Social Icons

Tuesday, May 3, 2016

ইউরোপে তুরস্কের নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ

তুরস্কের নাগরিকদের ইউরোপিয় ইউনিয়নের সেনজেনভুক্ত দেশগুলোতে বিনা ভিসায় ভ্রমন করার অনুমতি দিতে যাচ্ছে ইউরোপিয় কমিশন। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে অবৈধভাবে গ্রিসে আসা শরনার্থীদের তুরস্কের অস্থায়ী শরনার্থী শিবিরে ফেরত পাঠানোর চুক্তির অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ইউরোপীয় কমিশন বুধবার এ সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। খবর বিবিসির। তুরস্ক হয়ে আসা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিপুল সংখ্যক শরণার্থী ইউরোপের দেশগুলোর জন্য রাজনৈতিক সঙ্কট তৈরি করেছে। তুরস্কের সঙ্গে সম্প্রতি ইইউর যে চুক্তি হয়েছে  তাতে কোনো শরণার্থীর আশ্রয় প্রার্থনার আবেদন খারিজ হলে তাকে ফেরত নেবে তুরস্ক। তবে তুরস্কে যত সিরীয় অভিবাসীকে আশ্রয় দেবে তাদের মধ্যে প্রতি দুজন থেকে একজনকে নেবে ইউরোপ।

জন্মদিনে আনুশকাকে বিরাটের উপহার!

জন্মদিনে এমন উপহার আগে কখনও পেয়েছেন কি আনুশকা? হতে পারে অনেক দামি গিফট পেয়েছেন। কিন্তু এমন অভিনব পুরস্কার পেয়েছিলেন কি আগে? এ বার ‘এক্স’-এর কাছ থেকে পেলেন এমনই তাক লাগানো উপহার। ব্রেক আপের সময় নিজের টুইটার ও ইনস্টাগ্রাম থেকে আনুশকাকে আনফলো করে দিয়েছিলেন বিরাট। কিন্তু বেশ কিছুদিন ধরেই বিরাট-আনুশকার সম্পর্কের বরফ গলছিল একটু একটু করে। লোকের ব্যাঙ্গের মুখ থেকে আনুশকাকে রক্ষা করা থেকে শুরু করে একসঙ্গে রেস্তোরাঁয় ডিনারে যাওয়া, সবেতেই প্যাচ আপের একটা চোরা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এ বার জন্মদিনের উপহারে প্রাক্তনকে চমকে দিয়ে আরও এক ধাপ এগোলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহালি। গত ১ মে ছিল আনুশকার জন্মদিন। ছবির শুটিংয়ে পাঞ্জাবে ছিলেন আনুশকা। সেখানেই সকলের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি। কিন্তু সবার অলক্ষে ‘এক্সক্লুসিভ’ উপহার পেলেন এক্স বয়ফ্রেন্ডের কাছ থেকে। আনুশকাকে ফের ইনস্টাগ্রাম ও টুইটারে ‘ফলো’ করলেন বিরাট। তাহলে কি এ বার সত্যিই এক হতে চলেছেন এ জুটি। এটা জানতে সবাইকে আরো অপেক্ষা করতে হবে। 

সূত্র: আনন্দবাজার 

এক স্বামীর ১৩ স্ত্রী, একসঙ্গে সবাই অন্তঃসত্ত্বা!

একটা নয়, দুটো নয়। ১৩ জন বউ নিয়ে ঘর করেন তিনি। আর এ বার বাবা হতে চলেছেন। খবর ডেইলিমেইলের। শুধু তাই নয়, একসঙ্গে অন্তত ১৩ জন সন্তানের পিতা হতে চলেছেন তিনি। অলৌকিক কোনো গল্প নয়। বাস্তবেই এমন অদ্ভূত কাণ্ড ঘটিয়ে রেকর্ড করলেন তিনি। ১৩ জনকে বিয়ে করেছিলেন। এখন তার স্ত্রীরা সকলেই সন্তানসম্ভবা। তাদের প্রত্যেকের অন্তঃসত্ত্বার সময়ের পার্থক্য ৩ থেকে ৫ মাস। ওই ব্যক্তির গর্বিত স্ত্রীরা জানাচ্ছেন, তারা তাদের স্বামীকে খুবই ভালোবাসেন এবং একসঙ্গে এই সুখবরে তারা খুবই খুশি। একজন স্বামীকে নিয়ে তার ১৩ জন স্ত্রী ক্যামেরার সামনে পোজও দিয়েছেন। ফেসবুকে এই ছবি ছড়িয়ে পড়ার পরেই ওই ব্যক্তি আলোচনায় এসেছেন। তবে তার নাম-পরিচয় সম্পর্কে এতে কিছু বলা হয়নি।

কোপায় নেই নেইমার সিলভা-লুইজ

অনেকটা শান্তি চুক্তির মতোই শেষ হয়েছিল বিতর্ক। বার্সেলোনা ব্রাজিল ফুটবল সংস্থাকে শর্ত দিয়েছিল, কোনো একটি আসরে তারা ছাড়তে পারবে নেইমারকে। ব্রাজিল ফুটবল সংস্থা থেকে শেষ পর্যন্ত কোপা আমেরিকা ছেড়ে রিও অলিম্পিককেই বেছে নিয়েছিল। আর সে কারণেই জুনে আমেরিকায় অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা নয়, নেইমার খেলবেন আগস্টে শুরু হতে যাওয়া ব্রাজিলের শহর রিও অলিম্পিকে। গতকাল ব্রাজিল ফুটবল সংস্থা থেকে কোপা আমেরিকার জন্য ৪০ সদস্যের প্রাথমিক স্কোয়াড দেওয়া হয়েছে। সেখানে নাম নেই নেইমার, থিয়াগো সিলভা, ডেভিড লুইজের মতো তারকাদের। টুর্নামেন্টের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক বছরের মধ্যে ফের এই জুনেই শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা টুর্নামেন্ট। ৩ থেকে ২৬ জুন আমেরিকার ১০টি শহরে অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর। ১৬ দলের অংশগ্রহণে থাকছে আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, হাইতি, জ্যামাইকা, মেক্সিকো, পানামা, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনিজুয়েলা আর স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপ 'বি'তে পড়েছে ব্রাজিল, ইকুয়েডর, হাইতি ও পেরু। আর্জেন্টিনা আছে গ্রুপ 'ডি'তে। তাদের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন চিলি, পানামা ও বলিভিয়া।

গতকাল ঘোষিত ব্রাজিলের এই ৪০ সদস্যের প্রাথমিক স্কোয়াডকে ২৩-এ নামিয়ে আনা হবে ৫ মে। ব্রাজিল কোচ দুঙ্গা তার এই স্কোয়াডে নেইমারকে রাখতে পারেননি ওই বার্সেলোনার কারণে। নেইমারের চুক্তিপত্রে কিন্তু লেখা ছিল জাতীয় দলের খেলা থাকলে তাকে ছাড়তে হবে। কিন্তু বার্সেলোনার যুক্তি, অলিম্পিকে বয়সভিত্তিক দল খেলবে, সেটা ব্রাজিলের জাতীয় দল নয়। কিন্তু ব্রাজিল ফুটবল সংস্থার কাছে এবারের অলিম্পিকে স্বর্ণ জেতাটা ভীষণ গুরুত্বপূর্ণ। সে কারণেই তারা অলিম্পিকের জন্য নেইমারকে চেয়ে নিয়ে কোপার সময় বার্সেলোনাতে ছেড়ে দিয়েছে তাদের সুপারস্টারকে। তবে থিয়াগো সিলভার জায়গা না হওয়াটা অবাক কিছু না। দুঙ্গার স্কোয়াডে গত কোপা আমেরিকা থেকেই অনুপস্থিত সিলভা। এ ছাড়া ডেভিড লুইজও সেভাবে দুঙ্গার আস্থার জায়গায় নেই। তবে মার্সেলোরও জায়গা হয়নি দুঙ্গার সঙ্গে মনোমানিল্যের কারণে। গত বিশ্বকাপ থেকেই কোচের সঙ্গে ভুল বোঝাবুঝি শুরু তার। তবে নতুনদের মধ্যে সাও পাওলোর প্লেমেকার গানসো এবং গ্র্যাবিয়াল জিসাসকে নিয়ে ব্রাজিলীয় মিডিয়া বেশ আশাবাদী। ব্রাজিলের হয়ে এই আসরেই অভিষেক হতে পারে এই দুই প্রতিভাবানের।

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার সকালে দুই ধর্ষককে বাসার সামনে দেখে চিৎকার শুরু করে ওই কিশোরী। পরে স্থানীয়রা ইব্রাহিম (১৯) ও শাহীন (১৮) নামের ওই দুই পোশাককর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় রোববার রাতে একটি মামলা করেছেন। নারায়ণগঞ্জ একশ' শয্যা জেনারেল হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) মো. আবদুর রাজ্জাক বলেন, 'গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে কয়েকজন বখাটে ওই কিশোরীর মুখ চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। বাসায় ফিরে ঘটনা বাবা-মাকে জানালেও কাউকে চিনতে না পারায় এ ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিতে পারেননি। কিন্তু রোববার সকালে মেয়েটি তার বাসার সামনে দিয়ে ইব্রাহিম ও শাহীনকে যেতে দেখে চিৎকার করে এবং বলে এরাই তাকে শুক্রবার ধর্ষণ করেছে।

পরে স্থানীয়রা তাদের দুজনকে আটক করে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে বলে জানান তিনি।

'এপ্রিলে ধর্ষণের শিকার ১০৯ জন'

চলতি বছরের এপ্রিল মাসে দেশজুড়ে ১০৯টি  ধর্ষণের ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে গণধর্ষণের শিকার হন ১৭ জন, ধর্ষণের পর হত্যা করা হয় দুজনকে। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে আর ১০ জনকে।

১৪টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে মহিলা পরিষদ এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে ৪৬৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। আর এই মাসজুড়ে বিভিন্ন কারণে ৭৯ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হন ২০ জন নারী; যাদের মধ্যে হত্যা করা হয়েছে ১১ জনকে। আর হত্যার চেষ্টা করা হয়েছে একজনকে।

মঙ্গলবার মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসটিতে তিনজন শ্লীলতাহানি ও ১৮ জন যৌন নির্যাতনের শিকার হন। এসিডদগ্ধ হয়েছে ৬ জন। আর অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে ৭টি।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে অপহরণের ঘটনা ঘটেছে ২৫টি। নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে ৫টি, যার মধ্যে যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে একজনকে। উত্ত্যক্তের শিকার হন ১৬ জন।

এতে আরও বলা হয়, বিভিন্ন নির্যাতনের কারণে ৩৪ জন আত্মহত্যা করতে বাধ্য হন; আত্মহত্যায় প্ররোচণা দেয়া হয়েছে দুজনকে। ৩৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মহিলা পরিষদের হিসাব মতে, এসময়ে বাল্যবিয়ের শিকার হয়েছে ১৫ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩৯ জনকে; প্রেম প্রত্যাখ্যানে হয়েছে একটি। আর পুলিশি নির্যাতনের শিকার হয়েছে দুজন। একজন গৃহপরিচারিকাকে নির্যাতন করা হয়েছে। এছাড়া নানাভাবে ৩৫টি অন্যান্য নির্যাতনের ঘটনা ঘটেছে।

সিঙ্গাপুরে এবার বাংলাদেশি ৮ 'জঙ্গি' আটক

দেশে ফিরে হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে আট বাংলাদেশিকে আটক করা হয়েছে।
 
মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত মাসে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে (আইএসএ) তাদের আটক করা হয়। তারা সবাই 'ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি)' নামে একটি গোপন সংগঠনের সদস্য।
 
তারা হলেন—মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), সোহাগ ইব্রাহিম (২৭), রুবেল মিয়া (২৬), দৌলতুজ্জামান (৩৪), শরিফুল ইসলাম (২৭), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) এবং ইসমাইল হাওলাদার সোহেল (২৯)। তারা সেখানে নির্মাণ ও জাহাজশিল্প প্রতিষ্ঠানে কাজ করতেন।
 
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরে এস-পাসধারী মাঝারি পর্যায়ের দক্ষকর্মী মিজানুর গত মার্চে 'আইএসবি' নামের সংগঠনটি গড়ে তোলেন। আধাদক্ষ শ্রমিক হিসেবে ওয়ার্ক পারমিটধারী বাকি সাতজনও এতে যোগ দেয়।
 
এতে আরও বলা হয়, ৩১ বছর বয়সী মিজানুরের কাছ থেকে 'হামলার লক্ষ্যবস্তু' হিসেবে বাংলাদেশের কয়েকজন সরকারি ও সামরিক কর্মকর্তার নামের তালিকা পাওয়া গেছে। এছাড়াও তার কাছ থেকে অস্ত্র ব্যবহার ও বোমা তৈরি সংক্রান্ত নির্দেশিকা এবং উগ্রপন্থি পুস্তিকা উদ্ধার করা হয়েছে; যেগুলোর সঙ্গে আইসিস বা আইএস (ইসলামিক স্টেট) ও আল-কায়েদা সদস্যদের ব্যবহৃত উপকরণের মিল রয়েছে।
 
২০১৬ সালের জানুয়ারি থেকে সিঙ্গাপুরে 'আইএসবির' সদস্য সংগ্রহের কাজে তিনি এগুলোর ব্যবহার শুরু করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
 
এর আগে সন্দেহভাজন ২৭ বাংলাদেশি জঙ্গিকে আটক করার তথ্য গত জানুয়ারিতে জানিয়েছিল সিঙ্গাপুর কর্তৃপক্ষ। তাদের মধ্যে ২৬ জনকে পরে দেশে ফেরত পাঠানো হয়।
 
সিঙ্গাপুরে এবার বাংলাদেশি ৮ 'জঙ্গি' আটক
উদ্ধারকৃত তালিকা ও 'আইএসবি' প্রতিষ্ঠাতা মিজানুর—সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আইএসবির' এই সদস্যরা বিদেশি যোদ্ধা হিসেবে আইএসে যোগ দিতে ইচ্ছুক ছিল। কিন্তু ইরাক বা সিরিয়ায় যাওয়া কঠিন মনে হওয়ায় তারা বাংলাদেশে ফিরে গিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে 'সশস্ত্র পন্থায় উৎখাত' করে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তাকে আইএসের খেলাফতের অধীনে নিয়ে আসার পরিকল্পনা করেছিল।
 
বাংলাদেশে এই সংগঠনটির অন্তত দুজন সদস্য রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জিহাদি বইপত্র ও ধর্মের জন্য সশস্ত্র হামলা সমর্থন করায় আরও পাঁচ বাংলাদেশিকেও আটক করা হয়েছিল। কিন্তু তদন্তে 'আইএসবির' সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়।
 
মিজানুরের বরাত দিয়ে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'আইসিসের' নির্দেশ পেলে তিনি যেকোনো স্থানে হামলা চালাতেন। তবে সিঙ্গাপুরও হামলার লক্ষ্য ছিল কি-না, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
 
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 'আইএসবি' বাংলাদেশ ​থেকে আরও অনেককে নিয়ে আসার পরিকল্পনা করেছিল। এছাড়া সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশিদের মধ্য থেকে সদস্য সংগ্রহ ও অস্ত্র কেনার জন্য অর্থ সংগ্রহ করছিল তারা। সেই অর্থও জব্দ করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ।
 
এদিকে, দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর থেকে ফেরত আসা পাঁচ বাংলাদেশিকে গ্রেফতারের কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।
 
তিনি জানান, সিঙ্গাপুরে জঙ্গিবাদ প্রচারণার অভিযোগে আটক ১৩ বাংলাদেশির মধ্যে পাঁচজনকে কয়েকদিন আগে ফেরত পাঠান হয়। সকালে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
তারা হলেন—মিজানুর রহমান ওরফে গালিব হাসান (৩৮), রাহা মিয়া পাইলট (২৯), আলমগীর হোসেন (৩১), তানজিমুল ইসলাম (২৪) এবং মাসুদ রানা ওরফে সন্টু খান (৩১)। এ সময় তাদের হেফাজত থাকা উগ্রবাদ সম্বলিত কিছু বই ও পাসপোর্ট উদ্ধারের কথাও জানিয়েছে ডিবি।
 
তবে সিঙ্গাপুর সরকার আট বাংলাদেশিকে আটকের তথ্য জানালেও তাদেরকে বিচারের মুখোমুখি নাকি ফেরত পাঠানো হবে সে বিষয়ে কিছু বলেনি।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates