রিও ডি জেনিরো অলিম্পিকের ‘ওয়াইল্ড কার্ড’ পেলেন বাংলাদেশের দুই সাতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা। আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলে শুরু হচ্ছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আয়োজন গ্রীষ্মকালীন অলিম্পিক। এই গেমসে সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইল ও ব্রেস্টস্ট্রোকে পদকের জন্য লড়বেন করবেন বাংলাদেশের সাগর ও সোনিয়া।
এর আগে শ্যুটিংয়ে কমনওয়েলথ গেমসের রূপাজয়ী আবদুল্লাহ হেল বাকি ও আর্চারিতে শ্যামলী রায় অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতার ‘ওয়াইল্ড কার্ড’ পেয়েছেন।
এ চারজনের সঙ্গে বাংলাদেশ থেকে অলিম্পিকে অংশগ্রহণকারীদের দলে নাম লেখাতে যাচ্ছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। র্যাংকিংয়ে বর্তমানে ৫৫তম স্থানে রয়েছেন এ গলফার। ১১ জুলাইয়ের মধ্যে র্যাংকিংয়ে ৬০ এর মধ্যে থাকতে পারলে অলিম্পিকে সরাসরিই খেলার সুযোগ পেয়ে যাবেন সিদ্দিকুর।
সব কিছু ঠিকঠাক থাকলে সিদ্দিকুর রহমানই হতে যাচ্ছেন অলিম্পিকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ।


No comments:
Post a Comment