Social Icons

Monday, July 11, 2016

‘সন্ত্রাস দমনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক হুমকি। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো যে কোন জায়গা থেকে তাদের অনুসারীদের নিয়োগ দিতে পারে এবং যে কোনো জায়গা থেকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে।
 
সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
 
নিশা দেশাই বলেন, ‘আমি এখানে এসেছি সন্ত্রাসবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও সমর্থনের প্রস্তাব নিয়ে।  গণতন্ত্র, সহিষ্ণুতা, ও সকল মিলেমিশে চলার সম্মিলিত মূল্যবোধের ওপর ভিত্তি করে আমাদের যে দীর্ঘ ও গভীর অংশীদারিত্ব রয়েছে, এই প্রস্তাব তারই অংশ।’
 
সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে নিশা দেশাই সাংবাদিকদের বলেন, ‘এই দেশের প্রতি সমর্থনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মার্কিন সহায়তা আগের মতোই থাকবে।’
 
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি সন্ত্রাস দমনে বাংলাদেশের সক্ষমতা তৈরিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব দিয়েছেন। একইসঙ্গে সন্ত্রাস দমনে দেশটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
 
এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। দুদিনের সফরে রবিবার সকালে ঢাকায় এসেছেন নিশা দেশাই। তার এ সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates