Social Icons

Wednesday, February 7, 2018

বিএনপির যুগ্ম মহাসচিব আলালের বাসায় তল্লাশি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় বুধবার প্রায় দুই ঘন্টা ধরে তল্লাশি চালিয়েছে পুলিশ। আলালের ব্যাক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকালে বনানীর ২/১ এর ৭ নম্বরের বাসায় তল্লাশি চালায় পুলিশ। এসময় মোয়াজ্জেম হোসেন আলালকে না পেয়ে তার পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য, খালেদা জিয়ার মামলার রায় নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশির পাশাপাশি মহাসড়কে কড়া নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates