Social Icons

Tuesday, December 1, 2015

লা লিগার বর্ষসেরা হলেন মেসি

স্প্যানিশ লা লিগার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। তার সতীর্থ নেইমার হয়েছেন লা লিগায় খেলা সেরা দক্ষিণ আমেরিকান খেলোয়াড়। 
মেসি লা লিগার বর্ষসেরা ফরোয়ার্ডও নির্বাচিত হয়েছেন। বর্ষসেরা খেলোয়াড় ও বর্ষসেরা ফরোয়ার্ড কোনোটিই না হতে পারলেও সমর্থকদের ভোটে লা লিগার  সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 
এর আগে গতকাল ফিফা ব্যালন ডি অর-এর চূড়ান্ত তালিকায়ও ছিলেন মেসি, নেইমার ও রোনালদো।  এদিকে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নেইমার নির্বাচিত হয়েছেন লা লিগার সেরা দক্ষিণ আমেরিকান খেলোয়াড়।
 লা লিগার বর্ষসেরা পুরস্কারের তালিকায় এবার বার্সেলোনার একাধিপত্য। সেরা খেলোয়াড় ও সেরা দক্ষিণ আমেরিকান খেলোয়াড়ের পাশাপাশি সেরা কোচ হয়েছেন ‍লুইস এনরিকে, গোলরক্ষক হয়েছেন ক্লদিও ব্রাভো। 
  • সেরা রক্ষণভাগের খেলোয়াড় রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস। সেরা মিডফিল্ডার হয়েছেন হামেস রদ্রিগেজ। লা লিগার সেরা আফ্রিকান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সোফিনায়ে ফেঘৌলি।গতকাল সোমবার রাতে নির্বাচিতদের হাতে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। গোল ডটকম।

সৌম্য-জহুরুলের ব্যাটিং নৈপুণ্যে রংপুরের জয়

বিপিএলে জয়ে ফিরলো সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। মঙ্গলবারের ম্যাচে সৌম্য-জহুরুলের ব্যাটিং নৈপুণ্যে তামিম ইকবালের দল চিটাগাং ভাইকিংসকে তারা হারালো ৯ উইকেটে। ফলে ছয়টি ম্যাচ খেলে চারটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে চলে গেল রংপুর। এর আগে ঢাকায় সর্বশেষ ম্যাচে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে রংপুর রাইডার্স হেরেছিলো ৯ উইকেটে।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগাং ভাইকিংসের দেয়া ১১২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের অপরাজিত ৫৮ ও জহুরুল ইসলামের ৪৭ রানের সুবাদে ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে রংপুর রাইডার্স। এদিন রংপুর রাইডার্সের দুই ওপেনার সৌম্য সরকার ও জহুরুল ইসলাম ১০২ রানের একটি পার্টনারশীপ গড়েন। ইনিংসের ১৬তম ওভারে শফিউল ইসলামের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন জহুরুল ইসলাম। ম্যাচ সেরা হন সৌম্য সরকার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১১১ রান সংগ্রহ করে তামিমের দল চিটাগাং ভাইকিংস। ২২ নভেম্বর বিপিএল শুরুর ম্যাচে মুখোমুখি হয়েছিলো এই দুই দল। সেই ম্যাচে চিটাগাং ভাইকিংস প্রথমে ব্যাট করে ১৮৭ রান করেও ২ উইকেটে হেরে গিয়েছিলো। দিনের অপর ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলসের মুখোমুখি হবে নাসির হোসেনের দল ঢাকা ডায়নামাইটস। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

একাত্তরের নৃশংসতা অস্বীকার পাকিস্তানের বাংলাদেশি হাইকমিশনারকে তলব

ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিকেলে তাকে তলব করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সব ধরনের অপরাধ বা নৃশংসতার কথা অস্বীকার করেছে দেশটি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এদিকে পাকিস্তানের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, পাকিস্তান ফের ইতিহাস বিকৃত করছে। খবর ডনের।
 
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ কাজী খলিলুল্লাহ বলেন, মহাপরিচালক (দক্ষিণ এশিয়া ও সার্ক) বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মৌসুমী রহমানকে তলব করেন। গত ২৩ নভেম্বর বাংলাদেশ সরকার পাকিস্তানের বিরুদ্ধে যে ভিত্তিহীন ও অমূলক অভিযোগ এনে প্রতিবাদ দিয়েছিল তা প্রত্যাখ্যান করছে পাকিস্তান সরকার। একইসঙ্গে যুদ্ধের নৃশংসতায় পাকিস্তানের সম্পৃক্ততা নিয়ে যে পরোক্ষ ইঙ্গিত দেয়া হয়েছিল তাও প্রত্যাখ্যান করা হয়েছে। মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরির আগ্রহ থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার পাকিস্তানের বিরুদ্ধে কুত্সা রটানোর চেষ্টা করেছে যেটা পরিতাপের বিষয়। তিনি বলেন, পাকিস্তান বিশ্বাস করে দুই দেশের জনগণ সম্পর্ক শুধু রক্ষা নয় বরং বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বন্ধনকে আরো জোরালো করতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশ সরকার এই আবেগকে সম্মান করছে না বলে মনে হচ্ছে।
 
মূলত, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের বিষয়ে ‘প্রতিবাদ ও উদ্বেগ’ জানাতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়। গত ২১ নভেম্বর দিবাগত রাতে সালাহউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের পরদিন এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান সরকার। ওই বিবৃতির পর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করে ‘কড়া প্রতিবাদ’ জানায় বাংলাদেশ।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া
 
  • গতকাল বার্তা সংস্থা ইউএনবিকে ফোনে দেয়া এক সাক্ষাত্কারে শাহরিয়ার আলম বলেন, এটা সম্পূর্ণ অসত্য যে ১৯৭১ সালের পাশবিকতার জন্য পাকিস্তানের কোনো দায় নেই। সবাই এই পাশবিকতার কথা জানেন। পাকিস্তানের ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় (বাংলাদেশ, ভারত ও পাকিস্তান) চুক্তির বিষয়টিও বিকৃত করার বিষয়টি খুবই দুঃখজনক ব্যাপার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এটাকে তলব বলতে নারাজ। হাইকমিশনার বাংলাদেশের কড়া প্রতিবাদ বিষয়ে পাকিস্তানের লিখিত জবাব গ্রহণ করেছেন বলে তিনি জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এত বছর পরও পাকিস্তান ইতিহাস বিকৃতি করলে আসলে বলার কিছু নেই।

ধোঁয়াশায় ঢাকা বেইজিং, হাজারো কারখানা বন্ধ ঘোষণা



চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় দিনের মতো ধোঁয়াশা অব্যাহত থাকায় হাজারেরো বেশি কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবারও শহরটি ঢেকে ছিল ধোঁয়াশায়। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে ২৪ গুণ বেশি দূষিত ছিল শহরটির বাতাস।
 
জলবায়ু পরিবর্তন রোধে প্যারিসে জলবায়ু সম্মেলন শুরুর হওয়ার পর বেইজিংয়ের এমন দুরবস্থার খবর বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। ক্ষতিকর গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস করতে চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা চালাচ্ছেন বিশ্বনেতারা। চীনের প্রেসিডেন্টও সেই বৈঠকে যোগ দিতে এখন প্যারিসে অবস্থান করছেন।
 
এএফপির খবরে জানানো হয়, বেইজিংয় এখন ঘন ধোঁয়াশায় ঢেকে রয়েছে। ধোঁয়াশার মধ্যে থাকা ক্ষতিকর কণা প্রতি ঘনমিটার বাতাসে ৫৯৮ মাইক্রোগ্রামে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাতাসে থাকা অবাঞ্ছিত কণার সহনীয় মাত্রা প্রতি বর্গমিটারে সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রাম।
সোমবার বেইজিংয়ে দূষণের সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ অবস্থায় তুলে 'কমলা' করে দেয়া হয়। এই মাত্রার সতর্কতায় জারি করা হলে হাইওয়েতে যান চলাচল ও নির্মাণকাজ বন্ধ করে বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে পরামর্শ দেয়া হয়।
 
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়, ভয়াবহ দূষণের চীন সরকার দুই হাজার ১০০ কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়। বেইজিং ও সাংহাই থেকে বিভিন্ন গন্তব্যে ৩০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
 
এসব ফ্লাইটের বেশির ভাগেরই শানজি শহরে যাওয়ার কথা ছিল। চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদনকারী ওই প্রাদেশিক নগরে বায়ুদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে।













বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্যাবোর

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট হিসেবে রোচ মার্ক ক্রিশ্চিয়ান ক্যাবোর জয়লাভ করেছেন। সরকারি ফলাফল থেকে একথা জানা গেছে। 
 
গত এক বছর ধরেই দেশটিতে টালমাটাল অবস্থা চলছিল। বিশৃংখল এই অবস্থার মধ্যে পশ্চিম আফ্রিকার এ দেশের সাবেক নেতাকে ক্ষমতাচ্যুত এবং সামরিক বাহিনীকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা চালাতে দেখা যায়।
 
সোমবার রাতে নির্বাচন কমিশন জানায়, প্রথম দফার নির্বাচনে ক্যাবর ৫৩.৪৯ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। ক্যাবোরের প্রধান প্রতিদ্বন্দ্বী জেপহিরিন দায়াব্রি ফলাফল ঘোষণার আগ মুহূর্তে তার দলের সদরদপ্তরে সাবেক এ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। দায়াব্রি নির্বাচনে মাত্র ২১.৬৫ শতাংশ ভোট পান। 

  • বাসস।

আইএস বিরোধী অভিযানে ‘নামছে’ জার্মানি

সিরিয়ায় ইসলামিক স্টেটসের বিরুদ্ধে যুদ্ধে ১২০০ সৈন্য দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে জার্মানির মন্ত্রিসভা। বিবিসি জানিয়েছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল বুধবার, দেশটির পার্লামেন্টের ভোটে।
 
জার্মান পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল নেতৃত্বাধীন জোটের থাকায় এই প্রস্তাব অনুমোদিত হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। প্যারিসে সন্ত্রাসী হামলার পরে ফ্রান্সের অনুরোধে সিরিয়ায় ইসলামিক স্টেট বিরোধী জোটে অংশ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন জার্মান চ্যান্সেলর। জার্মানি পর্যবেক্ষক বিমান, ট্যাংকার বিমান ও একটি যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে। তবে জার্মানি সিরিয়ায় সক্রিয়ভাবে লড়াইয়ে অংশগ্রহণ করবে না। 
 
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার স্থানীয় দৈনিক বিল্ডকে বলেন, জার্মানি কখনো একসঙ্গে ১২০০ সৈন্য যুদ্ধক্ষেত্রে নিয়োজিত করবে না।

  •  বিবিসি ও এপি।

বাংলাদেশ এক বছরে ৪৬৯ এইডস রোগী শনাক্ত: স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, বাংলাদেশে গত এক বছরে ৪৬৯ জন এইডস রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ৯৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত ৪৬৯ জন নতুন এইডস রোগীর সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে ৩৪৪ জন পুরুষ, ১১৭ জন নারী ও ৮ জন হিজড়া বা তৃতীয় লিঙ্গের।’
 
তিনি জানান, আক্রান্ত ৪৬৯ জনের মধ্যে ২৫ থেকে ৪৯ বছর বয়সী ৩৫৮ জন। মারা গেছেন ৯৫ জন।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates