Social Icons

Wednesday, February 7, 2018

সংবাদ সম্মেলনের পরই জরুরি বৈঠক ডেকেছেন খালেদা


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে বুধবার সংবাদ সম্মেলনের পরই জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বিকেল ৫টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
এরপরই জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
রায় নেতিবাচক হলে তার অনুপস্থিতিতে দল কীভাবে চলবে সে ব্যাপারে দিকনির্দেশনা দিতে পারেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য নিশ্চিত করেছেন।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। রায়ের আগের দিন নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন খালেদা জিয়া।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates