Social Icons

Monday, July 11, 2016

আইএসে যোগ দিতে ভারত ছেড়েছে ২৪ বছর বয়সী অন্তঃসত্ত্বা

ভারতের কেরালা থেকে ২৪ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী নিখোঁজ হয়েছেন। এদিকে নিখোঁজ হওয়া ১৭ জনের মধ্যে এই অন্তঃসত্ত্বা নারীও জঙ্গি সংগঠন আইএসআইএসে যোগ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। -খবর এনডিটিভি’র।
 
দেশটিতে ১৭ জনকে পাওয়া যাচ্ছে না এবং মনে করা হচ্ছে  এরা আইএসে যোগ দিয়েছে। এদের মধ্যে ওই নারী রয়েছে বলে জানা গেছে। তিনি ডেন্টাল কলেজের ছাত্রী ছিলেন এবং তার ভাই জাতীয় নিরাপত্তা গার্ডের (এনএসজি) কমান্ডো অফিসার হিসেবে কর্মরত।
 
ওই নারীর মা বিন্দু কুমার জানিয়েছেন, তার মেয়ে শ্রীলংকায় ব্যবসা করবে বলে গত মে মাসে চলে যায়। এরপর ৫ জুন থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। গত নভেম্বরে সে এক খ্রিস্টান ছেলেকে বিয়ে করেন এবং তারা দু’জনই ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
 
তিনি আরো বলেন, যখন টেলিভিশনে ১৭ জনের নিখোঁজ হওয়ার সংবাদ পাই এবং তারা আইএসে যোগ দিয়েছে বলে জানানো হয়, আমি আমার মেয়েকে সেখানে আবিষ্কার করি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates