আগামী ২০১৬ অলিম্পিকে ব্যবহার করা মশাল প্রজ্বলন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। এসময় বৃহৎ এ ক্রীড়া আসর দেশের গৌরব এবং সম্মান বহন করবে বলে জানান তিনি।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে বিশ্বের বৃহৎ এই ক্রীড়া আসরের মশাল প্রজ্বলন করা হয়।
এদিকে ব্রাজিল সরকার যখন বহুমুখী অর্থনৈতিক সংকটের মুখে ঠিক তখনই আয়োজক দেশ হিসেবে অলিম্পিকের আসরকে সফলভাবে শেষ করার চ্যালেঞ্জ গ্রহণ করলেন দিলমা রুসেফ।
তিনি আরো বলেন, আগামী বছর অলিম্পিক মশাল বহন করতে ব্রাজিলের ৩০০ শহরে অন্তত ১২ হাজার লোক মশাল হাতে দৌড়ুবে। ইতোমধ্যেই তাদের নির্বাচন করা হচ্ছে।
২০১৬ সালের ৫ অগাস্ট অলিম্পিকের পর্দা উন্মোচনের ভেতর দিয়ে সারা পৃথিবী আমাদের দিকে চোখ রাখবে। ব্রাজিলিয়ানরাও সেই মাহেন্দ্রক্ষণটির জন্য অপেক্ষা করছে বলে জানান দিলমা রুসেফ।
সবশেষে মশাল প্রজ্বলনের সময় ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট দিলমা রুসেফ বলেন- আমরা আয়োজক দেশ হিসেবে আমাদের প্রতিশ্রুতি রক্ষার সর্বোচ্চ চেষ্টা করবো। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য।
দুর্নীতি দমন কমিশনের মামলায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আজ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিম্ন আদালতে আত্নসমর্পন করেন।
এরপর তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করে।
বেলা ১২টার দিকে খালেদা জিয়া ঢাকার পুরনো অংশে বকশি বাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজির হন। প্রায় আধাঘণ্টা পর তিনি আদালত কক্ষ বেরিয়ে আসেন।
খালেদা জিয়ার আদালতে যাওয়াকে কেন্দ্র করে সে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
শুনানি শেষে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন আদালত জামিন মঞ্জুর করে আগামী ২৮শে ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
২০০৭ সালে জরুরী অবস্থা জারীর পর সে বছরের ডিসেম্বর মাসে তৎকালীন সেনা-সমর্থিত সরকার নাইকো দুর্নীতি মামলা করে।
এর পরের বছর সেই মামলায় অভিযোগপত্র দেয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনিটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি সাধন করা হয়।
মামমলাটি বাতিল করার জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে যে আবেদন করা হয় সেটিকে বাতিল করে গত জুন মাসে রায় দেয় হাইকোর্ট।
২০০৮ সাল থেকে এই মামলার কার্যক্রম স্থগিত ছিল। নাইকো দুর্নীতি মামলাটি এখন ঢাকার বিশেষ আদালতে অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে।
এরপর নিম্ন আদালত আজ শুনানির জন্য দিন ধার্য করে। এই মামলায় খালেদা জিয়া ছাড়াও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী মোশারফ হোসেন ভুঁইয়াসহ অনেককে অভিযুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়াতে মুসলমানরা অমুসলিমদের তুলনায় প্রায় তিনগুণ বেশি বৈষম্যের শিকার হচ্ছেন। একই সাথে তারা মুখোমুখি হচ্ছেন নানা ধরনের ধর্মীয় অসহিষ্ণুতারও ।
অস্ট্রেলিয়ায় মুসলিমদের ওপর চালানো এক সমীক্ষায় একথা বলা হয়েছে।
যেসব মুসলিমের ওপর এই জরিপ চালানো হয়েছে তাদের ৬০ ভাগ উত্তরদাতা বলেছেন, কোনো না কোনো ভাবে ইসলামোফোবিয়া বা ইসলামভীতির অভিজ্ঞতা তাদের হয়েছে।
সিডনিতে ইসলামের ওপর আয়োজিত এক সম্মেলনে গবেষকরা বলেছেন, এধরনের বৈষম্য অব্যাহত থাকলে অল্পবয়সী মুসলিম ছেলেমেয়েরা খুব সহজেই চরমপন্থার দিকে ঝুঁকে পড়তে পারে।
তবে শতকরা ৮৫ ভাগেরও বেশি উত্তরদাতারা তারপরেও মনে করেন যে অস্ট্রেলিয়ায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ।
প্রায় ৬০০ লোকের ওপর এই জরিপটি চালিয়েছে ওয়েস্টার্ন সিডনি ও চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় ও ইসলামিক সায়েন্সেস এন্ড রিসার্চ একাডেমি।
Image copyrightEPA
এই গবেষণায় যিনি নেতৃত্ব দিয়েছেন, অধ্যাপক কেভিন ডান, তিনি বলেছেন, অন্যান্য সমীক্ষার সাথে এই জরিপের সামঞ্জস্য আছে। সেসব গবেষণাতেও দেখা গেছে যে অস্ট্রেলিয়াতে ইসলামভীতি অত্যন্ত প্রবল।
জরিপের কিছু উল্লেখযোগ্য তথ্য:
১. ৯৭% মনে করেন বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির লোক একসাথে মিলেমিশে বসবাস করা উত্তম।
২. ৫৭% উত্তরদাতা বর্ণবাদের শিকার হয়েছেন।
৩. ৬২% অফিসে বা চাকরির সন্ধানের সময় বর্ণবাদের শিকার হয়েছেন।
৪. ৮৬% মনে করেন যে সিডনিতে মুসলিম ও অমুসলিমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।
বাংলাদেশের বিভিন্ন আদালতে বিভিন্ন অপরাধের মামলায় আজ সোমবার মোট ২৪ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।
সবচে বেশি সংখ্যক অপরাধীকে ফাঁসির রায় দিয়েছে গাজীপুরের একটি আদালত। সেখানে এক যুগ আগে স্থানীয় এক যুবলীগ নেতাকে হত্যার মামলায় মোট ১১ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।
এছাড়াও চট্টগ্রামে চারজন, নারায়ণগঞ্জের দু’টি মামলায় পাঁচজন, সিলেটে তিনজন এবং কুষ্টিয়ায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশে একই দিনে এতো সংখ্যক মানুষের ফাঁসির রায় হওয়ার খবর সাম্প্রতিক কালে খুব একটা পাওয়া যায়নি।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যুবলীগের সাবেক সভাপতি জালালউদ্দিন সরকারকে হত্যার মামলায় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
মি. সরকারকে ২০০৩ সালে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিলো।
চট্টগ্রামে সিএনজি চালিত একটি অটোরিকশার চালককে হত্যার ঘটনায় চারজনকে ফাঁসি ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সেখানকার একটি আদালত।
খুনিরা ২০০৮ সালে ওই অটোরিকশা চালককে হত্যা করে তার গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
Image copyrightbbc
সিলেটে আলোচিত শিশু আবু সাঈদ হত্যা মামলায় পুলিশ সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এবছরের মার্চ মাসে চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদকে অপহরণের পর হত্যা করা হয়।
নারায়ণগঞ্জে স্কুলছাত্র রকিবুল ইসলাম ঈমন হত্যা মামলায় আদালত চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
নবম শ্রেণীর ছাত্র ঈমনকে ২০১৪ সালে অপহরণ করে হত্যা করা হয়েছিলো।
নারায়ণগঞ্জেই আরো একটি মামলায় আরো একজনের মৃত্যুদণ্ড হয়েছে। একজন স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে এই ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।
আর কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
যৌতুকের দাবিতে ২০১১ সালে ওই স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।
বিশ্বে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি রোধে একটি আন্তর্জাতিক চুক্তির লক্ষ্যে প্যারিসে আজ থেকে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন।
শিল্পায়নের আগে বিশ্বের তাপমাত্রা যে পর্যায়ে ছিল, তা থেকে তাপমাত্রা যেন ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে -- সেই লক্ষ্যেই একটি বোঝাপড়ায় পৌঁছানোর চেষ্টা হবে প্যারিসে।
আরো চেষ্টা হচ্ছে, চুক্তি হলে তা মানার ক্ষেত্রে যেন আইনগত বাধ্যবাধকতা থাকে।
তবে সম্মেলনের শুরুতে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কণ্ঠে উদ্বেগ শোনা গেছে।
তিনি বলেছেন, তাপমাত্রা কমাতে যথেষ্ট সদিচ্ছার এখনো অভাব রয়েছে।
জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, এই সম্মেলনে ১৫১ জন সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন - এবং এর ফলে এটিই হচ্ছে পৃথিবীর ইতিহাসে বিশ্বনেতাদের সবচেয়ে বড় সমাবেশ।
Image copyrightReuters
কোপেনহাগেনে ২০০৯ সালের সম্মেলনেও আশা করা হয়েছিল যে কার্বন নির্গমন কমানোর জন্য এমন একটি চুক্তি করা সম্ভব হবে যা পৃথিবীর সব দেশই মানতে বাধ্য থাকবে। কিন্তু তা হয় নি।
এবারও বলা হচ্ছে, স্বাগতিক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ, জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা - সবার কথাতেই এই সুর স্পষ্ট যে এরকম একটা চুক্তি করা আগের চাইতে আরো বেশি জরুরি হয়ে উঠেছে - কারণ কিছু করার সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে।
প্রথম দিনের ভাষণে বারাক ওবামাও বলেছেন, এর আগে কিছু না করে বসে থাকার যে যুক্তি দেয়া হতো, তার দিন শেষ হয়ে গেছে।
তবে এর মধ্যে একটা আশাবাদের সুরও আছে।
ফরাসী পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস বলেছেন, একটা চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখন হাতের নাগালের মধ্যে।
চুক্তির নানা দিক নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে - যার লক্ষ্য হচ্ছে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ২ ডিগ্রির মধ্যে সীমিত রাখা।
Image copyrightEPA
কারণ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি গত ১০০ বছরে এক ডিগ্রির কাছাকাছি বেড়ে গেছে এবং আগামী ১০০ বছরে যদি তা ২ ডিগ্রি ছাড়িয়ে যায় তাহলে পৃথিবীর জলবায়ুতে এমন সব বিপজ্জনক পরিবর্তন ঘটতে শুরু করবে যার ফলে মানুষের জীবনযাপন খাদ্য উৎপাদন আবহাওয়া সবকিছুর ওপরই গুরুতর প্রভাব পড়তে শুরু করবে।
বিভিন্ন দেশ ইতিমধ্যেই কার্বন নির্গমন কমানোর পরিকল্পনা উপস্থাপন করেছে।
সমস্যা হলো উন্নয়নশীল দেশগুলো দাবি করছে, শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নির্গমন কমানোর জন্য আরো বেশি পদক্ষেপ নিতে হবে।
কিন্তু ধনী দেশগুলো বলছে, নির্গমন কমানোর চাপ সবাইকে ভাগাভাগি করে নিতে হবে।
আরেকটি জরুরি বিষয় হলো জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলার জন্য দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ১০ হাজার কোটি ডলার দেবার একটি তহবিল তৈরি করা।
কিন্তু এখনো ঐকমত্য হয় নি যে এ টাকা কোথা থেকে আসবে এবং কিভাবে দেওয়া হবে।
ইসরাইল বলেছে, তারা ফিলিস্তিন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা বন্ধ করে দিচ্ছে। ইহুদি বসতি থেকে আমদানিকৃত পণ্যের লেবেলিং করার ইইউ’র সিদ্ধান্তের জবাবে ইসরাইল রোববার এ ঘোষণা দিল। হিব্রু ভাষায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়িাহু ইউরোপীয় ইউনিয়ন ও তাদের প্রতিনিধিদের সাথে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে দেশটি এককভাবে ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মানী, ব্রিটেন ও ফ্রান্সের সাথে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখবে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রতিষ্ঠানের সাথে নয়। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কর্মকর্তা সায়েব এরাকাত বলেন, লেবেলিং ইস্যুকে কেন্দ্র করে শান্তি আলোচনা থেকে ইইউকে সরিয়ে নিতে বাধ্য করাই ইসরাইলী এ সিদ্ধান্তের লক্ষ্য। তিনি বলেন, ইসরাইল ইতোমধ্যে শান্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু ইইউ আমাদের অংশীদার এবং আমরা তাদের শ্রদ্ধা করি। উল্লেখ্য, ইইউ’র গত ১১ নভেম্বরের সিদ্ধান্তে বলা হয়েছে, ইহুদি বসতি থেকে আদমানিকৃত পণ্য আলাদাভাবে লেবেলিং করতে হবে। এসব পণ্যে ‘মেড ইন ইসরাইল’ লেখা থাকবে না।