Social Icons

Friday, April 1, 2016

রাতে আরামে ঘুমানোর জন্য ফাটাফাটি Health Tips

সাধারণত রাতে ঘুমানোর আগে আগে সবাই একবার বাথরুম সেরে ফেলেন। খুব দরকার না হলে বা ঘুম নিরবচ্ছিন্ন হলে বাকি ছয়-সাত ঘণ্টায় আর বাথরুমে যাওয়ার দরকার পড়ে না। কিন্তু কারও যদি নিয়মিত রাতে ঘুম ভেঙে দু-তিনবার বাথরুমে প্রস্রাব করতে যেতে হয়, তবে তা বিরক্তির উদ্রেক করে বৈকি। সে ক্ষেত্রে কতগুলো স্বাস্থ্য সমস্যার কথাও মনে রাখতে হবে।

  • সন্ধ্যার পর বেশি পানি, চা-কফি ইত্যাদি পান করলে রাতে প্রস্রাবের বেগ হতে পারে বেশি। আবার কিছু ওষুধের কারণেও তা হচ্ছে কি না, লক্ষ করুন।
  • অনিয়ন্ত্রিত ডায়াবেটিস প্রস্রাব বেশি হওয়ার একটা প্রধান কারণ। ডায়াবেটিস ইনসিপিডাসে (এটি বিরল) সারা দিনে কয়েক লিটার প্রস্রাব হতে পারে।
  • নারীদের গর্ভকালীন সময়ে মূত্রথলির ওপর বাড়ন্ত জরায়ুর চাপ পড়ে। এতে রাতে বারবার প্রস্রাব হয়। একই কারণে পুরুষদের প্রস্টেট গ্রন্থি বড় হলেও রাতে বারবার বাথরুমে যেতে হয়।
  • প্রস্রাবে সংক্রমণ বা মূত্রথলিতে সংক্রমণ হলেও এমন সমস্যা হতে পারে। সঙ্গে জ্বর, প্রস্রাবে জ্বালা-ব্যথা থাকতে পারে।
  • বয়োবৃদ্ধ, মেনোপজ-পরবর্তী নারী এবং দীর্ঘদিনের ডায়াবেটিসের রোগীদের মূত্রথলির ধারণক্ষমতা কমে যায়। সে ক্ষেত্রে সামান্য প্রস্রাব জমা হলেই বেগ পায়।
  • অনিদ্রার ও মানসিক চাপও বারবার প্রস্রাবের জন্য দায়ী হতে পারে।
এমন সমস্যার ক্ষেত্রে সন্ধ্যার পর বেশি পানি বা পানীয় থেকে বিরত থাকুন। কেউ কেউ রাতে শোয়ার আগে অনেক ওষুধ খান, তাই পানিও খাওয়া পড়ে। চেষ্টা করুন রাতের খাবারের আগেই ওষুধগুলো খেয়ে ফেলতে। কোনো ওষুধের সময়সূচি পাল্টাতে হবে কি না, চিকিৎসকের সঙ্গে আলাপ করুন। রক্তে শর্করা নিয়ন্ত্রণে আছে কি না বা প্রস্রাবে কোনো সংক্রমণ আছে কি না, তা-ও দেখে নিন।
ডা. মৌসুমী মরিয়ম সুলতানা
মেডিসিন ও কিডনি বিভাগ, ইউনাইটেড হাসপাতাল

মাসিকে পেটে ব্যাথা সমাধান

মাসিকের সময় কিছু পরিমাণে পেটে ব্যাথা করতেই পারে, এতে ভয়ের কিছু নেই। কিন্তু যদি এমন ব্যাথা হয় যেটা সহ্য করায় কঠিন ব্যাপার হয়ে দাড়ায় তাহলে চিন্তার ব্যাপার। কিশোরী বয়সে মাসিক সম্পর্কে সম্যক ধারণা দেওয়া জরুরি। এ ক্ষেত্রে মা, বড় বোন কিংবা অন্য নিকটাত্মীয়ের দায়িত্ব অনেক। বিষয়টি সেকেন্ডারি স্কুলপর্যায়ে পাঠ্য রয়েছে ঠিকই, তবে শ্রেণীকক্ষে শিক্ষিকার খোলামেলা বৈজ্ঞানিক আলোচনা খুব গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য জানা থাকলে ভীতি কমবে। ভীতি কমলে ব্যথার তীব্রতা কম অনুভূত হবে। এ ছাড়া নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার খাওয়া, অশান্তির সঠিক সমাধান করা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখা।

ঋতুস্রাব বা মাসিকের সময় তলপেটে কোনো ব্যাথা বা কষ্টদায়ক অনুভূতি হয় না, এমন নারীর সংখ্যা কম। তবে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এ ব্যাথার পরিমাণ যখন এমন হয় যে তা দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করে, তখনই কেবল এটাকে অসুস্থতা বা ডিজমেনোরিয়া বলে গণ্য করা হয়। ডিজমেনোরিয়া দুই ধরনের প্রাইমারি ও সেকেন্ডারি।

প্রাইমারি ডিজমেনোরিয়া

মাসিকে পেটে ব্যাথা
সাধারণত ১৮ থেকে ২৪ বছরের তরুণীরা এতে বেশি ভোগেন। এর নির্দিষ্ট কোনো কারণ জানা নেই, তবু কারণ হিসেবে কিছু বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়ে থাকে। যেমন, মাসিকের সময় ব্যথার প্রতি সংবেদনশীলতা বেড়ে যাওয়া, ঘরে-বাইরে অশান্তি, পরীক্ষার চাপ, বেকারত্ব, ভগ্নস্বাস্থ্য ইত্যাদি। এ ছাড়া গবেষণায় কিছু হরমোনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে অন্তত একবার গর্ভধারণ এবং স্বাভাবিক প্রসবের পর এ সমস্যাটি আপনা আপনি সেরে যায়। গর্ভধারণ ও প্রসবের মাধ্যমে জরায়ু পরিপক্বতা লাভ করে এবং সাধারণত এরপর ডিজমেনোরিয়া হয় না। মাসিক শুরুর সঙ্গে এ ব্যাথা শুরু হয় এবং প্রথম দিনের পর আর ব্যাথা থাকে না। তলপেটে মোচড়ানো ধরনের ব্যাথা হয়। কোমরে ব্যাথা হতে পারে, ঊরু বা থাইয়ের ভেতরের অংশেও ব্যাথা হতে পারে। এ সময় ব্যাথার প্রভাবে রোগীকে বিমর্ষ দেখায়। তার বমি ভাব অথবা বমি হতে পারে।

সেকেন্ডারি ডিজমেনোরিয়া

অনেক গাইনি রোগের কারণে মাসিকের সময় ব্যথা হতে পারে, যেমন-তলপেটের ইনফেকশন, জরায়ুর টিউমার, পলিপ, জন্মগত ত্রুটি ইত্যাদি। বিবিধ কারণ থাকায় মাসিকের সময় ব্যথার ধরনও ভিন্ন হয়ে থাকে। সাধারণত মাসিক চক্রের শেষ সপ্তাহে তলপেটে ভার ভার অনুভূত হয়। মাসিক শুরুর তিন-চার দিন আগে থেকেই ব্যথা হয়। মাসিক শুরু হলে ব্যথা কমতে থাকে। সেকেন্ডারি ডিজমেনোরিয়ার জন্য আলাদা কোনো চিকিৎসা নেই। প্রথমে অন্তর্নিহিত রোগটি সঠিকভাবে নির্ণয় করতে হবে। এরপর সে রোগের চিকিৎসাতেই ভালো হবে প্রতি মাসের এ যন্ত্রণা।

মাসিকে পেটে ব্যাথা সমাধান

সাধারণ পদ্ধতিঃ

কোন বোতলে গরম পানি ভরে বা কাপড় গরম করে তলপেটে ২০/২৫ মিনিট ছ্যাক লাগাতে হবে। এটা সপ্তাহে টানা ৩/৪ দিন করে করতে হবে। এতে ধীরে ধীরে মাসিকের সময় ব্যাথা কমে যাবে।

এছাড়া আরেকটা পদ্ধতি আছে- সিজ বাথঃ

সিজ বাথ
৩ মিনিট গরম পানিতে কোমর ডুবিয়ে বসে থাকতে হবে। পরের ২/১ মিনিট ঠাণ্ডা পানিতে। এভাবে ২০/২৫ মিনিট সিজ বাথ নিতে হবে। এটাও সপ্তাহে টানা ৩/৪দিন নিতে হবে। শুধু পানি বা পানিতে কিছু লবন, বেকিং সোডা বা ভিনেগারও ব্যবহার করা যায়।

আরেকটা পদ্ধতি আছে- কেজেল ব্যায়ামঃ

কেজেল ব্যায়াম
কেগেল ব্যায়াম/কেগেল এক্সারসাইজ/ কেজেল এক্সারসাইজ (Kegel Exercises) প্রস্রাবের উপর নিয়ন্ত্রণ এবং শ্রোণী এলাকা (পেলভিস) অর্থাৎ তলপেটের নিম্নভাগের মাংশপেশীর সমস্যা রোধ করতে সাহায্য করে। এখানে কেগেল ব্যায়াম কিভাবে সঠিক ভাবে করতে হয় তার একটা স্টেপ বাই স্টেপ গাইড দেয়ার চেষ্টা করা হলো। কেগেল ব্যায়াম শ্রোর্ণী মেঝের পেশীকে দৃঢ এবং শক্তিশালী করে যা জরায়ু, মূত্রথলি এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে সাহায্য করে। আপনি প্রায় যে কোনো সময়ে শুয়ে বা বসে কেগেল ব্যায়াম করতে পারেন। এমনকি গর্ভবতী অবস্থায়ও করা যেতে পারে।
কেজেল এক্সারসাইজ
কেন কেগেল ব্যায়াম গুরুত্বপূর্ণ সেটা আগে বুঝতে হবে। অনেক কারণে আপনার শ্রোর্ণী মেঝের মাংসপেশী দুর্বল হয়ে যেতে পারে। গর্ভাবস্থা থেকে সন্তান প্রসব, বয়স বৃদ্ধি, এমনকি মুটিয়ে গেলে বা ওজন বৃদ্ধি পেলেও এমন হতে পারে। এ কারণে শ্রোণী অঙ্গ থেকে যোনির অনেক পেশী ঢিলা হয়ে নিচের দিকে নেমে যেতে পারে। এতে প্রস্রাবের চাপ সহ্য করার ক্ষমতা কমে যাওয়া সহ আরো অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। কেগেল ব্যায়াম কিছু অবশ্যম্ভাবী ঘটনাকে বিলম্বিত করে, শ্রোর্ণী অঙ্গ স্থানচ্যুতি এবং সম্পর্কিত উপসর্গ প্রতিরোধ করে আপনার তারুণ্য অনেকদিন ধরে রাখতে পারে। এছাড়া যাদের চরমপূলক লাভে সমস্যা হয় তাদের জন্যও এটা উপকার হতে পারে। কিভাবে কেগেল ব্যায়াম করতে হয়- সেটা জানার আগে আপনার শ্রোর্ণী মেঝের পেশী চিহ্নিত করে নিতে হবে এবং কিভাবে পেশী সংকুচন এবং প্রসারণ করতে হয়।

সাধারণ কিছু প্রশ্নোত্তরঃ

এই ব্যথা কে বলা হয় DYSMENORRHOEA .. এটা adoloscent মেয়েদের বেশি হয়. এটা Physiological কারনেও হতে পারে আবার অন্য কোনো কারণ ও থাকতে পারে .এজন্যে Ultasonogram of Lower Abdomen করে কারণ বের করতে হবে..
*প্রতিকার :
১)Tab Algin /Norvis (৫০ mg )… অথবা Tab Butaphen (২০ mg )
১+১+১ —- যখন ব্যথা থাকে তখন ৩-৫ দিন
২)ব্যথা খুব বেশি হলে , Tab Dysmen / Fenaton (৫০০ mg )
১+১+১ —- যখন ব্যথা থাকে তখন ৩-৫ দিন
৩) Tab Seclo /Omep /Esoral (20mg )
১+0+১ —- যখন ব্যথা থাকে তখন ৩-৫ দিন ( খাওয়ার আধা ঘন্টা আগে )
আর বিবাহিত রা সল্প মাত্রার পিল খেয়েই এই ব্যথা কমাতে পারেন . ০+০+১ — মাসিকের প্রথম ২১ দিন , ৩ মাস
মাসিক চলাকালিন ছ্যাক নিব না আগে? সপ্তাহ বলতে কি পুরো মাস বুঝানো হয়েছে?
সপ্তাহ বলতে মানে প্রতি সপ্তাহে টানা ৩/৪ দিন। মাসিক হোক বা না হোক। যখন ব্যথা হয়, তখনও ছ্যাক নিতে পারেন।
কোন ঔষধ কি খাওয়া যাবে?
আগে ডাক্তার দেখাতে হবে, তারপর ব্যথার ধরণ বুঝে ঔষধের ব্যবস্থা করতে হবে। মাসিকের ব্যাথার জন্য “গরম পানির ব্যাগ” ব্যবহার করবেন, আর বেশী পানি খাবেন, এতে রক্ত জমাট না বেধে সাধারন প্রক্রিয়ায় বের হবে । ভি‍ত‍রে আগুল দিয়ে পরিস্কার করবেন না , পরিস্কার প্যাড ও কাপড় ব্যবহার করবেন , যাদের সব সময় ধাতু বের হয় তাদের সাধারনত মাসিকের সময় ব্যাথা হয় ।
আমার মাসিকের সময় যখন ব্যথা করে তখন পেইন কিলার ঔষধ খাই, এতে কি কোন ক্ষতি হবে?
এটা কোন স্থায়ী সমাধান নয়। খুব পেইন হলে ঔষধ খাওয়া যেতে পারে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে।
প্রস্রাব করার সময় দু-একবার প্রস্রাব করার প্রবাহ বন্ধ করে দিন। প্রস্রাব করার সময় কেগেল ব্যায়াম করবেন না। এতে পেশী আরো শিথিল হয়ে যাবে বা প্রস্রাব করা অপূর্ণ থেকে যাবে যা মূত্রনালিতে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করে। লাইন গুলো কনফউজিং, ক্লিয়ার করে বলবেন প্লিজ?
এটা পেলভিস বা শ্রোণী মেঝের পেশী খুঁজে নেয়ার প্রাথমিক ধাপ। কেজেল ব্যায়াম খুব আইসোলেট টাইপের ব্যায়াম। শুধু একটা নির্দিষ্ট পেশীর দিকেই নজর দিতে হয়। যারা বিয়ে করেননি বা যোনির ভিতর আঙুল ঢুকিয়ে সঠিক পেশী খুঁজে নিতে চাইবেন না তারা কিভাবে বুঝবেন যে কোন পেশীগুলো আসলে পেলভিস পেশী? তাই প্রাথমিক পর্যায়ে সঠিক পেশী নির্বাচন করতে প্রস্রাব করার সময় দু একবার প্রস্রাব বন্ধ করে দিলে দেখবেন ভিতরে পিছনের দিকে (তলপেটের নয় কিন্তু) কিছু পেশী সংকুচিত হয়ে যাচ্ছে। ঐ পেশীগুলোই পেলভিস। যখন ব্যায়াম করবেন তখন খেয়াল রাখতে হবে যেন ঐ পেশীগুলোতেই চাপ দিয়ে সংকুচন করছেন। তলপেটের পেশী নয়।বলা হয়, কেজেল ব্যায়াম যখন তখন করা যায়, তবে প্রস্রাব করার সময় নয়। পায়খানা-প্রস্রাব করার সময় শুধু পায়খানা-প্রস্রাবের দিকেই নজর রাখা উচির যাতে পায়খানা-প্রস্রাব ক্লিয়ার হয়। অপূর্ণ না থাকে।আশা করি বুঝতে পারছেন। আরো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন।
আমি গত ১০ দিন ধরে কেজেল ব্যায়াম করার চেষ্ঠা করছি। পেলভিস পেশী সংকুচন করে শ্বাস-প্রশ্বাস অনেক কষ্টসাধ্য মনে হচ্ছে। তখন সহজে দম নেয়া যায়না। আমিকি সঠিকভাবে ব্যায়ামটি শুরু করতে পেরেছি? প্রথম-প্রথম কি এমনই হয়?
আমি যৌনমিলন সময় দীর্ঘ করার জন্য এটা শুরু করেছি। সম্পুর্ণ ফল পেতে কতদিন সময় লাগতে পারে? আমার পরবর্তী ছয় মাস সেক্স করার কোন চান্স নেই। এসময়টি কি ব্যায়াম চালিয়ে যাওয়া যাবে? বেশিদিন করলে কোন সমস্যা হবে কিনা?
হ্যাঁ, প্রথম প্রথম এমন হতে পারে। ৩ থেকে ৬ মাসে একটু একটু সাফল্য আসবে যদি নিয়মিত একাগ্রতার সাথে চালিয়ে যেতে পারেন। সেক্স করার আগে বা পরে বলে কথা নেই। সব সময় নিয়মিত করে যাওয়া উচিত। কোন সমস্যা নাই।
পেলভিস পেশী খুঁজাটা বেশ কঠিন। আমিও গত ১০ দিন গরে ট্রাই করছি। পেলভিস পেশী সংকুচন করা ও দম ছাড়ার সময় (৩ থেকে ৫ সেকেন্ড) প্রোস্টেট‘এ (মূত্রস্থলীর গ্রীবা সংলগ্ন গ্রন্থিবিশেষ) অনেক জোরালো অনুভূতি কাজ করে। অর্থাৎ প্রতিবার প্রোস্টেট দ্রুত কিছুটা সংকুচিত হয়ে নড়াচড়া করে ওঠে। আমিকি সঠিকভাবে ব্যায়ামটি করতে পারছি? ব্যায়াম করার সময় এমনাটাই কি হওয়ার কথা?
হ্যাঁ, প্রথম প্রথম একটু সমস্যা বা এরকম হয়ে পারে। সহজ করে বললে, পেশিটা অণ্ডথলির গোড়া থেকে মেরুদণ্ডের শেষ পর্যন্ত চলে গেছে। প্রস্রাব করার সময় হঠাত প্রস্রাব আটকে রাখলে ঐ জায়গাটা শক্ত হয়ে যায়, ঐটাই পেলভিস পেশি।

জাপানের উপকূলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৬। শুক্রবার ভূমিকম্প হয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোন সতর্কতা দেয়া হয় নি।বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র (ইউএসজিএস) ও জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৩৯ মিনিটে জাপানের প্রধান দ্বীপ হোনশুর অদূরে এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোকিও থেকে ৩৫০ কিলোমিটার (৩৯৫মাইল) দক্ষিণপশ্চিমে ১০ কিলোমিটার গভীরে।
 
সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানিয়েছে, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাকৃতিক দুর্যোগটির কারণে দেশটির কয়েকটি বুলেট ট্রেন কিছু সময়ের জন্য যাত্রা বিরতি করে।

ইতালিতে ১৩ রোগীকে হত্যা: সন্দেহজনক নার্স গ্রেফতার

ইতালিতে ১৩ জন রোগীকে হত্যার ঘটনায় সন্দেহজনক একজন রেজিস্টার্ড নার্সকে গ্রেফতার করা হয়েছে।
 
পুলিশ এই কেইসটিকে ‘দ্য কিলার অন ওয়ার্ড’ বলে জানিয়েছে। খবর বিবিসি’র।
 
আনসা সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, গ্রেফতার হওয়া ৫৫ বছর বয়সী সন্দেহভাজন ওই নারী ১৯৮০-এর দশক থেকে তাসকানিতে বসবাস করছেন।
 
বুধবার দিনের শেষ দিকে তাকে স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কে বিশেষজ্ঞ ইতালির এনএএস পুলিশ ইউনিট গ্রেফতার করে। নিহতরা বয়স্ক বলে জানানো হয়েছে। তাদের প্রত্যেকেরই বিভিন্ন ধরনের অসুস্থতা ছিল।
 
ইতালির তাসকানি অঞ্চলের উপকূলীয় ছোট্ট শহর পিয়োমবিনোর একটি হাসপাতালে ওই নার্স অ্যানাসথেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটে কাজ করতেন।
 
২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে ওই রোগীরা মারা যান। 
 
ইতালির গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে তারা সবাই ইঞ্জেকশনের মাধ্যমে কিংবা অন্য উপায়ে শরীরে ওষুধ প্রয়োগের কারণে মারা যান। 
 
পুলিশ জানিয়েছে, কয়েক মাস ধরেই তারা সন্দেহভাজনকে পর্যবেক্ষণ করছিলেন।

বিমান দুর্ঘটনায় ‘মৃত্যুর’ পরেও তিনবার ভাষণ দিয়েছিলেন নেতাজি!

নেতাজি রহস্য প্রতিদিন নতুন মোড় নিচ্ছে। গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে সব ফাইল প্রকাশিত হয়েছে, তার পর্যালোচনা করে বিশ্লেষকরা সামনে এনেছেন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। প্রচলিত ধারণা যে, ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় নেতাজির। কিন্তু সদ্য প্রকাশিত ফাইলে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, সেই দিনের পরেও তিনটি বার্তা সম্প্রচার করেছিলেন নেতাজি।
 
সমপ্রচারের এই তথ্য আসে বাংলার গভর্নর হাউজ থেকে। পি সি কর নামের এক সরকারি কর্মচারীর নাম উল্লেখ রয়েছে এই ফাইলে যিনি দাবি করেছেন একটি মনিটরিং সার্ভিস ৩১ মিটার ব্যান্ডে ওই তিনটি সমপ্রচার ধরেছিলেন। সেই কথা তিনি জানিয়েছিলেন তত্কালীন গভর্নর আর জি ক্যাসেকে। তার মধ্যে প্রথম সমপ্রচারটি করা হয়েছেল ১৯৪৫ সালের ২৬ ডিসেম্বর। সেটিতে যে বার্তা নেতাজি পাঠিয়েছিলেন, তাতে  ছিল ‘এই মুহূর্তে আমি বিশ্বের শক্তিশালী ক্ষমতার আশ্রয়ে আছি। কিন্তু ভারতের জন্য আমার মন বড়ই উতলা হয়ে রয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুতে আমি ভারতে ফিরব। আগামী ১০ বছর বা তারও আগে সেই দিন আসতে পারে। তখন আমি সেই সব মানুষের বিচার করব যারা লাল কেল্লা থেকে আমার দেশবাসীর উপর অত্যাচার চালাচ্ছে।’
 
দ্বিতীয় সমপ্রচারটি এসেছিল ১৯৪৬ সালের ১ জানুয়ারি। তাতে নেতাজির বার্তা ছিল, ‘আগামী ২ বছরের মধ্যেই আমাদের স্বাধীনতা পেতে হবে। ব্রিটিশদের ক্ষমতা এখন তলানিতে এসে ঠেকেছে। সময় এসে গেছে এবার তারা ভারতকে স্বাধীন করে এ দেশ ছেড়ে চলে যাক। অহিংসার পথে কোনোদিন স্বাধীনতা আসবে না। তবে মহাত্মা গান্ধীর প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে।’
 
তৃতীয় বার্তাটি আসে ১৯৪৬ সালেরই ফেব্রুয়ারি মাসে। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি সুভাষ চন্দ্র বোস বলছি। জয় হিন্দ। জাপানের আত্মসমর্পণের পর এই নিয়ে তৃতীয় বার আমি আমাদের দেশের ভাই বোনদের উদ্দেশে কথা বলছি... ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মিস্টার পেথিক লরেন্স এবং আরও দু’জন সদস্যকে দেশে পাঠাচ্ছেন। তবে তাদের কোনো মহত্ উদ্দেশ্য নেই। তাঁদের একমাত্র লক্ষ্য কীভাবে আজীবন ভারতকে শোষণ করা যায়।’

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রবাহে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
 
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ কথা বলা হয়।

তুরস্কে বোমা হামলায় ৭ পুলিশ নিহত

তুরস্কের দিয়ারবাকি শহরে গাড়ি বোমা হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন। আহতদের মধ্যে ১৩ জন পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির।
 
বৃহস্পতিবার সিরিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ারবাকির প্রদেশের বাগলার জেলার বাস টার্মিনালের কাছে এ গাড়িবোমা হামলার ঘটনা ঘটে।
 
দেশটির আধাসরকারি ‘আনাদোলু’ সংবাদ সংস্থার বরাত দিয়ে সিএনএন জানায়, একটি পুলিশের গাড়ি ওই এলাকা অতিক্রম করার সময় পার্ক করে রাখা একটি গাড়িতে বোমার বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। বোমার বিস্ফোরণে অসংখ্য যানবাহন, ভবন ও বাসটার্মিনালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও ওই সংবাদমাধ্যমটিতে জানানো হয়েছে।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates