Social Icons

Monday, April 4, 2016

নাইজেরিয়ার জঙ্গি সংগঠন আনসারুর শীর্ষ নেতা গ্রেফতার

নাইজেরিয়ায় আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি সংগঠন আনসারুর শীর্ষনেতাকে গ্রেফতার করা হয়েছে। সেনা মুখপাত্র জানিয়েছেন, নাইজেরিয়ার কেন্দ্রীয় প্রদেশ কোজির রাজধানী লোকোজা থেকে খালিদ আল-বার্নাই নামের ওই নেতাকে গ্রেফতার করা হয়।
 
২০১২ সালে তাকে ধরিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করলে তিনি নাইজেরিয়ার তিন শীর্ষ আন্তর্জাতিক সন্ত্রাসীর একজন হিসেবে পরিচিতি পান।
 
আনসারু নাইজেরিয়ার বৃহত্তম জিহাদি-জঙ্গি সংগঠন বোকো হারামের একটি দলছুট গোষ্ঠী। এই গোষ্ঠীটি বিদেশিদের অপহরণের কারণে পরিচিত। আদর্শিকভাবে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীটির বিরুদ্ধে বেশ কয়েকজন পশ্চিমা নাগরিককে হত্যার অভিযোগও রয়েছে।
 
আনসারুর দাবি, ২০১২ সালে তারা নাইজেরিয়ার রাজধানী আবুজায় কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগারে হামলা চালিয়ে অনেক বন্দিকে মুক্ত করে নিয়ে যায়। দেশটির সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাবে আবুবাকার বলেন, সে (খালিদ আল-বার্নাই) আমাদের ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকার শীর্ষে রয়েছেন।' সূত্র: বিবিসি

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates