Social Icons

Saturday, July 9, 2016

মামলা থেকে ‘নির্দোষ’ নেইমারকে অব্যাহতি

দুর্নীতির মামলা থেকে নেইমারকে অব্যাহতি দিয়েছে স্পেনের আদালত। ব্রাজিলিয়ান অধিনায়ক ও তার বাবার বিরুদ্ধে স্প্যানিশ কর্তৃপক্ষের করা জালিয়াতি ও দুর্নীতি মামলা খারিজ করে আদালত বলছেন, তারা নির্দোষ।
ব্রাজিলিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএসের অভিযোগ ছিল, দলবদলের সময় প্রকৃত অঙ্ক গোপন করেছেন নেইমার ও তার বাবা। তাই স্পেনের উচ্চ আদালতে তাদের বিরুদ্ধে মামলা করে ডিআইএস।
এর আগে শুনানিতে নেইমার ও তার বাবা তাদের বিরুদ্ধে করা এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। শেষ পর্যন্ত আদালতের রায়ের মধ্য দিয়ে দু’জনই নির্দোষ প্রমাণিত হলেন। অন্য একটি মামলায় অবশ্য গত মাসে নেইমারের দলবদল নিয়ে কর পরিশোধে অনিয়মের কারণে ৫.৫ মিলিয়ন ইউরো জরিমানা দিতে বাধ্য হয় বার্সা। সম্প্রতি মেসিও এমন জরিমানার মুখে পড়েছেন। ২১ মাসের জেল হয়েছে তার। স্পেনের আইন অনুযায়ী সহিংস অপরাধ না হলে ২৪ মাসের কম সাজা হলে জেল খাটতে হয় না। জরিমানা দিয়ে পার পাওয়া যায়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates