Social Icons

Saturday, July 9, 2016

যুক্তরাষ্ট্রে ভ্রমণ সতর্কতা জারি করলো বাহামা

যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জারি করলো বাহামার সরকার। সম্প্রতি স্নাইপারদের গুলিতে ৪ পুলিশ নিহত হওয়ার ঘটনায় এই সতর্কতা জারি করে তারা। যুক্তরাষ্ট্রে অবস্থানরত দেশটির নাগরিক বিশেষ করে তরুণদের সতর্ক থাকতে বলা হয়েছে।
 
এক বিবৃতিতে তারা জানায়, কোনোরকম আন্দোলন এবং ভীড়ে যেন তারা এড়িয়ে চলে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র মতে, বাহামার ৯০ শতাংশ নাগরিকই কৃ্ষ্ণাঙ্গ। ১০ জুলাই দেশটির স্বাধীনতা দিবস।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, সবাইকে বিশেষ করে তরুণদেরকে সাবধান থাকতে বলা হচ্ছে। কোনোরকম রাজনৈতিক বা অন্য কোনো আন্দোলন বা সহিংসতায় জড়াবেন না।
 
যুক্তরাষ্ট্র প্রায়ই অন্য দেশে ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে। তবে যুক্তরাষ্ট্রে ভ্রমণরত নাগরিকদের উপর অন্য কোনো দেশের ভ্রমণ সতর্কতা জারি করার ঘটনা খুবই কম।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates