নতুন বছর থেকে ভারতীয় টুরিস্ট ভিসা পেতে ই-টোকেনের প্রয়োজন হবে না বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, আগামী ১ জানুয়ারি থেকে ভারতীয় হাইকমিশন নিশ্চিত বিমান, ট্রেন বা বাসের (যথাযথ বাংলাদেশ-ভারত বাস সার্ভিস কর্তৃপক্ষের ইস্যুকৃত) টিকেটসহ বাংলাদেশী ভ্রমণকারীরা ই-টোকেন/আগাম অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই তাদের টুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন।
ভ্রমণেচ্ছুরা ভ্রমণের টিকেটসহ তাদের পূরণকৃত ভিসা আবেদনপত্র ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসি) মিরপুর শাখায় (আলামিন আপন হাইটস, ২৭/১/বি, ২য় তলা, শ্যামলী) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জমা দিতে পারবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণের তারিখ ভিসা আবেদনপত্রের জমাদানের ৭ দিন পরের তবে ১ মাসের মধ্যে হতে হবে।
এতে বলা হয়, নিশ্চিত বিমান, ট্রেন বা বাসের (যথাযথ বাংলাদেশ-ভারত বাস সার্ভিস কর্তৃপক্ষের ইস্যুকৃত) টিকেটসহ নারী ভ্রমণকারী ও তাদের নিকটতম পরিবারের সদস্যদের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সরাসরি আবেদনপত্র জমাদানের স্কিমটি আইভিএসি উত্তরার পরিবর্তে ১ জানুয়ারি থেকে আইভিএসি মিরপুর কেন্দ্রে অব্যাহত থাকবে।
তবে অ্যাপয়েন্টমেন্ট তারিখ/ই-টোকেনধারী আবেদনকারীরা তাদের টুরিস্ট ভিসা আবেদনপত্র আইভিএসি গুলশান, উত্তরা, মতিঝিল, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোর, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে জমাদান অব্যাহত রাখতে পারবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে আরো বলা হয়, আইভিএসি মিরপুর ১ জানুয়ারি নিশ্চিত ভ্রমণকারী ও প্রবীণ নাগরিকদের সরাসরি টুরিস্ট ভিসা আবেদপত্র গ্রহণ করবে।
প্রসঙ্গত, ভারতীয় ভিসা পেতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট তারিখ/ই-টোকেন প্রক্রিয়ার কারণে অর্থ ব্যয় এবং জালিয়াত চক্রের কবলে পড়াসহ নানা ধরনের হয়রানি অভিযোগ ওঠে।
এরই পরিপ্রেক্ষিতে ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশীদের ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করার লক্ষ্যে ঢাকার ভারতীয় হাইকমিশন এসব ব্যবস্থা গ্রহণ করল।
Wednesday, December 28, 2016
মুসলিম তরুণদের ওপর নজরদারির জোরালো সমর্থন ব্রিটিশ পুলিশ কর্মকর্তার
ব্রিটেনে জঙ্গিবাদ রোধে প্রধানত মুসলিম কিশোর-তরুণদের ওপর নজরদারির এক বিতর্কিত ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন করেছেন দেশটির সিনিয়র এক পুলিশ কর্মকর্তা। ব্রিটেনের লেস্টারশয়ার পুলিশ প্রধান কনস্টেবল সাইমন কোল বলেছেন, প্রিভেন্ট কর্মসূচিকে 'গোয়েন্দাগিরি' তকমা দিয়ে অনর্থক বিতর্কিত করা হচ্ছে। তিনি বলেন, জঙ্গিবাদ রুখতে দারুণভাবে কাজে লাগছে এই কর্মসূচি।
প্রিভেন্ট কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, হাসপাতাল, খেলার মাঠে কিশোর, তরুণ ও যুবকদের ওপর নজরদারি করা হচ্ছে। তাদের আচরণে সন্দেহজনক কিছু দেখলে তা পুলিশকে এবং অভিভাবকদের জানানো হচ্ছে। অনেক রাজনীতিক, শিক্ষক এবং মুসলমানদের প্রধান একটি সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এই কর্মসূচির প্রতিবাদ করছে। তাদের বক্তব্য, এতে মুসলিম সম্প্রদায়কে মনস্তাত্বিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে যা জঙ্গিবাদ দমনের লড়াইতে উল্টো ফল বয়ে আনবে।
কিন্তু সাইমন কোল বলেন, প্রিভেন্টকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ‘আমরা চেষ্টা করছি, তরুণদের মনোভাব বদলাতে, তাদের সামনে সুযোগ তুলে ধরছি যাতে তারা বিপজ্জনক সিদ্ধান্ত থেকে সরে আসে।’
প্রিভেন্ট কর্মসূচির আওতায় গত এক বছরে ৭ হাজার ৫০০ কিশোর- তরুণ-যুবককে 'রেফার' করা হয়েছে অর্থাৎ কট্টর মনোভাব ধারণ করার সন্দেহে তাদের সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশের হিসাবে তাদের ১০ শতাংশ জঙ্গিবাদে জড়ানোর বড় ধরনের ঝুঁকিতে ছিল। কর্মকর্তারা দাবি করছেন, প্রিভেন্ট কর্মসূচির কারণে সিরিয়ায় এবং ইরাকে গিয়ে আইএসের পক্ষে যুদ্ধ করার জন্য অন্তত দেড়শটি উদ্যোগ ঠেকানো সম্ভব হয়েছে। বিবিসি।
Labels:
আন্তর্জাতিক
পূর্ব জেরুজালেমে ৫০০ ইহুদি বসতি স্থাপন পিছিয়ে দিল ইসরাইল
দখল করা পূর্ব জেরুজালেমে ৫০০ ইহুদি বসতি নির্মাণ সংক্রান্ত ভোট পিছিয়ে দিয়েছে একটি ইসরাইলি কমিটি। ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির একটি বক্তব্যের আগে এই সিদ্ধান্ত আসলো।
দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের অনুরোধে সেটি পিছিয়ে দেয়া হয়েছে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন বন্ধে একটি প্রস্তাব গ্রহণ করে। যুক্তরাষ্ট্র সাধারণত এই সংক্রান্ত প্রস্তাবে ভেটো দিয়ে বাতিল করে দেয়, তবে এবার তারা ভোট প্রদান করা থেকে বিরত থাকে।
এই কারণে হোয়াইট হাউজের উপর চরম ক্ষিপ্ত হন নেতানিয়াহু এবং বলেন, হোয়াইট হাউজ এই প্রস্তাব পাশ করতে সর্বোচ্চ চেষ্টা করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইসরাইলের অভিযোগ অসত্য উল্লেখ করে আশা করেন, এই প্রস্তাব ইসরাইলের জন্য ‘জেগে ওঠার ডাক’।
১৯৬৭ সালে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ইসরাইল দখল করে নেয়ার পর থেকে ১৪০টি বসতিতে ৫ লাখ ইহুদি বাস করছে। এই বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুযায়ী বেআইনি তবে ইসরাইল সেটি মানতে রাজি নয়। শুক্রবার নিরাপত্তা পরিষদে অনুমোদিত প্রস্তাবে বলা হয়, ইসরাইলের বসতি স্থাপনের কোনো আইনগত ভিত্তি নেই এবং এটি আন্তর্জাতিক আইনের নিদারুণ লঙ্ঘন। এই বসতি স্থাপন দুই রাষ্ট্র সমাধান, ন্যায় ও প্রকৃত শান্তির পথে বাধা।
ইসরাইল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। নেতানিয়াহুর রাগের কারণ, পূর্ব জেরুজালেমকে তারা ইসরাইল রাষ্ট্রের রাজধানী হিসেবে পরিগণিত করে। কিন্তু ফিলিস্তিনিরাও এটিকে নিজেদের রাজধানী মনে করে। ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের ১৪টি রাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। নিউজিল্যান্ড ও সেনেগালের রাষ্ট্রদূতকে দ্বিতীয়বারও ডাকা হয়, সেনেগালকে দেয়া সাহায্য কমিয়ে দেয়া হয়। এছাড়া ইউক্রেনের প্রধানমন্ত্রীর ইসরাইল সফরও বাতিল করে দেয়া হয়। বিবিসি।
Labels:
আন্তর্জাতিক
চলতি বছরে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ৭ লাখ কর্মী বিদেশে গেছেন
চলতি বছরে প্রায় সাড়ে সাত লাখ বাংলাদেশি কর্মী কাজের জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন। যা গত বছরের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি। এক্ষেত্রে পুরষ কর্মীদের পাশাপাশি নারী কর্মীদেরও বিদেশে যাওয়ার হার বেড়েছে। তবে অভিবাসন খাতে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। গত চার দশকে কর্মী নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করা সম্ভব হয়নি। দেশে-বিদেশে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম এখনো কমেনি। মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে অভিবাসন এখনো আশানুরুপ হয়নি।
গত বুধবার শরণার্থী ও অভিবাসন বিষয়ক গবেষণা সংস্থা রামরু এই তথ্য জানিয়েছে। জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০১৬, সাফল্য ও চ্যালেঞ্জ শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান রামরু’র চেয়ারপারসন অধ্যাপক তাসনিম সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক।
তাসনিম সিদ্দিকী বলেন, চলতি বছরে ২৭ ডিসেম্বর পর্যন্ত ৭ লাখ ৪৯ হাজার ২৪৯ জন কর্মীর উপসাগরীয় ও অন্যান্য আরব দেশসহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে অভিবাসন করেছে। এই সংখ্যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। এই সংখ্যা বাংলাদেশের অভিবাসন খাতে একটি ব্যাপক সাফল্য। নারী অভিবাসনও গত বছরের চেয়ে ১৬ শতাংশ বেড়েছে। সৌদি আরব ও কুয়েতের মতো পুরানো শ্রমবাজারে আবারো কর্মী যেতে শুরু করেছে। তবে চলতি বছরে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ আশঙ্কাজনক হারে কমেছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা গত বছরের তুলনায় ১১ তাংশ কম।
তিনি বলেন, চলতি মাসের শুরুর দিকে অভিবাসন এবং উন্নয়ন বিষয়ক বৈশ্বিক ফোরামের নবম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এই সম্মেলনের মাধ্যমে অভিবাসীদের নিরাপত্তা ও অধিকারের দাবি বিশ্ব দরবারে তুলে ধরেছে। তবে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি। দেশের নিরাপত্তা ও অভিবাসন ইস্যুতে নিজেদের জোরালো অবস্থান দেখাতে বাংলাদেশকে তার নৈতিক ও আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে হবে।
শাহদীন মালিক বলেন, বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা বাড়ার সাথে কিছু সমস্যাও দেখা দিচ্ছে। কেউ অবৈধভাবে বিদেশে গিয়ে বিপদে পড়লে সরকার বলছেদায়িত্ব নেবে না। এটা মধ্যযুগীয় চিন্তা। সরকারকে এই অবস্থান থেকে সরে আসতে হবে। একইসঙ্গে অনেক কর্মী বিদেশে গিয়ে অপহরণকারীদের হাতে অপহূত হয়ে মুক্তিপণ দিতে বাধ্য হচ্ছে। এসব পরিবারকে সর্বস্ব বিক্রি করতে হচ্ছে। এই সিন্ডিকেট অপরাধ দমনে সরকারকে উদ্যোগী হতে হবে।
Labels:
বাংলাদেশ
বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের ৪০ ফুট উঁচু দেয়াল তোলার প্রস্তাব
বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তে ইটের দেয়াল তৈরির একটি প্রস্তাব আরাকান রাজ্যের আইনসভায় লিপিবদ্ধ হয়েছে। মিয়ানমারের একটি রাজনৈতিক দল ইউএসডিপি’র (ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি) পক্ষ থেকে এই প্রস্তাব গত সপ্তাহে তুলে ধরা হয়। এরপর চলতি সপ্তাহের সোমবার তর্ক-বিতর্ক শেষে তা আনুষ্ঠানিকভাবে নথিভূক্ত করা হয়েছে।
মিয়ানমারের সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে। দি ইরাবতী নিউজ জানায়, ইউএসডিপি দলের একজন সংসদ সদস্য ইউ জো জো মিং এই প্রস্তাব উত্থাপন করেন। তিনি বাংলাদেশ থেকে মিয়ানমারকে আলাদা করার জন্য সীমান্তে ৩০ থেকে ৪০ ফুট উঁচু ইটের দেয়াল তোলার সুপারিশ করেন। দুই দেশের মধ্যকার প্রস্তাবিত এই দেয়ালের ঘনত্ব ৫ থেকে ১০ ফুট করার কথাও বলেন তিনি। তবে দুই প্রতিবেশী দেশের মধ্যে দেয়াল তৈরির প্রস্তাব রাজ্যের পার্লামেন্ট পর্যন্ত গেলেও, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে এ ধরনের কোন খবর নেই। বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা বিবিসি’কে এ কথা জানিয়েছে।
এক দেশে থেকে আরেক দেশে অবৈধ প্রবেশ ঠেকাতে নিরাপত্তার কারণে পশ্চিমা অনেক দেশগুলোত এ ধরনের দেয়াল তৈরির চিন্তা-ভাবনা চলছে বলে উল্লেখ করেন মিয়ানমারের ওই রাজনৈতিক নেতা। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে মেক্সিকোর সাথে ২০০০ মাইল এলাকা জুড়ে সীমান্তে দেয়াল তৈরির যে ঘোষণা দেন যেটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। এবার মিয়ানমারের ভেতরে এই ধরনের আলোচনা শুরু হল। অরাকান রাজ্যের তিনজন সংসদ সদস্য এই প্রস্তাবে সমর্থন দেন।
খবরে বলা হয়, মিয়ানমারের কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তে ১২৭ মাইল এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে। বাংলাদেশের পক্ষ থেকে অবশ্য এ ধরনের কোন বেড়া তৈরি করা হয়নি। রাজ্যের সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ও সীমান্ত বিষয়ক মন্ত্রী কর্নেল তেইং লিন এ প্রস্তাব গ্রহণ করে বলেছেন, আমি প্রস্তাবে আপত্তি করছি না কারণ এরই মধ্যে সীমান্তে আমাদের কাজ চলছে। ফলে এটি রেকর্ড হিসেবে লিপিবদ্ধ করছি।
সম্প্রতি আরাকান রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের প্রেক্ষাপটে সেখান থেকে শত শত মুসলিম রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশে এসে আশ্রয় নেয়া বহু রোহিঙ্গা মুসলিম বিয়ে করে বাংলাদেশেই বসবাস করছেন। অনানুষ্ঠানিক বিভিন্ন হিসেবে এই সংখ্যা পাঁচ লাখ বলা হলেও তা আরও বেশি বলে ধারণা করা হয়।
Labels:
আন্তর্জাতিক
বাংলাদেশে ৫৬০ টি পর্নোসাইট বন্ধ করেছে বিটিআরসি
৫৬০টি পর্নো ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম বুধবার এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই সাইটগুলো বন্ধে মোবাইল অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েসহ (আইআইজি) বন্ধের কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট সব পক্ষকে একটি তালিকা পাঠানো হয়েছে।
বেশকিছু দিন ধরেই পর্নোগ্রাফি সাইটগুলো বন্ধের কথা বলছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি নিজের ফেসবুকের ভেরিফাইড পেজে দেয়া এক স্ট্যাটাসে বলেছিলেন, ‘পর্নো সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার কোনো কথা কখনই বলিনি। এটি হবেও না। টেকনিক্যালিও সম্ভব নয়। মানুষের পরিচয় তথা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে আমরা বাধ্য ও বদ্ধপরিকর।’
Labels:
বাংলাদেশ,
বিজ্ঞান ও টেক
Monday, December 26, 2016
এগ চিকেন চাওমিন উপকরণ ও প্রণালিঃ
উপকরণঃ
মাংস ১/২ কাপ, পেঁয়াজ ১/৪ কাপ, নুডলস ১ প্যাকেট, কাঁচামরিচ ৬টি, বাঁধাকপি ২ কাপ
গোলমরিচ গুঁড়া ১/২ চা. চামচ., ওলকপি ১/২ কাপ, স্বাদলবণ (ইচ্ছা) ১/৪ চা. চামচ., গাজর ১/২ কাপ, সয়াসস ১ টে. চামচ.,পেঁয়াজপাতা ১/২ কাপ,সয়াবিন তেল ৩/৪ কাপ, ডিম ২টি ।
মাংস ১/২ কাপ, পেঁয়াজ ১/৪ কাপ, নুডলস ১ প্যাকেট, কাঁচামরিচ ৬টি, বাঁধাকপি ২ কাপ
গোলমরিচ গুঁড়া ১/২ চা. চামচ., ওলকপি ১/২ কাপ, স্বাদলবণ (ইচ্ছা) ১/৪ চা. চামচ., গাজর ১/২ কাপ, সয়াসস ১ টে. চামচ.,পেঁয়াজপাতা ১/২ কাপ,সয়াবিন তেল ৩/৪ কাপ, ডিম ২টি ।
প্রণালিঃ
১। মাংস ছোট স্লাইস করে কিছু লবণ, গোলমরিচ ও স্বাদলবণ দিয়ে মেখে রাখুন।
২। ফুটানো জলে ২ টে. চামচ তেল দিয়ে নুডলস ৫-৭ মিনিট সিদ্ধ কর। ঝাঁঝরিতে ঢেলে জল ঝরান, বাতাসে ঠান্ডা করুন।
৩। বাঁধাকপি, ওলকপি, গাজর ও পেঁয়াজ লম্বা ঝুরি করুন।পেঁয়াজপাতা বা পেঁয়াজকলি ৮ সে.মি. লম্বা টুকরা করুন। কাঁচামরিচ ২ ফালিকরুন। সবজি প্লেটে সাজিয়ে রাখুন। নুডলস এবং সবজির উপর লবণ, গোলমরিচ, স্বাদলবণ ছিটিয়ে দিন।
৪। ডিমে লবণ ও গোলমরিচ দিয়ে ফেটিয়ে অমলেট করে লম্বা ঝুরি করুন।
৫। কড়াইয়ে তেল গরম করুন। মাংস ছেড়ে মৃদু আঁচে নাড়ুন। ৮-১০ মিনিট পর মাংসের জল ওঠে শুকিয়ে গেলে আঁচ বাড়িয়ে দিন। পেঁয়াজপাতা বাদে সব সবজি দিয়ে ২-৩ মিনিট ভাজুন। নুডলস দিয়ে দিন। এবার নুডলস গরম হলে কাঁটাচামচ বা খুন্তি দিয়ে আলতোভাবে আলগা করুন। বেশি নাড়লে নুডলস ভেঙ্গে যাবে। অমলেট, পেঁয়াজপাতা ও সয়াসস দিয়ে চুলা থেকে নামান। কাঁটামরিচ দিয়ে নুডলস তুলে তুলে পেঁয়াজপাতা মিশিয়ে নিন। চাওমিন গরম পরিবেশন করুন।
১। মাংস ছোট স্লাইস করে কিছু লবণ, গোলমরিচ ও স্বাদলবণ দিয়ে মেখে রাখুন।
২। ফুটানো জলে ২ টে. চামচ তেল দিয়ে নুডলস ৫-৭ মিনিট সিদ্ধ কর। ঝাঁঝরিতে ঢেলে জল ঝরান, বাতাসে ঠান্ডা করুন।
৩। বাঁধাকপি, ওলকপি, গাজর ও পেঁয়াজ লম্বা ঝুরি করুন।পেঁয়াজপাতা বা পেঁয়াজকলি ৮ সে.মি. লম্বা টুকরা করুন। কাঁচামরিচ ২ ফালিকরুন। সবজি প্লেটে সাজিয়ে রাখুন। নুডলস এবং সবজির উপর লবণ, গোলমরিচ, স্বাদলবণ ছিটিয়ে দিন।
৪। ডিমে লবণ ও গোলমরিচ দিয়ে ফেটিয়ে অমলেট করে লম্বা ঝুরি করুন।
৫। কড়াইয়ে তেল গরম করুন। মাংস ছেড়ে মৃদু আঁচে নাড়ুন। ৮-১০ মিনিট পর মাংসের জল ওঠে শুকিয়ে গেলে আঁচ বাড়িয়ে দিন। পেঁয়াজপাতা বাদে সব সবজি দিয়ে ২-৩ মিনিট ভাজুন। নুডলস দিয়ে দিন। এবার নুডলস গরম হলে কাঁটাচামচ বা খুন্তি দিয়ে আলতোভাবে আলগা করুন। বেশি নাড়লে নুডলস ভেঙ্গে যাবে। অমলেট, পেঁয়াজপাতা ও সয়াসস দিয়ে চুলা থেকে নামান। কাঁটামরিচ দিয়ে নুডলস তুলে তুলে পেঁয়াজপাতা মিশিয়ে নিন। চাওমিন গরম পরিবেশন করুন।
Labels:
রেসিপি,
লাইফস্টাইল
Subscribe to:
Posts (Atom)







