Social Icons

Sunday, July 10, 2016

মেক্সিকোয় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫

মেক্সিকোর তামাওলিপাস রাজ্যে বন্দুকধারীদের গুলিতে দুই পরিবারের ১৫ জন সদস্য নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছেন, শনিবার সকাল ৭টার দিকে লোপেজ মাতিয়স জেলায় বন্দুকধারীরা একটি বাড়িতে হামলা চালায়। এ সময় তারা দুজন পুরুষ, চারজন নারী ও পাঁচ কিশোরীকে হত্যা করে। খবর এবিসি নিউজের।

এর ৪৫ মিনিট পর বন্দুকধারীরা রিভোলুসিয়ন জেলায় আরেকটি পরিবারের এক পুরুষ, দুই নারী ও এক শিশুকে হত্যা করে। এ সময় আহত হয়েছে আরো চারজন।

ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে প্রতিদ্বন্দ্বী গ্রুপের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তবর্তী তামাউলিপাস মেক্সিকোর অন্যতম সহিংসতাপূর্ণ রাজ্য। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অন্যতম ঘাঁটি এটি।

এখানে গালফ ও জেতাস নামে দুটি গ্রুপ মাদক ব্যবসায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে লড়াই করে আসছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates