Social Icons

Wednesday, February 7, 2018

ব্রাজিলীয় ফুটবলার নেইমার মাসে ৩১ কোটি টাকা বেতন পান


খেলোয়াড়দের বেতন নিয়ে নতুন তথ্য সামনে এলো মিশেল প্লাতিনির দেশের ফুটবলে। ফ্রান্সের বিখ্যাত ক্রীড়া দৈনিক লেকিপের এক সমীক্ষায় জানা গেছে, ফরাসি লিগে ১৩ জন সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলারের মধ্যে ১২ জনই এই মুহূর্তে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) খেলোয়াড়। যার শীর্ষে রয়েছেন চলতি মরসুমে বার্সেলোনা থেকে পিএসজিতে খেলতে যাওয়া ব্রাজিলীয় ফুটবলার নেইমার। প্রতি মাসে যার বাংলাদেশি মুদ্রায় রোজগার ৩১ কোটি টাকা।
নেইমারের পেছনে রয়েছেন পিএসজির আরও সাত ফুটবলার। যার মধ্যে রয়েছেন উরুগুয়ের এদিনসন কাভানি। মাসে তার রোজগার যদিও নেইমারের প্রায় ১৬ কোটি টাকা। এর পেছনেই রয়েছেন ফরাসি ফুটবলার এমবাপে (প্রতি মাসে রোজগার প্রায় ১৬ কোটি টাকা), মাসে সাড়ে ১৩ কোটি টাকা রোজগার করেন পিএসজির ব্রাজিলিয়ান স্টপার থিয়াগো সিলভা। এ ছাড়াও রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যঙ্গেল ডি মারিয়া ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনোস। দুজনেরই মাসিক রোজগার প্রায় ১২ কোটি টাকার কাছাকাছি। এর পেছনে রয়েছেন ইতালিয়ান মিডফিল্ডার থিয়াগো মোতা (মাসিক প্রায় ৯ কোটি টাকা) এবং আর্জেন্টিনার ফুটবলার হাভিয়ের পাস্তোরে (প্রতি মাসে প্রায় 8 কোটি টাকা)।
পিএসজির বাইরে সর্বোচ্চ আয়কারী ফুটবলার হলেন মোনাকোর রাদামেল ফ্যালকাও। মাসে তার রোজগার প্রায় ৮ কোটি টাকা। প্রথম দশে রয়েছেন দানি আলভেজও। ব্রাজিলীয় এই ডিফেন্ডার মাসে রোজগার করেন সাড়ে পাঁচ কোটি টাকা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates