Social Icons

Tuesday, March 6, 2018

পাসপোর্ট জটিলতায় বৈধ হতে পারছেন না ইউরোপ প্রবাসীরা


পাসপোর্ট জটিলতার কারণে বৈধ হতে পারছেন না ইউরোপে অবৈধভাবে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। সংশ্লিষ্ট অধিদপ্তরের উদাসীনতায় এরই মধ্যে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। যাদের হাতের কাছে বৈধ হওয়ার অপার সুযোগ-সুবিধা থাকার পরও শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট প্রদর্শন করতে না পারায় সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বারবার আবেদন করে, সকল ফর্মালিটিস পূরণ করেও পাসপোর্ট হাতে পাচ্ছেন না বলে অভিযোগ ওইসব প্রবাসীদের।
বিশ্লেষকরা বলছেন, উন্নত জীবনের স্বপ্ন নিয়ে অনেকেই অবৈধ পথে ইউরোপে আসেন এবং রাজনৈতিক আশ্রয়সহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্রয় নিয়ে বছরের পর বছর বসবাস করতে থাকেন। দীর্ধদিন ধরে বসবাসকারী এসব প্রবাসীর অনেকেই এক সময় ওই দেশের সরকারের কাছ থেকে সেখানে স্থায়ীবাসের বৈধ অনুমতি পত্রও পেয়ে যান। তখন প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে হয়। ফলে যাদের কাছে বাংলাদেশের বৈধ পাসপোর্ট নেই তারা ভোগান্তিতে পড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্পেনে বসবাসকারী এক প্রবাসী বাংলাদেশি বলেন, ‘‘আমি স্পেন এসেছি ২০১২ সালে। আমার কাছে তখন এনালগ পাসপোর্ট ছিল। কিন্তু বাসা থেকে একদিন টাকা-পয়সাসহ পাসপোর্টটা চুরি হয়ে যায়। এরপর পাসপোর্টের আবেদন করেছি কিন্তু দেশ থেকে পাসপোর্ট হাতে পাচ্ছি না। অথচ পাসপোর্ট অধিদপ্তরে যোগাযোগ করলে কর্তৃপক্ষ বলছে, তারা আমার পাসপোর্ট পাঠিয়ে দিয়েছে।
 এদিকে, স্পেন সরকার আমাকে রেসিডেন্ট পারমিট দিয়েছে, এখন আমার পাসপোর্ট দেখিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে। তবে বসবাসের অনুমতি পেয়ে যাবো, কিন্তু পাসপোর্টের জন্য কিছুই করতে পারছি না। আরেক স্পেন প্রবাসী আসিফ, তার বাড়ি ঢাকা জেলায়। তার অভিযোগ, আমার পাসপোর্ট পুরনো। সেটা অ্যাম্বাসি থেকে ইস্যু করা হয়েছে উল্লেখ করে একটা লেটার যদি অ্যাম্বাসি আমাকে দেয় তাহলে আগামী পাঁচ বছর এখানে বসবাসের অনুমতি পেয়ে যাবো। সেটার জন্য চৌদ্দ মাস যাবৎ অ্যাম্বাসিতে আবেদন করেছি, কিন্তু আজও সেটা হাতে পাইনি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates