মেসি বিদায় নিলে অর্থনৈতিকভাবে বড় ধরণের ক্ষতির মুখে পরবে আর্জেন্টিনার অর্থনীতি! দেশের একজন ফুটবলারের জন্য কিভাবে একটি দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা ভেবে অনেকেই হয়ত অবাক হবেন। কিন্তু আর্জেন্টিনা দলে মেসি না থাকলে ক্ষতির পরিমাণটা ২০১৮ সাল নাগাদ দাঁড়াবে ২০-২৫ মিলিয়ন ডলার। কোপা আমেরিকার ফাইনালে হারার আগ পর্যন্ত মেসি ২০২২ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে খেলার কথা জানিয়েছিলেন। সেই হিসেবে এই ক্ষতির পরিমাণ দ্বিগুণ হবে ২০২২ সালে!
ফিফা ম্যাচ আয়োজক গুলেরমো টোফোনি বলেছেন, 'মেসি যদি আর্জেন্টিনা দলে না ফেরেন তাহলে ২০১৮ বিশ্বকাপের আগ পর্যন্ত এএফএ ২০ থেকে ২৫ মিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হবে। ক্ষতির পরিমাণ আরো বেড়ে যেতে পারে।' তিনি জানিয়েছেন ইতালি, স্পেন ও চায়না এরই মধ্যে তার সঙ্গে বৈঠকে বসতে চেয়েছে। মেসির অবসরের ঘোষণার পর পেমেন্ট নিয়ে নতুন আলোচনা করতে চাচ্ছে দেশগুলো। টোফোনির দাবি, 'রাশিয়া এরই মধ্যে জানিয়ে দিয়েছে মেসি যদি আগামী বছরের জুনে প্রীতি ম্যাচে অংশ না নেয়, তাহলে মোট পেমেন্টের এক মিলিয়ন ডলার কম পরিশোধ করা হবে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে।'
জানা গেছে মেসিসহ প্রীতি ম্যাচ খেলতে ম্যাচ প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২ মিলিয়ন ডলার দেয়া হয়। এদিকে আর্জেন্টিনা ফুটবলের প্রতিনিধি জাভিয়ের মেডিন বলেছেন, মেসির থাকা এবং না থাকা যদি আমরা হিসেব করতে যাই তাহলে আমরা ৫০ শতাংশ ক্ষতির মুখোমুখি হব। এখানে এএফএর ব্যবসায়িক দিকটিও আসবে। বিশেষ করে টিকিট বিক্রি, ব্রডকাস্ট স্বত্ব এবং স্পন্সরশীপে বড় ধরনের আঘাত আসবে।
ক্ষতির বিষয়ে সরাসরি এএফএ-এর কর্মকর্তারা কথা বলতে নারাজ। তবে ধারণা করা হচ্ছে- সার্বিক দিকগুলো মাথায় নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিচিও মাকরি মেসিকে জাতীয় দলে ফিরতে অনুরোধ করেছেন। ডব্লিউএসজে।


No comments:
Post a Comment