Social Icons

Tuesday, April 5, 2016

জিয়ার মাজার সরানোর চক্রান্ত প্রতিহত করা হবে: বিএনপি

সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার সরানোর চক্রান্ত করছে এমন অভিযোগ করে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।
 
তিনি বলেন, সরকার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকা থেকে জিয়াউর রহমানের মাজার সরিয়ে দেয়ার চক্রান্ত অব্যাহত রেখেছে। বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের মূল নকশায় জাতীয় সংসদ ভবন এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি, এমন অজুহাতে শহীদ জিয়ার মাজার সরানোর সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। শহীদ জিয়ার অর্জন এবং গৌরবে ঈর্ষান্বিত হয়ে ক্ষমতাসীন সরকার তার মাজার সরানোর টার্গেট করেছে। কিন্তু বিএনপি সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করবে এবং জনগণও তা বরদাশত করবে না।
 
রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে সরকার জিয়ার মাজার সরানোর চক্রান্ত করছে। বর্তমান সরকার ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে মাজার সরানোর এ চক্রান্ত শুরু করেছিলো। তিনি তখন জিয়া উদ্যানের নামও পরিবর্তন করেছিলেন। আবারো সেই ষড়যন্ত্র করছে এ সরকার।
 
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শহীদ জিয়ার এ মাজারটি কোটি কোটি মানুষের হূদয়ে স্থান দখল করে আছে। তাই তার মাজার সরানোর উদ্যোগ দেশে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। জনগণ তাদের এই প্রিয় নেতার মাজার নিয়ে ছিনিমিনি খেলা কখনোই বরদাশত করবে না। এ মাজার সরানোর দুঃসাহস দেখালে পরিণতি ভালো হবে না। কোনভাবেই তাদের এই অপচেষ্টা সফল হতে দেয়া হবে না।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates