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘উই ওয়ান্ট ডেমোক্রেসি ইত্যাদি স্লোগানে প্রকম্পিত করে তুলে হোয়াইট হাউসের সামনের উন্মুক্ত প্রাঙ্গণ। বৃহত্তম এ সমাবেশে বাংলাদেশী ছাড়াও যুক্তরাষ্ট্রের অনেক নাগরিককেও সংহতি প্রকাশ করতে দেখা যায়।
চল চল ওয়াশিংটন চল, এই কর্মসূচীকে ঘিরে কাঠামো বিহীন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতারা বিভেদ-বিভাজন পেছনে ফেলে এক কাতারে সামিল হন। নিউইয়র্ক থেকে ৬টি বিশাল আকৃতির বাস সহ বিভিন্ন বাহনে করে সোমবার ভোর থেকেই ওয়াশিংটনে ছুটতে থাকেন বিএনপি সমর্থক নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপি অনুমোদিত বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দলে দলে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
পেনসিলভেনিয়া, নিউজার্সি, শিকাগো, আটলান্টা, বোস্টন, মিশিগান সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাসে-গাড়িতে এমনকি বিমানেও অংশ নিয়ে তাদের প্রিয় নেত্রীর মুক্তির দাবিতে সমবেত হন বিএনপি সমর্থক নেতাকর্মীরা।
গ্রেটার ওয়াশিংটন বিএনপির পক্ষ থেকে সমাবেশে যোগদানকারীদের স্বাগত জানানো হয়।
সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি সম্বলিত একটি স্মারকলিপি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বরাবর পেশ করেন আয়োজক নেতারা। পররাষ্ট্র দফতরের পক্ষে একজন কর্মকর্তা এ সময় স্মারকলিপি গ্রহণ করেন।

বান্দরবানের তুমব্রু সীমান্তে মায়ানমার সীমান্ত রক্ষা বাহিনীর গুলিবর্ষণ


বান্দরবানের তুমব্রু সীমান্তে মায়ানমার সীমান্ত রক্ষা বাহিনী ফাঁকা গুলিবর্ষণ শুরু করেছে। এসময় সীমান্তে আতংক ছড়িয়ে পড়ে, তবে বিজিবি চরম ধৈর্য ও সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এই গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এর আগে সকালে মায়ানমার সীমান্তে বিপুল পরিমাণ সেনা মোতায়নের করে রোহিঙ্গাদের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশে সরে যেতে নির্দেশ দিলে রোহিঙ্গাদের সাথে বাক-বিতণ্ডা হয়।
বিস্তারিত আসছে...

জোর করে হিজাব খোলার ক্ষতিপূরণ ৬০ হাজার ডলার

জোর করে হিজাব খুলে ফেলার এক মামলায় নিউইয়র্ক শহরের কর্তৃপক্ষ তিনজন মহিলার সাথে এক আইনি সমঝোতায় পৌঁছেছে এবং তাদের প্রত্যেককে ৬০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে।
মামলার বাদী তিনজন তরুণী অভিযোগ করেছিলেন যে, নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা সবার সামনে তাদের হিজাব খুলে ফেলতে বাধ্য করেছিলেন এবং ছবি তুলেছিলেন।
মামলাটির শুরু ২০১২ সালে। এক তরুণীর বিরুদ্ধে ফৌজদারি মামলায় পুলিশ তাকে আটক করে।
ব্রুকলিন পুলিশ প্রিসিংক্টে জনসমক্ষে তাকে হিজাব খুলতে বাধ্য করা হয় এবং ছবি তোলা হয়।
ওই নারীর বিরুদ্ধে ফৌজদারি মামলাটি আগেই খারিজ হয়ে গিয়েছিল।
কিন্তু হিজাব খোলার ব্যাপারে একই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটার পর এ নিয়ে পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং এতদিন ধরে মামলাটি চলছিল।
অবশ্য এরই মাঝে ২০১৫ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগ থেকে কর্মকর্তাদের প্রতি নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
এতে ধর্মীয় প্রয়োজনে যারা মাথা ঢেকে রাখেন, সেটা খুলে ফেলার ব্যাপারে নিয়মাবলী জারি করা হয়।
এই মামলার বাদী পক্ষের উকিল তাহানি আবুশি বিবিসিকে বলেন, মামলাটি শুধু মুসলমানদের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, অন্য যেসব ধর্মে মাথা ঢেকে রাখার রেওয়াজ আছে, তাদের জন্য এই মামলার রায় তাৎপর্যপূর্ণ।

ট্রাম্পের নামে নোবেল শান্তি পুরস্কারের ভুয়া মনোনয়ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার ব্যাপারে একটি মনোনয়ন ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এই জালিয়াতির ব্যাপারে নোবেল কমিটি নরওয়ের পুলিশের কাছে অভিযোগ করেছে বলে জানা যাচ্ছে।
অজ্ঞাতপরিচয় একজন আমেরিকান "বলপ্রয়োগের মাধ্যমে বিশ্ব শান্তি' আনার জন্য ট্রাম্পের নাম নোবেল কমিটির কাছে পাঠিয়ে দেন বলে খবরে বলা হচ্ছে।
অসলোর নোবেল ইন্সটিটিউটের পরিচালক ওলাভ নিওলস্টাড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, "আমাদের স্থির বিশ্বাস যে এই মনোনয়ন জাল। এ ধরনের 'ভুয়া মনোনয়ন' আমরা গত বছরও দেখছি।"
নোবেল কমিটির বিবেচনার জন্য প্রতি বছর মনোনয়ন পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারি।
অক্টোবর মাসের গোঁড়ার দিকে এই পুরস্কার ঘোষণা করা হয়। আর প্রার্থীদের মনোনয়নের কাজটা চরম গোপনীয়তার মধ্যে চালানো হয়।
সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য, সাবেক নোবেল বিজয়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নির্বাচিত কিছু ব্যক্তিত্ব এই মনোনয়ন পাঠাতে পারেন।
সর্বসম্প্রতি ২০১৭ সালের নোবেল পুরস্কার পেয়েছিল পরমাণু অস্ত্র-বিরোধী সংগঠন আইসিএএনডাব্লিউ।
মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে বারাক ওবামা এবং বিল ক্লিনটন এই সম্মান অর্জন করেছেন।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates