Social Icons

Thursday, January 17, 2019

জীবন দিয়ে ভোটাধিকার ফিরিয়ে আনবে মানুষ: রিজভী

দেশে গণতন্ত্র ফিরে আসবে এমন আশাবাদ ব্যক্ত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের মানুষ জীবন উৎসর্গ করে এ দেশ স্বাধীন করেছে। এবার প্রয়োজন হলে তারা জীবন দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনবে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আন্তর্জাতিক সম্প্রদায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন মেনে নেয়নি দাবি করে রিজভী বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন সংগঠন নির্বাচনে মহাভোট ডাকাতি নিয়ে প্রতিবেদন ও মন্তব্য করেছে। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো বলেছে- এই নির্বাচন প্রশ্নবিদ্ধ। বিশ্ববাসী এ নির্বাচন ইতিহাসের নিকৃষ্ট নির্বাচন হিসেবে অভিহিত করেছে।
৩০ জানুয়ারির নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে সরকার ও নির্বাচন কমিশনের আঁতে ঘা লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, টিআইবি রিপোর্টে ভোট ডাকাতির মহাসত্য প্রকাশ হয়েছে। ফলে সরকারের মন্ত্রীরা ও নির্বাচন কমিশন মুখ লুকাতে পারছে না। মানুষ যা জানার সেটা নির্বাচনের আগের দিন রাত থেকেই জেনেছে।

১৭ দিন পর ঘরে ফিরলেন গণধর্ষণের শিকার সেই নারী

জেলার সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামে ৩০ ডিসেন্বর দিবাগত গভীর রাতে গণধর্ষণের শিকার হন তিনি। আজ বৃহস্পতিবার ১৭ দিন পর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের ছাড়পত্র নিয়ে স্বামীর সঙ্গে অ্যাস্বুলেন্সযোগে নিজ বাড়িতে ফিরে আসেন তিনি।
হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ‘গত ৩১ ডিসেম্বর দুপুরে শারীরিক নির্যাতন, ধর্ষণ, হাত ভাঙ্গা ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম নিয়ে হাসপাতালে ভর্তি হন ভূক্তভোগী ওই নারী। গত কয়েক দিন হাসপাতালে থাকা অবস্থায় তাকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়া হয়। এতে তার শারীরিক অবস্থায় উন্নতি হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার ছাড়পত্র দেওয়া হয়েছে। তার ভাঙ্গা হাতের আরো চিকিৎসার জন্য আগামী ২ ফেব্রুয়ারি হাসপাতালে আসতে বলা হয়েছে এবং তাকে ফলোআপে রাখা হয়েছে। বাড়িতে তার শারীরিক কোন সমস্যা হলে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবে।’
এদিকে হাসপাতাল থেকে জেলা ডিবি পুলিশের একটি দল ভুক্তভোগী নারীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে পোঁছে দিয়ে আসে। মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবি পরিদর্শক জাকির হোসেন জানান, ‘ভুক্তভোগীর নিরাপত্তার বিষয়ে আমরা সচেষ্ট।’ চরজব্বার থানার নবনিযুক্ত ওসি মো. সাহেদ উদ্দিন জানিয়েছেন, ওই নারীকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।’
অন্যদিকে ঘটনার মূলহোতা বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা প্রেপ্তারকৃত রুহুল আমিনকে কারাফটকে দুই দিন এবং তার প্রধান সহযোগী হাছান আলী ভুলুকে তিন দিনের পুনঃরিমান্ডে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বিকালে জেলার ২নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহর আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের জেল হাজতে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

সালমা ফের বিয়ে করছেন, স্বামী আইনজীবী

ফের বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। একেবারে গত বছরের শেষ দিনে (৩১ ডিসেম্বর) শুভ কাজটি সেরে ফেলেন তিনি ও তার আইনজীবী বর। সেটি পারিবারিকভাবেই। আজ বৃহস্পতিবার রাজধানীর এক রোস্তোরাঁয় ডেকে গণমাধ্যমকর্মীদের হাসিমুখে এমনটাই জানালেন সালমা। চেয়ে নিলেন, নতুন জীবনের জন্য দোয়া ও ভালোবাসা।
সালমার বর সানাউল্লাহ নূরে সাগর ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে। পেশায় ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট। তবে বর্তমানে বার অ্যাট ল’ সম্পন্ন করতে অবস্থান করছেন যুক্তরাজ্যে। শেষ করে চার মাসের মধ্যে দেশে ফেরার কথা। তখনই হবে ঢাক-ফোল পিটিয়ে বিবাহোত্তর আনুষ্ঠানিকতা। সালমা বলেন, ‘প্রেম নয়, দুই পরিবারের দেখাদেখির ভিত্তিতে বিয়ে করেছি আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমা সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান– তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের বিজয়ী ছিলেন। এরপর থেকে তিনি নিয়মিতই গানের সঙ্গে যুক্ত রেখেছেন নিজেকে। পেয়েছেন জনপ্রিয়তাও।
২০১১ সালে পারিবারিকভাবে তার প্রথম বিয়ে হয় দিনাজপুর-৬ আসনের সরকার দলীয় এমপি শিবলী সাদিকের সঙ্গে। তাদের সংসারজুড়ে আসে একমাত্র কন্যা স্নেহা। ২০১৬ সালে বনিবনা না হওয়া সেই সংসারে বিচ্ছেদ ঘটে।

Tuesday, January 8, 2019

সবুজ রঙের ট্রেনে চড়ে হঠাৎ বেইজিং এলেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে বেইজিং পৌঁছেছেন। মঙ্গলবার সকালে অঘোষিত এ সফরে আকস্মিক বেইজিং রেলস্টেশনে পৌঁছান তিনি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ একথা জানায়।
বিবিসি জানায়, কিমের বিশেষ বৈশিষ্ট্যসূচক গাঢ় সবুজ রঙের ট্রেন স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ওই স্টেশনে প্রবেশ করে। ৩ দিনের এ সফরে ১০ জানুয়ারি পর্যন্ত চীনে অবস্থান করবেন কিম।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন করে সম্ভাব্য বৈঠকের আগে কিমের চীন সফরের ওপর দৃষ্টি রাখছে বিশ্ব। এর আগে খবরে বলা হয়, নতুন বৈঠকে পরমাণু অস্ত্র ত্যাগের ব্যাপারে চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছাতে পারেন কিম ও ট্রাম্প।
গেল বছরের জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ট্রাম্প জানায় উত্তর কোরিয়া সকল ধরণের পরমাণু কর্মসূচি বন্ধ করবে। তবে এ নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয় দেশ।
সবুজ রঙের ট্রেনে চড়ে হঠাৎ বেইজিং এলেন কিম

এর কয়েক মাস পরে মার্কিন সংবাদমাধ্যম জানায়, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে।
২০১৮ সালের শেষ দিকে আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পুনরায় বৈঠকে বসবেন তিনি। বর্তমানে বৈঠকটি আয়োজনের প্রস্তুতি চলছে উভয়পক্ষে।

ব্রাজিলের ‘ডোনাল্ড ট্রাম্প’ প্রেসিডেন্ট


বিজয় আনন্দের। কিন্তু যে বিজয় আতঙ্কের, যে বিজয় গণতন্ত্রকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়, সে বিজয় কতখানি সাধারণের আর কতখানি ক্ষমতালিপ্সু শাসকের? যে বিজয় মানুষের কণ্ঠকে রোধ করে সে বিজয় আর যা–ই হোক জনগণের থাকে না। সেটা নাগরিকের ভোটেই হোক আর জোর করেই হোক। ব্রাজিলের সদ্য দায়িত্ব গ্রহণ করা প্রেসিডেন্ট ‘ট্রপিকালের ট্রাম্প’ বলে পরিচিত জাইর বোলসোনারোর কথা বলছিলাম। গেল অক্টোবরে বোলসোনারো নির্বাচিত হওয়ার পরপরই ব্রাজিলকে ঘিরে ফিসফাস, ওখানে গণতন্ত্রের ভবিষ্যত কী? ব্রাজিলের রাজনীতি কোন পথে যাবে। বোলসোনারো কর্মকাণ্ড কেবল ব্রাজিলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকলেই হতো। বিশ্লেষকেরা মনে করছেন, দক্ষিণ আমেরিকা ও বিশ্বরাজনীতিতে প্রভাব ফেলবে বোলসোনারোর ক্ষমতায় আরোহণ। ১৯৯৩ সালে তিনি প্রকাশ্যে স্বৈরতন্ত্রের পক্ষে বলেন। বলেন নির্যাতনের পক্ষে। এমনকি তিনি ভোটেও বিশ্বাসী নন। তাই প্রশ্ন, জিতলেন কীভাবে?
ফুটবলের জন্য বিখ্যাত ব্রাজিল। স্বৈরশাসনের জন্যও দৃষ্টি কাড়ে ব্রাজিল। অনেকেই শঙ্কায় আছেন ব্রাজিলে কি এবার নির্বাচিত একনায়কত্ব ফিরে আসবে। ইতিহাসের অনেক ফ্যাসিস্ট শাসকেরাই কিন্তু নির্বাচিত ছিলেন। তাঁদের মধ্যে জার্মানির হিটলার ও ইতালির মুসোলিনি উল্লেখযোগ্য। তাই নির্বাচিতরা যে কখোনই ফ্যাসিস্ট হতে পারেন না বা হবেন না, তার কোনো নিশ্চয়তা নেই। তবে ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ট্রাম্পপন্থী একজন।
বোলসোনারো ৫৬ শতাংশ ভোট পেয়ে অক্টোবরে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির ফার্নান্দো হাদ্দাদ পেয়েছিলেন ৪৪ শতাংশ ভোট। নির্বাচনে তেমন অনিয়মের তথ্য পশ্চিমা নিয়ন্ত্রিত গণমাধ্যমে পাওয়া যায়নি। কিন্তু বোলসোনারোর বিজয়ের সঙ্গে অস্বস্তিও বেড়েছে। ধারণা করা হচ্ছে, বোলসোনারো ব্রাজিলের অভ্যন্তরীণ নীতিতে বিভিন্ন পরিবর্তন আনবেন। আক্রান্ত হতে পারে আমাজন বন। এই আমাজনের ওপর পশ্চিমের মুনাফালোভী কোম্পানিগুলোর শ্যেনদৃষ্টি রয়েছে অনেক কাল ধরেই। আদিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নির্বাচনী প্রচারণায় বোলসোনারো বিভিন্ন বর্ণবাদী, নারীবিরোধী উত্তেজক বক্তব্য দিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে সেপ্টেম্বরে তাঁকে ছুরিকাঘাত করা হলে তাঁর জনপ্রিয়তা ২৮ শতাংশ বৃদ্ধি পায়। ওদিকে ওয়ার্কার্স পাটির লুলা ডি সিলভা দুর্নীতির দায়ে জেলে থাকায় বোলসোনারো নির্বাচনে বলতে গেলে ফাঁকা মাঠে গোল দিয়েছেন। তেমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি।


জার্মানির বন শহরে বসে একবার ব্রাজিলের পরিবেশমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল ২০১২ সালে। ওই মন্ত্রী বেশ জোরের সঙ্গেই বলেছিলেন, ‘ব্রাজিল থেকে আমরা দারিদ্র্যতা হটিয়ে দিয়েছি। ব্রাজিলে আর কোনো দরিদ্র লোক নেই। সবাই কমপক্ষে দিনে দেড় ডলার খাদ্যের জন্য ব্যয় করতে পারে। সামাজিক নিরাপত্তার পরিধি বেড়েছে। বেকার ভাতা দেওয়া হচ্ছে। বিনা মূল্যে শিক্ষা নিশ্চিত করা হয়েছে। দমন–নিপীড়ন কমেছে। মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারে।’ সামরিক শাসনামলের মত কেউ হারিয়ে যায় না। লুলা ডি সিলভার হাত ধরে ব্রাজিল বদলে গিয়েছে। কিন্তু ২০১১ সালে দিলমা রুসেফ ক্ষমতায় এসে লুলার আমলের অর্থনৈতিক অগ্রগতিকে ধরে রাখতে পারেনি। বিশেষ করে সাম্প্রতিক মন্দার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি ব্রাজিল। সঙ্গে যুক্ত হয় দুর্নীতির অভিযোগ। জনঅসন্তোষ বাড়তে থাকে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের চাপও জেঁকে ধরে ব্রাজিলকে।
এ সুযোগেই এগোতে থাকে চরম দক্ষিণপন্থী নেতা বোলসোনারো। একদিকে বোলসোনারোর পুঁজিবাদী উন্নয়নের মুলো, আরেক দিকে শ্রমিক দলের বৈষম্য থেকে মুক্তির প্রতিশ্রুতি। এর মধ্যে বোলসোনারোকে উদ্ধার করতে এগিয়ে আসেন আদালত। গত বছর লুলা ডি সিলভাকে দুর্নীতির দায়ে আটক করে সাজা দেওয়া হয়। আদালত প্রশ্নবিদ্ধ রায়ে লুলাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেন। ব্রাজিলের লুলাপন্থীদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের ইন্ধনে আন্তর্জাতিক বলয় ব্রাজিলে পালাবদলে ভূমিকা রাখে।
বোলসোনারোর নারীবিরোধী মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে ‘নট হিম’ বা ‘তিনি নন’ হ্যাশট্যাগ আন্দোলন শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এই আন্দোলনে অর্ধকোটি নারী একাত্মতা প্রকাশ করেন। বোলসোনারোর বিরুদ্ধে সামাজিক যোগযোগমাধ্যমে প্রচারণায় নামে ব্রাজিলের লাখো জনতা। ভোটের আগে সামাজিক যোগযোগমাধ্যমের জরিপগুলো ধারণা দিচ্ছিল বোলসোনারো পরাজিত হবেন। কিন্তু না, শেষ পর্যন্ত বোলসোনারোই জয়লাভ করেন। ধারণা করা হয়, শুধু ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়গুলোই নির্বাচনে ভূমিকা রাখেনি। আন্তর্জাতিক চক্রও বোলসোনারোর বিজয়ে ভূমিকা রাখে। বোলসোনারোর এই বিজয় ২০০০ সালের ক্রমেই অবস্থান হারানো যুক্তরাষ্ট্রকে আবারও দক্ষিণ আমেরিকায় প্রবেশের সুযোগ করে দেবে। সাম্প্রতিক সময়ে নিকারাগুরা, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও চিলিতে মার্কিনপন্থীরা জয়লাভ করেছে। দক্ষিণ আমেরিকায় চীনের সঙ্গে যুক্তরাষ্টের কৌশলগত লড়াই আছে। দক্ষিণের প্রাকৃতিক সম্পদ, বাজার দখল করতে, চীনের আগ্রাসী ভূমিকা রোধ করতে চায় যুক্তরাষ্ট্র।
ব্রাজিল আর জলবায়ু চুক্তিতে সেভাবে সক্রিয় থাকবে কি না, তা নিশ্চিত নয়। বরং বোলসোনারো আমাজনের বাণিজ্যিকীকরণ করতে আগ্রহী। অথচ ব্রাজিল জলবায়ু রাজনীতিতে চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে দীর্ঘদিন ধরেই স্বল্পোন্নত ও উন্ননয়শীল দেশগুলোর নেতৃত্ব দিয়ে আসছে। কার্বন নিংসরণ রোধে ব্রাজিল কার্যকর ভূমিকাও রাখতে শুরু করেছিল। জলবায়ু রাজনীতিতে ব্রাজিলের যেকোনো ধরনের নিষ্ক্রিয়তা বিপর্যয় ডেকে আনতে পারে। এমনিতেই জলবায়ু কূটনীতি ব্যর্থ হয়েছে। ব্রাজিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগ দিলে তা পুরোপুরিই শেষ হয়ে যাবে।
বোলসোনারো পররাষ্ট্রনীতি আরও একটি কারণে সমালোচিত হতে পারে। ইতিমধ্যে ব্রাজিল তাদের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। ব্রাজিলের এই ঘোষণায় গদগদ হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তামাম দুনিয়ার চরম দক্ষিণপন্থী নেতাদের সঙ্গে ১ জানুয়ারি বোলসোনারোর দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেখানে হাঙ্গেরি, অস্ট্রিয়া, পর্তুগালের চরম দক্ষিণপন্থী বর্ণবাদী নেতারা উপস্থিত ছিলেন। বোলসোনারোর ক্ষমতা লাভ কোনোভাবেই উদার পররাষ্ট্রনীতির জন্য শুভ লক্ষণ নয়।
ভালো সংবাদ নয় ব্রাজিলের আদিবাসীদের জন্যও। আমাজনের আদিবাসীরা নীরব গণহত্যার শিকার হচ্ছে। অপরিচিত আততায়ীরা আদিবাসীদের ধরে নিয়ে যাছে। এদের অনেকেই আর ফিরে আসছে না। অজ্ঞাত ব্যক্তিরা আদিবাসীদের গুলি করছে, আবাসভূমিতে আগুন দিচ্ছে। বোলসোনারো আমলে আদিবাসীদের ওপর দমন, নিপীড়ন, হামলা, আগুন আরও বেড়েছে। আমাজনের আদিবাসীদের ভূমিহীন উল্লেখ করে জমি দখল করতে চাইছেন ব্রাজিলের সরকার–সমর্থক ব্যক্তিরা। বোলসোনারো বিজয় আদিবাসীদের দমন–নিপীড়নের পালে আরও হাওয়া দেবে।
ধাতবশ্রমিক লুলার রাজনীতিতে উত্থান শ্রমিকদের সংগঠিত করার মধ্য দিয়ে। উত্তর-পূর্ব ব্রাজিলের এক গরিব পরিবারে জন্ম নেওয়া শ্রমিক লুলা কথা দিয়েছিলেন ব্রাজিলকে বদলে দেওয়ার। লুলা কতটুকু বদলাতে পেরেছিলেন ইতিহাসই তার সাক্ষী। ইতিহাস আরও সাক্ষী হয়ে থাকবে যে লুলার হাত ধরে সামরিক শাসন–উত্তর ব্রাজিলে যে নতুন ভোরের শুরু হয়েছিল, তারপর আরও এক ভোর ব্রাজিলবাসীর জীবনে নিয়ে এসেছে অনিশ্চয়তার নতুন পর্ব।
ড. মারুফ মল্লিক, ভিজিটিং রিসার্চ ফেলো, ইনস্টিটিউট অব অরিয়েন্ট অ্যান্ড এশিয়ান স্টাডিজ, ইউনিভার্সিটি অব বন

Sunday, January 6, 2019

কোন মেয়েদের সেক্স চাহিদা বেশি

যৌনতা নিয়ে মানুষের ভাবনার শেষ নেই। কোন মেয়েদের সেক্স বেশি হয় কোন মেয়েদের সেক্স কম হয় এই সব বিষয় অনেকের মনেই প্রশ্নবিদ্ধ রয়েছে। তাই যৌন জ্ঞান বাড়াতে আপনাদের জন্য আমরা তৈরি করেছি
কোন মেয়েদের সেক্স বেশি হয় নামক এই এপস টি। আশা করি যৌনতা বিষয়ক তথ্য একটু হলেও আমরা এই এপস টির মাদ্ধমে আপনাদের জানাতে পারব।
কোন মেয়েদের সেক্স চাহিদা বেশি
কোন মেয়েদের সেক্স বেশি
যা থাকছে এই এপ্সটিতে:
নারীদের যৌন আগ্রহ
বেশি ঘুমে বাড়ে নারীর যৌন চাহিদা
কিভাবে বুঝবেন কোন মহিলারা মিলনে প্রচন্ড আগ্রহী
ইসলামে নারীর যৌন অধিকার
নারী-পুরুষ কে কখন যৌন মিলনে আগ্রহী
যৌন মিলনের সময় নারীরা উফ আহ শব্দ করে কেন?
যৌন মিলনের সময়ে কেমন লাগে মেয়েদের?
সপ্তাহের কোন দিন মেয়েদের যৌন ইচ্ছা সব থেকে বেশি?
ঠিক কত বছর পর্যন্ত নারীরা যৌন সুখ পেতে পারে?
নারীদের যৌন ইচ্ছা কত বছর পর্যন্ত স্থায়ী হয়?
মহিলাদের যৌন অনীহার কারণ ও লক্ষন
অন্তত ৪০ ধরনের যৌনতা পছন্দ নারীর
ভার্চুয়াল রিয়ালিটিতে যৌনতা আগ্রহ বাড়ছে নারীদের
ঠিক যে দিনটিতে নারীর যৌন আকাঙ্ক্ষা চূড়ায় থাকে
যে কোনো নারীকে যৌন মিলনে আগ্রহী করার উপায়
যৌন মিলনে নারীর কিছু কষ্টদায়ক সমস্যা
সহবাসের চাইতেও নারীর কাছে অধিক প্রিয় যে বিষয়গুলো
যে ৭টি যৌন কথা নারী বলে না
কোন রাশির মেয়েদের সেক্স চাহিদা বেশি
কোন রাশির মেয়েদের সেক্স বেশি
নারীর যোনির কর্মতৎপরতা,

মেরুদণ্ড ব্যথার কারণ ও প্রতিকার

ঘাড়, হাত, কোমর ও পায়ে ব্যথা, মাঝে মধ্যে চিনচিন। এমন লক্ষণ ফেলে রাখার নয়। প্রয়োজন হতে পারে শিরদাঁড়ায় অপারেশনের। এই ভারদন্ডের সফল অপারেশন কীভাবে সম্ভব? চলুন জেনে নিই মেরুদণ্ডে ব্যথার হওয়ার বিভিন্ন কারণ ও তা থেকে পরিত্রানের উপায় সম্বন্ধে।
মেরুদণ্ডহীন হয়ে বাঁচা দায়। শরীরের এই হাড়ের অল্প ক্ষতিই ডেকে আনতে পারে ভারসাম্যহীনতা। তখন শেষ ভরসা ওষুধ না কি অপারেশন? জানা জরুরি কোন ধরনের সমস্যার বীজ লুকিয়ে শিরদাঁড়ায়।
ব্যারাম ব্যমো
১ লাম্বার ডিস্ক প্রোলাপ্স বা স্লিপ ডিস্ক। এই সমস্যায় শিরদাঁড়ার ডিস্কের হাড়ের মধ্যে থাকা জেলি (nucleus pulposus) হাড়ের চাপে বাইরে বেরিয়ে আসে।
২ লাম্বার ক্যানেল স্টেনোসিস বা শিরদাঁড়ার সঙ্গে নার্ভ যুক্ত থাকতে ঠিক যতটা স্থান প্রয়োজন সেই স্থান ছোট হতে থাকলে।
৩ ল্যাটারাল রিসেস সিনড্রম বা শিরদাঁড়া থেকে যে স্নায়ুগুলি বের হয় সেই স্নায়ু বেরনোর যে গর্ত তা কোনও কারণে ছোট হয়ে গেলে।
৪ শিরদাঁড়ার হাড় ভাঙা বা ভাটিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার হলে।
৫ শিরদাঁড়ার হাড় একটা আর একটার উপর সরে গেলে সেই সমস্যাকে বলা হবে লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিস।
কাদের হয়?
অনেক সময় লাম্বার স্পাইনে বা শিরদাঁড়ার নিচের দিকে খুব চাপ পড়ে স্নায়ুর উপরেও চাপ তৈরি হয়। যা থেকে কোমর, পা অবশ হতে থাকে। পায়ের পেশি দুর্বল হয়ে ব্যথা শুরু হয়। সেক্ষেত্রে স্পাইনাল সার্জারি করে স্নায়ুর চাপ মুক্ত করলে এই সমস্যা ঠিক হয়ে যায়। এক্ষেত্রে অপারেশনের পর ফিজিওথেরাপি জরুরি।
বয়সজনিত কারণে শিরদাঁড়ার হাড়ের মাঝের ফাঁকা স্থান সংকীর্ণ হয়ে স্নায়ুর উপড় চাপ বাড়তে থাকে। সেই চাপ শিরদাঁড়া সন্নিবিষ্ট স্নায়ুর উপরেও পড়ে। যাকে বলা হয় লাম্বার ক্যানেল স্পেনোসিস। তখন অপারেশন করে সেই স্থান একটু বড় করে দিলে সমস্যা মিটে যায়। এমন হলে রোগীর হাঁটতে গেলেই পা ঝিনঝিন করতে থাকে। একটু হাঁটলে দাঁড়িয়ে অথবা বসে পড়তে হয়। চিকিৎসা না করলে ধীরে ধীরে হাঁটার ক্ষমতা কমতে থাকে রোগীর। এছাড়া কোনও দুর্ঘটনার কারণে শিরদাঁড়ার হাড় সরে গেলে সেক্ষেত্রেও অপারেশন জরুরি। খুব বয়স্কদের হাড় সরে গিয়ে এমন সমস্যা হতে পারে। এছাড়া চোট লেগে, কোনও সংক্রমণের কারণেও লাম্বার ভাটিব্রার (শিরদাঁড়ার হাড়) ক্ষতি হতে পারে। তখন অপারেশন করে ভেঙে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া ভাটিব্রা বাইপাস করা হয়। তারপর উপর থেকে নিচে রড ও স্ক্রু দিয়ে শিরদাঁড়া নির্দিষ্ট করা সম্ভব।
ব্যথা বুঝে লক্ষণ চিনুন
ব্যথা মানেই যেমন তা শিরদাঁড়ায় সমস্যা নয়, আবার এমন ব্যথা হলে অবহেলাও নয়।
১. কোমরের ব্যথা ধীরে ধীরে পা পর্যন্ত গেলে।
২. ঘাড়ের ব্যথা ঘাড় থেকে হাতের দিকে যেতে থাকলে।
৩. পায়ের কিছু অংশ কম জোর হয়ে যাচ্ছে, পা তুলতে অসুবিধা, হাঁটতে কষ্ট।
৪. পায়ের বুড়ো আঙুল অসাড় হয়ে যাওয়া বা জোর কমে যাওয়া। চলতে গেলে বারবার পা থেকে জুতো খুলে যাওয়া।
৫. হাতে চাপ দিতে সমস্যা, কোনও জিনিসপত্র তুলতে, ধরতে অসুবিধা।
৬. হাত কাঁপছে। বোতাম লাগাতে অসুবিধা, সুচে সুতো পরাতে কষ্ট। লিখতে গেলে হাত কাঁপছে এমন সমস্যা দীর্ঘ সময় ধরে হতে থাকলে অবহেলা করা চলবে না। সেক্ষেত্রে প্রথমে ওষুধ ও ফিজিওথেরাপি করে রোগ সারানোর চেষ্টা করা হয়। তাতে কাজ না হলে ঘাড়ের কাছে শিরদাঁড়া বা সার্ভাইক্যাল স্পাইন অথবা কোমরের কাছের শিরদাঁড়া বা লাম্বার স্পাইনে অপারেশন করে সমস্যা সমাধান সম্ভব।
শক্ত শিরদাঁড়া শর্ত
১. শিরদাঁড়ার সমস্যা থেকে দূরে থাকতে সঠিক হাঁটা-চলা ও বসার ভঙ্গিমা মেনে চলতে হবে।
২. ধূমপানের প্রভাবে শিরদাঁড়ায় সঙ্গে যুক্ত কোষ ও স্নায়ুগুলি ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তাই এই নেশা থেকে দূরে থাকাই ভাল।
৩. ভারী জিনিস সামনের দিকে ঝুঁকে কোনও কিছু তোলার অভ্যাস অত্যন্ত ক্ষতিকর। এইধরনের কাজ এড়িয়ে চলাই ভাল।
৪. বাথরুমে কোমট ব্যবহার করুন।
৫. অনেকক্ষণ বসে একটানা কাজ করা বা পড়াশোনা করলে টেবিল, চেয়ারে বসে করা উচিত। একটানা না বসে থেকে এক-দু’ ঘণ্টা অন্তর অন্তর হাঁটা চলা করা উচিত।
৬. শিরদাঁড়ার অপারেশনের পর প্রাথমিক নিয়ম মানার পাশাপাশি, ফিজিওথেরাপি করতে হবে। এছাড়া অপারেশনের পর শুয়ে থাকা অবস্থা থেকে সোজাভাবে না উঠে পাশ ফিরে উঠতে হবে।
৭.নিয়মিত ভিটামিন ডি শরীরের প্রবেশ জরুরি। পিঠে রোদ লাগালে শিরদাঁড়া ভাল থাকে।
৮. স্বাস্থ্যকর খাবার খেতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। খাদ্যতালিকায় পর্যাপ্ত ক্যালশিয়াম রাখা দরকার।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates