Social Icons

Saturday, July 9, 2016

স্বাধীনতা দিবসে দক্ষিণ সুদানে সহিংসতায় বহু মানুষের মৃত্যু

স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দক্ষিণ সুদানের রাজধানীতে গোলাগুলিতে বহু মানুষের মৃত্যু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, মাত্র পাঁচ বছর আগে স্বাধীনতা পাওয়া দেশটির সেনাবাহিনীর সদস্যরা বহু মৃতদেহ রাজধানীর হাসপাতালগুলোতে নিয়ে গেছেন।
 
শুক্রবার রাতে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে লড়াইয়ের সূত্রপাত হয়। স্বাধীনতার পঞ্চম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট সালভা কির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক বিদ্রোহী নেতা রিয়েক মানচারের সঙ্গে দেখা করতে যাওয়ার পর শহর জুড়ে লড়াই ছড়িয়ে পড়ে।
 
দেশটির একজন ডাক্তার বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসকে বলেন, সেনাবাহিনীর অনুমতি না থাকায় তারা লাশ গুনতে পারেননি। রাজধানী জুবার একটি মেডিকেল শিক্ষা হাসপাতালের মর্গ লাশে পরিপূর্ণ হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।
 
বিশ্ব মানচিত্রে সর্ব কনিষ্ঠ দক্ষিণ সুদান ২০১১ সালের ৯ জুলাই ঐতিহাসিক গণভোটের মাধ্যমে সুদান থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে। তখন প্রায় ১০০ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেয়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates