Social Icons

Monday, July 11, 2016

“নিশিথ সূর্যের দেশ” নরওয়ের গেলে যেখানে ঘুরবেন

বিশ্ব জুড়ে নরওয়ে শান্তির দেশ হিসেবে পরিচিত। ইউরোপের রাজতান্ত্রিক দেশ নরওয়েতে মধ্যরাতেও সূর্যের দেখা মেলে। তাই বিশ্বজুড়ে স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটিকে “নিশিথ সূর্যের দেশ” বলা হয়। নরওয়ের রাজধানী ও বৃহত্তম শহর অসলো। উত্তর গোলার্ধের গরমের সময় কয়েকমাস সূর্য অস্ত না গিয়ে সবসময়ই আকাশ আলোকিত করে রাখে। অন্যদিকে শীতকালে কয়েকমাস সূর্য ওঠেই না। আর তখন উত্তরের আলো বা “অরোরা বোরিয়ালিস” দেখা যায়। ৬০ ডিগ্রী অক্ষাংশে অবস্থিত নরওয়ের রাজধানী অসলোয় জুন-জুলাই মিলে দুইমাস সব সময় দিনের আলো থাকে। অর্থাৎ এই সময়ে সূর্য কখনো অস্তমিত হয়না এখানে। ফলে এ সময়ে রাতের অন্ধকারের পরিবর্তে গোধূলির আলো বজায় থাকে সারারাত। এই আশ্চর্য অলৌকিক মহাজাগতিক দৃশ্য দেখার জন্য প্রতিবছর হাজার হাজার পর্যটক নরওয়ে ভ্রমনে যান। রাতে সূর্যের আলো দেখা সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এছাড়াও চিত্তাকর্ষক যাদুঘর এই দেশটির সমৃদ্ধ সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের পরিচয় বহন করে। অসাধারণ কিছু দৃশ্য দেখার সুযোগ আছে এখানে কারণ এখানে আছে চমৎকার এফজোরডস বা সমুদ্রের খাঁড়ি, দর্শনীয় পর্বত ও হিমবাহ যেখানে পর্যটকরা খুব সহজেই যেতে পারেন। সমৃদ্ধ এই দেশটির কয়েকটি বিশেষ স্থানের কথাই আজ জেনে নেই চলুন।
১। গাইরেঞ্জারএফজোরড
নরওয়ের সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণীয় স্থান সম্ভবত এফজোরডস সমূহ। সবচাইতে  সুন্দর এফজোরডস হচ্ছে গাইরেঞ্জারএফজোরড যা নরওয়ের দক্ষিণ-পশ্চিমাংশে আলেসান্ড উপকূলীয় শহরের কাছে অবস্থিত। প্রকৃতির বিস্ময় গাইরেঞ্জারএফজোরড ১৫ কিলোমিটার দীর্ঘ এবং সুউচ্চ ও ঘন সবুজ পাহাড় দিয়ে ঘেরা। এই পাহাড়ের উচ্চতা ১০০০ মিটারের বেশি এবং আছে বিভিন্ন জলপ্রপাত। এর পাশেই আছে ছবির মত সুন্দর গ্রাম ও খামার।
২। ব্রাইগেন
যারা মিউজিয়াম দেখতে ভালোবাসেন তাদের জন্য ব্রাইগেন সরোবর ভ্রমন হতে পারে আকর্ষণীয়। এটি একটি ঘরোয়া বা অনাড়ম্বর যাদুঘর যা দেখতে যাদুঘরের মত মনে হয়না। বার্গেন সমুদ্রতীরবর্তী অঞ্চলে ঐতিহ্যবাহী ভবনের সারিগুলো তীর থেকে কয়েক কদম দূরে অবস্থিত এবং তীরে নৌকা বাঁধা থাকে। এর ছবির মত সুন্দর দৃশ্য দেখে দর্শনার্থীরা ভুলেই যেতে পারেন যে, ৪০০ বছর পূর্বে বার্গেন এর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল ব্রাইগেন। বর্তমানে ব্যবসায়ীরা বুটিক শপ থেকে কেনাকাটা করতে পারেন, স্টুডিওতে ঘুরতে পারেন এবং সরু গলিতে খেতে পারেন।
৩। হেডাল স্টেভ চার্চ
নরওয়ের সবচেয়ে বড় কাঠের তৈরি গির্জা এই হেডাল স্টেভ চার্চ। গির্জার প্রধান অংশ হচ্ছে ৩টি চূড়া যেগুলো গর্বিতভাবে আকাশের দিকে উঠে গেছে। ১৩ শতকে এই গির্জাটি নির্মাণ করা হয়েছিলো। কথিত কিংবদন্তী হচ্ছে- এই গির্জাটি ৫ জন কৃষক ৩ দিনে নির্মাণ করেছিলেন। ১৯ ও ২০ শতকে এটির পুনরুদ্ধারের কাজ করা হয়। এখনো এই গির্জাটি বিয়ের জন্য ও গরমের সময়ে রবিবারের সেবার জন্য ব্যবহার করা হয়। এটি নটোডেন এ অবস্থিত। এই গির্জাটি কুমারী মেরিকে উৎসর্গ করা হয়।
৪। ভাইকিং শিপ মিউজিয়াম
অসলোর এই মিউজিয়ামে ১২০০ বছরের আগের ভাইকিং অভিযাত্রীদের ব্যবহৃত কাঠের নৌকা সংরক্ষিত আছে। এই নৌকাগুলো দুঃসাহসী ভাইকিং সম্প্রদায় ৯ শতকে নির্মাণ করে। এই যাদুঘরে ভাইকিংদের বস্ত্র, সরঞ্জাম ও ব্যবহার্য সামগ্রী এবং তাদের সমাধিতে পাওয়া বিভিন্ন জিনিস সংরক্ষিত আছে।
৫। জস্টিডালসব্রেন হিমবাহ
ইউরোপের সবচেয়ে বৃহৎ হিমবাহ হচ্ছে জস্টিডালসব্রেন হিমবাহ। এটি দক্ষিণ নরওয়েতে অবস্থিত। এই হিমবাহটি জস্টিডালসব্রেন ন্যাশনাল পার্ক দিয়ে ঘেরা। বহু বছর পূর্বে এই হিমবাহটি স্থানীয়রা পায়ে হেঁটেই পার হত এবং তাদের চলাচলের সঙ্গী হত প্রাণীরা। বর্তমানে এটি সংকুচিত হয়েছে। এখানে ভ্রমনে যাওয়া ও স্কিইং করার অনুমতি দেয়া হয়। কিন্তু ভালো প্রস্তুতি ছাড়া এই কাজগুলো করা বিপদজনক। পার্কের ভেতরে পায়ে হেঁটে ঘুরে আসাটাই নিরাপদ।
৬। নরডকেপ
মধ্যরাতের সূর্যদেখার আনন্দ যারা উপভোগ করতে চান তাদের জন্য নরডকেপ আদর্শ স্থান। ১৪ মে থেকে ২৯ জুলাই পর্যন্ত সূর্য কখনো অস্তমিত হয়না এখানে। এটি ইউরোপের উত্তর দিকের বিন্দু যা আন্তর্জাতিক সড়ক যোগাযোগের সাথে সংযুক্ত। এটি আর্কটিক মহাসাগরের উপরে ৩০০ মিটার বা ১০০০ ফুট উপরে অবস্থিত। যেখানে আরহন করলে পৃথিবীর শীর্ষে উঠার অভিজ্ঞতা অনুভব করা যায়। বছরে ২ লক্ষ অভিযাত্রী এই স্থানটিতে যান।   
এছাড়াও নরওয়ের আরো কিছু দর্শনীয় স্থান হল : নিডারোস ক্যাথেড্রাল যা নরওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গির্জা, ভরিংফোসেন জলপ্রপাত, তামার খনি রোরস, ট্রেন ভ্রমন, হারটিগ্রুটেন এর ফেরি, অ্যাটলান্টিক ওসান রোড, জটুনহেইমেন, অসলো অপেরা হাউজ, অসলো সিটি হল যেখানে প্রতিবছর ১০ ডিসেম্বর নোবেল পদক প্রদান করা হয়।       

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates