এক নজিরবিহীন সফরে ইসরাইলে গিয়ে ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনা আবারো শুরু করার প্রস্তাব দিয়েছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব দিয়ে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই লক্ষ্য অর্জনের পথ কঠিন হয়ে যাচ্ছে।
গত ৯ বছরের মধ্যে এই প্রথমবারের মতো মিসরের কোনো পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল সফর করলেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশরের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। সর্বশেষ ২০১৪ সালে ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা হয়েছিল।
মিসর মনে করে, ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার এখন যে তিক্ততার সম্পর্ক আছে এটার অবসান হওয়া জরুরি। এর আগে মিসরের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথেও দেখা করেছেন। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি’র শাসনকালে ইসরাইল এবং মিসরের মধ্যকার সম্পর্ক জোরদার হয়েছে।
ইসরাইলের দক্ষিণে সিনাই উপত্যকায় ইসলামী জঙ্গিদের তৎপরতা মোকাবেলা করতে হচ্ছে মিসরকে। অন্যদিকে গাজায় হামাসের আধিপত্য নিয়ে মিসর এবং ইসরাইল উভয়েই উদ্বিগ্ন।


No comments:
Post a Comment