ইতিহাস গড়লেন বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান। শুধু গলফই নয়, দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে রিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন দেশের শীর্ষ এই গলফার।
আগস্টের ৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া ব্রাজিলের রিওতে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিকের আসরে নিজেকে আরো বড় পরিসরে প্রমাণ করার সুযোগ পেতে চলেছেন তিনি।
নিয়ম অনুযায়ী, বিশ্ব র্যাংকিংয়ের ৬০ জনের মধ্যে থাকলেই অলিম্পিকের সরাসরি সুযোগ পেয়ে থাকেন গলফাররা। সেখানে বাংলাদেশের সিদ্দিকুরের বর্তমান র্যাংকিং দাঁড়িয়েছে ৫৬। অর্থাৎ, কোনরকম ওয়াইল্ড কার্ড ছাড়াই নিজের যোগ্যতা দিয়ে সুযোগ পেলেন তিনি।
অন্যদিকে, অলিম্পিকের জন্য ওয়াইল্ড কার্ডের ভিত্তিতে সুযোগ পেয়েছেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর এবং সোনিয়া আক্তার টুম্পা। তারও আগে শ্যুটিংয়ে আবদুল্লাহ হেল বাকি ও আর্চারীতে শ্যামলী রায় সুযোগ পান।


No comments:
Post a Comment