Social Icons

Monday, April 4, 2016

সানির বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনের ঝামেলার শেষ নেই। সেই ঝামেলায় আরেকটু মশলা মেশালেন পূজা মিশ্র। বিগ বস থেকে খ্যাতি পাওয়া এই মডেল সানি লিওনের বিরুদ্ধে মানহানির মামলা করলেন। মামলায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

বিগ বসের যে সিজন থেকে সানি লিওন ভারতে খ্যাতির চূড়ায় ওঠা শুরু করে বলিউডে জায়গা পেলেন, পূজা ছিলেন সেই সিজনের প্রতিযোগী। পূজার অভিযোগ, সানি লিওন এক সাক্ষাত্‍কারে তার সম্মানহানি করেছেন। সানির এই সাক্ষাত্‍কারের জন্য তার এতটাই ক্ষতি হয় যে ৭০ লক্ষ টাকা ব্যাঙ্ক ডিপোজিট খরচ করতে হয়।

পূজার অভিযোগ, সানি তার প্রতি ঈর্ষাকাতর, বিদ্বেষপ্রবণ হয়ে পড়েছেন। তাই মিডিয়ায় দেওয়া  সাক্ষাত্কারে তার দুর্নাম করে তাকে অবমাননা করেছেন। সানি একটি সংবাদপত্রে প্রকাশিত নিবন্ধে তার ছবি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এতে জনসমক্ষে তার সুনাম নষ্ট হয়েছে। সেজন্য তাকে ফিক্সড ডিপোজিট ভেঙে জমানো অর্থ তুলে নিতে হয়েছে। এজন্য প্রায় ৭০ লক্ষ টাকা লোকসান হয়েছে তার।

সানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ ও ১২০ বি ধারায় আইনি প্রক্রিয়ার দাবি করেছেন পূজা। মুম্বাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি নরেশ পাতিল গ্রীষ্মের ছুটির পর জুন মাসে শুনানি ধার্য করেছেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates