Social Icons

Friday, April 27, 2018

ঘুম বেশি প্রয়োজন কার, নারী না পুরুষ


সৃষ্টির রহস্য থেকে নারী ও পুরুষদের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। নারীদের আচরণ, কথা, কণ্ঠের স্বর, হাঁঠাচলা থেকে শুরু করে সব কিছুতে পার্থক্য বিদ্যমান। তবে ঘুমে নয় কেন। আপনি জানেন কি পুরুষের তুলনায় নারীদের বেশি সময় ঘুমের প্রয়াজন।
নারী ও পুরুষের শারীরিক চাহিদা যে আলাদা হয়। তা সবারই জানা। যেমন, পুরুষের তুলনায় মহিলাদের ঠাণ্ডা বেশি লাগে। তেমনই, ঘুম ব্যাপারটি পুরুষের তুলনায় নারীদের বেশি প্রয়োজন হয়।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের লবরো ইউনিভার্সিটির ‘স্লিপ রিসার্চ সেন্টার’-এর সমীক্ষায় এমনই তথ্য সামনে এসেছে। সেখানে বলা হয়েছে, নারীদের ঘুমের প্রয়োজন বেশি হওয়ার মূল দুটি কারণ—
কাজের রেশ
ইংল্যান্ডের লবরো ইউনিভার্সিটির ‘স্লিপ রিসার্চ সেন্টার’-এর সমীক্ষায় জানানো হয়েছে যে, সারা দিনের কাজের রেশ কাটাতে নারীদের মস্তিষ্ক বেশি সময় নেয়। তাই পুরুষদের তুলনায় নারীদের ঘুমের প্রয়োজন বেশি।
জেগে থাকলে নারীদের মস্তিষ্ক বেশি কাজ করে
সমীক্ষায় দেখা গেছে জেগে থাকা অবস্থায়, পুরুষের তুলনায় মহিলাদের মস্তিষ্ক বেশি কাজ করে। তাই পুরুষদের তুলনায় নারীদের ঘুমের প্রয়োজন বেশি।
তবে আপনি যদি ঠিকমতো না ঘুমান তবে ৫ বিপদ হতে পারে আপনার।
আসুন জেনে নেই নারীদের বেশি সময় ঘুমানোর প্রয়োজন। আর তা না হলে কী ক্ষতি হতে পারে—
৩০ থেকে ৬০ বয়সী নারী
৩০ থেকে ৬০ বছরের নারীদের, গড়ে ৬ থেকে ৭ ঘণ্টা ঘুমের প্রয়োজন। এমনই কথা বলছে ‘ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন’।
বয়ঃসন্ধির সময়
শুধু বয়ঃসন্ধির সময়েই নয়, মহিলাদের শরীরে হরমোনের পরিবর্তন ঘটে অনেক কারণেই। যেমন, মাসিক ঋতুস্রাব, গর্ভাবস্থা ও মেনোপজের সময়েও। এই হরমোনাল চেঞ্জের সময় মহিলাদের শরীর রেস্টে থাকলে ভালো হয়।
নারীরা বেশি কাজ করে
যে কোনও পুরুষের তুলনায়, নারীরা বেশি কাজ করে। বাড়ির কাজের পাশাপাশি চাকরিও সামলাতে হয় তাদের। ‘মাল্টিটাসকিং’ করে বলে মহিলাদের ব্রেনও বেশি কাজ করে। ফলে মস্তিষ্ককে বিশ্রাম দিতে মহিলাদের ঘুমনোটা খুবই দরকার।
ওজন বৃদ্ধি
নারীদের ঘুম কম হলে ওজন বৃদ্ধি পায় খুব তাড়াতাড়ি। কারণ, ঘুম কম হলে, স্ট্রেস হরমোন কর্টিসলের নিঃসরণ বেশি পরিমাণে হয়। এর ফলে খিদে বেড়ে যায়। এবং সঙ্গে সঙ্গে ওজনও।
মেজাজ খিটখিটে
সারা দিনের নানা কাজের ফাঁকে অনেক সময়েই নিজের কথা ভুলে যান নারীরা। সংসার সামলে, চাকরি সামলে প্রয়োজনীয় ঘুমের সময় বেশির ভাগ ক্ষেত্রেই কমে যায়। এর ফলে, নারীরা অনেক সময়েই বেশ খিটখিটে হয়ে যায়।
গবেষকদের মতে, এই পাঁচটি কারণই শুধু নয়, মহিলাদের যে বেশি ঘুমের প্রয়োজন তার জন্য রয়েছে আরও অনেক কারণ। তবে এই ‘বেশি সময়’টা মাত্র ২০ মিনিট, বলছেন গবেষকরা। অর্থাৎ, আপনার পুরুষ সঙ্গীটির তুলনায় একস্ট্রা ২০ মিনিট ঘুমোতে পারলেই নারীদের জীবন হবে সুখের।

অনিয়মিত পিরিয়ড কি সন্তান ধারণে জন্য সমস্যা?


বয়ঃসন্ধিকালে অনেক নারীর মুখেই শোনা যায় তার পিরিয়ড অনিয়মিত। বিষয়টি স্পর্শকাতর হওয়াতে অনেক নারী এটি খোলাসা করতে চান না।আপনি জানে কি এটি কিন্তু লুকিয়ে রাখার বিষয় না।অনেকের ধারণা অনিয়মিত পিরিয়ড মাতৃত্বের ঝুঁকি বাড়ায়। তবে এটি কিন্তু একবারেই ভুল ধারণা।
বয়ঃসন্ধিকালে পিরিয়ড অনিয়মিত হলে সন্তান ধারণে তেমন অসুবিধা হয় না, এমনটাই মত বিশেষজ্ঞদের। এ বিষয়ে জানিয়েছেন সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের গাইনি কনসালটেন্ট বেদৌরা শারমিন।
অনিয়মিত পিরিয়ড
বয়ঃসন্ধিকালের অনেক মেয়ের মুখেই শোনা যায়, আমার পিরিয়ড অনিয়মিত। অনেক মেয়ের মুখে শোনা যায় বিয়ে হলে তাদের সন্তান হবে না। তবে পিরিয়ড শুরু হওয়ার প্রথম কয়েকটা বছর এমন হতেই পারে। পিরিয়ড অনিয়মিত হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এখন একটু আগেভাগে পিরিয়ড শুরু হয়ে যায়।
প্রথমবার অনিয়মিত হতে পারে
প্রথমে পিরিয়ড অনিয়মিত হতে পারে। আমাদের হাইপোথ্যালামো এক্সিস যেটা, সেটা শুরুতে, বয়ঃসন্ধিকালে খুব ভালোভাবে বৃদ্ধি পায় না। এর জন্য একটু অনিয়মিত হতে পারে।
ওজন বৃদ্ধি
বয়ঃসন্ধিকালে আরেকটি হয় ওজন বৃদ্ধি। দেখা যায় মেয়েরা বাসায় পড়ছে, খাচ্ছে আর কেবল কোচিংয়ে যাচ্ছে। খাওয়ার মধ্যে হলো ফাস্টফুড। হাঁটাচলা, খেলাধুলা তো করছেই না। জায়গাও নেই। এ কারণে একটু স্থূল হয়ে যাচ্ছে। এটিও অনিয়মিত অনিয়মিত কারণ হতে পারে।
হাইপোথাইরয়েড
থাইরয়েডের সমস্যা রয়েছে কি না তা দেখার চেষ্টা করি। একটা আলট্রাসনো না করলে রোগীরা খুশি হয় না। দেখা যায়, প্রয়োজন না হলেও একটু আলট্রাসনো করে দেখি, তাদের সন্তুষ্টির জন্য। বুঝিয়ে বলি যে ভয় পাওয়ার কিছু নেই। এটা ঠিক হয়ে যাবে। আর এর জন্য পরে সন্তান হবে না—এ রকম কোনো কথা নেই।

শবেবরাতে হালুয়ার ৩ পদ

শবেবরাত। ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই দিনটির অপেক্ষা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর এই দিনে রুটি আর হালুয়া খাওয়ার কোনো নিয়ম না থাকলেও একটু মিষ্টিমুখ তো করাই যেতে পারে।
তবে নামাজের জন্য হাতে যেন সময় থাকে, সে জন্য মজার হালুয়া খেতে হলে আগে তৈরি করে রাখতে পারেন।
আসুন জেনে নিই শবেবরাতের তিন পদের হালুয়া সম্পর্কে-
ছোলার ডালের হালুয়া
উপকরণ
ছোলার ডাল ৫০০ গ্রাম, দুধ ১ লিটার, চিনি ৭৫০ গ্রাম, ঘি চার ভাগের এক কাপ, এলাচ গুঁড়ো , দারুচিনি, গোলাপজল ১ টেবিল চামচ। কিসমিস ৩ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ৩ টেবিল চামচ।
প্রণালি
ছোলার ডাল, দুধ দিয়ে সিদ্ধ করে শুকিয়ে গেলে গরম অবস্থায় বেটে নিতে হবে। কড়াইতে ঘি দিয়ে ডাল বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চিনি দিন। এলাচ, দারুচিনি গুঁড়ো দিতে হবে। হালুয়া তাল বেঁধে উঠলে কিসমিস, গোলাপজল দিয়ে কিছুক্ষণ নেড়ে-চেড়ে চুলা থেকে নামিয়ে নিন। বড় থালায় ঘি লাগিয়ে পেস্তা বাদাম কুঁচি ছিটিয়ে গরম হালুয়া ঢেলে সমান করতে হবে। ঠাণ্ডা হলে ছাঁচে বসিয়ে বিভিন্ন নকশা করে পরিবেশন করুন।
ডিমের হালুয়া
উপকরণ
ডিম ৮টি, চিনি পৌনে ২ কাপ, দুধ ঘন ১ কাপ, ঘি ১ কাপ, এলাচ ২টি, দারুচিনি ২ সেমি ২ টুকরো, গোলাপজল ২ টেবিল চামচ, জাফরান সামান্য।
প্রণালি
গোলাপজলে জাফরান আধঘণ্টা ভিজিয়ে রাখুন। ডিম কাঁটা চামচ দিয়ে ফেটে দিন। সব উপকরণ একত্রে মেশান। মৃদু আঁচে চুলায় দিয়ে নাড়তে থাকুন। খুব সাবধানে নাড়তে হবে যেন তলায় না লাগে। ডিম জমাট বেঁধে মিহিদানার মতো হবে। পানি শুকিয়ে ঘি বের হলে চুলা থেকে নামিয়ে নাড়ুন। বেশিক্ষণ ভাজলে হালুয়া শক্ত হয়ে যাবে। পরিবেশন পাত্রে ঢেলে ওপরে মাওয়া, বাদাম কুঁচি দিয়ে সাজিয়ে দিন।
বাদামের হালুয়া
উপকরণ
কাজু বাদাম ২ কাপ, ছানা ২ কাপ, চিনি ২ কাপ, এলাচ গুঁড়া সিঁকি চা চামচ, ঘি আধা কাপ, ময়দা ১ টেবিল চামচ, কিসমিস ১ টেবিল চামচ, কাজু ও পেস্তা বাদাম সাজানোর জন্য।
প্রণালি কাজু বাদাম হালকা ভেজে তিন-চার ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। পানি থেকে তুলে কাজু বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার চুলায় পাত্রে ঘি দিয়ে কাজু বাদাম ও ছানা দিয়ে নাড়তে থাকুন এবং চিনি দিন। ময়দা, এলাচ গুঁড়া দিন। হালুয়া হয়ে এলে প্লেটে ঢেলে পিস করে নিন, সবশেষে সাজিয়ে ওপরে কিসমিস, কাজু ও পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

চার দিন বন্ধ থাকবে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস

পবিত্র শবে বরাত, বুদ্ধপূর্ণিমা এবং মে দিবস উপলক্ষে টানা চারদিন বন্ধ থাকবে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। এই চারদিন সব দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকেবে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ায় ২৮ ও ২৯ এপ্রিল (শনি ও রবিবার) সাপ্তাহিক ছুটি, সোমবার বুদ্ধপূর্ণিমা এবং মঙ্গলবার পবিত্র শবে-বরাত ও মে দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন বন্ধ থাকবে। আগামী ২ মে (বুধবার) থেকে হাইকমিশনের কার্যক্রম শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার ও আইনি সেবা বাড়ানোর পরামর্শ জাতিসংঘের

নিজের এবং পরিবারের সদস্যদের জীবনে উন্নতির স্বপ্নে বিভোর হয়েই মূলতঃ বিদেশগামী হচ্ছেন বাংলাদেশেরর অনেক মানুষ। তবে শেষ পর্যন্ত তাঁদের জীবনে কতোটা উন্নয়নের ছোঁয়া লাগছে- এ এক বিরাট প্রশ্ন। প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জীবনে কষ্টের শেষ নেই। অধিকাংশ ক্ষেত্রেই অত্যন্ত নিম্নমানের কর্মপরিবেশে তাঁদের কাজ করতে হয়, থাকতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে। তা সত্ত্বেও প্রবাসীদের শ্রম অধিকার ও সামাজিক অধিকার সুরক্ষায় বাংলাদেশের নেয়া উদ্যোগ পর্যাপ্ত নয়।
অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত জাতিসংঘ কমিটি এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার ও আইনি সেবা বাড়ানোর পরামর্শ দিয়েছে। এসব বিষয়ে বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে গত মার্চে জাতিসংঘে শুনানির পর মূল্যায়ন ও সুপারিশ সংবলিত একটি প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি শ্রমিকরা বিদেশে নিম্নমানের পরিবেশে চাকরি ও বসবাস করলেও তাঁদের স্বার্থ সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেই।
বিশেষত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশি নারী শ্রমিকদের বঞ্চনা রোধে সরকারের নেয়া পদক্ষেপের পরও এসব কর্মীকে নিগ্রহের শিকার হতে হচ্ছে। প্রবাসী শ্রমিকদের বঞ্চনা ঠেকাতে রিক্রুটমেন্ট এজেন্সি সংক্রান্ত বিধিমালা শক্তিশালী করার কথা বলা হয়েছে প্রতিবেদনে। একইসঙ্গে প্রবাসী শ্রমিকদের সহায়তা দিতে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে কনস্যুলার ও আইনি সেবা জোরদারের পরামর্শ দেয়া হয় প্রতিবেদনে। এছাড়া, নারী কর্মী পাঠানোর বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তিগুলো জোরদারের কথাও উল্লেখ রয়েছে এতে। নারীদের শ্রম ও সামাজিক অধিকার সুরক্ষার এসব চুক্তির পদ্ধতিগত পর্যালোচনারও পরামর্শ দিয়েছে জাতিসংঘ।
গৃহপরিচারকদের অধিকার সুরক্ষায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ২০১১ সালের চুক্তি বিদ্যমান রাখার পাশাপাশি, বাংলাদেশে নারী-পুরুষের সমঅধিকার, সমাজে বৈষম্য দূরীকরণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাসস্থান ও আদিবাসীদের অধিকারসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতেও জাতিসংঘ কমিটি বেশকিছু সুপারিশ করেছে।

স্পেনে শতাধিক বাংলাদেশির মানবেতর জীবনযাপন


ইউরোপের সেনজেনভুক্ত যেকোনো দেশে বাস করার স্বপ্ন কম-বেশি সব বাংলাদেশিরই আছে। তবে ইউরোপের সব দেশেই অভিবাসী আইন দিন দিন কঠোর থেকে কঠোরতর হচ্ছে। এক্ষেত্রে শুধু স্পেনেই অভিবাসী আইন কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে এখানেও রয়েছে অবৈধ থেকে বৈধ হবার জন্য কিছু শর্ত। এসব শর্ত পরিপূর্ণভাবে পূরণ করলেই রেসিডেন্ট কার্ড পাওয়া সম্ভব।
তিন বছর ধরে যাদের এনপাদ্রন বা ‌‌‌‌ঘরের চুক্তিপত্র’ রয়েছে তাঁরাই রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সম্প্রতি অভিযোগ উঠেছে, অনেক বাংলাদেশি পুরোনো পাসপোর্ট দিয়ে বিভিন্নভাবে ঘরের চুক্তিপত্র কেনাবেচা করছেন। এতে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এ প্রসংগে স্পেন প্রবাসী ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, ‘অনেক বাংলাদেশি দীর্ঘদিন ধরে স্পেনে বাস করছেন, কিন্তু তাঁদের পাসপোর্ট মেশিন রিডেবল নয়। এরাই নিজেদের পাসপোর্টে অন্য ব্যক্তির ছবি লাগিয়ে ২-৩ হাজার ইউরো’র বিনিময়ে ঘরের চুক্তিপত্র বিক্রয় করছেন। এসব চুক্তিপত্র কিনে সিটি কর্পোরেশনে একটি আট ঘণ্টার কাজের চুক্তি, স্কুলসনদসহ বিভিন্ন কাগজ জমা করলেই এক বছর মেয়াদি অস্থায়ী স্প্যানিশ রেসিডেন্ট কার্ড মিলছে; যা সম্পূর্ণ অবৈধ।
এ কারণেই স্পেনে ভুয়া পাসর্পোটের পরিমাণ দিন দিন বাড়ছে। দূতাবাসের তথ্যমতে, ২০১৭ সালের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রায় ২৫০টি পাসপোর্ট বিভিন্ন কারণে আটকে আছে বাংলাদেশ পাসপোর্ট অধিদফতরে। এ প্রসংগে দূতাবাসের মিনিস্টার অব চ্যান্সেরি হারুন আল রশিদ জানান, দূতাবাস টিম সর্বদা প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে। যেসব পাসপোর্ট ইতিমধ্যে আটকে গেছে, সেগুলোর বিষয়ে হোম-মিনিস্ট্রি এবং বাংলাদেশ পাসপোর্ট অধিদফতরের সংগে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি। তবে বারবার চিঠি দেওয়ার পরও কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর এক চিঠির মাধ্যমে জানিয়েছে, কোনো ধরনের পাসপোর্ট পরিবর্তন করা যাবে না। ইতিমধ্যে যারা তথ্য পরিবর্তনের আবেদন জমা দিয়েছেন, তাঁদের কল নোটিশ দিয়ে আগের তথ্য অনুযায়ী পাসপোর্ট নিতে হবে। তবে আগের তথ্য দিয়ে পাসপোর্ট নিলে অনেক বাংলাদেশির রেসিডেন্স পারমিট বাতিল হয়ে যাবে বলেও জানিয়েছে দূতাবাস সূত্র।
এদিকে আটকে পড়া পাসপোর্টের জন্য মানবেতর জীবন-যাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। পাসপোর্টের অভাবে তাঁরা কাজও নিতে পারছেন না।
উল্লেখ্য, আটকে থাকা পাসপোর্টের মধ্যে থেকে ইতিমধ্যে ৮টি পাসপোর্ট টাকা দিয়ে ছাড়িয়ে এনেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অবশিষ্টরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাসপোর্ট অধিদফতরের সুদৃষ্টি কামনা করেছেন; যাতে পাসপোর্ট প্রদানের মাধ্যমে তাঁদের স্বাভাবিক জীবন-যাপন করার সুযোগ করে দেয়া হয়।

সালমান শাহকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে


চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী বলেছেন, সালমান আত্মহত্যা করেনি। তাকে নিখুঁত এবং নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। গতকাল ঢাকা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। তিনি এ সময় সন্তান হত্যার বিচার দাবি করেন। নীলা চৌধুরীর  নেতৃত্বে সালমান শাহর ভক্তরা এ মানববন্ধনে অংশ নেন। তিনি পরে সাংবাদিকদের আরও বলেন, ‘আমরা যেটা জানি তা হলো, সালমান শাহ আত্মহত্যা করেনি। শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাসী এ হত্যার বিচার চায়।’ প্রসঙ্গত, এদিন মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আগামী ২০ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates