আফ্রিকার দেশ তাঞ্জানিয়া এবং গাম্বিয়া বাল্যবিবাহ নিষিদ্ধ করে আইন করেছে। এই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
গাম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, যে কেউ ১৮ বছরের নীচের নারীকে বিয়ে করবে তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হবে। বহু বাধা পার হয়ে ১৮ বছরের নীচে নারী ও পুরুষের বিয়ে নিষিদ্ধ করে আইন করা হল সেখানে।
তাঞ্জানিয়ায় ৩০ ভাগ এবং গাম্বিয়ায় ৩৭ ভাগ নারীর ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায়। এর আগের প্রচলিত আইন অনুযায়ী তাঞ্জানিয়ায় ১৪ বছর হলে নারীরা এবং ১৮ বছর হলে পুরুষেরা বিয়ে করতে পারত।
দার আস সালাম থেকে বিবিসির প্রতিনিধি জানান, এটি সেখানকার শিশু অধিকার কর্মীদের একটি বড় বিজয়। ঈদ-উল-ফিতরে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট বলেন, বাল্যবিয়ের সঙ্গে জড়িত অভিভাবক এবং ইমামদেরও শাস্তি দেয়া হবে। নারী অধিকার কর্মীরা এই নিষেধাজ্ঞায় সন্তোষ প্রকাশ করেছেন। -বিবিসি


No comments:
Post a Comment